सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 268, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 268

৮ পরাশর সংহিতা।
পারাশরমতং পুণ্যং পবিত্রং পাপনাশনম্।
চিন্তিতং ব্রাহ্মণার্থায় ধর্ম্মসংস্থাপনায় চ ॥ ৩৫ ॥
চতুর্ণামপি বর্ণানামাচারো ধর্ম্মপালকঃ।
আচারভ্রষ্টদেহানাং ভবেদ্ধর্ম্মঃ পরাঙ্মুখঃ ॥ ৩৬ ॥
ষট্‌কর্ম্মাভিরতো নিত্যং দেবতাতিথিপূজকঃ।
হুতশেষন্তু ভুঞ্জানো ব্রাহ্মণো নাবসীদতি ॥ ৩৭ ॥
সন্ধ্যা স্নানং জপো হোমঃ স্বাধ্যায়ো দেবতার্চ্চনম্।
বৈশ্বদেবাতিথেয়ঞ্চ ষট্ কর্ম্মাণি দিনে দিনে ॥ ৩৮ ॥
প্রিয়ো বা যদি বা দ্বেষ্যো মূর্খং পণ্ডিত এব বা।
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তঃ সোহতিথিঃ স্বর্গসংক্রমঃ ॥৩৯॥
এই মত পবিত্র পুণ্যজনক ও পাপনাশক। ব্রাহ্মণের নিমিত্ত
ও ধর্ম্ম সংস্থাপনের নিমিত্ত আমি ইহা স্মরণ করিলাম। ৩৫
স্বস্ব আচারই বর্ণচতুষ্টয়ের ধর্ম্ম রক্ষা করে। যাহারা
আচার ভ্রষ্ট, ধর্ম্ম তাহাদের প্রতি বিমুখ হয়। ৩৬ যে ব্রাহ্মণ
ষট্‌কর্ম্মে নিরত থাকিয়া প্রতিদিন দেবতা ও অতিথির পূজা
করিয়া হুতাবশিষ্ট ভক্ষণ করেন, তিনি কখনই অবসন্ন হন না। ৩৭
প্রতিদিন সন্ধ্যা, স্নান, জপ, হোম, স্বাধ্যায়, দেবতার অর্চ্চনা,
বৈশ্যদেব ও অতিথির পরিচর্য্যা, এই ষড়্‌বিধ কর্ম্মের নাম
ষট্‌কর্ম্ম! দ্বিজগণ প্রতিদিন এই ষট্‌কর্ম্মের আচরণ করিবে। ৩৮
প্রিয়ই হউক আর দ্বেষ্যই হউক, পণ্ডিতই হউক আর
মূর্খই হউক, বৈশ্যদেবের সময় যিনি উপস্থিত হন, তিনিই
অতিথি এবং তাঁহার সেবাতে স্বর্গপ্রাপ্তি হয়। ৩৯ দূরদেশ
হইতে আগত ও পথিশ্রান্ত ব্যক্তি বৈশ্যদেবের সময় উপস্থিত