विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
সপ্তম অধ্যায়। ৬১
স্পৃষ্ট্বা রজস্বলান্যোন্যং ব্রাহ্মণী বৈশ্যজা তথা।
পাদোনং চৈব পূর্ব্বায়াঃ পরায়াঃ কৃচ্ছ্রপাদকম্ ॥ ১৫ ॥
স্পৃষ্ট্বা রজস্বলান্যোন্যং ব্রাহ্মণী শূদ্রজা তথা।
কৃচ্ছ্রেণ শুধ্যতে পূর্ব্বা শূদ্রা দানেন শুধ্যতি ॥ ১৬ ॥
স্নাত্বা রজস্বলা যা তু চতুর্থেইহনি শুধ্যতি।
কুর্য্যাদ্রজোনিবৃত্তৌ তু দৈবপৈত্র্যাদিকর্ম্ম চ ॥ ১৭ ॥
রোগেন যদ্রজঃ স্ত্রীণামন্বহন্তু প্রবর্ত্ততে।
নাশুচিঃ সা ততস্তেন তৎ স্যাদ্বৈকালিকং মতম্ ॥ ১৮॥
স্বলা হইয়া পরস্পর পরস্পরকে স্পর্শ করে, তাহা হইলে ব্রাহ্মণী
অৰ্দ্ধকৃচ্ছ্র ব্রত করিবে, ক্ষত্রিয়দুহিতা চতুর্থাংশ কৃচ্ছ্র ব্রত করিয়া
শুদ্ধি লাভ করিবে। ১৪ যদি ব্রাহ্মণকন্যা ও বৈশ্যকন্যা উভয়ে
রজস্বলা হইয়া পরস্পর পরস্পকে স্পর্শ করে, তাহা হইলে ব্রাহ্মণ-
তনয়া পাদোন কৃচ্ছ্র ব্রত ও বৈশ্যতনয়া চতুর্থাংশ কৃচ্ছ্র ব্রত করিয়া
শুদ্ধিলাভ করিবে। ১৫ যদি ব্রাহ্মণকন্যা ও শূদ্রকন্যা উভয়ে রজ-
স্বলা হইয়া পরস্পরকে স্পর্শ করে, তাহা হইলে ব্রাহ্মণকন্যা
একটী সম্পূর্ণ কৃচ্ছ্র ব্রত দ্বারা ও শূদ্রকন্যা দান দ্বারা শুদ্ধিলাভ
করিতে পারিবে। ১৬
রজস্বলা রমণী চতুর্থ দিবসে স্নান করিয়া শুদ্ধি লাভ করিবে,
পরন্তু রজোনিবৃত্তি হইলে দৈবকর্ম্ম পৈত্র্য কর্ম্ম সমুদায় করিতে
পারিবে। ১৭ যে রমণীর রোগ বশত প্রতিদিন রজঃপ্রবৃত্তি হয়,
সেই নারী সেই রজোযোগে অশুচি হইবে না, কারণ সেই রজঃ-
প্রবৃত্তি প্রাকৃতিক নহে। ১৮ রমণীরা রজস্বলা হইলে প্রথম
৬২ পরাশর সংহিতা।
প্রথমেঽহনি চাঙালী দ্বিতীয়ে ব্রহ্মঘাতিনী।
তৃতীয়ে রজকী প্রোক্তা চতুর্থেঽহনি শুধ্যতি ॥ ১৯ ॥
আতুরে স্নান উৎপন্নে দশকৃত্বো হ্যনাতুরঃ।
স্নাত্বা স্নাত্বা স্পৃশেদেনং ততঃ শুধ্যেৎ স আতুরঃ ॥ ২০ ॥
উচ্ছিষ্টোচ্ছিষ্টসংস্পৃষ্টঃ শুনা শূদ্রেণ বা দ্বিজঃ।
উপোষ্য রজনীমেকাং পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ২১ ॥
অনুচ্ছিষ্টেন শূদ্রেণ স্পর্শে স্নানং বিধীয়তে।
উচ্ছিষ্টেন চ সংস্পৃষ্টঃ প্রাজাপত্যং সমাচরেৎ ॥ ২২ ॥
ভস্মনা শুধ্যতে কাংস্যং সুরয়া যন্ন লিপ্যতে।
