सामग्री पर जाएँ
सर्वकोश
कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

कामन्दकीय नीतिसार (आचार्य कामन्दक - प्राचीन भारतीय राजनीति शास्त्र)

Kamandakiya Nitisara with Hindi Commentary

आचार्य कामन्दक / पं. ज्वालाप्रसाद मिश्र द्वारा

DevanagariSanskritpublished164 पृष्ठ

पृष्ठ 114, कुल 164 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 114

১৫শ সর্গ ] সপ্তব্যসন-বর্গ। ১০৩
হইতে কিংবা শত্রু দ্বারা ভেদপ্রাপ্ত ব্যক্তি হইতে প্রাণবধ ; ভল্লুক, অজগর,
মাতঙ্গ, সিংহ, ব্যাঘ্র প্রভৃতি হইতে ভয়; দাবানলের ধূমে আচ্ছন্ন হওয়া
এবং দিক্-ভ্রান্ত হইয়া বিপথে ভ্রমণ—এইগুলি রাজাদিগের মৃগয়া-ব্যসন
বলিয়া কথিত ॥ ২০—২৫॥
জিতশ্রমত্ব, ব্যায়াম, আম মেদ ও কফের ক্ষয়, চলন্ত ও স্থির লক্ষ্যে বাণ
অব্যর্থ হওয়া—এইগুলি মৃগয়ার গুণ, ইহা অপর পণ্ডিতেরা বলেন। কিন্তু
ইহা স্বীকার করা যায় না। ইহার যে দোষ তাহা প্রায়ই প্রাণহানিকর,
অতএব ইহা ত্যাগ করিবে ( পাঠান্তরে—ইহা অত্যন্ত ব্যসন ) ॥২৬—২৭॥
[ মৃগয়ায় ] দিবারাত্র আয়ুধ ও বাহন চালনায় আমাদি জীর্ণ হয়। চলন্ত
বস্তুতে যন্ত্রের ( বন্দুক প্রভৃতির ) লক্ষ্যসিদ্ধি ও বাণের লক্ষ্যসিদ্ধি হয় ॥২৮॥
যদি মৃগয়াক্রীড়া বাঞ্ছিত হয়, তাহা হইলে মৃগয়ার জন্য নগরের নিকটে
মনোহর মৃগয়ার অরণ্য প্রস্তুত করিবে ॥২৯॥ ঐ নিৰ্ম্মিত অরণ্য পরিখা-
বেষ্টিত হইবে; ঐ পরিখা মনুষ্যের অগম্য কিন্তু মৃগের গম্য হইবে;
(পাঠান্তরে—মৃগদিগেরও অগম্য হইবে) ; ঐ বনের আয়াম (অর্থাৎ
দৈর্ঘ্য ) ও পরিণাহ (অর্থাৎ বিস্তার) অর্দ্ধ যোজন অর্থাৎ দুই ক্রোশ
পরিমাণ হইবে; আর ঐ বন পর্ব্বতের উপান্তে অর্থাৎ পাদদেশে অথবা
নদীর ধারে হইবে; ঐ বনের মধ্যে যথেষ্ট জল ও শাদ্বল (কচি ঘাসে
আচ্ছন্ন ভূমি) থাকিবে; ঐ বনে কণ্টক-বিহীন-লতা ও গুল্ম থাকিবে; ঐ বন
বিষাক্ত-বৃক্ষ বর্জ্জিত হইবে, মনোহর ফল পুষ্পে সুশোভিত ও পরিচিত
বৃক্ষরাজি বিরাজিত হইবে, বিরলভাবে সন্নিবেশিত স্নিগ্ধ-নীল-নিবিড়-ছায়াযুক্ত
বৃক্ষে সুশোভিত হইবে এবং ভূমির ও পাহাড়ের গর্ত্ত সকল ধূলি দ্বারা পরিপূর্ণ
করিয়া রাখিতে হইবে; ঐ বনমধ্যস্থ স্থাণু বল্মীক ও প্রস্তর তুলিয়া ফেলিয়া
বনটীকে সমতল-ভূমি করিতে হইবে; ঐ বনে কুম্ভীরাদি জলজন্তু পরিশূন্য
অগভীর জলাশয় থাকিবে, উহা নানাবিধ জলজ পুষ্প ও নানাবিধ পক্ষিগণে
সমাকীর্ণ থাকিবে; ঐ বন অনায়াস-বধ্য মৃগে পরিপূর্ণ (পাঠান্তরে—মৃগদলে