विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
৮ পরাশর সংহিতা।
পারাশরমতং পুণ্যং পবিত্রং পাপনাশনম্।
চিন্তিতং ব্রাহ্মণার্থায় ধর্ম্মসংস্থাপনায় চ ॥ ৩৫ ॥
চতুর্ণামপি বর্ণানামাচারো ধর্ম্মপালকঃ।
আচারভ্রষ্টদেহানাং ভবেদ্ধর্ম্মঃ পরাঙ্মুখঃ ॥ ৩৬ ॥
ষট্কর্ম্মাভিরতো নিত্যং দেবতাতিথিপূজকঃ।
হুতশেষন্তু ভুঞ্জানো ব্রাহ্মণো নাবসীদতি ॥ ৩৭ ॥
সন্ধ্যা স্নানং জপো হোমঃ স্বাধ্যায়ো দেবতার্চ্চনম্।
বৈশ্বদেবাতিথেয়ঞ্চ ষট্ কর্ম্মাণি দিনে দিনে ॥ ৩৮ ॥
প্রিয়ো বা যদি বা দ্বেষ্যো মূর্খং পণ্ডিত এব বা।
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তঃ সোহতিথিঃ স্বর্গসংক্রমঃ ॥৩৯॥
এই মত পবিত্র পুণ্যজনক ও পাপনাশক। ব্রাহ্মণের নিমিত্ত
ও ধর্ম্ম সংস্থাপনের নিমিত্ত আমি ইহা স্মরণ করিলাম। ৩৫
স্বস্ব আচারই বর্ণচতুষ্টয়ের ধর্ম্ম রক্ষা করে। যাহারা
আচার ভ্রষ্ট, ধর্ম্ম তাহাদের প্রতি বিমুখ হয়। ৩৬ যে ব্রাহ্মণ
ষট্কর্ম্মে নিরত থাকিয়া প্রতিদিন দেবতা ও অতিথির পূজা
করিয়া হুতাবশিষ্ট ভক্ষণ করেন, তিনি কখনই অবসন্ন হন না। ৩৭
প্রতিদিন সন্ধ্যা, স্নান, জপ, হোম, স্বাধ্যায়, দেবতার অর্চ্চনা,
বৈশ্যদেব ও অতিথির পরিচর্য্যা, এই ষড়্বিধ কর্ম্মের নাম
ষট্কর্ম্ম! দ্বিজগণ প্রতিদিন এই ষট্কর্ম্মের আচরণ করিবে। ৩৮
প্রিয়ই হউক আর দ্বেষ্যই হউক, পণ্ডিতই হউক আর
মূর্খই হউক, বৈশ্যদেবের সময় যিনি উপস্থিত হন, তিনিই
অতিথি এবং তাঁহার সেবাতে স্বর্গপ্রাপ্তি হয়। ৩৯ দূরদেশ
হইতে আগত ও পথিশ্রান্ত ব্যক্তি বৈশ্যদেবের সময় উপস্থিত
প্রথম অধ্যায়। ৯
অতিথিং তং বিজানীয়ান্নাতিথিঃ পূর্ব্বমাগতঃ ॥ ৪০ ॥
ন পৃচ্ছেদ্গোত্রচরণং ন স্বাধ্যায়ব্রতানি চ।
হৃদয়ং কল্পয়ে তস্মিন্ সর্ব্বদেবময়ো হি সঃ ॥ ৪১ ॥
নৈকগ্রামীণমতিথিং বিপ্রং সাঙ্গমিকং তথা।
অনিত্যং হ্যাগতো যস্মাৎ তস্মাদতিথিরুচ্যতে ॥ ৪২ ॥
অপূৰ্ব্বঃ সুব্রতী বিপ্রঃ অপূর্ধ্বো বাতিথিস্তথা।
বেদাভ্যাসরতো নিত্যং ত্রয়োহপূর্ব্বা দিনে দিনে ॥ ৪৩ ॥
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তে ভিক্ষুকে গৃহমাগতে।
উদ্ধৃত্য বৈশ্বদেবার্থং ভিক্ষাং দত্ত্বা বিসর্জ্জয়েৎ ॥ ৪৪ ॥
হইলে তাঁহাকে অতিথি বলা যায়। যিনি পূর্ব্বে আইসেন,
তাঁহাকেই যে অতিথি বলা যায়, এমন নহে। ৪০ অতিথির-
গোত্র, চরণ, স্বাধ্যায়, ব্রত ইত্যাদি কোন বিষয় জিজ্ঞাসা না
করিয়া তাঁহাতেই হৃদয় সমর্পণ করিবেক, কারণ অতিথি
সর্ব্বদেবতা স্বরূপ। ৪১
সাঙ্গমিক [কুটুম্ব বা কার্য্য সাধনার্থ মিলিত] এবং এক-
গ্রামনিবাসী বিপ্র, অতিথি হইতে পারে না, যেহেতু যিনি
নিত্য উপস্থিত না হন, তাঁহাকেই অতিথি বলা যায়। ৪২
যিনি পূর্ব্বে কখন আতিথ্যগ্রহণ করেন নাই, তাদৃশ অতিথি,
ঐরূপ ব্রতপরায়ণ ব্রাহ্মণ এবং নিয়ত বেদাভ্যাসে নিরত
ব্রাহ্মণ, ইহাঁরা তিন জন অপূর্ব্ব অতিথি শব্দে অভিহিত হইয়া
থাকেন। ৪৩ বৈশ্বদেব বলির সময় যদি কোন ভিক্ষুক গৃহে
উপস্থিত হয়, তাহা হইলে বৈশ্বদেব বলি হইতে উদ্ধার
পূর্ব্বক ভিক্ষা দান করিয়া তাহাকে বিদায় করিবে। ৪৪
২
১০ পরাশর সংহিতা।
যতী চ ব্রহ্মচারী চ পক্কান্নস্বামিনাবুভৌ।
তয়োরন্নমদত্ত্বা চ ভুক্ত্বা চান্দ্রায়ণং চরেৎ ॥ ৪৫ ॥
যতিহস্তে জলং দদ্যাদ্ভৈক্ষ্যং দদ্যাৎ পুনর্জ্বলম্।
তদ্ভৈক্ষ্যং মেরুণা তুল্যং তজ্জলং সাগরোপমম্ ॥ ৪৬ ॥
বৈশ্বদেবকৃতান্ দোষান্ শক্তো ভিক্ষুর্ব্যপোহিতুম্।
নহি ভিক্ষুকৃতান্ দোষান্ বৈশ্বদেবো ব্যপোহতি ॥ ৪৭ ॥