দিবস চাঙালী সদৃশী, দ্বিতীয় দিবস ব্রহ্মহত্যা পাতকে পাতকিনী
সদৃশী, তৃতীয় দিবসে রজকী সদৃশী হয়, চতুর্থ দিবসে শুদ্ধিলাভ
করে। ১৯ যদি কোন রোগাভিভূতা কামিনী রজস্বলা হয়, এবং
যদি ঐ অবস্থায় তাহার স্নানের দিন উপস্থিত হয়, তাহা হইলে
অনাতুর কোন ব্যক্তি দশবার স্নান করিয়া ঐ আতুরা রমণীকে ঐ
দশ বার স্পর্শ করিবে। ঐ রূপ দশবার স্পর্শে ঐ পীড়িতা নারী
শুচি হইবে। ২০
যদি কোন উচ্ছিষ্টযুক্ত শূদ্র ও কুক্কুর কর্তৃক স্পৃষ্ট হইয়া
কোন ব্যক্তি কোন দ্বিজকে স্পর্শ করে, তাহা হইলে সেই দ্বিজ
এক রাত্রি উপবাস করিয়া পঞ্চগব্য সেবন দ্বারা শুদ্ধি লাভ করিতে
পারিবে। ২১ যদি কোন উচ্ছিষ্ট বিরহিত শূদ্র কোন ব্রাহ্মণকে
স্পর্শ করে, তাহা হইলে ব্রাহ্মণের স্নান করা বিধি বিহিত
হইতেছে। ২২
সপ্তম অধ্যায়। ৬৩
সুরমাত্রেণ সংস্পৃষ্টং শুধ্যত্যেহগ্ন্যুপলেপনৈঃ ॥ ২৩ ॥
গবাঘ্রাতানি কাংস্যানি শ্বকাকোপহতানি চ।
শুধ্যন্তি দশভিঃ ক্ষারৈঃ শূদ্রোহচ্ছিষ্টানি যানি চ ॥২৪॥
গণ্ডূষং পাদশৌচঞ্চ কৃত্বা বৈ কাংস্যভাজনে।
ষণ্মাসান্ ভুবি নিঃক্ষিপ্য উদ্ধৃত্য পুনরাহরেৎ ॥ ২৫ ॥
আয়সেদ্বপসারণেন শীষস্যাগ্নৌ বিশোধনম্।
দন্তমসস্থি তথা শৃঙ্গং রৌপ্যং সৌবর্ণভাজনম্ ॥ ২৬ ॥
মণিপাষাণশঙ্খাশ্চ এতান্ প্রক্ষালয়েজ্জলৈঃ।
পাষাণে তু পুনব্বৃষ্টেরেষা শুদ্ধিরুদাহৃতা ॥ ২৭ ॥
কাংস্যপাত্র যদি সুরাস্পৃষ্ট না হয়, তাহা হইলে ভস্ম দ্বারাই
পবিত্র হইতে পারে। পরন্তু যে কাংস্যপাত্রে সুরা নিহিত হই-
য়াছে, তাহা অগ্নিতে উত্তপ্ত করিলে শুদ্ধ হইবে। ২৩ যে কাংস্য
পাত্র গাভি কর্তৃক আঘ্রাত হইয়াছে, যে কাংস্যপাত্র কাক বা
কুক্কুর দ্বারা উচ্ছিষ্ট হইয়াছে, যে কাংস্যপাত্র শূদ্রোচ্ছিষ্ট হই-
য়াছে, তাহা দশবার ক্ষার দিয়া মার্জ্জন করিলে শুদ্ধ হইতে
পারিবে। ২৪ যদি কোন ব্যক্তি কাঁসার পাত্রে আঁচায় বা পাদ
ধৌত করে, তাহা হইলে ঐ কাংস্যপাত্র ছয় মাস ভূমধ্যে প্রোথিত
করিয়া রাখিবে। ছয় মাসের পর ঐ কাংস্য পাত্র গ্রহণ পূর্ব্বক
ব্যবহার করিতে পারিবে। ২৫
লৌহপাত্র স্থানান্তরিত করিলেই শুদ্ধ হইবে। শীষক অগ্নি-
স্পর্শে পবিত্র হইবে। দন্ত অস্থি শৃঙ্গ রৌপ্য ও সুবর্ণের পাত্র, ২৬
