सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

कॉपीराइट समस्या बताएँ

DevanagariSanskritpublished164 पृष्ठ

इस ग्रन्थ के बारे में

कामन्दकीय नीतिसार प्राचीन भारतीय राजनीति-शास्त्र का प्रसिद्ध संस्कृत ग्रन्थ है। आचार्य कामन्दक ने इसमें कौटिल्य के अर्थशास्त्र की परम्परा के राजधर्म-सम्बन्धी सिद्धान्तों को सर्गों में बँटे सरल श्लोकों में संक्षिप्त किया है। ग्रन्थ के आरम्भ में ही विष्णुगुप्त (चाणक्य) की वन्दना है, जिन्होंने नन्दवंश रूपी पर्वत को जड़ से उखाड़ दिया था।

यह स्कैन मूल संस्कृत का नहीं, बल्कि इसका बांग्ला अनुवाद है। अनुवादक श्रीगणपति सरकार विद्यारत्न हैं और इसे नृपेन्द्रकुमार बसु ने कलकत्ता के निर्मला साहित्याश्रम से आश्विन १३३१ बंगाब्द (१९२४ ई.) में 'सरकार ग्रन्थमाला' की दसवीं संख्या के रूप में प्रकाशित किया। भूमिका (मुखबन्ध) में अनुवादक ने नीति-शिक्षा के महत्त्व पर लिखा है और ग्रन्थ के पहले के तीन संस्कृत संस्करणों का उल्लेख किया है: एशियाटिक सोसाइटी से राजेन्द्रलाल मित्र का संस्करण, जीवानन्द विद्यासागर का संस्करण और त्रिवेन्द्रम से छपा संस्करण।

बांग्ला विषय-सूची से ग्रन्थ के विषयों का अच्छा परिचय मिलता है:

  • इन्द्रिय-विजय, विद्या-विभाग, वर्णाश्रम-व्यवस्था और दण्ड का माहात्म्य
  • प्रकृति-सम्पत्, अनुजीवियों की वृत्ति और कण्टक-शोधन
  • प्रकृति-व्यसन, सात व्यसन, युद्ध-यात्रा और स्कन्धावार (सेना-शिविर) का निवेश

शासन, कूटनीति और मण्डल-सिद्धान्त के इतिहास में रुचि रखने वाले बांग्ला पाठक इसके १६४ पृष्ठ यहाँ पढ़ सकते हैं।

पृष्ठ 103
स्थायी लिंक
पृष्ठ 103 स्कैन

৯২ কামন্দকীয় নীতিসার।
করিকর-সদৃশ হস্তদ্বারাই সম্পদ্‌রাজি আহৃত হয় ॥১৪॥ মহৎ
ব্যক্তি উচ্চতর পদ লাভের ইচ্ছা করিয়া উচ্চপদই পাইয়া থাকেন এবং
নীচ ব্যক্তি অধঃপতনের আশঙ্কা করিয়াই নীচ হইতে নীচতর পদেই
পতিত হয় ॥১৫॥ মহাপরাক্রান্ত সিংহ যেমন বিপুলকায় মত্তহস্তীর
মস্তকে পদাঘাত করে সেইরূপ মহাবলশালী ব্যক্তি নিজ অপেক্ষায়
অধিক সমৃদ্ধিশালী ব্যক্তিকে পদানত করিতে পারে। ॥১৬॥ সর্প যেমন
ভয়ঙ্কর ফণা দেখায় সেইরূপ ভয়হীন হইয়া শত্রুকে ভয় দেখাইবে
এবং যথাশক্তি শত্রুর দণ্ডবিধান করিবে ॥১৭॥ ইতি উৎসাহ প্রশংসা।
প্রকৃতিকর্ম্ম।
যাহা হইতে প্রকৃতিবর্গের ব্যসন উপস্থিত হয়, সেই কারণ প্রশমিত
করিয়া যুদ্ধযাত্রা করিবে। অনয় (অশুভ) এবং অপনয় (অপচয়) যথাক্রমে
দৈবব্যসন ও মানুষব্যসন। যাহা শ্রেয়ঃধ্বংস করে তাহাকে ব্যসন কহে।
ব্যসনী ব্যক্তি নীচগতি প্রাপ্ত হয় অথবা বিনষ্ট হয় (পাঠান্তরে—ব্যসনী-
ব্যক্তি ক্রমশঃ অধোগতি প্রাপ্ত হয়), অতএব ব্যসন ত্যাগ করিবে ॥১৮-১৯॥
অগ্নিপীড়া, জলপীড়া, ব্যাধি, দুর্ভিক্ষ, মহামারী এই পাঁচপ্রকার দৈবব্যসন।
ইহা ব্যতীত আর যাহা কিছু বিপৎ সে সমুদয়ই মানুষব্যসন ॥২০॥
কার্য্যতত্ত্ববিৎ ব্যক্তি পুরুষকার অথবা শান্তি-স্বস্ত্যয়ন দ্বারা দৈবব্যসনের
নাশ করিবে এবং উৎসাহদ্বারা (দুর্গাদির পর্যবেক্ষণাদি দ্বারা) ও সামাদি
নীতি প্রয়োগদ্বারা মনুষ্যব্যসন নিরাকরণ করিবে ॥২১॥
স্বামী (বিজিগীষু) হইতে মিত্র পর্য্যন্ত যে মণ্ডল, তাহার নাম প্রকৃতি-
মণ্ডল। এই প্রকৃতিমণ্ডলের কর্ম্ম এবং ব্যসন যথাক্রমে বলিতেছি ॥২২॥
মন্ত্র, মন্ত্রফলের প্রাপ্তি, কার্য্যের অনুষ্ঠান, আয়তি (প্রভাব), আয়-ব্যয়-জ্ঞান,
দণ্ডনীতি, শত্রুদমন, ব্যসনের প্রতীকার এবং রাজার ও রাজ্যের রক্ষা
(পাঠান্তরে—রাজাকে রাজ্যে অভিষেক করা)—এইগুলি অমাত্যের কর্ম্ম।
কিন্তু অমাত্য ব্যসনী হইলে পূর্ব্বোক্ত সমুদয়ই বিনষ্ট হইয়া যায় ॥২৩-২৪॥

