विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
দশম অধ্যায়। ৯৩
স্ত্রীবালভৃত্যগোবিপ্রেষ্বতিকোপং বিবর্জয়েৎ ॥ ৬২ ॥ *
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে নবমোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
গোপন করিবে না। সর্ব্বদা নিজধর্ম্মের অনুষ্ঠান করিবে। স্ত্রী
জাতির প্রতি বালকের প্রতি ভৃত্যের প্রতি গোজাতির প্রতি ও
ব্রাহ্মণের প্রতি সাতিশয় কোপ করিবে না। ৬২
পরাশর সংহিতা নবম অধ্যায়
সমাপ্ত।
দশম অধ্যায়।
চাতুর্ব্বর্ণ্যস্য সর্ব্বত্র হীয়ং প্রোক্তা তু নিষ্কৃতিঃ।
অগম্যাগমনে চৈব শুদ্ধৌ চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ১ ॥
একৈকং হ্রাসয়েৎ পিণ্ডং কৃষ্ণে শুক্লে চ বর্দ্ধয়েৎ।
অমাবাস্যাং ন ভুঞ্জীত এষ চান্দ্রায়ণো বিধিঃ ॥ ২॥
ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি চতুর্বর্ণের প্রায়শ্চিত্ত বিধান কহি-
লাম। অগম্যাগমন করিলে তৎপাপ ক্ষয়ের নিমিত্ত চান্দ্রায়ণ
করিলে শুদ্ধিলাভ করিতে পারিবে। ১ কৃষ্ণপক্ষে প্রতিদিন এক
৯৪. পরাশর সংহিতা।
কুক্কুটাণ্ডপ্রমাণন্ত গ্রাসঞ্চ পরিকল্পয়েৎ।
অন্যথা ভাবদুষ্টস্য ন ধর্ম্মো নৈব শুধ্যতি ॥ ৩ ॥
প্রায়শ্চিত্তে ততশ্চীর্ণে কুৰ্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
গৌদ্বয়ং বস্ত্রযুগ্মঞ্চ দদ্যাদ্বিপ্রেষু দক্ষিণাম্ ॥ ৪ ॥
চাণ্ডালীঞ্চ শ্বপাকীঞ্চ হ্যভিগচ্ছতি যো দ্বিজঃ।
ত্রিরাত্রমুপবাসী স্যাদ্বিপ্রাণামনুশাসনাৎ ॥ ৫ ॥
সশিখং বপনং কুৰ্য্যাৎ প্রাজাপত্যত্রয়ং চরেৎ।
ব্রহ্মকূর্চ্চং ততঃ কৃত্বা কুৰ্য্যাদ্ব্রাহ্মণতর্পণম্ ॥ ৬ ॥
গায়ত্রীঞ্চ জপেন্নিত্যং দদ্যাদ্গোমিথুনদ্বয়ম্।
এক গ্রাস হ্রাস করিবে এবং শুক্লপক্ষে প্রতিদিন এক এক গ্রাস
বৃদ্ধি করিতে থাকিবে। অমাবস্যার দিবস ভোজন করিবে না।
এই বিধানানুসারে চান্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান করিবে। ২ এক এক
গ্রাসের পরিমাণ কুক্কুটাণ্ডসদৃশ হইবে। যদি কেহ ইহার অন্যথা-
চরণ করেন, তাহা হইলে ধর্ম্মশাস্ত্রের অভিপ্রায় বিরুদ্ধ হওয়াতে
ধর্ম্ম বা শুদ্ধি লাভ কিছুই হইবে না। ৩
প্রায়শ্চিত্ত অনুষ্ঠিত হইলে ব্রাহ্মণভোজন করাইবে। প্রত্যেক
ব্রাহ্মণকে দুইটী গাভি ও এক যোড়া বস্ত্র দক্ষিণা প্রদান করিবে। ৪
যে ব্রাহ্মণ চাণ্ডালী বা শ্বপাকী গমন করিবেন, তিনি ব্রাহ্মণের
আজ্ঞাক্রমে ত্রিরাত্র উপবাসী থাকিবেন। ৫ পরে তিনি শিখাসমেত
সমুদায় কেশ বপন করিয়া তিনটী প্রাজাপত্য ব্রত অনুষ্ঠান করি-
বেন। পরে ব্রহ্মকূর্চ্চের অনুষ্ঠান করিয়া ভোজনাদি দ্বারা ব্রাহ্মণ-
দিগকে পরিতুষ্ট করিবেন। ৬ তিনি নিয়ত গায়ত্রী জপ করিয়া
দশম অধ্যায়। ৯৫
বিপ্রায় দক্ষিণাং দদ্যাচ্ছুদ্ধিমাপ্নোত্যসংশয়ম্ ॥ ৭ ॥
ক্ষত্রিয়শ্চাপি বৈশ্যো বা চাণ্ডালীং গচ্ছতো যদি।
প্রাজাপত্যদ্বয়ং কুর্য্যাদ্দদ্যাদ্গোমিথুনস্তথা ॥ ৮ ॥
শ্বপাকীমথ চাণ্ডালীং শূদ্রো বৈ যদি গচ্ছতি।
প্রাজাপত্যং চরেৎ কৃচ্ছ্রং দদ্যাদ্গোমিথুনন্তথা ॥ ৯ ॥
মাতরং যদি গচ্ছেত ভগিনীং পুত্রিকাং তথা।
এতাস্তু মোহতো গত্বা ত্রীন্ কৃচ্ছ্রাংস্ত সমাচরেৎ ॥ ১০
চান্দ্রায়ণত্রয়ং কুর্য্যাচ্ছিঙ্গচ্ছেদেন শুধ্যতি।
মাতৃষ্বস্বগমে চৈব আত্মভেদনিদর্শনম্ ॥ ১১ ॥
অজ্ঞানাতাস্তু যো গচ্ছেৎ কুর্য্যাচ্চান্দ্রায়ণদ্বয়ম্।
ব্রাহ্মণকে একটী বৃষ ও একটী গাভী দক্ষিণা প্রদান পূর্ব্বক পাপ
হইতে মুক্তিলাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। ৭
যদি কোন ক্ষত্রিয় বা বৈশ্য চাণ্ডালী গমন করে, তাহা হইলে
দুইটী প্রাজাপত্য ব্রত করিয়া ব্রাহ্মণকে একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। ৮ যদি কোন শূদ্র, শ্বপাকী অথবা চাণ্ডালী