অকৃত্বা বৈশ্বদেবন্তু ভুঞ্জতে যে দ্বিজাতয়ঃ।
সর্ব্বে তে নিষ্ফলা জ্ঞেয়াঃ পতন্তি নরকেঽশুচৌ ॥ ৪৮ ॥
শিরোবেষ্টন্তু যো ভুঙ্ক্তে যো ভুঙ্ক্তে দক্ষিণামুখঃ।
বামপাদে করং ন্যস্ত তদ্বৈ রক্ষাংসি ভুঞ্জতে ॥ ৪৯ ॥
যতি এবং ব্রহ্মচারী, ইহঁারা উভয়ে পক্কান্নের অধিকারী।
ইহাঁদের উভয়কে অন্ন দান না করিয়া ভোজন করিলে চান্দ্রা-
য়ণ করিতে হয়। ৪৫ যতি হস্তে জল দান পূর্ব্বক ভিক্ষাদ্রব্য
দান করিয়া পুনর্ব্বার জল প্রদান করিবে। এরূপ করিলে
সেই ভিক্ষাদ্রব্য সুমেরুসদৃশ ও সেই জল সাগর সদৃশ সমধিক
হইয়া উঠে। ৪৬ বৈশ্বদেবে যদি কোন দোষ হয়, ভিক্ষুক
তাহা অপনয়ন করিতে পারেন, কিন্তু বৈশ্বদেব, ভিক্ষুক
কৃত দোষ অপনয়ন করিতে সমর্থ হন না। ৪৭
যে সকল ব্রাহ্মণ বৈশ্বদেবের বলি না দিয়া ভোজন
করেন, তাঁহাদের সকল কর্ম্মই নিষ্ফল হয় এবং অন্তে
তাঁহারা নিরয়গামী হন। ৪৮ যিনি মস্তকে উষ্ণীষ ধারণ
করিয়া ভোজন করেন, যিনি দক্ষিণমুখ হইয়া ভোজন
করেন, বা যিনি বাম পাদে হস্ত রাখিয়া ভোজন করেন,
প্রথম অধ্যায়। ১১
যতয়ে কাঞ্চনং দত্ত্বা তাম্বূলং ব্রহ্মচারিণে।
চৌরেভ্যোহপ্যভয়ং দত্ত্বা দাতাপি নরকং ব্রজেৎ ॥ ৫০॥
পাপো বা যদি চণ্ডালো বিপ্রঘ্নঃ পিতৃঘাতকঃ।
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তঃ সোহতিথিঃ স্বর্গসংক্রমঃ ॥ ৫১॥
অতিথির্যস্য ভগ্নাশো গৃহাৎ প্রতিনিবর্ত্ততে।
পিতরস্তস্য নাশ্নন্তি দশবর্ষশতানি চ ॥ ৫২ ॥
ন প্রসজ্যাতিগো বিপ্রো হ্যতিথিং বেদপারগম্।
অদদন্নমাত্রন্ত ভুক্ত্বা ভুঙ্ক্তে তু কিল্বিষম্ ॥ ৫৩ ॥
ব্রাহ্মণস্য মুখং ক্ষেত্রং নিরুদকমকণ্টকম্।
বাপয়েৎ সর্ব্ববীজানি সা কৃষিঃ সর্ব্বকামিকা ॥ ৫৪ ॥
সুক্ষেত্রে বাপয়েদ্বীজং সুপুত্রে দাপয়েদ্ধনম্।
তাঁহাদের অন্ন রাক্ষসেরা ভক্ষণ করিয়া থাকে। ৪৯ যিনি সন্ন্যা-
সীকে সুবর্ণ দান করেন, যিনি ব্রহ্মচারীকে তাম্বূল দান করেন,
যিনি চোরকে অভয়দান করেন, তিনি দাতা হইলেও নিরয়-
গামী হইয়া থাকেন। ৫০ বৈশ্বদেব বলির সময় যে অতিথি
উপস্থিত হন, তিনি পাপাত্মা চণ্ডাল ব্রহ্মহত্যাকারী বা
পিতৃঘাতক হইলেও স্বর্গের দ্বারস্বরূপ হইয়া থাকেন। ৫১
যাঁহার গৃহ হইতে অতিথি নিরাশ হইয়া প্রতিগমন করে,
তাঁহার পিতৃগণ সহস্র বৎসর অনাহারে থাকেন। ৫২ যে
ব্রাহ্মণ, বেদ বেদাঙ্গে পারদর্শী অতিথিকে অন্ন না দিয়া
অতিক্রম পূর্ব্বক স্বয়ং ভোজন করেন, তিনি পাপ রাশি
ভক্ষণ করিয়া থাকেন। ৫৩ ব্রাহ্মণের মুখ, জলবিহীন কণ্টকশূন্য
ক্ষেত্রস্বরূপ। তাহাতে সর্ব্বপ্রকার বীজ বপন করিবে, এবং
সেই কৃষিই সর্ব্বকামপ্রদায়িনী হয়। ৫৪ সুক্ষেত্রে বীজ বপন
১২ পরাশর সংহিতা।
সুক্ষেত্রে চ সুপুত্রে চ যৎ ক্ষিপ্তং নৈব নশ্যতি ॥ ৫৫ ॥
অনৃতা হ্যানধীয়ানা যত্র ভৈক্ষ্যচরা দ্বিজাঃ।
তং গ্রামং দণ্ডয়েদ্রাজা চৌরভক্তপ্রদো হি সঃ ॥ ৫৬ ॥
ক্ষত্রিযো হি প্রজা রক্ষন্ শস্ত্রপাণিঃ প্রচণ্ডবৎ।
বিজিত্য পরসৈন্যানি ক্ষিতিং ধর্ম্মেণ পালয়েৎ ॥ ৫৭ ॥
ন শ্রীঃ কুলক্রমাযাতা স্বরূপাল্লিখিতাপি বা।
খড়্গেনাক্রম্য ভুঞ্জীত বীরভোগ্যা বসুন্ধরা ॥ ৫৮ ॥
পুষ্পং পুষ্পং বিচিনুয়ান্মূলচ্ছেদংন কারযেৎ।
মালাকার ইবোদ্যানে ন তথাঙ্গারকারকঃ ॥ ৫৯ ॥
করিবে এবং সুপুত্রে ধনদান করিবে। সুক্ষেত্রে এবং সুপুত্রে
যাহা ক্ষেপণ করা যায়, তাহা নষ্ট হয় না। ৫৫ যে গ্রামে
দ্বিজগণ, অনৃতাচারী ও অধ্যয়নবিহীন হইয়া ভিক্ষা দ্বারা
জীবিকা নির্ব্বাহ করে, রাজা সেই গ্রামস্থ সমস্ত লোককে
দণ্ড প্রদান করিবেন, কারণ তাহারা চোরকে অন্নদান
পূর্ব্বক পালন করিয়া থাকে। ৫৬