पृष्ठ 104
स्थायी लिंक
पृष्ठ 104 स्कैन

১৩শ সর্গ ] প্রকৃতি কর্ম্ম। ৯৩
অমাত্যগণ ব্যসনী হইয়া রাজাকে আকর্ষণ করিলে ছিন্নপক্ষ পক্ষীর
ন্যায় রাজা অভিধানে অসমর্থ হন॥২৫॥ (কোষ, দণ্ড, কুপ্য, পিষ্ট—সীসক,
বাহন) * হিরণ্য, বস্ত্র, ধান্যাদি, বাহনাদি ও অন্যান্য দ্রব্য সমুদায়
প্রজার নিকট হইতে [ রাজা ] পাইয়া থাকেন॥২৬॥ প্রজা বার্তা-সাধন করে
এবং বার্ত্তাই লোকরক্ষা করে; প্রজা ব্যসনস্থ হইলে কিছুমাত্র সিদ্ধ হয়
না॥২৭॥ শত্রু-সমাগমরূপ বিপদ উপস্থিত হইলে ঐ দেশবাসীগণ
আপনাদের রাজ্যের দুর্গবাসীদিগের অবলম্বনের জন্য প্রজাদিগের পরিত্রাণ
ও কোষদণ্ডের রক্ষা করিয়া উপকার করিবে॥ ২৮॥ দুর্গ আশ্রয়
করিয়া অপ্রকাশ্যে ভেদসাধনাদি, লোকরক্ষা, মিত্র এবং অমিত্রের পরিগ্রহ,
সামন্ত ও আটবিকের পীড়া নিবারণ করা যায়॥২৯॥ দুর্গস্থ নরপতিকে
স্বপক্ষ ও পরপক্ষ সকলেই পূজা করে; অতএব দুর্গের ব্যসন উপস্থিত
হইলে সমস্তই বিপন্ন হয়॥ ৩০॥
ভৃত্যপোষণ, দান, ভূষণ, যান, বাহন, স্থিরতা, শত্রু-পক্ষকে উপজাপ
(ভেদ করা), দুর্গসংস্কার, সেতুবন্ধন, বাণিজ্য, প্রজাপরিগ্রহ ও
মিত্রপরিগ্রহ, ধর্ম্মসিদ্ধি, কামসিদ্ধি ও অর্থসিদ্ধি—এইগুলি কোষ হইতে
সম্পন্ন হয়॥ ৩১-৩২॥ অর্থই রাজার মূল—এই প্রবাদ সর্ব্বজন সিদ্ধ।
অতএব কোষের ব্যসন উপস্থিত হইলে রাজার পূর্ব্বোক্ত সমস্ত শীঘ্রই নষ্ট হইয়া
যায়॥৩৩॥ অর্থশালী নরপতি অর্থদ্বারাই ক্ষীণবল বর্দ্ধিত করেন, [অর্থদ্বারাই]
প্রজাবর্গকে আয়ত্ত করেন, এবং শত্রুরাও [অর্থমোহেই] তাঁহার আশ্রয় গ্রহণ
করে॥৩৪॥
মিত্র, অমিত্র, হিরণ্য ও ভূমির আত্মসাৎকরণ, দূরের কার্য্যও
শাস্ত্র সম্পাদন, লব্ধবস্তুর রক্ষা, শত্রুচক্রের ব্যাঘাতসাধন, নিজের প্রভাব

  • ট্রাভাঙ্কুর সংস্করণে এই অংশ সম্বন্ধে লিখিত হইয়াছে যে তাহাদের ‘ক’ পুস্তকে
    এই অংশ পাওয়া গিয়াছে কিন্তু ব্যাখ্যাকার ধরেন নাই। আর কলিকাতা সংস্করণেও
    এ অংশ নাই।
पृष्ठ 105
स्थायी लिंक
पृष्ठ 105 स्कैन

