सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 269, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 269

প্রথম অধ্যায়। ৯
অতিথিং তং বিজানীয়ান্নাতিথিঃ পূর্ব্বমাগতঃ ॥ ৪০ ॥
ন পৃচ্ছেদ্গোত্রচরণং ন স্বাধ্যায়ব্রতানি চ।
হৃদয়ং কল্পয়ে তস্মিন্ সর্ব্বদেবময়ো হি সঃ ॥ ৪১ ॥
নৈকগ্রামীণমতিথিং বিপ্রং সাঙ্গমিকং তথা।
অনিত্যং হ্যাগতো যস্মাৎ তস্মাদতিথিরুচ্যতে ॥ ৪২ ॥
অপূৰ্ব্বঃ সুব্রতী বিপ্রঃ অপূর্ধ্বো বাতিথিস্তথা।
বেদাভ্যাসরতো নিত্যং ত্রয়োহপূর্ব্বা দিনে দিনে ॥ ৪৩ ॥
বৈশ্বদেবে তু সংপ্রাপ্তে ভিক্ষুকে গৃহমাগতে।
উদ্ধৃত্য বৈশ্বদেবার্থং ভিক্ষাং দত্ত্বা বিসর্জ্জয়েৎ ॥ ৪৪ ॥
হইলে তাঁহাকে অতিথি বলা যায়। যিনি পূর্ব্বে আইসেন,
তাঁহাকেই যে অতিথি বলা যায়, এমন নহে। ৪০ অতিথির-
গোত্র, চরণ, স্বাধ্যায়, ব্রত ইত্যাদি কোন বিষয় জিজ্ঞাসা না
করিয়া তাঁহাতেই হৃদয় সমর্পণ করিবেক, কারণ অতিথি
সর্ব্বদেবতা স্বরূপ। ৪১
সাঙ্গমিক [কুটুম্ব বা কার্য্য সাধনার্থ মিলিত] এবং এক-
গ্রামনিবাসী বিপ্র, অতিথি হইতে পারে না, যেহেতু যিনি
নিত্য উপস্থিত না হন, তাঁহাকেই অতিথি বলা যায়। ৪২
যিনি পূর্ব্বে কখন আতিথ্যগ্রহণ করেন নাই, তাদৃশ অতিথি,
ঐরূপ ব্রতপরায়ণ ব্রাহ্মণ এবং নিয়ত বেদাভ্যাসে নিরত
ব্রাহ্মণ, ইহাঁরা তিন জন অপূর্ব্ব অতিথি শব্দে অভিহিত হইয়া
থাকেন। ৪৩ বৈশ্বদেব বলির সময় যদি কোন ভিক্ষুক গৃহে
উপস্থিত হয়, তাহা হইলে বৈশ্বদেব বলি হইতে উদ্ধার
পূর্ব্বক ভিক্ষা দান করিয়া তাহাকে বিদায় করিবে। ৪৪
২