सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 120, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 120

১৬শ সর্গ ] যাত্রা ও অভিযোগ প্রদর্শন। ১০৯
পোষণের জন্য ] বহু সৈন্যদল রাখিবে এবং প্রত্যেক সৈন্যদলে এক-
একজন মুখ্য (সেনাপতি) থাকিবে। একদলে অনেক সেনাপতি থাকিলে
সেখানে একতা থাকে না, কিন্তু প্রত্যেক দলে এক একজন সেনাপতি-
থাকিলে উহারা শত্রুদিগের অভেদ্য হইয়া থাকে ॥ ১৭ ॥ অবশ্যই অভিযান
করিতে হইবে বলিয়া উদ্যত হইয়া পশ্চাৎ-প্রকোপ দেখিয়া অভিযানে সন্দেহ
উপস্থিত হইলে সেনাপতি কিংবা যুবরাজকে পার্শ্বরক্ষক সৈন্যদলের সম্মুখে
রাখিবে অর্থাৎ মধ্যস্থিত-প্রধান-সৈন্যদলের সাহায্যকারী পার্শ্বস্থ-সৈন্যদলের
নেতা করিবে এবং বুঝিতে হইবে যে রাজা স্বয়ং ঐ সৈন্যদিগের পশ্চাৎ-ভাগ
রক্ষা করিবেন ॥ ১৮ ॥
আভ্যন্তরিক কোপ ও বাহ্যিক কোপ, এই উভয়ের মধ্যে আভ্যন্তরিক
কোপই গুরুতর। অন্তরে কুপিত ব্যক্তিদিগকে সঙ্গে লইয়া (টীকাকার
মতে—সামাদিপ্রয়োগে বশীভূত করিয়া) অভিযান করিবে এবং বাহ্য কুপিত-
ব্যক্তিদিগকে কোপ-শূন্য করিয়া অভিযান করিবে ॥ ১৯ ॥
পুরোহিত, অমাত্য, যুবরাজ ও সেনাপতি ইহারাই প্রধান; ইহাদিগের
অন্যতমের যে কোপ, তাহাকেই নীতিজ্ঞগণ অন্তঃপ্রকোপ বলিয়া উপদেশ
দেন ॥ ২০ ॥ রাষ্ট্রপাল, অন্তপাল, আটবিক, আনত (দণ্ডবিধান কর্তা)
ইহাদিগের অন্যতমের যে কোপ তাহাই বাহ্যপ্রকোপ।
বাহ্য ও অন্তঃপ্রকোপ উপস্থিত হইলে সুনিপুণ সত্রী (পাঠান্তরে—মন্ত্রী)
গণ দ্বারা উহার সমাধান করিবে ॥ ২১ ॥ বাহ্যকে বাহ্য-ব্যাপারে ও
অভ্যন্তরকে আভ্যন্তরিক-ব্যাপারে তিরস্কার ও ভেদ সাধনরূপ সামাদিনীতি-
প্রয়োগ করিয়া উহাদের প্রকোপ প্রশমন করিবে। ধীর ব্যক্তি এরূপভাবে
উহাদের কোপ শান্তি করিবেন যে যাহাতে উহারা ক্ষুব্ধ হইয়া শত্রুপক্ষ
অবলম্বন না করে ॥ ২২ ॥ অভিযানে মনুষ্যের বাহনের অপচয় ও ক্ষয় হয়,
এবং স্বর্ণ ও ধান্যের অপচয় ও ব্যয় হয়, অতএব বুদ্ধিমান্ রাজা ক্ষয়কর ব্যয়কর
ও ক্লেশকর অভিযান পরিত্যাগ করিবেন ॥ ২৩ ॥ ব্যয়সাধ্য ও আয়াসসাধ্য