৯৪ কামন্দকীয় নীতিসার।
অক্ষুণ্ণ রাখা—এইগুলি দণ্ড হইতে সাধিত হয়। আর দণ্ডের-ব্যসন
উপস্থিত হইলে এইগুলির ক্ষয় হয় ॥৩৬॥ দণ্ডবান্ নরপতির শত্রুগণও
নিশ্চয়ই মিত্র হইয়া থাকে। দণ্ডপরিচালন সমর্থ নরপতি বলপূর্ব্বক
আক্রমণ করিয়া পৃথিবী ভোগ করে ॥৩৭॥
মিত্র স্নেহপ্রযুক্ত হইয়া প্রকাশ্যে বিজীগীষুর শত্রুর মিত্রকে স্তম্ভিত করে,
শত্রুর বিনাশ করে এবং ভূমি কোষ দণ্ড ও প্রাণ দিয়াও উপকার করে।
মিত্রের ব্যসন উপস্থিত হইলে মিত্রের কার্য্যকারিত্ব থাকে না ॥৩৮-৩৯॥
উপকার না পাইয়াও মিত্র মিত্রের মঙ্গলই করিয়া থাকে। মিত্রসম্পন্ন
ব্যক্তি অনায়াসেই দুঃসাধ্য-সাধন করিতে সমর্থ হন ॥৪০॥
বিদ্যাসমুদয়ের আলোচনা, বর্ণাশ্রম-ধর্ম্মের রক্ষা, শস্ত্রশিক্ষা ও
শাস্ত্রশিক্ষা, যুদ্ধনীতিশিক্ষা, ব্যায়াম, শাস্ত্রবিজ্ঞান (পাঠান্তরে—শস্ত্রবিজ্ঞান),
বর্ম্ম (পাঠান্তরে—কন্ম) সমূহের লক্ষণজ্ঞান, হস্তী অশ্ব ও রথে আরোহণ
ও উহাদের পরিচালনের কৌশলজ্ঞান, মল্লযুদ্ধের কৌশলশিক্ষা, মায়াদ্বারা
পরচিত্ত-প্রবেশ-জ্ঞান, ধূর্ত্তের নিকট ধূর্ত্ততা, সাধুর নিকট সাধুতা,
মন্ত্রিদিগের সহিত মন্ত্রণা, একাকী মন্ত্রিত-বিষয়ের বিচার, মন্ত্রগুপ্তি,
মন্ত্রের তাৎপর্য্য-জ্ঞান (পাঠান্তরে—মন্ত্রানুসারে অবস্থান), উপেক্ষা, সাম
দান ভেদ ও দণ্ডের সাধন, প্রশাস্তা (সৈন্যাধ্যক্ষ), সূত (রথচালক),
সেনাপতি মন্ত্রী অমাত্য ও পুরোহিত ইহাদের কার্য্যের পর্যবেক্ষণ,
দুর্ব্বৃত্তদিগের পরিত্যাগ (পাঠান্তরে—দুষ্টদিগের কারাগারে অবরোধ),
কে কি কারণে রাজ্যে প্রবেশ করিতেছে আর কে কি কারণেই বা রাজ্যের
বাহিরে যাইতেছে তাহার জ্ঞান, দূতপ্রেরণ, প্রকৃতিব্যসন-নিরোধ,
ক্রোধীর ক্রোধপ্রশমন, গুরুদিগের অনুসরণ, পূজ্যব্যক্তিদিগের সম্মান-
রক্ষা, ধর্ম্মাধিকারের প্রবর্তন, রাজ্যের কণ্টকশোধন, সমস্ত অনুজীবিগণের
মধ্যে কে প্রকৃত ভরণীয় আর কে ভরণীয় নয় তাহার জ্ঞান, উহাদিগের
মধ্যে কে কার্য্য করে আর কে কার্য্য করে না তাহার পরীক্ষা এবং উহাদিগের

