विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 376, कुल 392 में से
संदर्भ में पढ़ें১১৮ পরাশর সংহিতা।
আগ্নেয়ং ভস্মনা স্নানমবগাহ্য তু বারুণম্।
আপোহিষ্ঠেতি চ ব্রাহ্মং বায়ব্যং রজসা স্মৃতম্ ॥ ১০ ॥
যত্তু সাতপবর্ষেণ স্নানং তদ্দিব্যমুচ্যতে।
তত্র স্নানে তু গঙ্গায়াং স্নাতো ভবতি মানবঃ ॥ ১১ ॥
স্নানার্থং বিপ্রমায়ান্তং দেবাঃ পিতৃগণৈঃ সহ।
বায়ুভূতা হি গচ্ছন্তি তৃষ্ণার্তাঃ সলিলার্থিনঃ ॥ ১২ ॥
নিরাশান্তে নিবর্ত্তন্তে বস্ত্ৰনিম্পীড়নে কৃতে।
তস্মান্ন পীড়য়েদ্বস্ত্রমকৃত্বা পিতৃতর্পণম্ ॥ ১৩ ॥
বিধুনোতি হি যঃ কেশান্ স্নাতঃ প্রস্রবতো দ্বিজঃ।
বায়ব্য স্নান ও দিব্য স্নান। ৯ ভস্ম দ্বারা মার্জনকে আগ্নেয় স্নান
বলা যায়। জলে অবগাহন পূর্ব্বক স্নান করিলে তাহাকে বারুণ
স্নান বলিয়া থাকে। আপোহিষ্ঠা এই মন্ত্র দ্বারা মানসিক
স্নান করিলে তাহাকে ব্রাহ্ম স্নান বলা যায়। ধূলি দ্বারা মার্জ্জন
করিলে তাহাকে বায়ব্য স্নান বলিয়া থাকে। ১০ রৌদ্রের সময়
বৃষ্টিজলে স্নান করিলে তাহাকে দিব্য স্নান বলা যায়। এই দিব্য
স্নান দ্বারা মানবগণ গঙ্গাস্নানের ফল লাভ করিতে পারে। ১১
যে সময় কোন ব্রাহ্মণ স্নানের নিমিত্ত গমন করে, তৎকালে
দেবগণ ও পিতৃগণ বায়ুরূপী হইয়া তৃষ্ণার্তহৃদয়ে জলের নিমিত্ত
পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে থাকেন। ১২ অনন্তর যখন বস্ত্র
নিষ্পীড়ন করা হয়, তখন সেই দেবগণ ও পিতৃগণ নিরাশ হইয়া
ফিরিয়া যান। অতএব পিতৃতর্পণ না করিয়া বস্ত্র নিষ্পীড়ন করা
বিধেয় নহে। ১৩ যে দ্বিজ স্নান করিয়া জলে দাঁড়াইয়া কেশ