सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

tized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
দশম অধ্যায়। ১০১
তেষাং ভুক্ত্বা চ পীত্বা চ অহোরাত্রেণ শুধ্যতি ॥ ৩৪ ॥
ব্রাহ্মণী তু যদা গচ্ছেৎ পরপুংসা বিবর্জিতা।
গত্বা পুংসাং শতং যাতি ত্যজেয়ুস্তান্তু গোত্রিণঃ ॥৩৫॥
পুংসো যদি গৃহং গচ্ছেত্তদশুদ্ধং গৃহং ভবেৎ।
পিতৃমাতৃগৃহং যচ্চ জারস্যৈব তু তদ্গৃহম্ ॥ ৩৬ ॥
উল্লিখ্য তদ্গৃহং পশ্চাৎ পঞ্চগব্যেন শুধ্যতি।
ত্যজেন্মৃন্ময়পাত্রাণি বস্ত্রং কাষ্ঠঞ্চ শোধয়েৎ ॥ ৩৭ ॥
সম্ভারান্ শোধয়েৎ সর্ব্বান্ গোকেতৈশ্চ ফলোদ্ভবান্।
সহিত পুনর্ব্বার সংসর্গ করিলে ভর্ত্তাকে কৃচ্ছ্রব্রত এবং তাহার
বন্ধুদিগকে অর্দ্ধকৃচ্ছ্রব্রতানুষ্ঠান করিতে হইবে। যে সকল ব্যক্তি
ইহাদিগের অন্নভোজন বা জলপান করিবে তাহাদিগকে এক
দিবারাত্র উপবাস করিতে হইবে। ইহা দ্বারা তাহারা তৎসংসর্গ-
জনিত পাপ হইতে মুক্ত হইতে পারিবে। ৩৪
যদি কোন ব্রাহ্মণী পরপুরুষের সমভিব্যাহারিণী না হইয়া
একাকিনী বহির্গতা হইয়া যায় এবং যদি সে এক শত পুরুষের
সহিত সংসর্গ করে, তাহা হইলে তাহার জ্ঞাতিরা তাহাকে পরি-
ত্যাগ করিবে। ৩৫ এই নারী যদি কোন উপপতির গৃহে অব-
স্থান করে, তাহা হইলে সেই গৃহ অপবিত্র হইবে। যদি সেই
উপপতির গৃহকে পিতামাতার গৃহ বলিয়া পশ্চাৎ। ৩৬ উল্লেখ
করে, তাহা হইলে পঞ্চগব্য দ্বারা সেই গৃহ পবিত্র হইতে পারে।
পরন্তু সেই গৃহস্থিত মৃন্ময়পাত্র সমুদায় পরিত্যাগ পূর্ব্বক বস্ত্র ও
কাষ্ঠময় দ্রব্য শোধন করিয়া লইবে। ৩৭ ফল ও আর আর সমু-
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

১০২ পরাশর সংহিতা।
তাম্রাণি পঞ্চগব্যেন কাংস্যানি দশ ভস্মভিঃ ॥ ৩৮ ॥
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রো ব্রাহ্মণৈরুপপাদিতম্ ।
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাৎ প্রাজাপত্যং সমাচরেৎ ॥৩৯॥
ইতরেষামহোরাত্রং পঞ্চগব্যেন শোধনম্ ।
সপুত্রঃ সহভৃত্যশ্চ কুর্য্যাদ্ব্রাহ্মণভোজনম্ ॥ ৪০ ॥
আকাশং বায়ুরগ্নিশ্চ মেধ্যং ভূমিগতং জলম্ ।
ন দুষ্যন্তীহ দর্ভাশ্চ যজ্ঞেষু চমসাস্তথা ॥ ৪১ ॥
উপবাসৈর্ব্ৰ তৈঃ পুণ্যৈঃ স্নানসন্ধ্যাৰ্চনাদিভিঃ।
দায় দ্রব্য গোকেশ দ্বারা শোধন করিবে। তাম্রপাত্র সমুদায় পঞ্চ-
গব্য দ্বারা এবং কাংস্যপাত্র সমুদায় ভস্ম সহযোগে দশবার মার্জ্জন
দ্বারা শোধিত হইবে। ৩৮ পরে যে ব্রাহ্মণের গৃহে ঐ ব্যভিচা-
রিণী বাস করিয়াছিল, সেই ব্রাহ্মণ, ব্রাহ্মণের নিকট ব্যবস্থা লইয়া
একটা প্রাজাপত্যব্রত আচরণ করিয়া একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। ৩৯ ঐ ব্যভিচারিণী যদি ইতর জাতির
গৃহে বাস করিয়া থাকে তাহা হইলে সে এক দিবারাত্র উপবাস
করিয়া পঞ্চগব্য দ্বারা শুদ্ধিলাভ করিতে পারিবে। পরে সেই ব্যক্তি
স্বয়ং ও তাহার পুত্র ভৃত্য প্রভৃতি পরিবারগণ সকলেই ব্রাহ্মণ-
ভোজন করাইবে। ৪০
আকাশ বায়ু অগ্নি ভূমিস্থিত জল দর্ভ ও যজ্ঞস্থিত চমস্,
এ সমুদায় অপবিত্র হয় না। ৪১ ব্রাহ্মণগণ সকল সময়েই উপ-

একাদশ অধ্যায়। ১০৩
জপৈর্হোমৈস্তথা দানৈঃ শুধ্যন্তে ব্রাহ্মণাঃ সদা ॥ ৭২ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে দশমোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
বাস দ্বারা ব্রত দ্বারা পুণ্যকর্ম্ম দ্বারা স্নান দ্বারা সন্ধ্যাবন্দন দ্বারা
পূজা দ্বারা জপ দ্বারা হোম দ্বারা শুদ্ধি লাভ করেন। ৪২
পরাশর সংহিতা দশম অধ্যায়
সমাপ্ত।
একাদশ অধ্যায়।
অমেধ্যরেতো গোমাংসং চাণ্ডালান্নমথাপি বা।
যদি ভুক্তন্তু বিপ্ৰেণ কৃচ্ছ্রং চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ১ ॥
তথৈব ক্ষত্রিয়ো বৈশ্যস্তদর্দ্ধন্ত সমাচরেৎ।
শূদ্রোহপ্যেবং যদা ভুঙ্ক্তে প্রাজাপত্যং সমাচরেৎ ॥২॥
ব্রাহ্মণ যদি অপবিত্র রেত গোমাংস অথবা চাণ্ডালান্ন ভোজন
করে, তাহা হইলে কৃচ্ছ চান্দ্রায়ণ ব্রত আচরণ করিবে। ১ যদি
ক্ষত্রিয় জাতি বা বৈশ্য জাতি ঐ সমুদায় ভোজন করে, তাহা
হইলে তাহার অর্দ্ধ প্রায়শ্চিত্ত করিবে। যদি শূদ্র জাতি ঐ সমু-