ক্ষত্রিয়, শস্ত্রগ্রহণ পূর্ব্বক বিপদ্ হইতে প্রজাবর্গকে রক্ষা
করত প্রচণ্ডভাবে শত্রুসৈন্যকে পরাজয় করিয়া ধর্ম্মানুসারে
পৃথিবী পালন করিবেক। ৫৭ লক্ষ্মী দৃঢ়রূপে স্থাপিতা হইলেও
কদাপি কুলক্রমানুসারিনী হয়েন না। তাঁহাকে খড়্গ দ্বারা
আক্রমণ করিয়া উপভোগ করিতে হয়, কারণ বসুন্ধরা
বীরপুরুষেরই ভোগ্যা। ৫৮ মালাকার যেরূপ উদ্যানের পুষ্প-
মাত্র চয়ন করে, সেইরূপ যাহাতে প্রজাবর্গের পীড়ন না হয়,
এরূপে করগ্রহণ করিবেক, অঙ্গারকারের মত সমূলোচ্ছেদ
প্রথম অধ্যায়। ১৩
লৌহকর্ম্ম তথা রত্নং গবাঞ্চ প্রতিপালনম্।
বাণিজ্যং কৃষিকর্ম্মাণি বৈশ্যবৃত্তিরুদাহৃতা ॥ ৬০ ॥
শূদ্রাণাং দ্বিজশুশ্রূষা পরো ধর্ম্মঃ প্রকীর্তিতঃ।
অন্যথা কুরুতে কিঞ্চিদ্ভবেত্তস্য নিষ্ফলম্ ॥ ৬১ ॥
লবণং মধু তৈলঞ্চ দধি তক্রং ঘৃতং পয়ঃ।
ন দূষ্যেচ্ছূদ্রজাতীনাং কুর্য্যাৎ সর্ব্বস্য বিক্রয়ম্ ॥ ৬২ ॥
অবিক্রেয়ং মদ্যমাংসমভক্ষ্যস্য চ ভক্ষণম্।
অগম্যাগমনঞ্চৈব শূদ্রোহপি নরকং ব্রজেৎ ॥ ৬৩ ॥
কপিলাক্ষীরপানেন ব্রাহ্মণীগমনেন চ।
বেদাক্ষরবিচারেণ শূদ্রস্য নরকং ধ্রুবম্ ॥ ৬৪ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে
প্রথমোহধ্যায়ঃ।
করিবে না। ৫৯ লৌহকর্ম্ম, রত্ন ব্যবসায়, গোজাতির প্রতি-
পালন, বাণিজ্য, কৃষিকর্ম্ম, এই সকল বৈশ্যের কার্য্য। ৬০ দ্বিজ-
সেবাই শূদ্রগণের একমাত্র প্রধান ধর্ম্ম। তাহারা তদ্ব্যতিরিক্ত
যাহা করিবেক, তাহা নিষ্ফল। ৬১ লবণ, মধু, তৈল, দধি, তক্র,
ঘৃত, এবং দুগ্ধ, এই সমস্ত বিক্রয় করিলে শূদ্রের দোষ হয়
না। ৬২ মদ্য এবং মাংস বিক্রয় করা শূদ্রের উচিত নয়, তাহা
করিলে কিম্বা অভক্ষ্য ভক্ষণ করিলে অথবা অগম্যা গমন
করিলে শূদ্রও নরকে গমন করে। ৬৩ কপিলা গাভীর দুগ্ধ পান,
ব্রাহ্মণী গমন, এবং বেদাক্ষর বিচারে প্রবৃত্ত হইলে শূদ্র
নিশ্চয়ই নরকগামী হয়। ৬৪
পরাশরকৃত ধর্ম্মশাস্ত্রে কলিধর্ম্ম কথনে
প্রথম অধ্যায় সমাপ্ত।
অথ দ্বিতীয়াধ্যায়ঃ।
অতঃপরং গৃহস্থস্য ধর্ম্মাচারং কলৌ যুগে।
ধর্ম্ম সাধারণং শাক্যং চাতুর্ব্বর্ণ্যাশ্ৰমাগতম্।
সংপ্রবক্ষ্যাম্যহং পূর্ব্বপরাশরবচো যথা ॥ ১ ॥
ষট্কর্ম্মনিরতো বিপ্রঃ কৃষিকর্মাণি কারয়েৎ ॥ ২ ॥
হলমষ্টগবং ধর্ম্ম্যং ষড্গবং মধ্যমং স্মৃতম্।
চতুর্গবং নৃশংসানাং দ্বিগবং বৃষঘাতিনাম্ ॥ ৩ ॥
ক্ষুধিতং তৃষিতং শ্রান্তং বলীবর্দ্দং ন যোজয়েৎ।
হীনাঙ্গং ব্যাধিতং ক্লীবং বৃষং বিপ্রো ন বাহয়েৎ ॥ ৪ ॥
অতঃপর কলিযুগে আশ্রম চতুষ্টয়ার্থ নির্দ্দিষ্ট ও বর্ণচতুষ্টয়ার্থ
নির্দ্দিষ্ট এবং সাধারণের অনায়াসসাধ্য গৃহস্থের ধর্ম্মাচার,
পরাশরমতানুসারে বলিব। ১ কলিযুগে ষট্কর্ম্মনিরত ব্রাহ্মণ
কৃষিকর্ম্ম করিতে পারেন। ২ অষ্ট বলীবর্দ্দ দ্বারা হলকর্ম্ম করা-
ইলে ধর্ম্মানুযায়ী হয়, ছয়টী গোরু দ্বারা মধ্যম, চারিটীর দ্বারা
হলকর্ম্ম করাইলে নৃশংসের কার্য্য করা হয়, এবং দুইটী দ্বারা
হলকর্ম্ম করাইলে বৃষঘাতী হইতে হয়। ৩ ক্ষুধিত, তৃষ্ণার্ত্ত,
পরিশ্রান্ত, বলীবর্দ্দকে হলে যোজনা করা উচিত নহে, এবং
দ্বিজগণ, অঙ্গহীন, পীড়িত, ক্লীব, বৃষকে কোন ভার বাহনে
নিযুক্ত করিবেন না। ৪
.
Now look at this character:
It has: a vertical line, and a loop... wait!
Could it be 'স্তৃ'?
Wait, what if it is:
ব - ৃ - ত্তিঃ (vṛttiḥ)? No visarga.
Wait, let's search the exact text of this book!
The book title/details:
"পরাশর সংহিতা" (Parashara Samhita), Bengali translation.