গমন করে, তাহা হইলে কৃচ্ছ্র প্রাজাপত্য ব্রত অনুষ্ঠান করিবে
এবং একটী বৃষ সহিত একটী গাভি দক্ষিণা প্রদান করিতে হইবে। ৯
যদি কোন ব্যক্তি মোহবশতঃ মাতৃগমন ভগিনী গমন বা কন্যা গমন
করে, তাহা হইলে তিনটা কৃচ্ছ্র ব্রত করিবে। ১০ পরে তিনটী
চান্দ্রায়ণ ব্রত করিয়া লিঙ্গচ্ছেদ করিলে শুদ্ধিলাভ করিতে
পারিবে। যে ব্যক্তি জ্ঞান পূর্ব্বক মাতৃষ্বসা (মাসী) গমন করিবে,
তাহার লিঙ্গচ্ছেদ প্রায়শ্চিত্ত হইবে। ১১ পরাশরের মত এই যে,
৯৬ পরাশর সংহিতা।
দশগোমিথুনং দদ্যাচ্ছুদ্ধিঃ পারাশরোহব্রবীৎ ॥ ১২ ॥
পিতৃদারান্ সমারুহ্য মাতুরাপ্তাঞ্চ ভ্রাতৃজাম্।
গুরুপত্নীং স্নুষাঞ্চৈব ভ্রাতৃভার্য্যাং তথৈবচ ॥ ১৩ ॥
মাতুলানীং সগোত্রাঞ্চ প্রাজাপত্যত্রয়ংচরেৎ।
গোদ্বয়ং দক্ষিণাং দত্ত্বা শুধ্যতে নাত্র সংশয়ঃ ॥ ১৪ ॥
পশুবেশ্যাদিগমনে মহিষ্যুষ্ট্রীকপীংস্তথা।
খরীঞ্চ শুকরীং গত্বা প্রাজাপত্যং সমাচরেৎ ॥ ১৫ ॥
গোগামী চ ত্রিরাত্রেণ গামেকং ব্রাহ্মণে দদৎ।
মহিষ্যুষ্ট্রিখরীগামী ত্বহোরাত্রেণ শুধ্যতি ॥ ১৬ ॥
যে ব্যক্তি অজ্ঞান বশত মাতৃস্বসা গমন করিবে, তাহাকে দুইটী
চান্দ্রায়ণ করিতে হইবে এবং সে দশটী বৃষ ও দশটী গাভি প্রদান
করিলে শুদ্ধিলাভ করিতে পারিবে। ১২
যে ব্যক্তি বিমাতৃ গমন করিবে, মাতার সহচরী গমন করিবে,
ভ্রাতৃকন্যা গমন করিবে, গুরুপত্নী গমন করিবে, পুত্রবধূ গমন
করিবে, ভ্রাতৃপত্নী গমন করিবে, মাতুলানী গমন করিবে অথবা
স্বগোত্র সমুৎপন্না কোন কন্যা গমন করিবে, তাহাকে তিনটী
প্রাজাপত্য ব্রত করিতে হইবে। ১৩ • পরে গো মিথুন দক্ষিণা
প্রদান করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে, সন্দেহ নাই। ১৪
যে ব্যক্তি পশু বেশ্যা প্রভৃতি গমন করিবে, যে ব্যক্তি মহিষী
উষ্ট্রী বানরী গর্দ্দভী বা শূকরী গমন করিবে, তাহাকে, প্রাজা-
পত্য ব্রত আচরণ করিতে হইবে। ১৫ যে ব্যক্তি গাভী গমন
করিবে, তাহাকে ত্রিরাত্রি উপবাস পূর্ব্বক একটী গোদান করিতে
দশম অধ্যায়। ৯৭
ডামরে সমরে বাপি দুর্ভিক্ষে বা জনক্ষয়ে।
বন্দিগ্রাহে ভয়ার্ত্তে বা সদা স্বস্ত্রীং নিরীক্ষয়েৎ ॥ ১৭ ॥
চাণ্ডালৈঃ সহ সম্পর্কং যা নারী কুরুতে ততঃ।
বিপ্রান্ দশ বরান্ গত্বা স্বকং দোষং প্রকাশয়েৎ ॥ ১৮ ॥
আকণ্ঠসম্মিতে কূপে গোময়োদককদ্দমে।
তত্র স্থিত্বা নিরাহারা ত্বেকরাত্রেণ নিষ্ক্রমেৎ ॥ ১৯ ॥
সশিখং বপনং কৃত্বা ভুঞ্জীয়াদ্ যাবকৌদনম্।
ত্রিরাত্রমুপবাসিত্বা হ্যেকরাত্রং জলে বসেৎ ॥ ২০ ॥
শঙ্খপুষ্পীলতামূলং পত্রঞ্চ কুসুমং ফলম্।
সুবর্ণং পঞ্চগব্যঞ্চ কাথয়িত্বা’ পিবেজ্জলম্ ॥ ২১ ॥
হইবে। যদি কেহ মহিষী গমন উষ্ট্রী গমন বা খরী গমন করে, তাহা
হইলে এক দিবারাত্র উপবাস করিয়া সে শুদ্ধি লাভ করিতে
পারিবে। ১৬
ডামর অর্থাৎ পরস্পর মারামারি কাটাকাটির সময় সংগ্রামের
সময় দুর্ভিক্ষের সময় মারীভয়ের সময় বিপক্ষ ভূপাল কর্তৃক বন্দী
করিয়া লইয়া যাইবার সময় ও ভয়োপস্থিতির সময় সর্ব্বদা নিজ
পত্নীকে নিরীক্ষণ করিবে। ১৭ যে নারী চাণ্ডালের সহিত সংসর্গ
করিবে, প্রধান প্রধান দশ জন ব্রাহ্মণের নিকট গমন করিয়া
তাহাকে নিজ দোষ প্রকাশ করিতে হইবে। ১৮ গোময় জল দ্বারা
কদ্দমময় কূপ মধ্যে সে কণ্ঠ দেশ পর্য্যন্ত ডুবাইয়া একরাত্রি নিরা-
হারা থাকিয়া পশ্চাৎ তাহা হইতে উত্থিতা হইবে। ১৯ পরে শিখা-
সমেত সমুদায় মস্তক মুণ্ডন করিয়া যাবকৌদন ভোজন করিবে।
১৩
৯৮ পরাশর সংহিতা।
একভক্তং চরেৎ পশ্চাদ্যাবৎ পুষ্পবতী ভবেৎ।
ব্রতং চরতি যদ্যাবত্তাবৎ সংবসতে বহিঃ ॥ ২২ ॥
প্রায়শ্চিত্তে ততশ্চীর্ণে কুৰ্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাচ্ছুদ্ধিঃ পারাশরোহব্রবীৎ ॥ ২৩ ॥