মণিময়পাত্র পাষাণময়পাত্র ও শঙ্খ, জল দ্বারা প্রক্ষালন করিলে
৬৪ পরাশর সংহিতা।
মৃদ্ভাভণ্ডদহনাচ্ছুদ্ধির্ধ্যাণ্যানাং মার্জ্জনাদপি ॥ ২৮ ॥
অদ্ভিত্ত্ব প্রোক্ষণং শৌচং বহুনাং ধান্যবাসসাম্ ।
প্রক্ষালনেন ত্বল্পানামদ্ভিঃ শৌচং বিধীয়তে ॥ ২৯ ॥
বেণুবল্কলচীরাণাং ক্ষৌমকার্পাসবাসসাম্ ।
ঔর্ণানাং নেত্রপট্টানাং জলাচ্ছোচং বিধীয়তে ॥ ৩০ ॥
তুলিকাদ্যুপধানানি পীতরক্তাম্বরানি চ।
শোষয়িত্বার্কতাপেন প্রোক্ষয়িত্বা শুচির্ভবেৎ ॥ ৩২ ॥
মুঞ্জোপস্করসূর্পা্ণাং শাণস্য ফলচর্ম্মণাম্ ।
তৃণকাষ্ঠাদিরজ্জূনামুদকপ্রোক্ষণং মতম্ । ৩২ ।
শুদ্ধ হইবে। পাষাণময়পাত্র পুনর্ব্বার মাজিয়া লওয়া উচিত। ২৭
মৃন্ময় ভাণ্ড পোড়াইয়া লইলেই শুদ্ধ হয়। ধান্য মার্জ্জন পূর্ব্বক
পরিষ্কার করিয়া লইলেই শুদ্ধ হইবে। ২৮ বহু ধান্য বা বহু বস্ত্র
উচ্ছিষ্ট দ্বারা বা মলাদি দ্বারা অপবিত্র হইলে তাহা কিঞ্চিৎ জল-
বিন্দু দ্বারা প্রোক্ষিত করিবে। অল্প হইলে জল দ্বারা প্রক্ষালন
করিয়া লইতে হইবে। ইহা দ্বারাই তাহা শুদ্ধ হইবে। ২৯ বংশ
বল্কল ছিন্নবস্ত্র পট্টবস্ত্র কার্পাসবস্ত্র লোমজ বস্ত্র ক্ষৌম, এই সমুদায়
জল দ্বারা শুদ্ধ হয়। ৩০ খাট বালিশ গদি লেপ প্রভৃতি পীত-
বস্ত্র রক্তবস্ত্র, এতৎসমুদায় রৌদ্রে উত্তপ্ত করিয়া জল দ্বারা
প্রোক্ষিত করিলে শুদ্ধ হইবে। ৩১ মুঞ্জ ঝাঁটা কুলো অস্ত্র শাণাই-
বার ফলক ও চর্ম্ম, তৃণ কাষ্ঠ প্রভৃতি বাঁধিবার রজ্জু, এই সমুদায়
বস্তু জল দ্বারা প্রোক্ষিত হইলেই শুদ্ধ হইবে। ৩২
সপ্ত অধ্যায়। ৬৫
মার্জ্জারমক্ষিকাকীটপতঙ্গকৃমিদর্দ্দুরাঃ।
মেধ্যামেধ্যং স্পৃশন্ত্যেব নোচ্ছিষ্টান্ মনুরব্রবীৎ। ৩৩।
ভূমিং স্পৃষ্ট্বাগতং তোয়ং যচ্চাপ্যন্যোন্যবিপ্লুষঃ।
ভুক্তোচ্ছিষ্টং তথা স্নেহং নোচ্ছিষ্টং মনুরব্রবীৎ।। ৩৪।।
তাম্বুলেক্ষুফলে চৈব ভুক্তস্নেহানুলেপনে।
মধুপর্কে চ সোমে চ নোচ্ছিষ্টং মনুরব্রবীৎ।। ৩৫।।
রথ্যাকর্দ্দমতোয়ানি নাবঃ শস্যতৃণানি চ।
মরুতার্কেণ শুধ্যন্তি পক্বেষ্টকচিতানি চ ।। ৩৬ ।।
অদুষ্টাঃ সন্ততা ধারা বাতোদ্ধূতাশ্চ রেণবঃ।
স্ত্রিয়ো বৃদ্ধাশ্চ বালাশ্চ ন দুষ্যন্তি কদাচন ।। ৩৭ ।।
মার্জ্জার মক্ষিকা কীট পতঙ্গ কৃমি ভেক, ইহারা সর্ব্বদাই পবিত্র