Chapter 2, verse 8:
"তিলা রসা ন বিক্রেয়া বিক্রেয়া ধান্যতৎসমাঃ।
বিপ্রস্যৈবংবিধা বৃত্তিস্থূণকাষ্ঠাদিবিক্রয়ঃ ॥ ৮ ॥" OR "বৃত্তিস্তৃণকাষ্ঠাদিবিক্রয়ঃ"?
Wait, in many editions of Parashara Samhita:
"বিপ্রস্যৈবংবিধা বৃত্তিস্তৃণকাষ্ঠাদিবিক্রয়ঃ" (vṛttis tṛṇa-kāṣṭhādi-vikrayaḥ).
Wait, why does it look like 'বৃত্তিস্থূণ' or 'বৃত্তিস্থৃণ' or 'বৃত্তিস্তৃণ'?
Wait! Look at 'স্তৃ' in 19th-century Bengali font:
How was 'স্তৃ' cast in metal type?
Often 'স্ত' was cast, and 'ৃ' was a separate sort, or 'স্' + 'ত' + 'ৃ'.
Wait, look at:
"বৃত্তিস্থূণকাষ্ঠাদিবিক্রয়ঃ
১৬ পরাশর সংহিতা।
অদাতা কর্ষকশ্চৈব পঞ্চৈতে সমভাগিনঃ ॥ ১০ ॥
কণ্ডনী পেষণী চুল্লী উদকুম্ভোহথ মার্জ্জনী ।
পঞ্চ শূনা গৃহস্থস্য অহনাহনি বর্ত্ততে ॥ ১১ ॥
বৃক্ষান্ ছিত্ত্বা মহীং ভিত্ত্বা হত্বা তু মৃগকীটকান্ ।
কর্ষকঃ খলু যজ্ঞেন সৰ্ব্বপাপাৎ প্রমুচ্যতে ॥ ১২ ॥
যো ন দদ্যাদ্দিজাতিভ্যো রাশিমূলমুপাগতঃ ।
স চোরঃ স চ পাপিষ্ঠো ব্রহ্মঘ্নং তং বিনির্দ্দিশেৎ ॥১৩॥
রাজ্ঞে দত্ত্বা তু ষড়ভাগং দেবানান্ত্বেকবিংশকম্ ।
বিপ্রাণাং ত্রিংশকং ভাগং কৃষিকর্ত্তা ন লিপ্যতে ॥ ১৪ ॥
মৎস্যঘাতী, ব্যাধ, শাকুনিক, এবং অদাতা, কর্ষক, এই
পাঁচজন সমান পাতকী হয়,। ১০
কণ্ডনী, (মুষল বা উদূখল) পেষণী, (পেষণযন্ত্র, শীল নোড়া
যাঁতা) চুল্লী (উনন) উদকুম্ভ (জলের কলসী) এবং মার্জ্জনী,
(ঝাঁটা) এই পঞ্চ শূনা গৃহস্থের নিয়ত থাকে, অর্থাৎ ইহা দ্বারা
নিয়ত পাপ সঞ্চয় হয়। ১১ কৃষক বৃক্ষচ্ছেদ, মহীভেদ, ও
মৃগ কীটাদি বধ করিয়া যে পাপসঞ্চয় করে যজ্ঞ দ্বারা সে সকল
পাপ হইতে মুক্ত হয়। ১২ শস্যাদিরাশির নিকট উপস্থিত
থাকিয়াও যে ব্যক্তি ব্রাহ্মণগণকে দান না করে, সে চোর ও
সে পাপিষ্ঠ, তাহাকে ব্রহ্মহন্তা বলিয়া নির্দেশ করা যায়। ১৩
কৃষিকর্ত্তা, রাজাকে ষষ্ঠাংশ দেবতাদিগকে একবিংশাংশ,
ব্রাহ্মণদিগকে ত্রিংশাংশ প্রদান করিলে (জীবহিংসাদিজনিত
পাপে) লিপ্ত হয় না। ১৪
দ্বিতীয় অধ্যায়। ১৭
ক্ষত্রিয়োহপি কৃষিং কৃত্বা দ্বিজান্ দেবাংশ্চ পূজয়েৎ।
বৈশ্যঃ শূদ্রঃ সদা কুর্য্যাৎ কৃষিবাণিজ্যশিল্পকান্ ॥ ১৫ ॥
বিকর্ম্ম কুর্ব্বতে শূদ্রা দ্বিজসেবাবিবর্জ্জিতাঃ।
ভবন্ত্যল্পায়ুষস্তে বৈ পতন্তি নরকেষু চ।
চতূর্ণামপি বর্ণানামেষ ধৰ্ম্মঃ সনাতনঃ ॥ ১৬ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে দ্বিতীয়োহধ্যায়ঃ
সমাপ্তঃ।
ক্ষত্রিয় জাতিও কৃষি কার্য্য করিয়া দেবগণের ও ব্রাহ্মণগণের
পূজা করিবে। বৈশ্য ও শূদ্রগণ সর্ব্বদা কৃষিবাণিজ্য ও শিল্প-
কার্য্য দ্বারা জীবিকা নির্ব্বাহ করিবে। ১৫ যদি শূদ্রগণ দ্বিজ-
শুশ্রূষা-পরাঙ্মুখ হইয়া অবৈধ কার্য্যে নিযুক্ত হয়, তাহা হইলে
তাহাদের পরমায়ু হ্রাস হয়, ও তাহারা পরিণামে নিরয়গামী
হইয়া থাকে। এই আমি তোমার নিকট বর্ণচতুষ্টয়ের সনাতন ধর্ম্ম
কীর্ত্তন করিলাম। ১৬
পরাশর সংহিতা দ্বিতীয় অধ্যায়
সমাপ্ত।
অথ তৃতীয় অধ্যায়।
——————
অতঃ শুদ্ধিং প্রবক্ষ্যামি জননে মরণে তথা।
দিনত্রয়েণ শুধ্যন্তি ব্রাহ্মণাঃ প্রেতসূতকে ॥ ১ ॥
ক্ষত্রিযো দ্বাদশাহেন বৈশ্যঃ পঞ্চদশাহকৈঃ।
শূদ্রঃ শুধ্যতি মাসেন পরাশরবচো যথা ॥ ২ ॥
উপাসনে তু বিপ্রাণামঙ্গশুদ্ধিস্ত জায়তে।
ব্রাহ্মণানাং প্রসূতৌ তু দেহস্পর্শো বিধীয়তে ॥ ৩ ॥
জাতে বিপ্রো দশাহেন দ্বাদশাহেন ভূমিপঃ।