চাতুর্ব্বর্ণ্য নারীণাং কৃচ্ছ্র চান্দ্রায়ণং ব্রতম্।
যথা ভূমিস্তথা নারী তস্মাত্তাং ন তু দূষয়েৎ ॥ ২৪ ॥
বন্দিগ্রাহেণ যা ভুক্তা হত্বা বদ্ধা বলাদ্ভয়াৎ।
কৃত্বা সান্তপনং কৃচ্ছ্রং শুধ্যেৎ পারাশরোহব্রবীৎ ॥ ২৫॥
অনন্তর ত্রিরাত্রি উপবাস করিয়া একরাত্রি জলে বাস করিবে। ২০
তৎপরে শঙ্খপুষ্পী লতার মূল পত্র ফল ও পুষ্প এবং সুবর্ণ ও
পঞ্চগব্য একত্র নিষ্পেষিত করিয়া তাহার কাথ পান করিবে। ২১
পরে সে পর্য্যন্ত ঋতুমতী না হয়, সে পর্য্যন্ত এক পাকে একবার মাত্র
আহার করিয়া থাকিবে। যে পর্য্যন্ত এই ব্রতানুষ্ঠান করিবে, সে
পর্য্যন্ত গৃহে প্রবেশ করিতে পারিবে না, সে পর্য্যন্ত তাহাকে
বাহিরেই বাস করিতে হইবে। ২২
এইরূপে ব্রতানুষ্ঠান সম্পূর্ণ হইলে ব্রাহ্মণ ভোজন করাইয়া
একটী বৃষ ও একটী গাভি দক্ষিণা প্রদান করিতে হইবে। পরা-
শরের মত এই যে, এইরূপ প্রায়শ্চিত্ত করিলে শুদ্ধি লাভ করিতে
পারে। ২৩ চতুবর্ণের স্ত্রী দূষিতা হইলে কৃচ্ছ্র চান্দ্রায়ণ ব্রত অনু-
ষ্ঠান করিবে। ভূমি ও নারী উভয়েই সমান। এই উভয়কে এক
কালে দূষিত ও অপবিত্র জ্ঞান করিবে না। ২৪ যে নারীকে বন্দী
করিয়া লইয়া গিয়া অন্যে উপভোগ করিয়াছে, যে নারী
দশম অধ্যায়। ৯৯
সকৃদ্ভুক্তা তু যা নারী নেচ্ছন্তী পাপকর্ম্মভিঃ।
প্রাজাপত্যেন শুধ্যেত ধাতুপ্রস্রবণেণ তু॥ ২৬॥
পতত্যর্দ্ধং শরীরস্য যস্য ভাৰ্য্যা সুরাং পিবেৎ।
পতিতার্দ্ধশরীরস্য নিষ্কৃতির্ন বিধীয়তে॥ ২৭॥
গায়ত্রীং জপম্মানস্তু কৃচ্ছ্রং সান্তপনং চরেৎ॥ ২৮॥
গোমূত্রং গোময়ং ক্ষীরং দধি সর্পিঃ কুশোদকম্।
একরাত্র্যপবাসশ্চ কৃচ্ছ্রং সান্তপনং স্মৃতম্॥ ২৯॥
জারেণ জনয়েদ্গর্ভং গতে ত্যক্তে মৃতে পতৌ।
তাং ত্যজেদপরে রাষ্ট্রে পতিতাং পাপকারিণীম্॥৩০॥
প্রহার দ্বারা বন্ধন দ্বারা বল দ্বারা ও ভয় প্রদর্শন দ্বারা উপভুক্তা
হইয়াছে, পরাশর বলেন, কৃচ্ছ্র সান্তপন ব্রত করিয়া সে শুদ্ধি লাভ
করিতে পারিবে। ২৫ যে নারী পরপুরুষ কর্তৃক একবারমাত্র উপ-
ভু্ক্তা হইয়াছে এবং যে নারী পরে আর পাপ কর্ম্ম করিতে ইচ্ছা
করে না, সে একটী মাত্র প্রাজাপত্য ব্রত দ্বারা ও ঋতু প্রস্রবণ
দ্বারা শুদ্ধি লাভ করিবে। ২৬ যাহার ভার্য্যা সুরাপান করিবে,
তাহার শরীরের অর্দ্ধাংশ পতিত হইবে। যাহার শরীরের অর্দ্ধাংশ
পতিত হইয়াছে, তাহাকে নরকগামী হইতে হইবে। ২৭
যখন কৃচ্ছ সান্তপন ব্রতাচরণ করিবে, তখন নিয়ত গায়ত্রী
জপ করিতে হইবে। ২৮ এই কৃচ্ছ্র সান্তপন ব্রতের সময় গোমূত্র
গোময় দুগ্ধ দধি ঘৃত ও কুশজল পান করিয়া এক রাত্রি উপবাস
করিতে হইবে। ২৯ ভর্ত্তা বিদেশ গমন করিলে, ভর্ত্তার মৃত্যু
১০০ পরাশর সংহিতা।
ব্রাহ্মণী তু যদা গচ্ছেৎ পরপুংসা সমন্বিতা।
সা তু নষ্টা বিনির্দ্দিষ্টা ন তস্যাগমনং পুনঃ॥ ৩১ ॥
কামাম্মোহাদ্যদা গচ্ছেত্ত্যক্ত্বা বন্ধূন্ সুতান্ পতিম্।
সা তু নষ্টা পরে লোকে মানুষেষু বিশেষতঃ॥ ৩২ ॥
দশমে তু দিনে প্রাপ্তে প্রায়শ্চিত্তং ন বিদ্যতে।
দশাহং ন ত্যজেন্নারী ত্যজেন্নষ্টশ্রুতা তথা ॥ ৩৩ ॥
ভর্ত্তা চৈব চরেৎ কৃচ্ছ্রং কৃচ্ছ্রার্দ্ধং চৈব বান্ধবাঃ।
হইলে অথবা ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া যে নারী জারজগর্ভ ধারণ
করে, পতিতা পাপকারিণী সেই নারীকে ভিন্ন রাজ্যে পরিত্যাগ
করিবে। ৩০
যদি কোন ব্রাহ্মণী পরপুরুষের সহিত বাহির হইয়া যায়, তাহা
হইলে তাহাকে নষ্টা বলা যায়। তাহাকে আর পুনর্ব্বার গৃহে
লওয়া যাইতে পারে না। ৩১ যদি কোন রমণী কামহেতু ও মোহ-
হেতু ভর্ত্তাকে পুত্রগণকে ও বন্ধুগণকে পরিত্যাগ করিয়া গমন করে,
তাহার ইহলোক ও পরলোক নষ্ট হয়। ৩২ যদি কোন নারী