১০৪ পরাশৱ সংহিতা।
পঞ্চগব্যং পিবেচ্ছূদ্রো ব্রহ্মকূর্চ্চং পিবেদ্দ্বিজঃ।
একদ্বিত্রিচতুর্গাশ্চ দদ্যাদ্বিপ্রাদনুক্রমাৎ ॥ ৩ ॥
শূদ্রান্নং সূতকান্নঞ্চ অভোজ্যস্যান্নমেব চ।
শঙ্কিতং প্রতিষিদ্ধান্নং পূর্ব্বোচ্ছিষ্টং তথৈব চ ॥ ৪ ॥
যদি ভুক্তঞ্চ বিপ্রেণ অজ্ঞানাদাপদাপি বা।
জ্ঞাত্বা সমাচরেৎ কৃচ্ছ্রং ব্রহ্মকূর্চ্চন্ত পাবনম্ ॥ ৫ ॥
ব্যালৈর্নকুলমার্জ্জারৈরন্নমুচ্ছিষ্টং যদা।
তিলদর্ভোদকৈঃ প্রোক্ষ্য শুধ্যতে নাত্ৰ সংশয়ঃ ॥ ৬ ॥
শূদ্রোহপ্যভোজ্যং ভুক্ত্বান্নং পঞ্চগব্যেন শুধ্যতি।
ক্ষত্রিয়ো বাপি বৈশ্যশ্চ প্রাজাপত্যেন শুধ্যতি ॥ ৭ ॥
দায় ভোজন করে, তাহা হইলে তাহাকে প্রাজাপত্যব্রত আচরণ
করিতে হইবে। ২ ঈদৃশ স্থলে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য ব্রহ্মকূর্চ্চ
পান করিবেন, শূদ্র পঞ্চগব্য পান করিয়া শুদ্ধি লাভ করিবে।
দক্ষিণা স্থলে ব্রাহ্মণ একটী, ক্ষত্রিয় দুইটী, বৈশ্য তিনটী, শূদ্র চারিটী
গাভি প্রদান করিবে। ৩
যদি শূদ্রান্ন অশৌচান্ন অভোজ্য অন্ন শঙ্কিত অন্ন নিষিদ্ধ অন্ন
বা পূর্ব্বোচ্ছিষ্ট অন্ন ৪ অজ্ঞান বশত অথবা আপৎকালে কোন
ব্রাহ্মণ কর্তৃক ভুক্ত হয়, তাহা হইলে যখন জানিতে পারিবে, তখন
কৃচ্ছ্রব্রত আচরণ করিয়া পবিত্রকারী ব্রহ্মকূর্চ্চ সেবা করিবে। ৫
যদি নকুল কর্তৃক মার্জ্জার কর্তৃক বা সর্পাদি কর্তৃক অন্ন উচ্ছিষ্ট
হয়, তাহা হইলে তিল সহিত কুশ সলিল দ্বারা প্রোক্ষিত করিলে
সেই অন্ন শুদ্ধ হইবে, সন্দেহ নাই। ৬ যদি শূদ্র অভোজ্য অন্ন

একাদশ অধ্যায়। ১০৫
একপঙ্ক্ত্যুপবিষ্টানাং বিপ্রাণাং সহ ভোজনে।
যদ্যেকোহপি ত্যজেৎ পাত্রং শেষমন্নং ন ভোজয়েৎ॥৮॥
মোহাদ্বা লোভতস্তত্র পংক্ত্যাবুচ্ছিষ্টভোজনে।
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রঃ কৃচ্ছ্রং সান্তপনস্তথা ॥ ৯ ॥
পীযূষশ্বেতলশুনবৃন্তাকফলগুঞ্জনম্।
পলাণ্ডুং বৃক্ষনির্য্যাসং দেবস্বং করকাণি চ ॥ ১০ ॥
উষ্ট্রক্ষীরমবিক্ষীরমজ্ঞানাদভুক্তি দ্বিজঃ।
ত্রিরাত্রমুপবাসী স্যাৎ পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ১১ ॥
ভোজন করে, তাহা হইলে সে পঞ্চগব্য দ্বারা শুদ্ধি লাভ করিতে
পারিবে। যদি ক্ষত্রিয় বা বৈশ্য ঐরূপ অভোজ্য অন্ন ভোজন করে,
তাহা হইলে শুদ্ধিলাভের নিমিত্ত তাহাকে একটী প্রাজাপত্য ব্রত
অনুষ্ঠান করিতে হইবে। ৭
যদি অনেক ব্রাহ্মণ এক পঙ্ক্তিতে উপবিষ্ট হইয়া ভোজন
করেন এবং যদি তাঁহাদের মধ্যে এক ব্যক্তিও পাত্র পরিত্যাগ পূর্ব্বক
উঠিয়া যান, তাহা হইলে ঐ ব্রাহ্মণগণের মধ্যে কেহই আর শেষ অন্ন
ভোজন করিবেন না, অর্থাৎ সকলকেই পাত্র পরিত্যাগ করিয়া
উঠিয়া যাইতে হইবে। ৮ যদি কোন ব্রাহ্মণ লোভ হেতু বা মোহ
হেতু পঙ্ক্তির উচ্ছিষ্ট ভোজন করেন, তাহা হইলে তৎপাপ ক্ষয়ের
নিমিত্ত তাঁহাকে কৃচ্ছ্র সান্তপন ব্রত আচরণ করিতে হইবে। ৯
যদি কোন ব্রাহ্মণ অজ্ঞান বশতঃ দুগ্ধের ন্যায় শ্বেতবর্ণ রসুন, বা
বৃন্তাক ফল, গুঞ্জন (গাঁজা) পলাণ্ডু, বৃক্ষনির্য্যাস দেবস্ব করকা ১০
উষ্ট্রী দুগ্ধ বা ছাগীদুগ্ধ ভক্ষণ করেন, তাহা হইলে তিনি ত্রিরাত্র উপ-
১৪