पृष्ठ 106
स्थायी लिंक
पृष्ठ 106 स्कैन

१४श सर्ग ] प्रकृति कर्म्म। ९५
मध्ये के सन्तुष्ट के असन्तुष्ट ताहार विचार, मध्यम ओ उदासीनेर चरित्रज्ञान
एवं उहादेर सिद्धि, अर्थात् सन्धिर पालन, मित्रदिगेर सहित मित्रता रक्षा,
शत्रुदिगेर निग्रह, पुत्र ओ द्वारा प्रभृति हइते आत्मरक्षा, बन्धुवर्गेर
सहित मित्रता-रक्षा, खनि-द्वीप-वन दुर्ग-सेतु-वाणिज्येर पथ प्रभृति
राजकीय वृत्तिर यथायथ परिचालन, असत्लोकदिगेर वृत्ति रोध करा,
सज्जनदिगेर वृत्ति स्थापन करा, सकल जीवे अहिंसा, अधार्म्मिकदिगेर
बर्ज्जन, अकार्य्येर प्रतिषेध, कर्त्तव्यकार्य्येर प्रवर्त्तन, दातव्यवस्तु
( क्षेत्रादिर ) दान, अदानार्ह ( पापार्ज्जित ) अर्थसंग्रह करिबे ना
( पाठान्तरे—याहा दानयोग्य नय ताहार संग्रह ), अदण्डनीयेर दण्ड-निषेध,
दण्डनीयेर दण्डविधान, अग्राह्य ( अर्थात् पूर्ब्बवैरि अथवा स्वभावतः
विद्वेषी ) दिगेर अग्रहण, ग्राह्यदिगेर ग्रहण, अर्थयुक्त ( सफल अभियानादिर )
अनुष्ठान, अनर्थेर ( अर्थात् बलवानेर सहित विग्रह प्रभृतिर ) बर्ज्जन,
न्यायसङ्गत करग्रहण, करदाने असमर्थ व्यक्तिर कर रेहाइ करा, प्रधान
व्यक्तिदिगेर समर्थन ( पाठान्तरे— संवर्द्धन ), दुष्ट व्यक्तिदिगेर निराकरण,
वैषम्येर प्रशमन, भृत्यदिगेर विरोधेर मीमांसा, अविज्ञात विषयेर
ज्ञान, ज्ञात-विषयेर अवधारण, सर्व्वदाइ कार्य्येर आरम्भ, आरब्धकार्य्येर
परिसमाप्ति, अलब्धविषयेर न्यायानुसार लाभेच्छा, लब्धवस्तुर परिवर्द्धन, बर्द्धित
विषय हइते विधिपूर्ब्बक सत्पात्रे अर्पण, अधर्म्मेर प्रतिषेध, न्यायानुसार
चला, उपकार्य्य ( अर्थात् उपकारेर उपयुक्त ) व्यक्तिर उपकार—एइगुलि
राजार वृत्ति ॥४१—५८॥ राजा नीतिपरायण हइया उद्योगी हइले एइ
अमात्यादि समुदायेर उन्नति-साधन करेन एवं व्यसनी हइले एइ समुदाय
क्षय करेन ॥५९॥ राजा धर्म्म एवं अर्थ उपार्ज्जने उत्कण्ठित हइया अनुद्विग्नचित्त
हइले मन्त्री एइ समुदायेर विशेषरूप उन्नति करिते पारेन अर्थात् राजा
व्यसनी ना हइया उद्योगी ओ नीतिपरायण हइले मन्त्री সমুদय कार्य्य सुशृङ्खलभावे
परिचालित करिया राज्येर उन्नति करिते पावेन ॥६०॥ इति प्रकृति कर्म्म ॥

पृष्ठ 107
स्थायी लिंक
पृष्ठ 107 स्कैन

৯৬ কামন্দকীয় নীতিসার।
প্রকৃতিব্যসন।
বাক্পারুষ্য, দণ্ডপারুষ্য, অর্থদূষণ (অর্থাৎ অন্যায়ভাবে করগ্রহণ),
পান, স্ত্রী, মৃগয়া এবং দ্যূত (জুয়া খেলা)—এইগুলি রাজার ব্যসন ॥৬১॥
আলস্য, স্তব্ধতা, দর্প, প্রমাদ (অনবধানতা), বৈরকারিতা (অকারণ
ঝগড়া বাধান) এবং পূর্ব্বোক্ত বাক্পারুষ্য হইতে দ্যূত পর্যন্ত বিষয়গুলি
মন্ত্রীর ব্যসন বলিয়া কথিত হয় ॥৬২॥
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মূষিক, শলভ (পঙ্গপাল), অসংকর (অতিরিক্ত
কর), দণ্ড (অসমীচীন দণ্ড), শত্রুসৈন্য কর্তৃক পীড়া, চোর ও রাজসৈন্য এবং
রাজপ্রিয় ব্যক্তিদিগকে নিয়মাধীন রাখিতে না পারা, মড়ক, ব্যাধি, দুষ্টলোকের
অত্যাচার, পশুবর্গের বিপৎ (পাঠান্তরে—মৃত্যু) এবং পশুদিগের রোগ—
এইগুলিকে রাষ্ট্রব্যসন বলে ॥৬৩-৬৪॥
যন্ত্রের, প্রাচীরের ও পরিখার জীর্ণতা; হীনশস্ত্রতা; ঘাস ও ইন্ধনের
ক্ষীণতা—এইগুলি দুর্গের ব্যসন বলিয়া কথিত হয় ॥৬৫॥
অসদ্ভাবে ব্যয়িত, পরিক্ষিপ্ত (বহুস্থানে অনাদায়ীয়ভাবে স্থিত),
ভক্ষিত (কীটাদিদ্বারা বিনষ্ট), অসঞ্চিত, মুষিত (সামন্ত ও আটবিকগণ-
কর্তৃক অপহৃত) এবং দূরদেশে অবস্থিত—এইগুলি কোষের (ধনাগারের)
ব্যসন ॥৬৬॥
উপরুদ্ধ, পরিক্ষিপ্ত (অর্থাৎ বহুস্থানে দুইচারিজন করিয়া ছড়াইয়া
থাকা), বিমানিত (অত্যন্ত অপমানিত), অমানিত (অপমানিত),
অভৃত (বেতন ও উপযুক্ত আহারাদির অভাবগ্রস্ত), ব্যধিত, শ্রান্ত, দূরায়াত
(দূরপথ অতিক্রম করিয়া আগত), নবাগত (অপরিচিত স্থানে আগত),
পরিক্ষীণ (বিশিষ্ট বীরশূন্য), প্রতিহত (পরাজিত) (পাঠান্তরে—
অগ্ররহিত অর্থাৎ নেতারহিত), প্রহতাগ্রজব (প্রধান বীর বিনষ্ট),
আশাস্ত্রষ্ট, অভূমিষ্ট (অর্থাৎ যুদ্ধের অযোগ্য স্থানে অবস্থিত),
অনৃতপ্রাপ্ত (মিথ্যাাপবাদগ্রস্ত), কলত্রগর্ভী (যে সৈন্যদলে স্ত্রীলোক থাকে),