ভর্ত্তাকে বা পুত্রদিগকে পরিত্যাগ পূর্ব্বক স্বয়ং বাহির হইয়া যায়
এবং যদি সে দশ দিনের মধ্যে গৃহে প্রত্যাগমন না করে, তাহা
হইলে তাহার আর প্রায়শ্চিত্ত দ্বারা শুদ্ধি নাই। অতএব নারীর
কর্ত্তব্য এই যে, দশ দিবস ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া অন্যত্র গিয়া
থাকিবে না। যে নারী ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া দশ দিবস পর্যন্ত
অন্যত্র বাস করে, তাহাকে ভ্রষ্টা বলা যায়। ৩৩ ঈদৃশ নারীর
tized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
দশম অধ্যায়। ১০১
তেষাং ভুক্ত্বা চ পীত্বা চ অহোরাত্রেণ শুধ্যতি ॥ ৩৪ ॥
ব্রাহ্মণী তু যদা গচ্ছেৎ পরপুংসা বিবর্জিতা।
গত্বা পুংসাং শতং যাতি ত্যজেয়ুস্তান্তু গোত্রিণঃ ॥৩৫॥
পুংসো যদি গৃহং গচ্ছেত্তদশুদ্ধং গৃহং ভবেৎ।
পিতৃমাতৃগৃহং যচ্চ জারস্যৈব তু তদ্গৃহম্ ॥ ৩৬ ॥
উল্লিখ্য তদ্গৃহং পশ্চাৎ পঞ্চগব্যেন শুধ্যতি।
ত্যজেন্মৃন্ময়পাত্রাণি বস্ত্রং কাষ্ঠঞ্চ শোধয়েৎ ॥ ৩৭ ॥
সম্ভারান্ শোধয়েৎ সর্ব্বান্ গোকেতৈশ্চ ফলোদ্ভবান্।
সহিত পুনর্ব্বার সংসর্গ করিলে ভর্ত্তাকে কৃচ্ছ্রব্রত এবং তাহার
বন্ধুদিগকে অর্দ্ধকৃচ্ছ্রব্রতানুষ্ঠান করিতে হইবে। যে সকল ব্যক্তি
ইহাদিগের অন্নভোজন বা জলপান করিবে তাহাদিগকে এক
দিবারাত্র উপবাস করিতে হইবে। ইহা দ্বারা তাহারা তৎসংসর্গ-
জনিত পাপ হইতে মুক্ত হইতে পারিবে। ৩৪
যদি কোন ব্রাহ্মণী পরপুরুষের সমভিব্যাহারিণী না হইয়া
একাকিনী বহির্গতা হইয়া যায় এবং যদি সে এক শত পুরুষের
সহিত সংসর্গ করে, তাহা হইলে তাহার জ্ঞাতিরা তাহাকে পরি-
ত্যাগ করিবে। ৩৫ এই নারী যদি কোন উপপতির গৃহে অব-
স্থান করে, তাহা হইলে সেই গৃহ অপবিত্র হইবে। যদি সেই
উপপতির গৃহকে পিতামাতার গৃহ বলিয়া পশ্চাৎ। ৩৬ উল্লেখ
করে, তাহা হইলে পঞ্চগব্য দ্বারা সেই গৃহ পবিত্র হইতে পারে।
পরন্তু সেই গৃহস্থিত মৃন্ময়পাত্র সমুদায় পরিত্যাগ পূর্ব্বক বস্ত্র ও
কাষ্ঠময় দ্রব্য শোধন করিয়া লইবে। ৩৭ ফল ও আর আর সমু-
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
১০২ পরাশর সংহিতা।
তাম্রাণি পঞ্চগব্যেন কাংস্যানি দশ ভস্মভিঃ ॥ ৩৮ ॥
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রো ব্রাহ্মণৈরুপপাদিতম্ ।
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাৎ প্রাজাপত্যং সমাচরেৎ ॥৩৯॥
ইতরেষামহোরাত্রং পঞ্চগব্যেন শোধনম্ ।
সপুত্রঃ সহভৃত্যশ্চ কুর্য্যাদ্ব্রাহ্মণভোজনম্ ॥ ৪০ ॥
আকাশং বায়ুরগ্নিশ্চ মেধ্যং ভূমিগতং জলম্ ।
ন দুষ্যন্তীহ দর্ভাশ্চ যজ্ঞেষু চমসাস্তথা ॥ ৪১ ॥
উপবাসৈর্ব্ৰ তৈঃ পুণ্যৈঃ স্নানসন্ধ্যাৰ্চনাদিভিঃ।
দায় দ্রব্য গোকেশ দ্বারা শোধন করিবে। তাম্রপাত্র সমুদায় পঞ্চ-
গব্য দ্বারা এবং কাংস্যপাত্র সমুদায় ভস্ম সহযোগে দশবার মার্জ্জন
দ্বারা শোধিত হইবে। ৩৮ পরে যে ব্রাহ্মণের গৃহে ঐ ব্যভিচা-
রিণী বাস করিয়াছিল, সেই ব্রাহ্মণ, ব্রাহ্মণের নিকট ব্যবস্থা লইয়া
একটা প্রাজাপত্যব্রত আচরণ করিয়া একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। ৩৯ ঐ ব্যভিচারিণী যদি ইতর জাতির
গৃহে বাস করিয়া থাকে তাহা হইলে সে এক দিবারাত্র উপবাস
করিয়া পঞ্চগব্য দ্বারা শুদ্ধিলাভ করিতে পারিবে। পরে সেই ব্যক্তি
স্বয়ং ও তাহার পুত্র ভৃত্য প্রভৃতি পরিবারগণ সকলেই ব্রাহ্মণ-
ভোজন করাইবে। ৪০
আকাশ বায়ু অগ্নি ভূমিস্থিত জল দর্ভ ও যজ্ঞস্থিত চমস্,
এ সমুদায় অপবিত্র হয় না। ৪১ ব্রাহ্মণগণ সকল সময়েই উপ-
একাদশ অধ্যায়। ১০৩