বৈশ্যঃ পঞ্চদশাহেন শূদ্রো মাসেন শুধ্যতি ॥ ৪ ॥
অতঃপর জননাশৌচ ও মরণাশৌচের বিবরণ কীর্ত্তন করি-
তেছি। যদি সন্তান প্রসূত হইয়া গতাসু হয়, তাহা হইলে ব্রাহ্মণ-
দিগের ত্রিরাত্রি অশৌচ হইয়া থাকে। ১ ঈদৃশ স্থলে ক্ষত্রিয়ের
দ্বাদশ দিন, বৈশ্যের পঞ্চদশ দিন, শূদ্রের একমাস অশৌচ হয়।
পরাশর এইরূপ বলেন। ২ ব্রাহ্মণের পরিচর্য্যা বিষয়ে দেহাশুদ্ধি
হয় না। জননাশৌচ হইলে ব্রাহ্মণগণের অঙ্গস্পর্শ করা যাইতে
পারে। ৩
সন্তান উৎপন্ন হইলে ব্রাহ্মণ দশ দিনে, ক্ষত্রিয় দ্বাদশ দিনে,
বৈশ্য পঞ্চদশ দিনে এবং শূদ্র একমাসে শুদ্ধিলাভ করেন। ৪
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
তৃতীয় অধ্যায়। ১৯
একাহাচ্ছুদ্ধ্যতে বিপ্রোহ্যগ্নিবেদসমন্বিতঃ।
ত্র্যহং কেবলবেদস্তু দ্বিহীনো দশভিদ্দিনৈঃ ॥ ৫ ॥
জন্মকর্ম্মপরিভ্রষ্টঃ সন্ধ্যোপাসনবর্জ্জিতঃ।
নামধারকবিপ্রস্য দশাহং সূতকং ভবেৎ ॥ ৬ ॥
একপিণ্ডাস্তু দায়াদাঃ পৃথগ্দারনিকেতনাঃ।
জন্মান্যপি বিপত্তৌ চ ভবেত্তেষাঞ্চ সূতকম্ ॥ ৭ ॥
উভয়ত্র দশাহানি কুলস্যান্নং ন ভুঞ্জতে।
দানং প্রতিগ্রহো হোমঃ স্বাধ্যায়শ্চ নিবর্ত্ততে ॥ ৮ ॥
প্রাপ্নোতি সূতকং গোত্রে চতুর্থপুরুষেণ তু।
দায়াদ্বিচ্ছেদমাপ্নোতি পঞ্চমে বাত্মবংশজঃ ॥ ৯ ॥
সাগ্নি ও বেদাধ্যয়ন নিরত ব্রাহ্মণের এক দিন মাত্র অশৌচ হয়।
যে ব্রাহ্মণ নিরগ্নি ও কেবলমাত্র বেদাধ্যয়নে রত, তিনি তিন
দিবসে শুদ্ধি লাভ করেন। যে ব্রাহ্মণ অগ্নি ও বেদপাঠ রহিত,
তাঁহার সম্পূর্ণ দশ দিন সূতকাশৌচ হয়। ৫ যে ব্রাহ্মণ জাতকর্ম্ম
ও নিত্যনৈমিত্তিক কৰ্ম্মকলাপ রহিত, যে ব্রাহ্মণ সন্ধ্যোপাসনা
করেন না, যিনি কেবল নামমাত্রে ব্রাহ্মণ, তাঁহার দশ দিবস সূত-
কাশৌচ হয়। ৬ যদি সপিণ্ড জ্ঞাতিগণ ভিন্ন ভিন্ন স্থানে বাসপূর্ব্বক
পৃথক্ পরিবার হয়, তাহা হইলেও জন্ম ও মরণে তাহাদের সম্পূর্ণ
দশ দিবস অশৌচ হইয়া থাকে। ৭ এই উভয় অশৌচেই ঐ
দশ দিবস ঐ বংশের অন্ন ভোজন নিষিদ্ধ। এই অশৌচের সময়
দান প্রতিগ্রহ হোম বেদাধ্যয়ন, এ সমুদায়ও রহিত করা কর্ত্তব্য। ৮
তিন পুরুষ পর্য্যন্ত সূতকাশৌচ হইয়া থাকে, চতুর্থ পুরুষে উহার
২০ পরাশর সংহিতা।
চতুর্থে দশরাত্রং স্যাৎ ষন্নিশা পুংসি পঞ্চমে।
ষষ্ঠে চতুরহাশুদ্ধিঃ সপ্তমে তু দিনত্রয়ম্ ॥ ১০ ॥
পঙ্ক্তিঃ পুরুষৈর্ব্যক্তা অশ্রাদ্ধেয়াঃ সগোত্রিণঃ।
ততঃ ষট্পুরুষাদ্যাশ্চ শ্রাদ্ধে ভোজ্যাঃ সগোত্রিণঃ ॥১১
ভৃগ্বগ্নিমরণে চৈব দেশান্তরমৃতে তথা।
বালে প্রেতে চ সংন্যাসে সদ্যঃশৌচং বিধীয়তে ॥ ১২ ॥
দশরাত্রেত্বতীতেষু ত্রিরাত্রাচ্ছুদ্ধিরিষ্যতে।
ততঃ সংবৎসরার্দ্ধাং সচেলং স্নানমাচরেৎ ॥ ১৩ ॥
দেশান্তরমৃতঃ কশ্চিৎ সগোত্রঃ শ্রূয়তে যদি।
ন ত্রিরাত্রমহোরাত্রং সদ্যঃ স্নাত্বা বিশুধ্যতি ॥ ১৪ ॥
বিচ্ছেদ হয়। আত্মবংশীয় হইলে পঞ্চম পুরুষে বিচ্ছেদ হইয়া
থাকে। ৯ চতুর্থ পুরুষে দশ রাত্র, পঞ্চম পুরুষে ছয় রাত্রি, ষষ্ঠ
পুরুষে চারি রাত্রি এবং সপ্তম পুরুষে ত্রিরাত্রি অশৌচ হয়। ১০
সগোত্র ব্যক্তি পাঁচ পুরুষ পর্য্যন্ত শ্রাদ্ধে ভোজন করিতে পারে
না। ইহার পর ষষ্ঠ পুরুষ হইতে শ্রাদ্ধে ভোজন করিতে
পারিবে। ১১ ভৃগু ও অগ্নিতে মরণ হইলে, দেশান্তরে মরিলে,
বালক প্রসূত হইবার পর মরিলে সদ্যঃশৌচ হয়। ১২
যদি দশ রাত্রি অতীত হইলে অর্থাৎ অশৌচান্তে অশৌচের
সংবাদ প্রাপ্ত হওয়া যায়, তাহা হইলে ত্রিরাত্রিমাত্র অশৌচ হইয়া