১০৬ পরাশর সংহিতা।
মণ্ডূকং ভক্ষয়িত্বা চ মূষিকামাংসমেব চ।
জ্ঞাত্বা বিপ্রস্ত্বহোরাত্রং যাবকান্নেন শুধ্যতি ॥ ১২ ॥
ক্ষত্রিয়ো বাপি বৈশ্যো বা ক্রিয়াবন্তৌ শুচিব্রতৌ।
তদ্গৃহেযু দ্বিজৈর্ভোজ্যং হব্যকব্যেষু নিত্যশঃ ॥ ১৩ ॥
ঘৃতং তৈলং তথা ক্ষীরং গুড়ং তৈলেন পাচিতম্।
গত্বা নদীতটে বিপ্রো ভুঞ্জীয়াচ্ছূদ্রভোজনম্ ॥ ১৪ ॥
অজ্ঞানাদভুঞ্জতে বিপ্রাঃ সূতকে মৃতকেঽপিবা।
প্রায়শ্চিত্তং কথং তেষাং বর্ণে বর্ণে বিনির্দ্দিশেৎ ॥ ১৫ ॥
গায়ত্র্যষ্টসহস্রেণ শুদ্ধঃ স্যাচ্ছূদ্রসূতকে।
বাসী থাকিয়া পশ্চাৎ পঞ্চগব্য পান করিলে শুদ্ধি লাভ করিতে
পারিবেন। ১১ যদি কোন ব্রাহ্মণ অজ্ঞান প্রযুক্ত মণ্ডূক বা মূষিক
মাংস ভক্ষণ করেন, তাহা হইলে যখন জানিতে পারিবেন, তখন
এক দিবারাত্র উপবাসী থাকিয়া পশ্চাৎ যাবকান্ন ভোজন করিলে
শুদ্ধিলাভ করিতে পারিবেন। ১২
যদি ক্ষত্রিয় বা বৈশ্য বিশুদ্ধাচার ও ক্রিয়াবান্ হয়, তাহা
হইলে ব্রাহ্মণেরা সকল সময়ে দৈব ও পৈত্র্য কর্ম্মে তাহার গৃহে
ভোজন করিতে পারিবেন। ১৩ ব্রাহ্মণ নদীতীরে গমন পূর্ব্বক
শূদ্রান্ন ঘৃত তৈল দুগ্ধ গুড় ও তৈলপক্ক দ্রব্য ভোজন করিতে
পারিবেন। ১৪ ব্রাহ্মণগণ অজ্ঞান হেতু যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা
শূদ্রের সূতকাশৌচান্ন বা মৃতকাশৌচান্ন ভোজন করেন তাহা
হইলে জাতি বিশেষ অনুসারে ভিন্ন ভিন্ন প্রায়শ্চিত্তের ব্যবস্থা
হইবে। ১৫ শূদ্রের অশৌচান্ন ভোজন করিলে ব্রাহ্মণকে অষ্টসহস্র

একাদশ অধ্যায়। ১০৭
বৈশ্যে পঞ্চসহস্রেণ ত্রিসহস্রেণ ক্ষত্রিয়ঃ ॥১৬॥
ব্রাহ্মণস্য যদা ভুঙ্ক্তে প্রাণায়ামেন শুধ্যতি।
অথবা বামদেব্যেন সাম্না চৈকেন শুধ্যতি ॥ ১৭ ॥
শুষ্কান্নং গোরসং স্নেহং শূদ্রবেশ্মন আগতম্।
পক্বং বিপ্রগৃহে পূতং ভোজ্যং তন্মনুরব্রবীৎ ॥ ১৮ ॥
আপৎকালে তু বিপ্ৰেণ ভুক্তং শূদ্ৰগৃহে যদি।
মনস্তাপেন শুধ্যেত দ্রুপদাং বা শতং জপেৎ ॥ ১৯ ॥
দাসনাপিতগোপালকূলমিত্রার্দ্ধসীরিণঃ।
এতে শূদ্রেযু ভোজ্যান্না যশ্চাত্মানং নিবেদয়েৎ ॥২০॥
গায়ত্রী জপ করিতে হইবে। বৈশ্যের অশৌচান্ন ভোজন করিলে
ব্রাহ্মণকে পঞ্চ সহস্র জপ করিতে হইবে। ক্ষত্রিয়ের অশৌচান্ন
ভোজন করিলে ব্রাহ্মণ তিন সহস্র গায়ত্রী জপ করিয়া শুদ্ধি লাভ
করিতে পারিবেন। ১৬ যদি কোন ব্রাহ্মণ ব্রাহ্মণের অশৌচান্ন
ভোজন করেন, তাহা হইলে প্রাণায়াম দ্বারা শুদ্ধি লাভ করিবেন।
অথবা বামদেব্য সাম পাঠ দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবেন। ১৭
যদি শূদ্রের গৃহ হইতে তণ্ডুল মৎস্য প্রভৃতি অপক্ব অন্ন- দুগ্ধ
ঘৃত তৈল প্রভৃতি প্রেরিত হয়, এবং যদি তাহা ব্রাহ্মণের গৃহে
পাক করা হয়, তাহা হইলে তাহা পবিত্র ও ব্রাহ্মণের ভোজ্য,
ইহা মনুও স্বীকার করেন। ১৮ যদি ব্রাহ্মণ আপৎকালে শূদ্র গৃহে
শূদ্ৰান্ন ভোজন করেন, তাহা হইলে তিনি এক শত গায়ত্রী জপ
করিয়া অনুতাপ দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবেন। ১৯ ব্রাহ্ম-
ণগণ শূদ্র জাতির মধ্যে দাস নাপিত সংগোপ কুলমিত্র অর্দ্ধসীরী

১০৮ পরাশর সংহিতা।
শূদ্রকন্যাসমুৎপন্নো ব্রাহ্মণেন তু সংস্কৃতঃ।
সংস্কৃতস্ত ভবেদ্দাসো হ্যসংস্কারৈস্তু নাপিতঃ॥ ২১॥
ক্ষত্রিয়াচ্ছূদ্রকন্যায়াং সমুৎপন্নস্তু যঃ সুতঃ।
স গোপাল ইতি জ্ঞেয়ো ভোজ্যো বিপ্রৈর্ন সংশয়ঃ॥ ২২॥
বৈশ্যকন্যাসমুৎপন্নো ব্রাহ্মণেন তু সংস্কৃতঃ।
আর্দ্ধিকঃ স তু বিজ্ঞেয়ো ভোজ্যো বিপ্রৈর্ন সংশয়ঃ॥ ২৩॥
ভাণ্ডস্থিতমভোজ্যেষু জলং দধি ঘৃতং পয়ঃ।
অকামতস্তু যো ভুঙ্ক্তে প্রায়শ্চিত্তং কথং ভবেৎ॥ ২৪॥
এবং যে ব্যক্তি আত্মসমর্পণ করে, তাহার অন্ন ভোজন করিতে
পারিবেন। ২০ যদি কেহ শূদ্রকন্যার গর্ভে ব্রাহ্মণ হইতে উৎপন্ন
হয়, এবং ব্রাহ্মণ দ্বারা যদি তাহার সংস্কার হয়, তাহা হইলে
তাহাকে দাস বলা যাইতে পারে। যদি কেহ ঐ রূপ শূদ্রকন্যার
গর্ভে ব্রাহ্মণ দ্বারা উৎপন্ন হয়, এবং যদি ব্রাহ্মণ দ্বারা তাহার
সংস্কার না হয়, তাহা হইলে তাহাকে নাপিত বলা যায়। ২১
যে ব্যক্তি ক্ষত্রিয়ের ঔরসে শূদ্রকন্যার গর্ভে জন্ম পরিগ্রহ করে,
তাহাকে সদ্গোপ বা গোপাল বলা যায়। ব্রাহ্মণ তাহার অন্ন
ভোজন করিতে পারেন, সন্দেহ নাই। ২২ যে ব্যক্তি ব্রাহ্মণের
ঔরসে বৈশ্যকন্যার গর্ভে জন্ম পরিগ্রহ করে, তাহাকে আর্দ্ধিক বা
অর্দ্ধসীরী বলা যায়। ব্রাহ্মণগণ আর্দ্ধিকের অন্ন ভোজন করিতে
পারেন, সন্দেহ নাই। ২৩
যাহার অন্ন বা জল গ্রহণ করা যায় না, কোন ব্রাহ্মণ যদি
অনিচ্ছা পূর্ব্বক তাহার ভাণ্ডস্থিত জল দধি ঘৃত বা দুগ্ধ পান করেন,