জপৈর্হোমৈস্তথা দানৈঃ শুধ্যন্তে ব্রাহ্মণাঃ সদা ॥ ৭২ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে দশমোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
বাস দ্বারা ব্রত দ্বারা পুণ্যকর্ম্ম দ্বারা স্নান দ্বারা সন্ধ্যাবন্দন দ্বারা
পূজা দ্বারা জপ দ্বারা হোম দ্বারা শুদ্ধি লাভ করেন। ৪২
পরাশর সংহিতা দশম অধ্যায়
সমাপ্ত।
একাদশ অধ্যায়।
অমেধ্যরেতো গোমাংসং চাণ্ডালান্নমথাপি বা।
যদি ভুক্তন্তু বিপ্ৰেণ কৃচ্ছ্রং চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ১ ॥
তথৈব ক্ষত্রিয়ো বৈশ্যস্তদর্দ্ধন্ত সমাচরেৎ।
শূদ্রোহপ্যেবং যদা ভুঙ্ক্তে প্রাজাপত্যং সমাচরেৎ ॥২॥
ব্রাহ্মণ যদি অপবিত্র রেত গোমাংস অথবা চাণ্ডালান্ন ভোজন
করে, তাহা হইলে কৃচ্ছ চান্দ্রায়ণ ব্রত আচরণ করিবে। ১ যদি
ক্ষত্রিয় জাতি বা বৈশ্য জাতি ঐ সমুদায় ভোজন করে, তাহা
হইলে তাহার অর্দ্ধ প্রায়শ্চিত্ত করিবে। যদি শূদ্র জাতি ঐ সমু-
১০৪ পরাশৱ সংহিতা।
পঞ্চগব্যং পিবেচ্ছূদ্রো ব্রহ্মকূর্চ্চং পিবেদ্দ্বিজঃ।
একদ্বিত্রিচতুর্গাশ্চ দদ্যাদ্বিপ্রাদনুক্রমাৎ ॥ ৩ ॥
শূদ্রান্নং সূতকান্নঞ্চ অভোজ্যস্যান্নমেব চ।
শঙ্কিতং প্রতিষিদ্ধান্নং পূর্ব্বোচ্ছিষ্টং তথৈব চ ॥ ৪ ॥
যদি ভুক্তঞ্চ বিপ্রেণ অজ্ঞানাদাপদাপি বা।
জ্ঞাত্বা সমাচরেৎ কৃচ্ছ্রং ব্রহ্মকূর্চ্চন্ত পাবনম্ ॥ ৫ ॥
ব্যালৈর্নকুলমার্জ্জারৈরন্নমুচ্ছিষ্টং যদা।
তিলদর্ভোদকৈঃ প্রোক্ষ্য শুধ্যতে নাত্ৰ সংশয়ঃ ॥ ৬ ॥
শূদ্রোহপ্যভোজ্যং ভুক্ত্বান্নং পঞ্চগব্যেন শুধ্যতি।
ক্ষত্রিয়ো বাপি বৈশ্যশ্চ প্রাজাপত্যেন শুধ্যতি ॥ ৭ ॥
দায় ভোজন করে, তাহা হইলে তাহাকে প্রাজাপত্যব্রত আচরণ
করিতে হইবে। ২ ঈদৃশ স্থলে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য ব্রহ্মকূর্চ্চ
পান করিবেন, শূদ্র পঞ্চগব্য পান করিয়া শুদ্ধি লাভ করিবে।
দক্ষিণা স্থলে ব্রাহ্মণ একটী, ক্ষত্রিয় দুইটী, বৈশ্য তিনটী, শূদ্র চারিটী
গাভি প্রদান করিবে। ৩
যদি শূদ্রান্ন অশৌচান্ন অভোজ্য অন্ন শঙ্কিত অন্ন নিষিদ্ধ অন্ন
বা পূর্ব্বোচ্ছিষ্ট অন্ন ৪ অজ্ঞান বশত অথবা আপৎকালে কোন
ব্রাহ্মণ কর্তৃক ভুক্ত হয়, তাহা হইলে যখন জানিতে পারিবে, তখন
কৃচ্ছ্রব্রত আচরণ করিয়া পবিত্রকারী ব্রহ্মকূর্চ্চ সেবা করিবে। ৫
যদি নকুল কর্তৃক মার্জ্জার কর্তৃক বা সর্পাদি কর্তৃক অন্ন উচ্ছিষ্ট
হয়, তাহা হইলে তিল সহিত কুশ সলিল দ্বারা প্রোক্ষিত করিলে
সেই অন্ন শুদ্ধ হইবে, সন্দেহ নাই। ৬ যদি শূদ্র অভোজ্য অন্ন
একাদশ অধ্যায়। ১০৫
একপঙ্ক্ত্যুপবিষ্টানাং বিপ্রাণাং সহ ভোজনে।
যদ্যেকোহপি ত্যজেৎ পাত্রং শেষমন্নং ন ভোজয়েৎ॥৮॥
মোহাদ্বা লোভতস্তত্র পংক্ত্যাবুচ্ছিষ্টভোজনে।
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রঃ কৃচ্ছ্রং সান্তপনস্তথা ॥ ৯ ॥
পীযূষশ্বেতলশুনবৃন্তাকফলগুঞ্জনম্।
পলাণ্ডুং বৃক্ষনির্য্যাসং দেবস্বং করকাণি চ ॥ ১০ ॥
উষ্ট্রক্ষীরমবিক্ষীরমজ্ঞানাদভুক্তি দ্বিজঃ।
ত্রিরাত্রমুপবাসী স্যাৎ পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ১১ ॥
ভোজন করে, তাহা হইলে সে পঞ্চগব্য দ্বারা শুদ্ধি লাভ করিতে
পারিবে। যদি ক্ষত্রিয় বা বৈশ্য ঐরূপ অভোজ্য অন্ন ভোজন করে,
তাহা হইলে শুদ্ধিলাভের নিমিত্ত তাহাকে একটী প্রাজাপত্য ব্রত
অনুষ্ঠান করিতে হইবে। ৭
যদি অনেক ব্রাহ্মণ এক পঙ্ক্তিতে উপবিষ্ট হইয়া ভোজন
করেন এবং যদি তাঁহাদের মধ্যে এক ব্যক্তিও পাত্র পরিত্যাগ পূর্ব্বক
উঠিয়া যান, তাহা হইলে ঐ ব্রাহ্মণগণের মধ্যে কেহই আর শেষ অন্ন
ভোজন করিবেন না, অর্থাৎ সকলকেই পাত্র পরিত্যাগ করিয়া
উঠিয়া যাইতে হইবে। ৮ যদি কোন ব্রাহ্মণ লোভ হেতু বা মোহ
হেতু পঙ্ক্তির উচ্ছিষ্ট ভোজন করেন, তাহা হইলে তৎপাপ ক্ষয়ের