থাকে। এক বৎসরের পর অশৌচের সংবাদ পাইলে সবস্ত্র স্নান-
মাত্রে শুদ্ধিলাভ হয়। ১৩ যদি কোন সগোত্র দেশান্তরে মৃত হইয়া-
ছেন, শুনিতে পাওয়া যায়, তাহা হইলে ত্রিরাত্র বা অহোরাত্র
अध्याय ६१-१०० (विष्णु-भक्ति, ध्यान-योग, प्रायश्चित्त व स्मृति उपसंहार)
তৃতীয় অধ্যায়। ২১
আত্রিপক্ষাৎ ত্রিরাত্রং স্যাদাষ্মাসাচ্চ পক্ষিণী।
অহঃ সংবৎসরাদর্দ্ধাক্ সদ্যঃশৌচং বিধীয়তে ॥ ১৫ ॥
অজাতদন্তা যে বালা যে চ গৰ্ভদ্বিনিঃসৃতাঃ।
ন তেষামগ্নিসংস্কারো নাশৌচং নোদকক্রিয়া ॥ ১৬ ॥
যদি গর্ভো বিপদ্যেত স্রবতে বাপি যোষিতাম্।
যাবন্মাসং স্থিতো গর্ভৌ দিনং তাবৎ স সূতকঃ ॥ ১৭ ॥
আচতুর্থাদভবেৎ স্রাবঃ পাতঃ পঞ্চমষষ্ঠয়োঃ।
অত উর্দ্ধং প্রসূতিঃ স্যাদ্দশাহং সূতকং ভবেৎ ॥ ১৮ ॥
প্রসূতিকালে সংপ্রাপ্তে প্রসবে যদি যোষিতাম্।
অশৌচ হয় না, স্নানমাত্রে শুদ্ধিলাভ হইয়া থাকে। ১৪ পরন্তু
ত্রিপক্ষের মধ্যে মৃত্যুসংবাদ শ্রবণ করিলে ত্রিরাত্রি অশৌচ হয়,
ষন্মাসের মধ্যে শ্রবণ করিলে পক্ষিণী অর্থাৎ সার্দ্ধ দিবস অশৌচ
হয়, সংবৎসরের মধ্যে শুনিলে এক দিবস অশৌচ হইয়া থাকে,
সংবৎসরের পর শ্রবণ করিলে সদ্যঃশৌচ হইয়া থাকে। ১৫ বালক
গর্ভ হইতে বিনির্গত হইয়া মরিলে অথবা অজাতদন্ত বালক মরিলে
তাহাদের অগ্নিসংস্কার অশৌচ বা উদকক্রিয়া নাই। ১৬ যদি বালক
গর্ভেই গতায়ু হয়, অথবা যদি গর্ভস্রাব হয়, তাহা হইলে স্ত্রীলো-
কের যত মাসের গর্ভ, ততদিন সূতকাশৌচ হইয়া থাকে। ১৭
চারিমাস পর্য্যন্ত গর্ভস্রাব বলা যায়। পঞ্চম ষষ্ঠ মাসে গর্ভ
নষ্ট হইলে গর্ভপাত বলা হইয়া থাকে। ষষ্ঠ মাসের পর গর্ভ নষ্ট
হইলে প্রসব বলা যাইতে পারে পরন্তু প্রসব স্থলে সম্পূর্ণ দশ
দিবস সূতক অশৌচ হয়। ১৮ স্ত্রীলোকের প্রসবকাল উপস্থিত
২২ পরাশর সংহিতা।
জীবাপত্যে তু গোত্রস্য মৃতে মাতুশ্চ সূতকম্ ॥১৯॥
রাত্রাবেব সমুৎপন্নে মৃতে রজসি সূতকে।
পূর্ব্বমেব দিনং গ্রাহ্যং যাবন্নোদয়তে রবিঃ ॥২০॥
দন্তজাতেঽনুজাতে চ কৃতচূড়ে চ সংস্থিতে।
অগ্নিসংস্কারণং তেষাং ত্রিরাত্রং সূতকং ভবেৎ ॥২১॥
আ দন্তজননাৎ সদ্য আ চূড়াং নৈশিকী স্মৃতা।
ত্রিরাত্রমা ব্রতাৎ তেষাং দশরাত্রমতঃ পরম্ ॥২২॥
গর্ভে যদি বিপত্তিঃ স্যাদ্দশাহং সূতকং ভবেৎ।
জীবন্ জাতো যদি প্রেতঃ সদ্য এব বিশুধ্যতি ॥২৩॥
স্ত্রীণাং চূড়ান্ন আদানাং সংক্রামাত্বর্ধক্রমাৎ।
হইলে যদি সন্তান প্রসূত হয়, তাহা হইলে সেই সন্তান জীবিত
থাকিলে সমুদায় গোত্রের এবং সেই সন্তান মরিলে জননীর জননা-
শৌচ হইয়া থাকে। ১৯
রাত্রিকালে জন্মিলে মরিলে রজোদর্শন হইলে যে পর্যন্ত
সূর্য্যোদয় না হয়, সে পর্য্যন্ত পূর্ব্বদিন গণনা করিতে হইবে। ২০ দন্ত
উঠিলে বা চূড়াকরণ হইলে যদি বালকের মৃত্যু হয়, তাহা হইলে
তাহার অগ্নিসংস্কার হইবে এবং সগোত্রের ত্রিরাত্র অশৌচ
হইবে। ২১ যত দিন বালকের দন্ত না উঠে, তত দিনের মধ্যে মরিলে
সদ্যঃশৌচ, চূড়াকরণ পর্যন্ত একরাত্রি অশৌচ, উপনয়ন পর্যন্ত
ত্রিরাত্রি অশৌচ, তৎপরে দশরাত্রি মরণাশৌচ হইয়া থাকে। ২২
বালক যদি গর্ভে বিনষ্ট হয়, তাহা হইলে দশ দিন সূতকা-
শৌচ হইয়া থাকে, পরন্তু যদি জীবিত বালক জন্ম গ্রহণ করিয়া
পশ্চাৎ গতাসু হয়, তাহা হইলে সদ্যঃশৌচ হইয়া থাকে। ২৩ কন্যা-
তৃতীয় অধ্যায়। ২৩
সদ্যঃ শৌচমতৈকাহং ত্রিরাহং পিতৃবন্ধুযু ॥২৪॥
ব্রহ্মচারী গৃহে যেষাং হূয়তে চ হুতাশনে।
সম্পর্কং ন চ কুৰ্ব্বন্তি ন তেষাং সূতকং ভবেৎ ॥২৫॥