একাদশ অধ্যায়। ১০৯
ব্রাহ্মণঃ ক্ষত্রিয়ো বৈশ্যঃ শূদ্রো বাপ্যুপসর্পতি।
ব্রহ্মকূর্চ্চোপবাসেন যথাবর্ণস্য নিষ্কৃতিঃ ॥ ২৫ ॥
শূদ্রাণাং নোপবাসঃ স্যাচ্ছূদ্রো দানেন শুধ্যতি।
ব্রহ্মকূর্চ্চমহোরাত্রং শ্বপাকমপি শোধয়েৎ ॥ ২৬ ॥
গোমূত্রং গোময়ং ক্ষীরং দধি সর্পিঃ কুশোদকম্।
নির্দ্দিষ্টং পঞ্চগব্যস্তু পবিত্রং পাপনাশনম্ ॥ ২৭ ॥
গোমূত্রং কৃষ্ণবর্ণায়াঃ শ্বেতায়া গোময়ং হরেৎ।
পয়শ্চ তাম্রবর্ণায়া রক্তায়া দধি চোচ্যতে ॥ ২৮ ॥
কপিলায়া ঘৃতং গ্রাহ্যং সর্ব্বং কাপিলমেব বা।
গোমূত্রস্য পলং দদ্যাদ্ধরস্ত্রিপলমুচ্যতে ॥ ২৯ ॥
তাহা হইলে তাঁহাকে কিরূপ প্রায়শ্চিত্ত করিতে হইবে, বলি-
তেছি। ২৪ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র যদি উক্ত পাতক
নিবন্ধন প্রায়শ্চিত্তের ব্যবস্থা গ্রহণ করিতে আইসেন, তাহা হইলে
বর্ণানুসারে উপবাস পূর্ব্বক ব্রহ্মকূর্চ্চ ভক্ষণ করিতে বিধি দিবেন।
তাহাতেই তাঁহাদের পাপমোচন হইবে। ২৫ পরন্তু শূদ্রের পক্ষে
উপবাসের বিধি নাই। শূদ্রেরা দান দ্বারাই শুদ্ধি লাভ করিবে।
একদিবারাত্র মাত্র ব্রহ্মকূর্চ্চ আহার পূর্ব্বক উপবাস করিয়া থাকিলে
চাণ্ডালও শুদ্ধি লাভ করিতে পারে। ২৬
গোমূত্র গোময় দধি দুগ্ধ ঘৃত, এই পঞ্চগব্য এবং কুশোদক,
(ইহাকেই ব্রহ্মকূর্চ্চ বলা যায়) ইহা পরম পবিত্র ও পাপনাশক। ২৭
কৃষ্ণবর্ণ গাভির গোমূত্র, শ্বেতবর্ণ গাভির গোময়, তাম্রবর্ণ
গাভির দুগ্ধ, রক্তবর্ণ গাভির দধি। ২৮ কপিল বর্ণ গাভির ঘৃত

১১০ পরাশর সংহিতা।
আজ্যঞ্চৈকপলং দদ্যাদঙ্গুষ্ঠার্দ্ধন্ত গোময়ম্।
ক্ষীরং সপ্তপলং দদ্যাৎ পলমেকং কুশোদকম্ ॥ ৩০ ॥
গায়ত্র্যাহৃত্য গোমূত্রং গন্ধদ্বারেতি গোময়ম্।
আপ্যায়স্বেতি চ ক্ষীরং দধিক্রাব্ণোতি বৈ দধি ॥ ৩১ ॥
তেজোসি শুক্রমিত্যাজ্যং দেবস্য ত্বা কুশোদকম্।
পঞ্চগব্যমৃচা পূতং স্থাপয়েদগ্নিসন্নিধৌ ॥ ৩২ ॥
আপোহিষ্ঠেতি চালোড্য মানস্তোকেতি মন্ত্রয়েৎ।
সপ্তাবরাস্তু যে দর্ভা অচ্ছিন্নাগ্রাঃ শুকত্বিষঃ ॥ ৩৩॥
গ্রহণ করিবে। যদি পঞ্চ বর্ণের গাভি প্রাপ্ত হওয়া না যায়, তাহা
হইলে একমাত্র কপিলবর্ণা গাভিরই পঞ্চগব্য গ্রহণ করিবে।
গোমূত্র এক পল, দধি তিন পল, ২৯ ঘৃত এক পল, গোময়
অর্দ্ধাঙ্গুষ্ঠ পরিমিত, দুগ্ধ সপ্ত পল এবং কুশোদক এক পল পরিমিত
হইবে। ৩০ গায়ত্রী পাঠপূর্ব্বক গোমূত্র গ্রহণ করিবে। গন্ধ দ্বারা,
ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া গোময় লইবে। আপ্যায়স্ব, এই মন্ত্র দ্বারা
দুগ্ধ গ্রহণ করিবে। দধি ক্রাব্ণা, এই মন্ত্র দ্বারা দধি লইবে। ৩১
তেজোসি শুক্রমস্যমৃতমসি, এই মন্ত্র পাঠ করিয়া ঘৃত গ্রহণ করিবে।
দেবস্য ত্বা এই মন্ত্র পড়িয়া কুশোদক লইবে। ঋগ্বেদোক্ত পঞ্চ মন্ত্র
দ্বারা পঞ্চগব্য শোধন করিয়া অগ্নি সমীপে স্থাপন করিবে। আপো-
হিষ্ঠা ময়োভুব, এই মন্ত্র পাঠ করিয়া ঐ ছয় দ্রব্য মিশ্রণ
পূর্ব্বক আলোড়ন করিবে। পরে মানস্তোক এই মন্ত্র দ্বারা
উহা অভিমন্ত্রিত করিবে। যে সকল কুশস্তম্বে সপ্ত অপেক্ষা ন্যূন পত্র
আছে, যাহার অগ্রভাগ ছিন্ন নহে, যাহার বর্ণ শুক পক্ষীর ন্যায়, ৩৩
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

