सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 276, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 276

১৬ পরাশর সংহিতা।
অদাতা কর্ষকশ্চৈব পঞ্চৈতে সমভাগিনঃ ॥ ১০ ॥
কণ্ডনী পেষণী চুল্লী উদকুম্ভোহথ মার্জ্জনী ।
পঞ্চ শূনা গৃহস্থস্য অহনাহনি বর্ত্ততে ॥ ১১ ॥
বৃক্ষান্ ছিত্ত্বা মহীং ভিত্ত্বা হত্বা তু মৃগকীটকান্ ।
কর্ষকঃ খলু যজ্ঞেন সৰ্ব্বপাপাৎ প্রমুচ্যতে ॥ ১২ ॥
যো ন দদ্যাদ্দিজাতিভ্যো রাশিমূলমুপাগতঃ ।
স চোরঃ স চ পাপিষ্ঠো ব্রহ্মঘ্নং তং বিনির্দ্দিশেৎ ॥১৩॥
রাজ্ঞে দত্ত্বা তু ষড়ভাগং দেবানান্ত্বেকবিংশকম্ ।
বিপ্রাণাং ত্রিংশকং ভাগং কৃষিকর্ত্তা ন লিপ্যতে ॥ ১৪ ॥
মৎস্যঘাতী, ব্যাধ, শাকুনিক, এবং অদাতা, কর্ষক, এই
পাঁচজন সমান পাতকী হয়,। ১০
কণ্ডনী, (মুষল বা উদূখল) পেষণী, (পেষণযন্ত্র, শীল নোড়া
যাঁতা) চুল্লী (উনন) উদকুম্ভ (জলের কলসী) এবং মার্জ্জনী,
(ঝাঁটা) এই পঞ্চ শূনা গৃহস্থের নিয়ত থাকে, অর্থাৎ ইহা দ্বারা
নিয়ত পাপ সঞ্চয় হয়। ১১ কৃষক বৃক্ষচ্ছেদ, মহীভেদ, ও
মৃগ কীটাদি বধ করিয়া যে পাপসঞ্চয় করে যজ্ঞ দ্বারা সে সকল
পাপ হইতে মুক্ত হয়। ১২ শস্যাদিরাশির নিকট উপস্থিত
থাকিয়াও যে ব্যক্তি ব্রাহ্মণগণকে দান না করে, সে চোর ও
সে পাপিষ্ঠ, তাহাকে ব্রহ্মহন্তা বলিয়া নির্দেশ করা যায়। ১৩
কৃষিকর্ত্তা, রাজাকে ষষ্ঠাংশ দেবতাদিগকে একবিংশাংশ,
ব্রাহ্মণদিগকে ত্রিংশাংশ প্রদান করিলে (জীবহিংসাদিজনিত
পাপে) লিপ্ত হয় না। ১৪