সম্পর্কান্দূষ্যতে বিপ্রো নান্যো দোষোহস্তি ব্রাহ্মণে।
সম্পর্কেষু নিবৃত্তস্য ন প্রেতং নৈব সূতকম্ ॥২৬॥
শিল্পিনঃ কারুকা বৈদ্যা দাসীদাসাশ্চ নাপিতাঃ।
শ্রোত্রিয়াশ্চৈব রাজানঃ সদ্যঃশৌচাঃ প্রকীর্তিতাঃ ॥২৭॥
সব্রতী মন্ত্রপূতশ্চ আহিতাগ্নিশ্চ যো দ্বিজঃ।
রাজ্ঞশ্চ সূতকং নাস্তি যস্য চেচ্ছতি পার্থিবঃ ॥২৮॥
উদ্যতো নিধনে দানে আর্ত্তো বিপ্রো নিমন্ত্রিতঃ।
সন্তান জন্মিলে যদি চূড়াকরণ ও অন্নপ্রাশনের মধ্যে তাহার মৃত্যু
হয়, তাহা হইলে পিতৃবন্ধুদিগের সদ্যঃশৌচ। সম্প্রদানের মধ্যে
মৃত্যু হইলে এক দিবস অশৌচ, তৎপরে তাহাদের ত্রিরাত্রি
অশৌচ হইয়া থাকে। ২৪
যাহাদের গৃহে ব্রহ্মচারী অবস্থান করিয়া অগ্নিতে হোম করেন,
অন্য কোন সম্পর্ক রাখেন না, তাহাদের অশৌচ হয় না। ২৫ ব্রাহ্মণ
সম্পর্ক দ্বারাই দূষিত হন, অন্য কোন কারণে দূষিত হন না। সম্পর্ক
রহিত হইলে তাঁহার জননাশৌচ বা মরণাশৌচ কিছুই হয় না।
শিল্পকর কারুকর বৈদ্য দাসী দাস নাপিত শ্রোত্রিয় এবং রাজা,
ইঁহারা সদ্যঃশৌচ অর্থাৎ ইঁহাদের স্ব স্ব কাৰ্য্য নিষিদ্ধ নহে। ২৭
সতীর্থ, মন্ত্রপূত, আহিতাগ্নি ব্রাহ্মণ, রাজা এবং রাজার অভি-
প্রেত ব্যক্তির সূতকাশৌচ হয় না। ২৮ বধোদ্যত দানোদ্যত এবং
নিমন্ত্রিত ব্যক্তিগণের প্রতিও ঋষিগণ ঐরূপ ব্যবস্থা করিয়া-
২৪ পরাশর সংহিতা।
তদেব ঋষিভির্দৃষ্টং যথাকালেন শুধ্যতি ॥২৯॥
প্রসবে গৃহমেধী তু ন কুর্য্যাৎ সঙ্করং যদি।
দশাহাচ্ছুদ্ধ্যতে মাতা অবগাহ্য পিতা শুচিঃ ॥৩০॥
সর্ব্বেষাং শাবমাশৌচং মাতাপিত্রোর্দ্দশাহিকম্।
সূতকং মাতুরেব স্যাদুপস্পৃশ্য পিতা শুচিঃ ॥৩১॥
যদি পত্ন্যাং প্রসূতায়াং সম্পর্কং কুরুতে দ্বিজঃ।
সূতকন্তু ভবেত্তস্য যদি বিপ্রঃ ষড়ঙ্গবিৎ ॥৩২॥
সম্পৰ্কাজ্জায়তে দোষো নান্যো দোষোহস্তি ব্রাহ্মণে।
তস্মাৎ সর্ব্বপ্রযত্নেন সম্পর্কং বর্জ্জয়েদ্ দ্বিজঃ ॥৩৩॥
বিবাহোৎসবযজ্ঞেষু হ্যন্তরা মৃতসূতকে।
পূর্ব্বসঙ্কল্পিতং দ্রব্যং দীয়মানং ন দুষ্যতি ॥৩৪॥-
ছেন; ইঁহারা সকলেই যথাসময়ে কার্য্যকালে শুদ্ধিলাভ
করেন। ২৯ গৃহমেধী ব্রাহ্মণ যদি পত্নীর সূতিকাগারের সংস্রবে না
থাকেন, তাহা হইলে তিনি স্নান করিয়া শুচি হন, জননীর দশ দিন
অশৌচ হয়। ৩০ মাতা পিতা সকলেরই দশদিন মরণাশৌচ হয়;
একমাত্র জননীরই সূতকাশৌচ হইয়া থাকে। পিতা স্নান করিয়া
শুদ্ধ হন। ৩১ পত্নী প্রসূতা হইলে যদি কোন ব্রাহ্মণ সূতিকাগারের
সহিত সংস্রব করেন, তাহা হইলে তিনি ষড়ঙ্গ বেদে পারদর্শী
হইলেও অশুচি হন। ৩২
ব্রাহ্মণ সম্পর্ক দ্বারাই দূষিত হন। সম্পর্ক ব্যতিরেকে
আর কোন দোষ ব্রাহ্মণে ঘটিতে পারে না। অতএব ব্রাহ্মণের
কর্ত্তব্য এই যে, সর্ব্বপ্রযত্নে সংসর্গ পরিত্যাগ করেন। ৩৩ বিবাহ
উৎসব যজ্ঞ প্রভৃতিতে যদি কোন দ্রব্য প্রদান করিবার সংকল্প
তৃতীয় অধ্যায়। ২৫
অন্তরা তু দশাহস্য পুনর্মরণ জন্মনী।
তাবৎ স্যাদশুচির্ব্বিপ্রো যাবৎ স্যান্নিৰ্দ্দশম্ ॥৩৫॥
ব্রাহ্মণার্থে বিপন্নানাং বন্দিগো গ্রহণে তথা।
আহবেষু বিপন্নানামেকরাত্রস্তু সূতকম্ ॥৩৬॥
দ্বাবিমৌ পুরুষৌ লোকে সূর্য্যমণ্ডলভেদকৌ।
পরিব্রাড্যোগযুক্তশ্চ রণে চাভিমুখে হতঃ ॥৩৭॥
যত্র যত্র হতঃ শূরঃ শত্রুভিঃ পরিবেষ্টিতঃ।
অক্ষয়ান্ লভতে লোকান্ যদি ক্লীবং ন ভাষতে ॥৩৮॥
জিতেন লভতে লক্ষ্মীং মৃতেনাপি সুরাঙ্গনাঃ।
হইয়া থাকে, এবং যদি মধ্যে মৃতাশৌচ বা জননাশৌচ হয়, তাহা
হইলে সেই সঙ্কল্পিত দ্রব্য দান করিতে পারে, তাহাতে