একাদশ অধ্যায়। ১১১
এভিরুদ্বৃত্য হোতব্যং পঞ্চগব্যং যথাবিধি।
ইরাবতী ইদংবিষ্ণুর্মানস্তোকে চ শংবতী ॥ ৩৪ ॥
এতৈরুদ্বৃত্য হোতব্যং হুতশেষং স্বয়ং পিবেৎ।
আলোড্য প্রণবেনৈব নির্ম্মথ্য প্রণবেন তু ॥ ৩৫ ॥
উদ্ধৃত্য প্রণবেনৈব পিবেচ্চ প্রণবেন তু ॥ ৩৬ ॥
যত্ত্বগস্থিগতং পাপং দেহে তিষ্ঠতি দেহিনামম্।
ব্রহ্মকূর্চ্চো দহেৎ সর্ব্বং যথৈবাগ্নিরিবেন্ধনম্ ॥ ৩৭ ॥
পিবতঃ পতিতং তোয়ং ভাজনে মুখনিঃসৃতম্।
অপেয়ং তদ্বিজানীয়াদভুক্ত্বা চান্দ্রায়ণং চরেৎ ॥ ৩৮ ॥
কূপে চ পতিতং দৃষ্ট্বা শ্বশৃগালো চ মর্কটম্।

সেই কুশস্তম্ব দ্বারা উক্ত পঞ্চগব্য লইয়া হুতাশনে যথাবিধানে
আহুতি প্রদান করিবে। পরে ইরাবতী ইদং বিষ্ণুঃ মানস্তোকে চ
শংবতী, ৩৪ এই সমুদায় ঋগ্বেদোক্ত মন্ত্র দ্বারা উক্ত পঞ্চগব্য
সমেত কুশপত্র লইয়া হোম করিয়া স্বয়ং হুতশেষ পান করিবে।
প্রথমত প্রণব পাঠ পূর্ব্বক আলোড়ন করিয়া ঐ প্রণব উচ্চারণ
করিয়া উহা মন্থন করিবে। ৩৫ পরে ঐ প্রণব পাঠ পূর্ব্বক উত্তো-
লন করিয়া প্রণব পাঠ করিতে করিতে পান করিবে। ৩৬
যে পাপ প্রাণিগণের অস্থিগত হইয়া থাকে, অগ্নি যেমন কাষ্ঠ
দগ্ধ করে, তাহার ন্যায় ব্রহ্মকূর্চ্চ তৎসমুদায় দগ্ধ করিয়া ফেলে। ৩৭
যদি জলাদি পান করিবার সময় মুখনিঃসৃত জল পাত্রে পতিত
হয়, তাহা হইলে তাহা আর পান করিবে না। যদি কেহ তাহা
পান করে, তাহা হইলে তাহাকে চান্দ্রায়ণ করিতে হইবে। ৩৮ যদি

১১২ পরাশর সংহিতা।
অস্থি চৰ্ম্মাদি পতিতং পীত্বামেধ্যা অপো দ্বিজঃ ॥ ৩৯ ॥
নারন্ত কূপে কাকঞ্চ বিড় রাহখরোষ্ট্র কম্ ।
গাবয়ং সৌপ্রতীকঞ্চ মায়ূরং খাড়গকং তথা ॥ ৪০ ॥
বৈয়াঘ্রমার্ক্ষং সৈংহং বা কুণপং যদি মজ্জতি ।
তড়াগস্যাথ দুষ্টস্য পীতং স্যাদুদকং যদি ৪১ ॥
প্রায়শ্চিত্তং ভবেৎ পুংসঃ ক্রমেণৈতেন সৰ্ব্বশঃ ।
বিপ্রঃ শুধ্যেত্রিরাত্রেণ ক্ষত্রিয়স্তু দিনদ্বয়াৎ ॥ ৪২ ॥
একাহেন তু বৈশ্যস্তু শূদ্রো নক্তেন শুধ্যতি ॥ ৪৩ ॥
কূপমধ্যে শৃগাল বা কুকুর পতিত হয় অথবা যদি বানরের অস্থি বা
চৰ্ম্ম পড়ে, তাহা হইলে সেই জল অপবিত্র হইবে। যদি কোন
ব্রাহ্মণ বা ক্ষত্রিয়াদি সেই জল পান করে, (তাহা হইলে ব্রাহ্মণাদি
বর্ণ বিশেষ অনুসারে পশ্চাদুক্ত প্রায়শ্চিত্ত করিতে হইবে। ৩৯ যদি
কূপমধ্যে মনুষ্যের অস্থি কাকের অস্থি বিড়ালের অস্থি বরাহের অস্থি
গর্দভের অস্থি উষ্ট্রের অস্থি গবয়ের অস্থি হস্তীর অস্থি ময়ূরের
অস্থি গণ্ডারের অস্থি, ৪০ ব্যাঘ্রের অস্থি ভল্লুকের অস্থি সিংহের
অস্থি অথবা যদি তাহাতে কঙ্কাল নিমগ্ন হয়, তাহা হইলে সেই
কূপের জল দুষ্ট হইবে। এই সমুদায় দ্বারা তড়াগের জলও দুষ্ট
হইয়া থাকে। ৪১ যদি কেহ সেই কূপের বা তড়াগের জলপান করে
তাহা হইলে কোন্ জাতির কিরূপ প্রায়শ্চিত্ত করিতে হইবে, তাহা
বলিতেছি। ব্রাহ্মণ ত্রিরাত্র উপবাস করিয়া ক্ষত্রিয় দুই দিন উপ-
বাসী থাকিয়া, ৪২ বৈশ্য এক দিন উপবাসী থাকিয়া এবং শূদ্র
এক রাত্রি উপবাস করিয়া শুদ্ধি লাভ করিতে পারে। ৪৩

