सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 372, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 372

১১৪ পরাশর সংহিতা।
যুগে যুগে চ যে ধর্ম্মাস্তেযু ধর্ম্মেষু যে দ্বিজাঃ।
তেষাং নিন্দা ন কর্ত্তব্য যুগরূপা হি ব্রাহ্মণাঃ ॥ ৪৯ ॥
হুঙ্কারং ব্রাহ্মণস্যোক্ত্বা ত্বঙ্কারঞ্চ গরীয়সঃ।
স্নাত্বা তিষ্ঠন্নহঃশেষমভিবা দ্য প্রসাদয়েৎ ॥ ৫০ ॥
তাড়য়িত্বা তৃণেনাপি কণ্ঠে বাবধ্য বাসসা।
বিবাদেনাপি নির্জিত্য প্রণিপত্য প্রসাদয়েৎ ॥ ৫১ ॥
অবগুর্য্য ত্বহোরাত্রং ত্রিরাত্রং ক্ষিতিপাতনে।
অতিকৃচ্ছ্রঞ্চ রুধিরে কৃচ্ছ্রমন্তরশোণিতে ॥ ৫২ ॥
করে, অর্থাৎ যে ব্যক্তি পঞ্চ যজ্ঞের অনুষ্ঠান না করে, ধর্ম্মতত্ত্বজ্ঞ
ঋষিগণ তাহাকে অপচ বলিয়া থাকেন। ৪৮
যুগে যুগে যে সমুদায় ধর্ম্ম ব্যবস্থাপিত হয়, এবং যে সমুদায়
ব্রাহ্মণ সেই সমুদায় ধর্ম্মের অনুবর্ত্তী হন, তাঁহাদের নিন্দা করা
কর্ত্তব্য নহে, কারণ ব্রাহ্মণেরাই যুগস্বরূপ ও সেই সেই যুগের অংশে
অবতীর্ণ। ৪৯ যদি কোন ব্যক্তি ব্রাহ্মণের প্রতি হুঙ্কার প্রয়োগ
করে, অথবা যদি কোন ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি বা গুণ-
জ্যেষ্ঠ ব্যক্তির প্রতি, 'তুমি' এই বাক্য প্রয়োগ করে, তাহা হইলে
স্নানের পর সমস্ত দিবস সেই ব্রাহ্মণকে বা সেই জ্যেষ্ঠ ব্যক্তিকে
প্রণামাদির দ্বারা প্রসন্ন করিতে থাকিবে। ইহাতেই তাহার
সেই পাপক্ষয় হইবে। ৫০ যদি কোন ব্যক্তি ব্রাহ্মণকে তৃণ দ্বারাও
প্রহার করে, যদি কেহ ব্রাহ্মণের গলায় বস্ত্র দেয়, অথবা যদি কেহ
বিবাদে ব্রাহ্মণকে পরাজয় করে, তাহা হইলে প্রণাম করিয়া সেই
অবমানিত ব্রাহ্মণকে প্রসন্ন করিতে হইবে। ৫১ যদি কেহ ব্রাহ্মণকে