কোন দোষ হয় না। ৩৪ যদি দশ দিন অশৌচের মধ্যেই পুনর্ব্বার
জননাশৌচ বা মরণাশৌচ হয়, তাহা হইলে যে পর্যন্ত পূর্ব্ব
অশৌচের সীমা দশ দিন পূর্ণ না হয়, সে পর্যন্ত ব্রাহ্মণের
অশৌচ থাকে। ৩৫
ব্রাহ্মণ-রক্ষার্থ মরিলে, বন্দীকৃতা গাভীর উদ্ধারের নিমিত্ত
প্রাণত্যাগ করিলে এবং সংগ্রামে বিপন্ন হইলে একরাত্রি
অশৌচ হয়,। ৩৬ এই অবনীমণ্ডলের মধ্যে যোগযুক্ত পরিব্রাট্
এবং সম্মুখযুদ্ধে হত বীর, ইহাঁরা উভয়ে সূর্য্যমণ্ডল ভেদ
করিয়া ঊর্দ্ধে গমন করেন। ৩৭ বীরপুরুষ যদি শত্রুগণ কর্তৃক
পরিবেষ্টিত হইয়া প্রাণ পরিত্যাগ করেন এবং যদি সে সময়
কাতরোক্তি প্রয়োগ না করেন, তাহা হইলে অক্ষয় পুণ্যলোকে
গমন করেন। ৩৮ শত্রু জয় করিতে পারিলে লক্ষ্মী লাভ হয়,
৪
২৬ পরাশর সংহিতা।
ক্ষণবিধ্বংসিকেঽস্মিন্ কা চিন্তা মরণে রণে ॥৩৯॥
যস্তু ভগ্নেষু সৈন্যেষু বিদ্রবৎসু সমস্ততঃ।
পরিত্রাতা যদা গচ্ছেৎ স চ ক্রতুফলং লভেৎ ॥৪০॥
যস্য চ্ছেদক্ষতং গাত্রং শরশক্ত্যৃষ্টিমুদ্গরৈঃ।
দেবকন্যাস্তু তং বীরং গায়ন্তি রময়ন্তি চ ॥৪১॥
বরাঙ্গনাসহস্রাণি শূরমাযোধনে হতম্।
নাগকন্যাশ্চ ধাবন্তি মম ভর্ত্তা ভবেদিতি ॥৪২॥
ললাটদেশাদ্রুধিরং হি যস্য
তপ্তস্য জন্তোঃ প্রবিশেচ্চ বক্ত্রে।
শত্রুকর্তৃক নিহত হইলে স্বর্গে সুরাঙ্গনাপ্রাপ্ত হওয়া যায়; অত-
এব ক্ষণবিধ্বংসী এই শরীর দ্বারা সংগ্রাম ও মরণে চিন্তা
কি। ৩৯ যে সময় সৈন্যসমূহ ভগ্ন হইয়া চতুর্দ্দিকে পলায়ন
করিতে থাকে, সে সময় যে বীর তাহাদিগকে সংগ্রাম ভূমিতে
রক্ষা করেন, তিনি যজ্ঞানুষ্ঠানের ফল প্রাপ্ত হন। ৪০ সংগ্রামে
যাঁহার শরীর, শর শক্তি ঋষ্টি মুদ্গার প্রভৃতিদ্বারা ছিন্নভিন্ন
ও ক্ষতবিক্ষতহয়, দেবকন্যারা তাঁহাতে রত হন ও তাঁহার যশো-
গান করিতে থাকেন। ৪১ যে বীর সংগ্রাম ভূমিতে নিহত হন,
তাঁহার অনুসরণার্থ সহস্র সহস্র দেবকন্যা ও নাগকন্যা ধাব-
মান হইতে থাকে, এবং সকলেই প্রার্থনা করে যে, ইনি আমার
স্বামী হউন। ৪২
যে ব্যক্তি শত্রুবাণে পরিতপ্ত হইবেন এবং যাঁহার ললাট-
দেশ হইতে শোণিতধারা নিঃসৃত হইয়া মুখে প্রবেশ করিবে,
তৃতীয় অধ্যায়। ২৭
তৎ সোমপানেন হি তস্য তুল্যং
সংগ্রামযজ্ঞে বিধিবচ্চ দৃষ্টম্ ॥৪৩॥
যং যজ্ঞসংঘৈস্তপসা চ বিদায়া
স্বর্গৈষিণো বাত্র যথৈব বিপ্ৰাঃ।
তথৈব যান্ত্যেব হি তত্র বীরাঃ
প্রাণান্ সুযুদ্ধেন পরিত্যজন্তঃ ॥৪৪॥
অনাথং ব্রাহ্মণং প্রেতং যে বহন্তি দ্বিজাতয়ঃ।
পদে পদে যজ্ঞফলমানুপূর্ব্বাল্লভন্তি তে ॥৪৫॥
অসগোত্রমবন্ধুঞ্চ প্রেতীভূতঞ্চ ব্রাহ্মণম্।
নীত্বা চ দাহয়িত্বা চ প্রাণায়ামেন শুধ্যতি ॥৪৬॥
ন তেষামশুভং কিঞ্চিদ্দিজানাং শুভকর্ম্মণি।
জলাবগাহনা তেষাং শুদ্ধিঃ স্মৃতিরিতীরিতা ॥৪৭॥
সংগ্রামযজ্ঞে যথাবিধানে তাঁহার সোমযাগের সদৃশ ফল দৃষ্ট
হইবে। ৪৩ যাঁহারা স্বর্গপ্রার্থী ব্রাহ্মণ, তাঁহারা যজ্ঞসমূহ দ্বারা
তপস্যা দ্বারা বিদ্যা দ্বারা যে লোকে গমন করেন, যে সকল
বীর ধর্ম্মযুদ্ধ দ্বারা প্রাণ পরিত্যাগ করেন, তাঁহারাও সেই
লোকে গমন করিয়া থাকেন। ৪৪
যে সকল ব্রাহ্মণ মৃত অনাথ ব্রাহ্মণকে বহন করেন, তাঁহারা
পদে পদে আনুপূর্ব্বিক যজ্ঞ ফল প্রাপ্ত হন। ৪৫ যিনি সগোত্র
বা বন্ধু নহেন, তাদৃশ ব্রাহ্মণ প্রাণ পরিত্যাগ করিলে যাঁহারা
দহন বহন করেন, তাহারা কেবল প্রাণায়াম দ্বারা শুদ্ধ হন। ৪৬ এই
সকল ব্রাহ্মণের শুভ কার্য্যে কোন বাধা হয় না, কারণ কথিত