একাদশ অধ্যায়। ১১৩
পরপাকনিবৃত্তস্য পরপাকরতস্য চ।
অপচস্য চ ভুক্ত্বান্নং দ্বিজশ্চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ৪৪ ॥
অপচস্য চ যদ্দানে দাতুশ্চাস্য কুতঃ ফলম্ ।
দাতা প্রতিগ্রহীতা চ দ্বৌ তৌ নিরয়গামিনৌ ॥ ৪৫ ॥
গৃহীত্বাগ্নিং সমারোপ্য পঞ্চযজ্ঞাম্ন বর্ত্তয়েৎ ।
পরপাকনিবৃত্তোহসৌ মুনিভিঃ পরিকীর্তিতঃ ॥ ৪৬ ॥
পঞ্চযজ্ঞং স্বয়ং কৃত্বা পরান্নেনোপজীবতি ।
সততঃ প্রাতরুত্থায় পরপাকরতো হি সঃ ॥ ৪৭ ॥
গৃহস্থধর্ম্মৈর্যো বিপ্রো দদাতি পরিবর্জ্জিতঃ ।
ঋষিভিধর্ম্মতত্ত্বজ্ঞৈরপচঃ পরিকীর্তিতঃ ॥ ৪৮ ॥
যদি কোন ব্রাহ্মণ, পরপাকনিবৃত্ত ব্যক্তির পরপাক নিরত
ব্যক্তির অথবা অপচ ব্যক্তির অন্ন ভোজন করে, তাহা হইলে
তাহাকে চান্দ্রায়ণ ব্রত করিতে হইবে। ৪৪ যদি কেহ অপচ ব্রাহ্মণকে
দান করে, তাহা হইলে দানকর্ত্তার কোন ফল হয় না, বিশেষতঃ
দাতা ও প্রতিগ্রহীতা উভয়েই নিরয়গামী হয়। ৪৫
যে গৃহস্থ অগ্নি গ্রহণ পূর্ব্বক অগ্নিস্থাপন করিয়া পঞ্চ যজ্ঞ না
করে, মুনিগণ তাহাকে পরপাক নিবৃত্ত বলিয়া থাকেন। ৪৬
যে গৃহস্থ নিয়ত প্রাতঃকালে উত্থিত হইয়া স্বয়ং পঞ্চ যজ্ঞের
অনুষ্ঠান করিয়া পরান্ন দ্বারা জীবিকা নির্ব্বাহ করে, তাহার নাম
পরপাক রত। ৪৭
যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য, গৃহস্থ ধর্ম্ম পরিবর্জ্জিত হইয়া দান
১৫

১১৪ পরাশর সংহিতা।
যুগে যুগে চ যে ধর্ম্মাস্তেযু ধর্ম্মেষু যে দ্বিজাঃ।
তেষাং নিন্দা ন কর্ত্তব্য যুগরূপা হি ব্রাহ্মণাঃ ॥ ৪৯ ॥
হুঙ্কারং ব্রাহ্মণস্যোক্ত্বা ত্বঙ্কারঞ্চ গরীয়সঃ।
স্নাত্বা তিষ্ঠন্নহঃশেষমভিবা দ্য প্রসাদয়েৎ ॥ ৫০ ॥
তাড়য়িত্বা তৃণেনাপি কণ্ঠে বাবধ্য বাসসা।
বিবাদেনাপি নির্জিত্য প্রণিপত্য প্রসাদয়েৎ ॥ ৫১ ॥
অবগুর্য্য ত্বহোরাত্রং ত্রিরাত্রং ক্ষিতিপাতনে।
অতিকৃচ্ছ্রঞ্চ রুধিরে কৃচ্ছ্রমন্তরশোণিতে ॥ ৫২ ॥
করে, অর্থাৎ যে ব্যক্তি পঞ্চ যজ্ঞের অনুষ্ঠান না করে, ধর্ম্মতত্ত্বজ্ঞ
ঋষিগণ তাহাকে অপচ বলিয়া থাকেন। ৪৮
যুগে যুগে যে সমুদায় ধর্ম্ম ব্যবস্থাপিত হয়, এবং যে সমুদায়
ব্রাহ্মণ সেই সমুদায় ধর্ম্মের অনুবর্ত্তী হন, তাঁহাদের নিন্দা করা
কর্ত্তব্য নহে, কারণ ব্রাহ্মণেরাই যুগস্বরূপ ও সেই সেই যুগের অংশে
অবতীর্ণ। ৪৯ যদি কোন ব্যক্তি ব্রাহ্মণের প্রতি হুঙ্কার প্রয়োগ
করে, অথবা যদি কোন ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি বা গুণ-
জ্যেষ্ঠ ব্যক্তির প্রতি, 'তুমি' এই বাক্য প্রয়োগ করে, তাহা হইলে
স্নানের পর সমস্ত দিবস সেই ব্রাহ্মণকে বা সেই জ্যেষ্ঠ ব্যক্তিকে
প্রণামাদির দ্বারা প্রসন্ন করিতে থাকিবে। ইহাতেই তাহার
সেই পাপক্ষয় হইবে। ৫০ যদি কোন ব্যক্তি ব্রাহ্মণকে তৃণ দ্বারাও
প্রহার করে, যদি কেহ ব্রাহ্মণের গলায় বস্ত্র দেয়, অথবা যদি কেহ
বিবাদে ব্রাহ্মণকে পরাজয় করে, তাহা হইলে প্রণাম করিয়া সেই
অবমানিত ব্রাহ্মণকে প্রসন্ন করিতে হইবে। ৫১ যদি কেহ ব্রাহ্মণকে

দ্বাদশ অধ্যায়। ১১৫
নবাহমতিকৃচ্ছ্বং স্যাৎ পাণিপূরান্নভোজনম্।
ত্রিরাত্রমুপবাসঃ স্যাদিতি কৃচ্ছ্রঃ স উচ্যতে ॥ ৫৩ ॥
সর্ব্বেষামেব পাপানাং সঙ্করে সমুপস্থিতে।
শতসাহস্রমভ্যস্তা গায়ত্রী শোধনং পরম্ ॥ ৫৪ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে একাদশোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
লাঠী কীল প্রভৃতি ওচায়, তাহা হইলে তাহাকে এক দিবারাত্র
উপবাস করিতে হইবে। যদি কেহ ব্রাহ্মণকে ধাক্কা মারিয়া ফেলিয়া
দেয় তাহা হইলে তাহাকে তৎপাপ মোচনের নিমিত্ত ত্রিরাত্রি
করিতে হইবে। যদি কেহ ব্রাহ্মণকে এরূপ প্রহার করে যে, প্রহার
স্থানে রক্ত জমিয়া যায় তাহা হইলে তাহাকে কৃচ্ছ্র ব্রত করিতে
হইবে। যদি কেহ প্রহার দ্বারা ব্রাহ্মণের রক্ত পাত করে, তাহা
হইলে তৎপাপক্ষয়ের নিমিত্ত তাহার অতিকৃচ্ছ্র ব্রত করা কর্ত্তব্য। ৫২
এক এক মুষ্টিমাত্র অন্ন ভোজন করিয়া নয় রাত্রি যাপন করাকে
অতিকৃচ্ছ্র বলা যায়। ত্রিরাত্রি উপবাস করাকে কৃচ্ছ্র ব্রত বলিয়া
থাকে। ৫৩ যদি এক কালে নানা পাপের সাঙ্কৰ্য্য উপস্থিত হয়, সে
স্থলে নানা প্রকার প্রায়শ্চিত্ত না করিয়া এক লক্ষ গায়ত্রী জপ
করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে। ৫৪
পরাশর সংহিতা একাদশ অধ্যায়
সমাপ্ত।