पृष्ठ 108
स्थायी लिंक
पृष्ठ 108 स्कैन

১৪শ সর্গ ] প্রকৃতি-ব্যসন। ৯৭
অতিক্ষিপ্ত (পাঠান্তরে—বিক্ষিপ্ত), অন্তঃশল্য ( ভেদকারীলোকযুক্ত ), ভেদগর্ভ
(একতাশূন্য) বা অপসৃত (কতকগুলি পলায়িত), অবমুক্ত (প্রধান পরিত্যক্ত),
(পাঠান্তরে—অবিযুক্ত অর্থাৎ প্রধান পরিশূন্য ), ক্রুদ্ধমৌল ( পৈতৃক-বিশ্বস্ত-
সৈন্যের ক্রোধযুক্ত), অরিমিত্র-যুক্ত, শত্রুপক্ষীয়-লোকযুক্ত, দৃষ্যযুক্ত (রাজ-
পরিত্যক্ত-লোকযুক্ত ), স্ববিক্ষিপ্ত ( নিজ রাজ্যমধ্যে বিক্ষিপ্ত ), মিত্রবিক্ষিপ্ত
(মিত্রকে দত্ত), বিচ্ছিন্নবীবধ (ধান্যের আমদানী শত্রুরা বিচ্ছেদ করিয়াছে ),
বিচ্ছিন্ন-আসার ( যাহার সুহৃদ্বল বিচ্ছিন্ন হইয়াছে ), শূন্যমূল
(জনপদবাসীর অরক্ষিত), অস্বামিসঙ্গত ( রাজার সহিত মিলন পরিশূন্য ),
ভিন্নকূট ( প্রধান সেনাপতিশূন্য ), দুষ্টপার্ষ্ণিগ্রাহযুক্ত, অন্ধ ( নীতির
উপদেষ্ট।-রহিত )—এইগুলি সৈন্যের ব্যসন ॥৬৭-৭১ ১/২ ॥
এই বলব্যসনের মধ্যে কতকগুলি ব্যসনের প্রতীকার অসম্ভব এবং
কতকগুলি ব্যসনের প্রতীকার সম্ভব, এক্ষণে তাহাই বলা হইবে ॥৭২ ॥
উপরুদ্ধ অবস্থায় বাহিরে আসিয়া মরিয়া হইয়া যুদ্ধ করিবে। পরিক্ষিপ্ত
হইয়া যদি চারিদিকে শত্রু-বেষ্টিত হয় তাহা হইলে দুর্গ হইতে বা
ব্যূহ হইতে বাহির হইবে না ( পাঠান্তরে—পরিক্ষিপ্ত হইলে চারিদিক
হইতে বিক্ষিপ্তদিগকে আনিয়া যুদ্ধের জন্য বাহির হইবে) ॥৭৩॥ অমানিত
অবস্থায় তাহাদিগকে সম্মান দেখাইয়া ও অর্থ দিয়া যুদ্ধে প্রেরণ করিবে।
অত্যন্ত অপমানিত অবস্থায় ক্রোধে প্রজ্বলিত থাকে বলিয়া তাহাদিগকে
লইয়া যুদ্ধ করিবে না ॥৭৪॥ অভৃত অবস্থায় তখনই উপযুক্ত বেতনাদি
দিয়া যুদ্ধে পাঠাইবে। ব্যাধিত ব্যক্তি অকর্ম্মণ্য, অতএব পরাভব প্রাপ্ত
হয়, এইজন্য তাহাদিগকে যুদ্ধে লইবে না ॥৭৫॥ পরিশ্রান্ত সৈন্যকে রীতিমত
বিশ্রাম দিয়া যুদ্ধে পাঠাইবে। দূরায়াত-সৈন্য হাঁপাইয়া পড়ে, তখন
তাহার অস্ত্রগ্রহণের ক্ষমতা থাকে না ॥৭৬॥ নবাগত সৈন্যকে নূতনস্থানের
সৈন্যদিগের সহিত মিলিত করিয়া ও উহাদের নীতি অবলম্বন করাইয়া
যুদ্ধে নিযুক্ত করিবে। পরিক্ষীণ অবস্থায় নেতা ও প্রধান ব্যক্তিগণ বিনষ্ট
৭

