सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 271, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 271

প্রথম অধ্যায়। ১১
যতয়ে কাঞ্চনং দত্ত্বা তাম্বূলং ব্রহ্মচারিণে।
চৌরেভ্যোহপ্যভয়ং দত্ত্বা দাতাপি নরকং ব্রজেৎ ॥ ৫০॥
পাপো বা যদি চণ্ডালো বিপ্রঘ্নঃ পিতৃঘাতকঃ।
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তঃ সোহতিথিঃ স্বর্গসংক্রমঃ ॥ ৫১॥
অতিথির্যস্য ভগ্নাশো গৃহাৎ প্রতিনিবর্ত্ততে।
পিতরস্তস্য নাশ্নন্তি দশবর্ষশতানি চ ॥ ৫২ ॥
ন প্রসজ্যাতিগো বিপ্রো হ্যতিথিং বেদপারগম্।
অদদন্নমাত্রন্ত ভুক্ত্বা ভুঙ্ক্তে তু কিল্বিষম্ ॥ ৫৩ ॥
ব্রাহ্মণস্য মুখং ক্ষেত্রং নিরুদকমকণ্টকম্।
বাপয়েৎ সর্ব্ববীজানি সা কৃষিঃ সর্ব্বকামিকা ॥ ৫৪ ॥
সুক্ষেত্রে বাপয়েদ্বীজং সুপুত্রে দাপয়েদ্ধনম্।
তাঁহাদের অন্ন রাক্ষসেরা ভক্ষণ করিয়া থাকে। ৪৯ যিনি সন্ন্যা-
সীকে সুবর্ণ দান করেন, যিনি ব্রহ্মচারীকে তাম্বূল দান করেন,
যিনি চোরকে অভয়দান করেন, তিনি দাতা হইলেও নিরয়-
গামী হইয়া থাকেন। ৫০ বৈশ্বদেব বলির সময় যে অতিথি
উপস্থিত হন, তিনি পাপাত্মা চণ্ডাল ব্রহ্মহত্যাকারী বা
পিতৃঘাতক হইলেও স্বর্গের দ্বারস্বরূপ হইয়া থাকেন। ৫১
যাঁহার গৃহ হইতে অতিথি নিরাশ হইয়া প্রতিগমন করে,
তাঁহার পিতৃগণ সহস্র বৎসর অনাহারে থাকেন। ৫২ যে
ব্রাহ্মণ, বেদ বেদাঙ্গে পারদর্শী অতিথিকে অন্ন না দিয়া
অতিক্রম পূর্ব্বক স্বয়ং ভোজন করেন, তিনি পাপ রাশি
ভক্ষণ করিয়া থাকেন। ৫৩ ব্রাহ্মণের মুখ, জলবিহীন কণ্টকশূন্য
ক্ষেত্রস্বরূপ। তাহাতে সর্ব্বপ্রকার বীজ বপন করিবে, এবং
সেই কৃষিই সর্ব্বকামপ্রদায়িনী হয়। ৫৪ সুক্ষেত্রে বীজ বপন