দ্বাদশ অধ্যায়।
দুঃস্বপ্নং যদি পশ্যেত্তু বান্তে বা ক্ষুরকর্ম্মণি।
মৈথুনে প্রেতধূমে চ স্নানমেব বিধীয়তে ॥ ১ ॥
অজ্ঞানাৎ প্রাশ্য বিণ্মুত্রং সুরাং বা পিবতে যদি।
পুনঃ সংস্কারমর্হন্তি ত্রয়ো বর্ণা-দ্বিজাতয়ঃ ॥ ২ ॥
অজিনং মেখলা দণ্ডো ভৈক্ষচর্য্যা ব্রতানি চ।
নিবর্ত্তন্তে দ্বিজাতীনাং পুনঃসংস্কারকর্ম্মণি ॥ ৩ ॥
স্ত্রীশূদ্রস্য তু শুদ্ধ্যর্থং প্রাজাপত্যং বিধীয়তে।
পঞ্চগব্যং ততঃ কৃত্বা স্নাত্বা পীত্বা বিশুদ্ধ্যতি ॥ ৪ ॥
যদি কেহ দুঃস্বপ্ন দর্শন করে, যদি কেহ বমন করে, যদি কেহ
ক্ষৌরী হয়, যদি কেহ স্ত্রী সম্ভোগ করে, যদি কাহারো গাত্রে
চিতাধূম লাগে, তাহা হইলে সে স্নান করিবে। ১ যদি ব্রাহ্মণ ক্ষত্রিয়
অথবা বৈশ্য জাতি অজ্ঞান বশতঃ বিষ্ঠা মূত্র বা সুরা পান করে,
তাহা হইলে তাহাদের পুনর্ব্বার সংস্কার করিতে হইবে। ২ দ্বিজাতি-
গণের পুনঃসংস্কার স্থলে অজিন মেখলা দণ্ড ভিক্ষাচরণ ও ব্রত,
এতৎসমুদায়ই নিবৃত্ত হয়। ৩ স্ত্রী লোক ও শূদ্রের পাপক্ষয়ের
নিমিত্ত প্রথমত প্রাজাপত্য ব্রত বিহিত হইতেছে। পরে স্নান
পূর্ব্বক পঞ্চগব্য পান করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে। ৪ যদি

দ্বাদশ অধ্যায়।
১১৭
জলাগ্নিপতনে চৈব প্রব্রজ্যানাশকেষু চ।
প্রত্যবসিতমেতেষাং কথং শুদ্ধির্বিধীয়তে ॥ ৫ ॥
প্রাজাপত্যদ্বয়েনাপি তীর্থাভিগম নেন চ।
বৃষৈকাদশদানেন বর্ণাঃ শুধ্যন্তি তে ত্রয়ঃ ॥ ৬ ॥
ব্রাহ্মণস্য প্রবক্ষ্যামি বনং গত্বা চতুষ্পথম্।
সশিখং বপনং কৃত্বা প্রাজাপত্যত্রয়ঞ্চরেৎ ॥ ৭ ॥
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাচ্ছুদ্ধিঃ স্বায়ম্ভুবোহব্রবীৎ।
মুচ্যতে তেন পাপেন ব্রাহ্মণত্বঞ্চ গচ্ছতি ॥ ৮ ॥
স্নানানি পঞ্চ পুণ্যানি কীর্ত্তিতানি মনীষিভিঃ।
আগ্নেয়ং বারুণং ব্রাহ্মং বায়ব্যং দিব্যমেব চ ॥ ৯ ॥
স্নান কার্য্যের ও অগ্নিকার্য্যের 'বাধ হয়, যদি প্রব্রজ্যা নাশ হয়,
তাহা হইলে কিরূপে শুদ্ধি লাভ করিতে পারিবে, বলিতেছি। ৫
ঈদৃশ স্থলে প্রাজাপত্য দ্বয় দ্বারা তীর্থ গমন দ্বারা এবং একাদশ
বৃষ দক্ষিণা প্রদান দ্বারা ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র, এই বর্ণত্রয় শুদ্ধি
লাভ করিতে পারিবে। ৬ ব্রাহ্মণ বনে গমন করিয়া কোন
এক চতুষ্পথে শিখাসমেত সমুদায় কেশ মুণ্ডন করিবে। পরে
তিনটী প্রাজাপত্য ব্রত করিয়া, ৭ একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। স্বায়ম্ভুব মনু বলিয়াছেন যে, ব্রাহ্মণ ইহা
দ্বারাই শুদ্ধি লাভ করিতে পারিবেন। ইহা দ্বারা ব্রাহ্মণ সেই পাপ
হইতে মুক্ত হইয়া ব্রাহ্মণত্ব লাভ করিতে পারিবেন। ৮ পণ্ডিতেরা
বলিয়া থাকেন যে, পঞ্চ প্রকার স্নান দ্বারা শরীর পবিত্র হয়। সেই
পঞ্চপ্রকার স্নানের নাম—আগ্নেয় স্নান, বারুণ স্নান, ব্রাহ্ম স্নান,

