सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 363, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 363

একাদশ অধ্যায়। ১০৫
একপঙ্ক্ত্যুপবিষ্টানাং বিপ্রাণাং সহ ভোজনে।
যদ্যেকোহপি ত্যজেৎ পাত্রং শেষমন্নং ন ভোজয়েৎ॥৮॥
মোহাদ্বা লোভতস্তত্র পংক্ত্যাবুচ্ছিষ্টভোজনে।
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রঃ কৃচ্ছ্রং সান্তপনস্তথা ॥ ৯ ॥
পীযূষশ্বেতলশুনবৃন্তাকফলগুঞ্জনম্।
পলাণ্ডুং বৃক্ষনির্য্যাসং দেবস্বং করকাণি চ ॥ ১০ ॥
উষ্ট্রক্ষীরমবিক্ষীরমজ্ঞানাদভুক্তি দ্বিজঃ।
ত্রিরাত্রমুপবাসী স্যাৎ পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ১১ ॥
ভোজন করে, তাহা হইলে সে পঞ্চগব্য দ্বারা শুদ্ধি লাভ করিতে
পারিবে। যদি ক্ষত্রিয় বা বৈশ্য ঐরূপ অভোজ্য অন্ন ভোজন করে,
তাহা হইলে শুদ্ধিলাভের নিমিত্ত তাহাকে একটী প্রাজাপত্য ব্রত
অনুষ্ঠান করিতে হইবে। ৭
যদি অনেক ব্রাহ্মণ এক পঙ্ক্তিতে উপবিষ্ট হইয়া ভোজন
করেন এবং যদি তাঁহাদের মধ্যে এক ব্যক্তিও পাত্র পরিত্যাগ পূর্ব্বক
উঠিয়া যান, তাহা হইলে ঐ ব্রাহ্মণগণের মধ্যে কেহই আর শেষ অন্ন
ভোজন করিবেন না, অর্থাৎ সকলকেই পাত্র পরিত্যাগ করিয়া
উঠিয়া যাইতে হইবে। ৮ যদি কোন ব্রাহ্মণ লোভ হেতু বা মোহ
হেতু পঙ্ক্তির উচ্ছিষ্ট ভোজন করেন, তাহা হইলে তৎপাপ ক্ষয়ের
নিমিত্ত তাঁহাকে কৃচ্ছ্র সান্তপন ব্রত আচরণ করিতে হইবে। ৯
যদি কোন ব্রাহ্মণ অজ্ঞান বশতঃ দুগ্ধের ন্যায় শ্বেতবর্ণ রসুন, বা
বৃন্তাক ফল, গুঞ্জন (গাঁজা) পলাণ্ডু, বৃক্ষনির্য্যাস দেবস্ব করকা ১০
উষ্ট্রী দুগ্ধ বা ছাগীদুগ্ধ ভক্ষণ করেন, তাহা হইলে তিনি ত্রিরাত্র উপ-
১৪