ও অপবিত্র দ্রব্য স্পর্শ করিয়া থাকে, সুতরাং ইহাদের দ্বারা
কোন বস্তু উচ্ছিষ্ট হয় না, ইহা মনুও স্বীকার করেন। ৩৩ যে জল
ভূমি স্পর্শ করিয়া চলিয়া গিয়াছে, যে জল অন্য জলের সহিত
মিশ্রিত হইয়াছে, সে জল যদি ভুক্তোচ্ছিষ্ট হয়, তথাপি তাহা
উচ্ছিষ্ট হইবে না। এইরূপ স্নেহ দ্রব্যও অপবিত্র হয় না, মনুও
এরূপ ব্যবস্থা দিয়াছেন। ৩৪ তাম্বূল ইক্ষু ফল স্নেহ অনুলেপন মধু-
পর্ক সোমরস, এতৎসমুদায় উচ্ছিষ্ট হয় না, মনুও এই ব্যবস্থার
অনুমোদন করেন। ৩৫ পথের কর্দ্দম জল নৌকা পথ তৃণ পাকা
ইষ্টক, এতৎসমুদায় বায়ু দ্বারা এবং রৌদ্র দ্বারা পরিশুদ্ধ হয়। ৩৬
বায়ু দ্বারা উড্ডীন ধূলিসমূহ, এবং বিস্তৃত জলধারা দূষিত হয়
না। নারীজাতি, বালিকাই হউক, যুবতীই হউক, বৃদ্ধাই হউক, তাহারা
৯
৬৬ পরাশর সংহিতা।
ক্ষুতে নিষ্ঠীবনে চৈব দন্তোচ্ছিষ্টে তথানৃতে।
পতিতানাঞ্চ সম্ভাষে দক্ষিণং শ্রবণং স্পৃশেৎ ॥ ৩৮ ॥
অগ্নিরপশ্চ বেদাশ্চ সোমসূর্য্যানিলাস্তথা।
এতে সর্ব্বেঽপি বিপ্ৰাণাং শ্রোত্রে তিষ্ঠন্তি দক্ষিণে ॥৩৯
প্রভাসাদীনি তীর্থানি গঙ্গাদ্যাঃ সরিতস্তথা।
বিপ্রস্য দক্ষিণে কর্ণে সান্নিধ্যং মনুরব্রবীৎ ॥ ৪০ ॥
দেশভঙ্গে প্রবাসে বা ব্যাধিষু ব্যসনেষ্বপি।
রক্ষেদেব স্বদেহাদি পশ্চাদ্ধর্ম্মং সমাচরেৎ ॥ ৪১ ॥
যেন কেন চ ধর্ম্মেণ মৃদুনা দারুণেন চ।
উদ্ধরেদ্দীর্নমাত্মানং সমর্থো ধর্ম্মমাচরেৎ ॥ ৪২ ॥
কখন অপবিত্র হয় না। ৩৭ হাঁচিলে নিষ্ঠীবন করিলে কোন
অঙ্গ দন্তোচ্ছিষ্ট হইলে অঙ্গীকৃত বাক্য মিথ্যা হইলে এবং পতিত
ব্যক্তির সহিত আলাপ করিলে দক্ষিণ কর্ণ স্পর্শ করিবে। ৩৮
কারণ অগ্নি জল বেদ রবি সোম অনিল, ইহারা সর্ব্বদা ব্রাহ্মণ-
ণের দক্ষিণ কর্ণে বাস করেন। ৩৯ মনু বলিয়াছেন যে, প্রভাস
প্রভৃতি তীর্থসমুদায় ও গঙ্গা প্রভৃতি নদী সমুদায় ব্রাহ্মণের দক্ষিণ
কর্ণে সর্ব্বদা সন্নিহিত থাকেন। ৪০
দেশবিপ্লব হইলে বা দুর্ভিক্ষ ঘটিলে, প্রবাসে গমন করিলে
পীড়াদি হইলে বিপদ্ উপস্থিত হইলে যে কোন রূপে আপনার
দেহাদি রক্ষা করিবে। পশ্চাৎ সুস্থ ও নিরুদ্বেগ হইয়া ধর্ম্মানু-
ষ্ঠান করিবে, ও শাস্ত্রের বিধি অনুসারে চলিবে। ৪১ আপনি
অষ্টম অধ্যায়। ৬৭
আপৎকালে তু সম্প্রাপ্তে শৌচাচারং ন চিন্তয়েৎ।