১১৮ পরাশর সংহিতা।
আগ্নেয়ং ভস্মনা স্নানমবগাহ্য তু বারুণম্।
আপোহিষ্ঠেতি চ ব্রাহ্মং বায়ব্যং রজসা স্মৃতম্ ॥ ১০ ॥
যত্তু সাতপবর্ষেণ স্নানং তদ্দিব্যমুচ্যতে।
তত্র স্নানে তু গঙ্গায়াং স্নাতো ভবতি মানবঃ ॥ ১১ ॥
স্নানার্থং বিপ্রমায়ান্তং দেবাঃ পিতৃগণৈঃ সহ।
বায়ুভূতা হি গচ্ছন্তি তৃষ্ণার্তাঃ সলিলার্থিনঃ ॥ ১২ ॥
নিরাশান্তে নিবর্ত্তন্তে বস্ত্ৰনিম্পীড়নে কৃতে।
তস্মান্ন পীড়য়েদ্বস্ত্রমকৃত্বা পিতৃতর্পণম্ ॥ ১৩ ॥
বিধুনোতি হি যঃ কেশান্ স্নাতঃ প্রস্রবতো দ্বিজঃ।
বায়ব্য স্নান ও দিব্য স্নান। ৯ ভস্ম দ্বারা মার্জনকে আগ্নেয় স্নান
বলা যায়। জলে অবগাহন পূর্ব্বক স্নান করিলে তাহাকে বারুণ
স্নান বলিয়া থাকে। আপোহিষ্ঠা এই মন্ত্র দ্বারা মানসিক
স্নান করিলে তাহাকে ব্রাহ্ম স্নান বলা যায়। ধূলি দ্বারা মার্জ্জন
করিলে তাহাকে বায়ব্য স্নান বলিয়া থাকে। ১০ রৌদ্রের সময়
বৃষ্টিজলে স্নান করিলে তাহাকে দিব্য স্নান বলা যায়। এই দিব্য
স্নান দ্বারা মানবগণ গঙ্গাস্নানের ফল লাভ করিতে পারে। ১১
যে সময় কোন ব্রাহ্মণ স্নানের নিমিত্ত গমন করে, তৎকালে
দেবগণ ও পিতৃগণ বায়ুরূপী হইয়া তৃষ্ণার্তহৃদয়ে জলের নিমিত্ত
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে থাকেন। ১২ অনন্তর যখন বস্ত্র
নিষ্পীড়ন করা হয়, তখন সেই দেবগণ ও পিতৃগণ নিরাশ হইয়া
ফিরিয়া যান। অতএব পিতৃতর্পণ না করিয়া বস্ত্র নিষ্পীড়ন করা
বিধেয় নহে। ১৩ যে দ্বিজ স্নান করিয়া জলে দাঁড়াইয়া কেশ

দ্বাদশ অধ্যায়। ১১৯
আচামেদ্বা জলস্থোহপি ন বাহ্যঃ পিতৃদৈবতৈঃ ॥ ১৪ ॥
শিরঃ প্রাবর্ত্তকং বদ্ধ্বা মুক্তকচ্ছশিখোহপি বা।
বিনা যজ্ঞোপবীতেন আচান্তোহপ্যশুচির্ভবেৎ ॥ ১৫ ॥
জলে স্থলস্থো নাচামেজ্জলস্থশ্চ বহিঃস্থলে।
উভে স্পৃষ্ট্বা সমাচান্ত উভয়ত্র শুচির্ভবেৎ ॥ ১৬ ॥
স্নাত্বা পীত্বা ক্ষুতে সুপ্তে ভুক্তে রথ্যোপসর্পণে।
আচান্তঃ পুনরাচামেদ্বাসো বিপরিধায় চ ॥ ১৭ ॥
ক্ষুতে নিষ্ঠীবিতে চৈব দন্তোচ্ছিষ্টে তথানৃতে।
পতিতানাঞ্চ সম্ভাষে দক্ষিণং শ্রবণং স্পৃশেৎ ॥ ১৮ ॥
ঝাড়েন, অথবা যিনি জলের উপর আচমন করেন, দেবগণ ও
পিতৃগণ তাঁহার দত্ত জল গ্রহণ করেন না। ১৪ মাথায় পাকড়ী
বাঁধিয়া থাকিলে কাচা খুলিয়া থাকিলে যজ্ঞোপবীত ছাড়িয়া
থাকিলে বা মুক্তকেশ হইয়া থাকিলে আচমন করিয়াও শুচি হইবে
না। ১৫ স্থলে দাঁড়াইয়া জলে আচমন করিবে না। জলে থাকিয়া-
ও স্থলে আঁচাইবে না। জল স্থল উভয় স্পর্শ পূর্ব্বক উভয় স্থলে
আচমন করিলে শুচি হইতে পারে। ১৬ স্নান করিয়া পান করিয়া
হাঁচিয়া শয়ন করিয়া ভোজন করিয়া পথে গমন করিয়া অথবা
বস্ত্র পরিবর্ত্ত করিয়া কৃতাচমন ব্যক্তিও পুনর্ব্বার আচমন করিবে। ১৭
হাঁচিলে নিষ্ঠীবন করিলে দন্তোচ্ছিষ্ট হইলে কথা মিথ্যা হইলে
অথবা পতিত ব্যক্তির সহিত সম্ভাষণ করিলে দক্ষিণ কর্ণ স্পর্শ
করিবে। ১৮ ব্রহ্মা বিষ্ণু রুদ্র সোম সূর্য্য অনিল, ইঁহারা সকলে

১২০ পরাশর সংহিতা।
ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ সোমঃ সূর্য্যোঽনিলস্তথা।
তে সর্ব্বে হ্যপি তিষ্ঠন্তি কর্ণে বিপ্রস্য দক্ষিণে ॥ ১৯ ॥
দিবাকরকরৈঃ পূতং দিবাস্নানং প্রশস্ততে।
অপ্রশস্তং নিশি স্নানং রাহোরন্যত্র দর্শনাৎ ॥ ২০ ॥
মরুতো বসবো রুদ্রা আদিত্যাশ্চাদিদেবতাঃ।
সর্ব্বে সোমে বিলীয়ন্তে তস্মাৎ স্নানন্তু তদ্গ্রহে ॥২১॥
খলযজ্ঞে বিবাহে চ সংক্রান্তৌ গ্রহণেযু চ।
শর্ব্বর্য্যাং দানমেতেষু নান্যত্রেতি বিনিশ্চয়ঃ ॥ ২২ ॥
পুত্রজন্মনি যজ্ঞে চ তথা চাত্যয়কৰ্ম্মণি।
রাহোশ্চ দর্শনে দানং প্রশস্তং নান্যদা নিশি ॥ ২৩ ॥
মহানিশা তু বিজ্ঞেয়া মধ্যস্থপ্রহরদ্বয়ম্।
ব্রাহ্মণের দক্ষিণ কর্ণে বাস করেন। ১৯ দিবাভাগে যখন রৌদ্র
থাকিবে, সেই সময় স্নান করাই প্রশস্ত। যে সময় রাহু দর্শন হয়,
সেই সময় ব্যতীত অন্যকালে নিশাভাগে স্নান করা বিধিবিহিত
নহে। ২০ মরুদ্গণ বসুগণ রুদ্রগণ আদিত্যগণ ও অন্যান্য মূল
দেবগণ সকলে চন্দ্রে বিলীন থাকেন। অতএব চন্দ্রগ্রহণের সময়
নিশাকালেও স্নান করা বিধিবিহিত হইতেছে। ২১
খল যজ্ঞ বিবাহ সংক্রান্তি ও গ্রহণ, এই কএক সময়ে রাত্রি
কালে দান করা প্রশস্ত। অন্য সময়ে দান করা বিহিত নহে। ২২
পুত্র উৎপন্ন হইলে যজ্ঞ প্রবৃত্ত হইলে স্বস্ত্যয়ন করিতে হইলে
রাহু দর্শন হইলে রাত্রিকালে দান করা প্রশস্ত, অন্য সময় প্রশস্ত
নহে। ২৩