पृष्ठ 109
स्थायी लिंक
पृष्ठ 109 स्कैन

৯৮ কামন্দকীয় নীতিসার।
হওয়ায় ঐ সৈন্যদলকে যুদ্ধে লইবে না ॥৭৭॥ প্রতিহত অবস্থায় দলে বড় বড়
বীর থাকায় তাহাদিগকে যুদ্ধে লইবে। হতাগ্রজব অবস্থায় প্রধান
প্রধান বীরগণ বিনষ্ট হইয়াছে বলিয়া এই সৈন্যদল যুদ্ধে অসমর্থ ॥৭৮॥ অর্থ-
প্রাপ্তি না হওয়ায় আশাভঙ্গ হইয়াছে এইরূপ আশানিৰ্ব্বেদী অবস্থায়
পুনর্ব্বার অর্থ প্রাপ্তির আশা পূর্ণ থাকায় তাহাকে লইয়া যুদ্ধ করিবে।
(পাঠান্তরে—আশাভঙ্গ অবস্থায় অর্থলাভ হইলে আশাপূর্ণ হয়, সে অবস্থায়
তাহাকে যুদ্ধে লইবে না)। অভূমিষ্ঠ অবস্থায় যুদ্ধের ভূমি সঙ্কীর্ণ হওয়ায় সৈন্য-
পরিচালনা করিতে পারা যায় না, এইজন্য ঐ অভূমিষ্ঠ-সৈন্যকে (অনুপযুক্ত
স্থানস্থিত সৈন্যকে) যুদ্ধে লইবে না ॥৭৯॥ অনূত-সম্প্ৰাপ্ত সৈন্যদলে
যথাযোগ্য বাহন ও অস্ত্রাদি থাকায় ঐ সৈন্যদলকে যুদ্ধে লইবে।
যে সৈন্যদলের স্ত্রীলোকগণ স্বচ্ছন্দ ও সবল, সেই কলত্রগর্ভী
সৈন্যদল যুদ্ধ করিতে সক্ষম ॥৮০॥ শত্রু মিত্র প্রভৃতি বহু রাজ্যে অবস্থিত
অতএব অতিক্ষিপ্ত (বিচ্ছিন্ন ভাবাপন্ন) সৈন্যদিগকে যুদ্ধে নিয়োগ করিবে
না। যে সৈন্যদলে শত্রুপক্ষ প্রবিষ্ট হইয়া আছে সেই অন্তঃশল্যযুক্ত সৈন্য
যুদ্ধক্ষম নয় ॥৮১॥ পরস্পরের মধ্যে একতা নাই এইরূপ ভিন্নগর্ভ-সৈন্যদলকে
যুদ্ধে লইবে না। এক রাজ্য হইতে অপর রাজ্যে চলিয়া যাওয়ায় এই
অপসৃত-সৈন্যদল যুদ্ধে অসমর্থ ॥৮২॥ অবমুক্ত(পাঠান্তরে—অযুক্ত) সৈন্য-
দলকে প্রধান পক্ষগণ ত্যাগ করায় উহারা যুদ্ধে অক্ষম। পিতৃপিতামহ-
ক্রমাগত মৌল (অর্থাৎ বিশ্বস্ত) সৈন্যদল ক্রুদ্ধ হইলে তাহাদিগের ক্রোধ
অপনোদন করিলে উহারা যুদ্ধে সক্ষম হয় ॥৮৩॥ মিত্র, শত্রুর সহিত একত্র
থাকায় শত্রুর মিত্রকর্ত্তৃক আক্রান্ত হওয়ায় যুদ্ধে অক্ষম। সৈন্যমধ্যে শত্রু
প্রবেশ করায় উহারা সামর্থ্য অনুসারে লড়িতে অসমর্থ ॥৮৪॥ দুষ্যযুক্ত সৈন্য-
দলের কণ্টক উদ্ধৃত হইলে যুদ্ধ করাইবে। (পাঠান্তরে—সৈন্যদল দুষ্যযুক্ত
হইলে তাহাদিগকে যুদ্ধে লইবে না, কিন্তু উহাদের ঐ দোষ নিবারিত হইলে
উহাদিগকে যুদ্ধে নিয়োগ করিবে।) আর বিশ্বস্ত-প্রধান-ব্যক্তি-কর্ত্তৃক রক্ষিত