স্বয়ং সমুদ্ধরেৎ পশ্চাৎ সুস্থো ধর্ম্মং সমাচরেৎ ॥ ৪৩ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে সপ্তমোঽধ্যায়ঃ
সমাপ্তঃ।
———
বিপন্ন হইলে মৃদু বা দারুণ যে কোন উপায় দ্বারা দীন আত্মাকে
উদ্ধার করিবে। পরে যখন সমর্থ হইবে, তখন ধর্ম্মানুষ্ঠান
করিবে। ৪২ যখন বিপৎকাল উপস্থিত হইবে, তখন শৌচাচার
কিছুই চিন্তা করিবে না। তখন যে কোন রূপে আপনাকে উদ্ধার
করিবে। পরে যখন বিপদ্ দূর হইবে, ও স্বয়ং সুস্থ হইবে, তখন
ধর্ম্মানুষ্ঠানে প্রবৃত্ত হইবে। ৪৩
ইতি পরাশর সংহিতা সপ্তম অধ্যায়
সমাপ্ত।
———
অষ্টম অধ্যায়।
গবাং বন্ধনযোক্ত্রে তু ভবেন্মৃত্যুরকামতঃ।
অকামাৎ কৃতপাপস্য প্রায়শ্চিত্তং কথং ভবেৎ ॥ ১ ॥
কোন গাভী বা বৃষ যদি বন্ধনস্তম্ভে রজ্জুবদ্ধ থাকে, এবং যদি
ঐ অবস্থায় অকামত তাহার মৃত্যু হয়, তাহা হইলে সে অকামকৃত
gitized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalgad
৬৮ পরাশর সংহিতা।
বেদবেদাঙ্গবিদুষাং ধর্ম্মশাস্ত্রং বিজানতাম্।
স্বকর্ম্মরতবিপ্রাণাং স্বকং পাপং নিবেদয়েৎ ॥ ২ ॥
অতউর্দ্ধং প্রবক্ষ্যামি উপস্থানস্য লক্ষণম্।
উপস্থিতো হি ন্যায়েন ব্রতাদেশমর্হতি ॥ ৩ ॥
সদ্যো নিঃসংশয়ে পাপে ন ভুঞ্জীতানুপস্থিতঃ।
ভুঞ্জানো বর্দ্ধয়েৎ পাপং পর্ষদ্যত্র ন বিদ্যতে ॥ ৪ ॥
সংশয়ে তু ন ভোক্তব্যং যাবৎ কার্য্যবিনিশ্চয়ঃ।
প্রমাদশ্চ ন কর্ত্তব্যো যথৈবাসংশয়স্তথা ॥ ৫ ॥
পাপ কিরূপে মোচন হইবে, তাহা নিরূপণ করা যাইতেছে। ১
এরূপ ঘটনা হইলে বেদবেদাঙ্গ পারগ ধর্ম্মশাস্ত্রজ্ঞ স্বকর্ম্মনিরত ব্রাহ্মণ-
গের নিকট আপনার পাপের বিষয় নিবেদন করিতে হইবে। ২
কৃতপাপ ব্যক্তি কিরূপে ধর্ম্মজ্ঞ ব্রাহ্মণের নিকট উপস্থিত হইবে,
তাহা এক্ষণে বলিতেছি। কৃতপাপ ব্যক্তি ন্যায়ানুসারে উপস্থিত
হইলে তাহাকে ব্রতোপদেশ করা ধর্ম্মজ্ঞ ব্রাহ্মণের কর্ত্তব্য। ৩
যদি কোন ব্যক্তির অন্তঃকরণে, পাপ হইয়াছে বলিয়া নিশ্চয় হয়,
তাহা হইলে সে ব্যক্তি যে পর্য্যন্ত পরিষদের নিকট উপস্থিত না
হইবে, সে পর্য্যন্ত আহার করিবে না। যেখানে পরিষদ নাই,
সেখানেও যদি কেহ আপনি পাতকী হইয়াছে নিশ্চয় বুঝিতে
পারিয়া পরিষদের নিকট না যাইয়া অগ্রে ভোজন করেন, তাহা