নিমিত্ত তাঁহাকে কৃচ্ছ্র সান্তপন ব্রত আচরণ করিতে হইবে। ৯
যদি কোন ব্রাহ্মণ অজ্ঞান বশতঃ দুগ্ধের ন্যায় শ্বেতবর্ণ রসুন, বা
বৃন্তাক ফল, গুঞ্জন (গাঁজা) পলাণ্ডু, বৃক্ষনির্য্যাস দেবস্ব করকা ১০
উষ্ট্রী দুগ্ধ বা ছাগীদুগ্ধ ভক্ষণ করেন, তাহা হইলে তিনি ত্রিরাত্র উপ-
১৪
১০৬ পরাশর সংহিতা।
মণ্ডূকং ভক্ষয়িত্বা চ মূষিকামাংসমেব চ।
জ্ঞাত্বা বিপ্রস্ত্বহোরাত্রং যাবকান্নেন শুধ্যতি ॥ ১২ ॥
ক্ষত্রিয়ো বাপি বৈশ্যো বা ক্রিয়াবন্তৌ শুচিব্রতৌ।
তদ্গৃহেযু দ্বিজৈর্ভোজ্যং হব্যকব্যেষু নিত্যশঃ ॥ ১৩ ॥
ঘৃতং তৈলং তথা ক্ষীরং গুড়ং তৈলেন পাচিতম্।
গত্বা নদীতটে বিপ্রো ভুঞ্জীয়াচ্ছূদ্রভোজনম্ ॥ ১৪ ॥
অজ্ঞানাদভুঞ্জতে বিপ্রাঃ সূতকে মৃতকেঽপিবা।
প্রায়শ্চিত্তং কথং তেষাং বর্ণে বর্ণে বিনির্দ্দিশেৎ ॥ ১৫ ॥
গায়ত্র্যষ্টসহস্রেণ শুদ্ধঃ স্যাচ্ছূদ্রসূতকে।
বাসী থাকিয়া পশ্চাৎ পঞ্চগব্য পান করিলে শুদ্ধি লাভ করিতে
পারিবেন। ১১ যদি কোন ব্রাহ্মণ অজ্ঞান প্রযুক্ত মণ্ডূক বা মূষিক
মাংস ভক্ষণ করেন, তাহা হইলে যখন জানিতে পারিবেন, তখন
এক দিবারাত্র উপবাসী থাকিয়া পশ্চাৎ যাবকান্ন ভোজন করিলে
শুদ্ধিলাভ করিতে পারিবেন। ১২
যদি ক্ষত্রিয় বা বৈশ্য বিশুদ্ধাচার ও ক্রিয়াবান্ হয়, তাহা
হইলে ব্রাহ্মণেরা সকল সময়ে দৈব ও পৈত্র্য কর্ম্মে তাহার গৃহে
ভোজন করিতে পারিবেন। ১৩ ব্রাহ্মণ নদীতীরে গমন পূর্ব্বক
শূদ্রান্ন ঘৃত তৈল দুগ্ধ গুড় ও তৈলপক্ক দ্রব্য ভোজন করিতে
পারিবেন। ১৪ ব্রাহ্মণগণ অজ্ঞান হেতু যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা
শূদ্রের সূতকাশৌচান্ন বা মৃতকাশৌচান্ন ভোজন করেন তাহা
হইলে জাতি বিশেষ অনুসারে ভিন্ন ভিন্ন প্রায়শ্চিত্তের ব্যবস্থা
হইবে। ১৫ শূদ্রের অশৌচান্ন ভোজন করিলে ব্রাহ্মণকে অষ্টসহস্র
একাদশ অধ্যায়। ১০৭
বৈশ্যে পঞ্চসহস্রেণ ত্রিসহস্রেণ ক্ষত্রিয়ঃ ॥১৬॥
ব্রাহ্মণস্য যদা ভুঙ্ক্তে প্রাণায়ামেন শুধ্যতি।
অথবা বামদেব্যেন সাম্না চৈকেন শুধ্যতি ॥ ১৭ ॥
শুষ্কান্নং গোরসং স্নেহং শূদ্রবেশ্মন আগতম্।
পক্বং বিপ্রগৃহে পূতং ভোজ্যং তন্মনুরব্রবীৎ ॥ ১৮ ॥
আপৎকালে তু বিপ্ৰেণ ভুক্তং শূদ্ৰগৃহে যদি।
মনস্তাপেন শুধ্যেত দ্রুপদাং বা শতং জপেৎ ॥ ১৯ ॥
দাসনাপিতগোপালকূলমিত্রার্দ্ধসীরিণঃ।
এতে শূদ্রেযু ভোজ্যান্না যশ্চাত্মানং নিবেদয়েৎ ॥২০॥
গায়ত্রী জপ করিতে হইবে। বৈশ্যের অশৌচান্ন ভোজন করিলে
ব্রাহ্মণকে পঞ্চ সহস্র জপ করিতে হইবে। ক্ষত্রিয়ের অশৌচান্ন
ভোজন করিলে ব্রাহ্মণ তিন সহস্র গায়ত্রী জপ করিয়া শুদ্ধি লাভ
করিতে পারিবেন। ১৬ যদি কোন ব্রাহ্মণ ব্রাহ্মণের অশৌচান্ন
ভোজন করেন, তাহা হইলে প্রাণায়াম দ্বারা শুদ্ধি লাভ করিবেন।
অথবা বামদেব্য সাম পাঠ দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবেন। ১৭
যদি শূদ্রের গৃহ হইতে তণ্ডুল মৎস্য প্রভৃতি অপক্ব অন্ন- দুগ্ধ
ঘৃত তৈল প্রভৃতি প্রেরিত হয়, এবং যদি তাহা ব্রাহ্মণের গৃহে
পাক করা হয়, তাহা হইলে তাহা পবিত্র ও ব্রাহ্মণের ভোজ্য,
ইহা মনুও স্বীকার করেন। ১৮ যদি ব্রাহ্মণ আপৎকালে শূদ্র গৃহে
শূদ্ৰান্ন ভোজন করেন, তাহা হইলে তিনি এক শত গায়ত্রী জপ
করিয়া অনুতাপ দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবেন। ১৯ ব্রাহ্ম-
ণগণ শূদ্র জাতির মধ্যে দাস নাপিত সংগোপ কুলমিত্র অর্দ্ধসীরী
১০৮ পরাশর সংহিতা।
শূদ্রকন্যাসমুৎপন্নো ব্রাহ্মণেন তু সংস্কৃতঃ।
সংস্কৃতস্ত ভবেদ্দাসো হ্যসংস্কারৈস্তু নাপিতঃ॥ ২১॥
ক্ষত্রিয়াচ্ছূদ্রকন্যায়াং সমুৎপন্নস্তু যঃ সুতঃ।
স গোপাল ইতি জ্ঞেয়ো ভোজ্যো বিপ্রৈর্ন সংশয়ঃ॥ ২২॥
বৈশ্যকন্যাসমুৎপন্নো ব্রাহ্মণেন তু সংস্কৃতঃ।