पृष्ठ 110 स्कैन

१४श सर्ग ] प्रकृति-व्यसन। ९९
हइले दुष्ययुक्त हइलेओ युद्धे नियुक्त करिबे ॥८५॥ विपत्काले स्वकीय विषय-
मध्ये विकीर्णभावापन्न सैन्यदलके स्वविक्षिप्त कहे; एइ सैन्य युद्धे असमर्थ।
उपयुक्त देशकाल पाओयाय मित्र-विक्षिप्त अर्थात् मित्रके देओया हइयाछे ये
सैन्यदल ताहारा युद्धे अनुपयोगी ॥८६॥ बीबध बलिते धान्यादि

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 111 स्कैन

১০০ কামন্দকীয় নীতিসার।
গুরুতর, জনপদব্যসন অপেক্ষায় অমাত্য-ব্যসন গুরুতর, অমাত্যব্যসন হইতে
রাজব্যসন গুরুতর ॥৯৩॥
নরপতি এই সমস্ত প্রকৃতির ব্যসন অত্যন্ত যত্নসহকারে বুঝিয়া
বুদ্ধি ও শক্তি অনুসারে কালক্ষেপ না করিয়া ব্যসনগুলির প্রতীকার

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 112 स्कैन

১৫শ সর্গ ] সপ্তব্যসন-বর্গ। ১০১
দুর্গকে কোষকে সৈন্যদিগকে এবং মিত্রবর্গকে ব্যসন হইতে উদ্ধার
করিতে সমর্থ তিনি ত্রিবর্গ লাভ করিতে পারেন ॥৩॥ + ॥
যে নরপতির নীতিশাস্ত্রে জ্ঞান নাই, তিনি অন্ধ বলিয়া কথিত। অন্ধও
বরং ভাল কিন্তু মদগর্ব্বে যিনি সৎপথ পরিত্যাগ করিয়াছেন এমন
চক্ষুষ্মান্ও ভাল নহেন ॥৪॥ মন্ত্রকুশল

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 113 स्कैन

১০২ কামন্দকীয় নীতিসার।
করেন। জনসাধারণ উত্তেজিত হইয়া শত্রুর আশ্রয় গ্রহণ করে ॥১৪॥
জনসাধারণ শত্রুর আশ্রয় গ্রহণ করিলে শত্রুর পক্ষ বলবান্ হয়। শত্রু-
সমৃদ্ধি-সম্পন্ন হইলে [ স্বপক্ষের ] বিনাশের নিমিত্ত হয় ; অতএব
প্রজাবর্গকে উত্তেজিত করিবে না ॥১৫॥ লোকানুগ্রহকারী নরপতি বৃদ্ধি-
প্রাপ্ত হন। লোকের [ প্রজাবর্গের ] সমৃদ্ধিতেই

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 114 स्कैन

১৫শ সর্গ ] সপ্তব্যসন-বর্গ। ১০৩
হইতে কিংবা শত্রু দ্বারা ভেদপ্রাপ্ত ব্যক্তি হইতে প্রাণবধ ; ভল্লুক, অজগর,
মাতঙ্গ, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হইতে ভয়; দাবানলের ধূমে আচ্ছন্ন হওয়া
এবং দিক্-ভ্রান্ত হইয়া বিপথে ভ্রমণ—এইগুলি রাজাদিগের মৃগয়া-ব্যসন
বলিয়া কথিত ॥ ২০—২৫॥
জিতশ্রমত্ব, ব্যায়াম, আম মেদ ও কফের ক্ষয়, চলন্ত ও স্থির লক্ষ্যে বাণ

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 115 स्कैन

১০৪ কামন্দকীয় নীতিসার।
পরিপূর্ণ) থাকিবে; উহাতে সবৎসা-হস্তিনী, নখদাঁত ভাঙ্গা ব্যাঘ্রাদি-হিংস্রজন্তু,
শৃং ও দাঁতভাঙ্গা হস্তী শূকর হরিণী প্রভৃতি থাকিবে; আর উহার পরিখার
তটে সুখসেব্য-লতা ও পুষ্পযুক্ত-লতা এবং ছোট ছোট কুঞ্জবন স্থাপিত
হইবে, পরিখার বাহিরে এক ক্রোশ জুড়িয়া বৃক্ষ ও স্তম্ভ শূন্য ফাঁকা
মাঠ থাকিবে; ঐ বন প্রীতিবর্দ্ধনকারী

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 116 स्कैन

১৫শ সর্গ ] সপ্তব্যসন-বর্গ। ১০৫
संक्लेश ( हाजत ), क्षणे क्षणे साक्षीमाना, स्नानादि गात्रसंस्कार ओ
भोगविलासेओ अनादर, व्यायाम-परित्याग, अङ्ग-दौर्बल्य, शास्त्रवाक्ये
उपेक्षा, मलमूत्रेर् वेगधारण, क्षुधा पिपासार पीड़ा सह्य करा—एइ
गुलि नीतिशास्त्र-कुशल पण्डितगण द्यूतक्रीड़ार दोष बलिया उल्लेख
करियाछेन ॥४४–४९॥ द्वितीय लोकपालेर् तुल्य