হইলেও তাহার পাপ বৃদ্ধি হয়। ৪ যদি পাপ সন্দেহ হয়, তাহা
হইলে যে পর্য্যন্ত তাহার নিশ্চয় না হইবে, সে পর্য্যন্ত আহার
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
অষ্টম অধ্যায়। ৬৯
কৃত্বা পাপং ন গৃহেত গুহ্যমানং বিবর্দ্ধতে।
স্বল্পং বাথ প্রভূতং বা ধর্ম্মবিদ্যে নিবেদয়েৎ ॥ ৬ ॥
তে হি পাপে কৃতে বেদ্যা হন্তারশ্চৈব পাপূনাম্।
ব্যাধিতস্য যথা বৈদ্যা বুদ্ধিমন্তো রুজাপহাঃ ॥ ৭ ॥
প্রায়শ্চিত্তে সমুৎপন্নে হ্রীমান্ সত্যপরায়ণঃ।
মুহুরাজবসম্পন্নঃ শুদ্ধিং গচ্ছেত মানবঃ ॥ ৮ ॥
সচেলং বাগ্যতঃ স্নাত্বা ক্লিন্নবাসাঃ সমাহিতঃ।
ক্ষত্রিযো বাথ বৈশ্যো বা ততঃ পর্ষদমাব্রজেৎ ॥ ৯ ॥
উপস্থায় ততঃ শীঘ্ৰমার্ত্তিমান্ ধরণীং ব্রজেৎ।
করিবে না। যে পর্য্যন্ত নিঃসংশয় না হয়, সে পর্য্যন্ত সাবধান হইয়া
থাকিবে। ৫
পাপ করিয়া কখনই তাহা গোপন করিবে না, কারণ পাতক
গোপন করিলে, তাহা বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে। পাপ অল্পই
হউক বা অধিক হউক তৎক্ষণাৎ তাহা ধর্ম্মজ্ঞ ব্রাহ্মণের নিকট
নিবেদন করিবে। ৬ যেমন বুদ্ধিমান্ বৈদ্যগণ পীড়াভিভূত ব্যক্তির
পীড়া নাশ করে, তাহার ন্যায় যে সকল ধর্ম্মশাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের নিকট
আত্মকৃত পাপ নিবেদন করা হইবে, তাঁহাদের হইতে সেই পাপ-
ধ্বংস হইবে। ৭ পরিষদের আদেশে কৃতপাপের প্রায়শ্চিত্ত হইলে
লজ্জাযুক্ত সরল সত্যপরায়ণ ব্যক্তি শুদ্ধি লাভ করে। ৮
ক্ষত্রিয় হউক বা বৈশ্য হউক, পাতকী হইবামাত্র বাক্য সংযম
পূর্ব্বক সেই বস্ত্রে স্নান করিয়া আর্দ্র বস্ত্রে সমাহিত হৃদয়ে পরি-
ষদের নিকট গমন করিবে। ৯ যত শীঘ্র হইয়া উঠে, পরিষদের
৭০ পরাশর সংহিতা।
গাত্রৈশ্চ শিরসা চৈব নচ কিঞ্চিদুদাহরেৎ ॥ ১০ ॥
সাবিত্র্যাশ্চাপি গায়ত্র্যাঃ সন্ধ্যোপান্ত্যগ্নিকার্য্যয়োঃ।
অজ্ঞানাং কৃষিকর্ত্তারো ব্রাহ্মণা নামধারকাঃ ॥ ১১ ॥
অব্রতানামমন্ত্রাণাং জাতিমাত্রোপজীবিনাম্।
সহস্রশঃ সমেতানাং পরিষত্ত্বং ন বিদ্যতে ॥ ১২ ॥
যদ্বদন্তি তমোমূঢ়া মূর্খা ধর্ম্মমতদ্বিদঃ।
তৎপাপং শতধা ভূত্বা তদ্বক্তূ রধিগচ্ছতি ॥ ১৩ ॥