আর্দ্ধিকঃ স তু বিজ্ঞেয়ো ভোজ্যো বিপ্রৈর্ন সংশয়ঃ॥ ২৩॥
ভাণ্ডস্থিতমভোজ্যেষু জলং দধি ঘৃতং পয়ঃ।
অকামতস্তু যো ভুঙ্ক্তে প্রায়শ্চিত্তং কথং ভবেৎ॥ ২৪॥
এবং যে ব্যক্তি আত্মসমর্পণ করে, তাহার অন্ন ভোজন করিতে
পারিবেন। ২০ যদি কেহ শূদ্রকন্যার গর্ভে ব্রাহ্মণ হইতে উৎপন্ন
হয়, এবং ব্রাহ্মণ দ্বারা যদি তাহার সংস্কার হয়, তাহা হইলে
তাহাকে দাস বলা যাইতে পারে। যদি কেহ ঐ রূপ শূদ্রকন্যার
গর্ভে ব্রাহ্মণ দ্বারা উৎপন্ন হয়, এবং যদি ব্রাহ্মণ দ্বারা তাহার
সংস্কার না হয়, তাহা হইলে তাহাকে নাপিত বলা যায়। ২১
যে ব্যক্তি ক্ষত্রিয়ের ঔরসে শূদ্রকন্যার গর্ভে জন্ম পরিগ্রহ করে,
তাহাকে সদ্গোপ বা গোপাল বলা যায়। ব্রাহ্মণ তাহার অন্ন
ভোজন করিতে পারেন, সন্দেহ নাই। ২২ যে ব্যক্তি ব্রাহ্মণের
ঔরসে বৈশ্যকন্যার গর্ভে জন্ম পরিগ্রহ করে, তাহাকে আর্দ্ধিক বা
অর্দ্ধসীরী বলা যায়। ব্রাহ্মণগণ আর্দ্ধিকের অন্ন ভোজন করিতে
পারেন, সন্দেহ নাই। ২৩
যাহার অন্ন বা জল গ্রহণ করা যায় না, কোন ব্রাহ্মণ যদি
অনিচ্ছা পূর্ব্বক তাহার ভাণ্ডস্থিত জল দধি ঘৃত বা দুগ্ধ পান করেন,
একাদশ অধ্যায়। ১০৯
ব্রাহ্মণঃ ক্ষত্রিয়ো বৈশ্যঃ শূদ্রো বাপ্যুপসর্পতি।
ব্রহ্মকূর্চ্চোপবাসেন যথাবর্ণস্য নিষ্কৃতিঃ ॥ ২৫ ॥
শূদ্রাণাং নোপবাসঃ স্যাচ্ছূদ্রো দানেন শুধ্যতি।
ব্রহ্মকূর্চ্চমহোরাত্রং শ্বপাকমপি শোধয়েৎ ॥ ২৬ ॥
গোমূত্রং গোময়ং ক্ষীরং দধি সর্পিঃ কুশোদকম্।
নির্দ্দিষ্টং পঞ্চগব্যস্তু পবিত্রং পাপনাশনম্ ॥ ২৭ ॥
গোমূত্রং কৃষ্ণবর্ণায়াঃ শ্বেতায়া গোময়ং হরেৎ।
পয়শ্চ তাম্রবর্ণায়া রক্তায়া দধি চোচ্যতে ॥ ২৮ ॥
কপিলায়া ঘৃতং গ্রাহ্যং সর্ব্বং কাপিলমেব বা।
গোমূত্রস্য পলং দদ্যাদ্ধরস্ত্রিপলমুচ্যতে ॥ ২৯ ॥
তাহা হইলে তাঁহাকে কিরূপ প্রায়শ্চিত্ত করিতে হইবে, বলি-
তেছি। ২৪ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র যদি উক্ত পাতক
নিবন্ধন প্রায়শ্চিত্তের ব্যবস্থা গ্রহণ করিতে আইসেন, তাহা হইলে
বর্ণানুসারে উপবাস পূর্ব্বক ব্রহ্মকূর্চ্চ ভক্ষণ করিতে বিধি দিবেন।
তাহাতেই তাঁহাদের পাপমোচন হইবে। ২৫ পরন্তু শূদ্রের পক্ষে
উপবাসের বিধি নাই। শূদ্রেরা দান দ্বারাই শুদ্ধি লাভ করিবে।
একদিবারাত্র মাত্র ব্রহ্মকূর্চ্চ আহার পূর্ব্বক উপবাস করিয়া থাকিলে
চাণ্ডালও শুদ্ধি লাভ করিতে পারে। ২৬
গোমূত্র গোময় দধি দুগ্ধ ঘৃত, এই পঞ্চগব্য এবং কুশোদক,
(ইহাকেই ব্রহ্মকূর্চ্চ বলা যায়) ইহা পরম পবিত্র ও পাপনাশক। ২৭
কৃষ্ণবর্ণ গাভির গোমূত্র, শ্বেতবর্ণ গাভির গোময়, তাম্রবর্ণ
গাভির দুগ্ধ, রক্তবর্ণ গাভির দধি। ২৮ কপিল বর্ণ গাভির ঘৃত
১১০ পরাশর সংহিতা।
আজ্যঞ্চৈকপলং দদ্যাদঙ্গুষ্ঠার্দ্ধন্ত গোময়ম্।
ক্ষীরং সপ্তপলং দদ্যাৎ পলমেকং কুশোদকম্ ॥ ৩০ ॥
গায়ত্র্যাহৃত্য গোমূত্রং গন্ধদ্বারেতি গোময়ম্।
আপ্যায়স্বেতি চ ক্ষীরং দধিক্রাব্ণোতি বৈ দধি ॥ ৩১ ॥
তেজোসি শুক্রমিত্যাজ্যং দেবস্য ত্বা কুশোদকম্।
পঞ্চগব্যমৃচা পূতং স্থাপয়েদগ্নিসন্নিধৌ ॥ ৩২ ॥
আপোহিষ্ঠেতি চালোড্য মানস্তোকেতি মন্ত্রয়েৎ।
সপ্তাবরাস্তু যে দর্ভা অচ্ছিন্নাগ্রাঃ শুকত্বিষঃ ॥ ৩৩॥
গ্রহণ করিবে। যদি পঞ্চ বর্ণের গাভি প্রাপ্ত হওয়া না যায়, তাহা
হইলে একমাত্র কপিলবর্ণা গাভিরই পঞ্চগব্য গ্রহণ করিবে।
গোমূত্র এক পল, দধি তিন পল, ২৯ ঘৃত এক পল, গোময়
অর্দ্ধাঙ্গুষ্ঠ পরিমিত, দুগ্ধ সপ্ত পল এবং কুশোদক এক পল পরিমিত
হইবে। ৩০ গায়ত্রী পাঠপূর্ব্বক গোমূত্র গ্রহণ করিবে। গন্ধ দ্বারা,
ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া গোময় লইবে। আপ্যায়স্ব, এই মন্ত্র দ্বারা