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 117 स्कैन

১০৬ কামন্দকীয় নীতিসার।
উপস্থিতি, প্রাণহানি (মদ্যপানে অসচ্ছন্দতা বা জীবনীশক্তির হ্রাস),
বন্ধবিচ্ছেদ, প্রজ্ঞাবিভ্রম (বিবেচনা শক্তির নাশ), শ্রুতবিভ্রম (পঠিতশাস্ত্রে
ভ্রম), মতিভ্রম, সৎসঙ্গ-ত্যাগ, অসৎ সঙ্গলাভ, অনর্থ সংঘটন, স্খলন
(পথে মাতাল হইয়া পড়িয়া থাকা), কম্প, তন্দ্রা (অকাল নিদ্রা), অত্যন্ত
স্ত্রী-সঙ্গম—এইগুলি পানব্যসন; ইহা

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 118 स्कैन

ষোড়শ-সর্গ। *
যাত্রা ও অভিযোগ প্রদর্শন।
[৩৪টি শ্লোকে যাত্রার বিষয় দেখাইতেছেন।] নানা প্রকার ব্যসন
হইতে মুক্ত হইয়া মন্ত্র প্রভাব ও উৎসাহ এই তিন তপ্রতিম-শক্তি-সংযুক্ত হইয়া
বিজয়াকাঙ্ক্ষী নরপতি দুরন্তব্যসনযুক্ত শত্রুর প্রতি অভিযান করিবেন॥১॥
শত্রাদিগের ব্যসনকালে তাহাদিগের বিরুদ্ধে

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 119 स्कैन

১০৮
কামন্দকীয় নীতিসার।

হয়, পরিশ্রম করিলে গ্রীষ্ম-বৃদ্ধি হইয়া হস্তারা মারা যায়॥ ৮॥ গ্রীষ্মকালে
সকল প্রাণীই জল না পাইলে মৃত্যুমুখে পতিত হয়। হস্তী সকল গ্রীষ্মে
অত্যন্ত প্রতপ্ত হইয়া জলপান করিতে না পাইয়া সদ্যই শেষ অবস্থা
পাইয়া থাকে॥ ৯॥ যে সকল হস্তী সুগন্ধি দান-বারিকণা ক্ষরণ করে, যে সকল
হস্তীর দন্তাঘাতে পাষাণ বিদীর্ণ হয় এবং

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 120 स्कैन

১৬শ সর্গ ] যাত্রা ও অভিযোগ প্রদর্শন। ১০৯
পোষণের জন্য ] বহু সৈন্যদল রাখিবে এবং প্রত্যেক সৈন্যদলে এক-
একজন মুখ্য (সেনাপতি) থাকিবে। একদলে অনেক সেনাপতি থাকিলে
সেখানে একতা থাকে না, কিন্তু প্রত্যেক দলে এক একজন সেনাপতি-
থাকিলে উহারা শত্রুদিগের অভেদ্য হইয়া থাকে ॥ ১৭ ॥ অবশ্যই অভিযান
করিতে হইবে বলিয়া উদ্যত হইয়া

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 121 स्कैन

১১০ কামন্দকীয় নীতিসার।
হইলেও যাহাতে প্রচুর লাভ অবশ্যম্ভাবী, আর যাহা অল্প-আয়াস সাধ্য এবং
পরিণামে শুভাবহ সেইরূপ যুদ্ধযাত্রা করিবে কিন্তু যাহাতে কেবলমাত্র ক্ষয়-
দোষই দেখা যায়, সেইরূপ অভিযান পরিত্যাগ করিবে ॥২৪॥
অশক্য-বস্তুতে উদ্যম, শক্য-বস্তুতে অসময়ে উদ্যম এবং শক্য-বস্তুতে
মোহবশে উদ্যম না করা—এই তিনটিকে কার্য্যব্যসন কহে ॥২৫॥ কাম,

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें
पृष्ठ 122 स्कैन

১৬শ সর্গ] যাত্রা ও অভিযোগ প্রদর্শন। ১১১
প্রভুশক্তি কহে। প্রবল চেষ্টাকেই উৎসাহ শক্তি কহে। এই তিন শক্তি যুক্ত
ব্যক্তিই জেতা ॥৩২॥ ক্ষিপ্রকারিতা, অতিশয় দক্ষতা, ব্যসনে অকাতরতা,
ও অতিধীরতা—এইগুলি উৎসাহের সম্পদ। উৎপাদিকী (অর্থাৎ স্বাভাবিকী)
(পাঠান্তরে—আত্যন্তিকী অর্থাৎ আজন্মসিদ্ধ একান্ত সম্বন্ধ), শাস্ত্রসমুদ্ভব
(অর্থাৎ

इस पृष्ठ का पूरा पाठ पढ़ने के लिए निःशुल्क खाता बनाएँ

पृष्ठ का स्कैन सभी के लिए निःशुल्क है।

खाता बनाएँ या साइन इन करें