सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 378, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 378

১২০ পরাশর সংহিতা।
ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ সোমঃ সূর্য্যোঽনিলস্তথা।
তে সর্ব্বে হ্যপি তিষ্ঠন্তি কর্ণে বিপ্রস্য দক্ষিণে ॥ ১৯ ॥
দিবাকরকরৈঃ পূতং দিবাস্নানং প্রশস্ততে।
অপ্রশস্তং নিশি স্নানং রাহোরন্যত্র দর্শনাৎ ॥ ২০ ॥
মরুতো বসবো রুদ্রা আদিত্যাশ্চাদিদেবতাঃ।
সর্ব্বে সোমে বিলীয়ন্তে তস্মাৎ স্নানন্তু তদ্গ্রহে ॥২১॥
খলযজ্ঞে বিবাহে চ সংক্রান্তৌ গ্রহণেযু চ।
শর্ব্বর্য্যাং দানমেতেষু নান্যত্রেতি বিনিশ্চয়ঃ ॥ ২২ ॥
পুত্রজন্মনি যজ্ঞে চ তথা চাত্যয়কৰ্ম্মণি।
রাহোশ্চ দর্শনে দানং প্রশস্তং নান্যদা নিশি ॥ ২৩ ॥
মহানিশা তু বিজ্ঞেয়া মধ্যস্থপ্রহরদ্বয়ম্।
ব্রাহ্মণের দক্ষিণ কর্ণে বাস করেন। ১৯ দিবাভাগে যখন রৌদ্র
থাকিবে, সেই সময় স্নান করাই প্রশস্ত। যে সময় রাহু দর্শন হয়,
সেই সময় ব্যতীত অন্যকালে নিশাভাগে স্নান করা বিধিবিহিত
নহে। ২০ মরুদ্গণ বসুগণ রুদ্রগণ আদিত্যগণ ও অন্যান্য মূল
দেবগণ সকলে চন্দ্রে বিলীন থাকেন। অতএব চন্দ্রগ্রহণের সময়
নিশাকালেও স্নান করা বিধিবিহিত হইতেছে। ২১
খল যজ্ঞ বিবাহ সংক্রান্তি ও গ্রহণ, এই কএক সময়ে রাত্রি
কালে দান করা প্রশস্ত। অন্য সময়ে দান করা বিহিত নহে। ২২
পুত্র উৎপন্ন হইলে যজ্ঞ প্রবৃত্ত হইলে স্বস্ত্যয়ন করিতে হইলে
রাহু দর্শন হইলে রাত্রিকালে দান করা প্রশস্ত, অন্য সময় প্রশস্ত
নহে। ২৩