দুগ্ধ গ্রহণ করিবে। দধি ক্রাব্ণা, এই মন্ত্র দ্বারা দধি লইবে। ৩১
তেজোসি শুক্রমস্যমৃতমসি, এই মন্ত্র পাঠ করিয়া ঘৃত গ্রহণ করিবে।
দেবস্য ত্বা এই মন্ত্র পড়িয়া কুশোদক লইবে। ঋগ্বেদোক্ত পঞ্চ মন্ত্র
দ্বারা পঞ্চগব্য শোধন করিয়া অগ্নি সমীপে স্থাপন করিবে। আপো-
হিষ্ঠা ময়োভুব, এই মন্ত্র পাঠ করিয়া ঐ ছয় দ্রব্য মিশ্রণ
পূর্ব্বক আলোড়ন করিবে। পরে মানস্তোক এই মন্ত্র দ্বারা
উহা অভিমন্ত্রিত করিবে। যে সকল কুশস্তম্বে সপ্ত অপেক্ষা ন্যূন পত্র
আছে, যাহার অগ্রভাগ ছিন্ন নহে, যাহার বর্ণ শুক পক্ষীর ন্যায়, ৩৩
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
একাদশ অধ্যায়। ১১১
এভিরুদ্বৃত্য হোতব্যং পঞ্চগব্যং যথাবিধি।
ইরাবতী ইদংবিষ্ণুর্মানস্তোকে চ শংবতী ॥ ৩৪ ॥
এতৈরুদ্বৃত্য হোতব্যং হুতশেষং স্বয়ং পিবেৎ।
আলোড্য প্রণবেনৈব নির্ম্মথ্য প্রণবেন তু ॥ ৩৫ ॥
উদ্ধৃত্য প্রণবেনৈব পিবেচ্চ প্রণবেন তু ॥ ৩৬ ॥
যত্ত্বগস্থিগতং পাপং দেহে তিষ্ঠতি দেহিনামম্।
ব্রহ্মকূর্চ্চো দহেৎ সর্ব্বং যথৈবাগ্নিরিবেন্ধনম্ ॥ ৩৭ ॥
পিবতঃ পতিতং তোয়ং ভাজনে মুখনিঃসৃতম্।
অপেয়ং তদ্বিজানীয়াদভুক্ত্বা চান্দ্রায়ণং চরেৎ ॥ ৩৮ ॥
কূপে চ পতিতং দৃষ্ট্বা শ্বশৃগালো চ মর্কটম্।
সেই কুশস্তম্ব দ্বারা উক্ত পঞ্চগব্য লইয়া হুতাশনে যথাবিধানে
আহুতি প্রদান করিবে। পরে ইরাবতী ইদং বিষ্ণুঃ মানস্তোকে চ
শংবতী, ৩৪ এই সমুদায় ঋগ্বেদোক্ত মন্ত্র দ্বারা উক্ত পঞ্চগব্য
সমেত কুশপত্র লইয়া হোম করিয়া স্বয়ং হুতশেষ পান করিবে।
প্রথমত প্রণব পাঠ পূর্ব্বক আলোড়ন করিয়া ঐ প্রণব উচ্চারণ
করিয়া উহা মন্থন করিবে। ৩৫ পরে ঐ প্রণব পাঠ পূর্ব্বক উত্তো-
লন করিয়া প্রণব পাঠ করিতে করিতে পান করিবে। ৩৬
যে পাপ প্রাণিগণের অস্থিগত হইয়া থাকে, অগ্নি যেমন কাষ্ঠ
দগ্ধ করে, তাহার ন্যায় ব্রহ্মকূর্চ্চ তৎসমুদায় দগ্ধ করিয়া ফেলে। ৩৭
যদি জলাদি পান করিবার সময় মুখনিঃসৃত জল পাত্রে পতিত
হয়, তাহা হইলে তাহা আর পান করিবে না। যদি কেহ তাহা
পান করে, তাহা হইলে তাহাকে চান্দ্রায়ণ করিতে হইবে। ৩৮ যদি
১১২ পরাশর সংহিতা।
অস্থি চৰ্ম্মাদি পতিতং পীত্বামেধ্যা অপো দ্বিজঃ ॥ ৩৯ ॥
নারন্ত কূপে কাকঞ্চ বিড় রাহখরোষ্ট্র কম্ ।
গাবয়ং সৌপ্রতীকঞ্চ মায়ূরং খাড়গকং তথা ॥ ৪০ ॥
বৈয়াঘ্রমার্ক্ষং সৈংহং বা কুণপং যদি মজ্জতি ।
তড়াগস্যাথ দুষ্টস্য পীতং স্যাদুদকং যদি ৪১ ॥
প্রায়শ্চিত্তং ভবেৎ পুংসঃ ক্রমেণৈতেন সৰ্ব্বশঃ ।
বিপ্রঃ শুধ্যেত্রিরাত্রেণ ক্ষত্রিয়স্তু দিনদ্বয়াৎ ॥ ৪২ ॥
একাহেন তু বৈশ্যস্তু শূদ্রো নক্তেন শুধ্যতি ॥ ৪৩ ॥
কূপমধ্যে শৃগাল বা কুকুর পতিত হয় অথবা যদি বানরের অস্থি বা
চৰ্ম্ম পড়ে, তাহা হইলে সেই জল অপবিত্র হইবে। যদি কোন
ব্রাহ্মণ বা ক্ষত্রিয়াদি সেই জল পান করে, (তাহা হইলে ব্রাহ্মণাদি
বর্ণ বিশেষ অনুসারে পশ্চাদুক্ত প্রায়শ্চিত্ত করিতে হইবে। ৩৯ যদি
কূপমধ্যে মনুষ্যের অস্থি কাকের অস্থি বিড়ালের অস্থি বরাহের অস্থি
গর্দভের অস্থি উষ্ট্রের অস্থি গবয়ের অস্থি হস্তীর অস্থি ময়ূরের
অস্থি গণ্ডারের অস্থি, ৪০ ব্যাঘ্রের অস্থি ভল্লুকের অস্থি সিংহের
অস্থি অথবা যদি তাহাতে কঙ্কাল নিমগ্ন হয়, তাহা হইলে সেই
কূপের জল দুষ্ট হইবে। এই সমুদায় দ্বারা তড়াগের জলও দুষ্ট
হইয়া থাকে। ৪১ যদি কেহ সেই কূপের বা তড়াগের জলপান করে
তাহা হইলে কোন্ জাতির কিরূপ প্রায়শ্চিত্ত করিতে হইবে, তাহা
বলিতেছি। ব্রাহ্মণ ত্রিরাত্র উপবাস করিয়া ক্ষত্রিয় দুই দিন উপ-
বাসী থাকিয়া, ৪২ বৈশ্য এক দিন উপবাসী থাকিয়া এবং শূদ্র
এক রাত্রি উপবাস করিয়া শুদ্ধি লাভ করিতে পারে। ৪৩