অজ্ঞাত্বা ধর্ম্মশাস্ত্রাণি প্রায়শ্চিত্তং দদাতি যঃ।
প্রায়শ্চিত্তী ভবেৎ পূতঃ কিল্বিষং পরিষদ্ব্রজেৎ ॥ ১৪ ॥
নিকট গমন করিয়া কাতর হৃদয়ে মস্তক দ্বারা ও সর্ব্বাঙ্গ দ্বারা ধর-
ণীতলে বিলুণ্ঠিত হইবে, কোন কথা কহিবে না। ১০
যে ব্যক্তি বেদ ও গায়ত্রী অবগত নহে, যে ব্যক্তি সন্ধ্যোপাসনা
করে না এবং অগ্নিতে আহুতি দেয় না, যে ব্যক্তি কৃষিকার্য্য করে,
সে নামমাত্রে ব্রাহ্মণ। ফলতঃ ধর্ম্ম কর্ম বিষয়ে তাহাকে ব্রাহ্মণ
বলিয়া গণনা করা যাইতে পারে না। ১১ যে সকল ব্রাহ্মণ ব্রত-
রহিত মন্ত্ররহিত ও জাতিমাত্রোপজীবী, তাহার সহস্র ব্যক্তি
একত্র মিলিত হইলেও পরিষদ্ শব্দে বাচ্য হইতে পারে না। ১২
অজ্ঞানাভিভূত মূর্খ ধর্ম্মশাস্ত্রানভিজ্ঞ ব্রাহ্মণেরা যদি প্রায়শ্চিত্তের
ব্যবস্থা দেন, তাহা হইলে পাতকী ব্যক্তি পাপ হইতে মুক্ত হয় বটে
কিন্তু সেই পাপ শতগুণ হইয়া সেই ব্যবস্থাদাতা ব্রাহ্মণদিগের
শরীরে প্রবেশ করে। ১৩ যাঁহারা ধর্ম্মশাস্ত্র না জানিয়া প্রায়শ্চি-
ত্তের ব্যবস্থা দেন, তাঁহাদের ব্যবস্থায় পাতকী পাপ হইতে মুক্ত
অষ্টম অধ্যায়। ৭১
চত্বারো বা ত্রয়ো বাপি যং ব্রয়ুৰ্ব্বেদপারগাঃ।
স ধর্ম্ম ইতি বিজ্ঞেয়ো নেতরেস্ত সহস্রশঃ॥ ১৫॥
প্রমাণমার্গং মার্গন্তো যে ধর্ম্মং প্রবদন্তি বৈ।
তেষামুদ্বিজতে পাপং সন্তূতগুণবাদিনাম্॥ ১৬॥
যথাশ্মনি স্থিতং তোয়ং মরুতার্কেণ শুধ্যতি।
এবং পরিষদাদেশান্নাশয়েদেব দুষ্কৃতম্॥ ১৭॥
নৈব গচ্ছতি কর্ত্তারং নৈব গচ্ছতি পর্ষদম্।
মারুতার্কাদিসংযোগাৎ পাপং নশ্যতি তোয়বৎ॥ ১৮।
অনাহিতাগ্নয়ো যেহন্যে বেদবেদাঙ্গপারগাঃ।
পঞ্চ ত্রয়ো বা ধর্ম্মজ্ঞাঃ পরিষৎ সা প্রকীর্তিতা॥ ১৯॥
হয় বটে কিন্তু সেই পাপ ব্যবস্থাপক পরিষদের শরীরে সংক্রান্ত
হইয়া থাকে। ১৪ চারি জন বা তিন জন বেদ পারগ ব্রাহ্মণ
যাহা ব্যবস্থাপিত করিবেন, তাহাই ধর্ম্ম। অপর সহস্র সহস্র ব্যক্তি
যাহা বলিবেন, তাহা ধর্ম্ম হইতে পারিবে না। ১৫ যাঁহারা প্রামাণিক
পথ অন্বেষণ পূর্ব্বক ধর্ম্মশাস্ত্রের ব্যবস্থা দেন, তাঁহারাই যথাযথ
ধর্ম্মবাদী। পাপ তাঁহাদিগকেই ভয় করে। ১৬ যেমন প্রস্তরস্থিত
সলিল বায়ু দ্বারা ও সূর্য্যের উত্তাপ দ্বারা শুষ্ক হয়, তাহার ন্যায়
পরিষদের আদেশ দ্বারা পাপপুঞ্জ ক্ষয় হইয়া থাকে। ১৭ যেমন
বায়ু ও রৌদ্র সংযোগে সলিল শুষ্ক হয়, তাহার ন্যায় পরিষদের
আদেশে পাপ নষ্ট হইয়া থাকে। ঐ পাপ, কর্ত্তার শরীরেও থাকে
না, পরিষদের শরীরেও সঞ্চারিত হয় না। ১৮ যে সকল বেদবেদাঙ্গ
ized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
৭২ পরাশর সংহিতা।
মুনীনামাত্মবিদ্যানাং দ্বিজানাং যজ্ঞযাজিনাম্।
বেদব্রতেষু স্নাতানামেকোহপি পরিষদ্ভবেৎ ॥ ২০ ॥
পঞ্চ পূর্ব্বং ময়া প্রোক্তাস্তেষাঞ্চৈব ত্বসম্ভবে।
স্ববৃত্তিপরিতুষ্টা যে পরিষৎ সা প্রকীর্ত্তিতা ॥ ২১ ॥
অত উর্দ্ধন্তু যে বিপ্ৰাঃ কেবলং নামধারকাঃ।
পারিষত্ত্বং ন তেষাং বৈ সহস্রগুণিতেষ্বপি ॥ ২২ ॥
যথা কাষ্ঠময়ো হস্তী যথা চর্ম্মময়ো মৃগঃ।
ব্রাহ্মণস্ত্বনধীয়ানাস্ত্রয়স্তে নামধারকাঃ ॥ ২৩ ॥
গ্রামস্থানং যথা শূন্যং যথা কূপস্ত নির্জলঃ।
পারগ ধর্ম্মজ্ঞ ব্রাহ্মণ আহিতাগ্নি নহেন, তাঁহাদের পাঁচ জন বা
তিন জনের সমবায়কে পরিষদ্ বলা যায়। ১৯
যে সকল ব্রাহ্মণ আত্মজ্ঞানসম্পন্ন, যাঁহারা যজ্ঞনিষ্ঠ বেদব্রত-
পরায়ণ, তাঁহাদের এক ব্যক্তিও পরিষদ্ হইতে পারেন। ২০ পূর্ব্বে
বলা হইয়াছে যে, পঞ্চ ব্রাহ্মণ দ্বারা পরিষদ্ হয়। পরন্তু যদি
বেদপারগ পঞ্চ ব্রাহ্মণ প্রাপ্ত হওয়া না যায়, তাহা হইলে স্ববৃত্তি-
পরায়ণ ব্রাহ্মণ দুই জন বা এক জন যাহা পাওয়া যায়, তাহাকেও
পরিষদ্ শব্দে নির্দেশ করা যাইতে পারে। ২১ যে সকল
বেদজ্ঞ নহে, যাহারা কেবল নামমাত্র ব্রাহ্মণ, তাহারা সহস্র গুণ
হইলেও পরিষদ্ শব্দের অভিধেয় হইতে পারে না। ২২ যেমন
কাষ্ঠনির্ম্মিত হস্তী, যেমন চর্ম্মময় মৃগ, অধ্যয়ন বিহীন মূর্খ ব্রাহ্মণও
সেইরূপ। ইহারা তিন জনেই নামমাত্র ধারণ করে, গুণ কিছুই
ধারণ করে না। ২৩ শূন্য গ্রাম যেরূপ, নির্জ্জল কূপ যেরূপ, অগ্নি
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
[Header] অষ্টম অধ্যায়। ৭৩
যথা হুতমনগ্নৌ চ অমন্ত্রো ব্রাহ্মণস্তথা ॥ ২৪ ॥
যথা ষণ্ডোহফলঃ স্ত্রীষু যথা গৌরুষরাফলা।
যথা চাজ্ঞেহফলং দানং তথা বিপ্রোহনৃচোহফলঃ ॥ ২৫।
চিত্রং কৰ্ম্ম যথানেকৈরঙ্গেরুন্মীল্যতে শনৈঃ।
ব্রাহ্মণ্যমপি তদ্বৎ স্যাৎ সংস্কারৈর্বিধিপূৰ্ব্বকৈঃ ॥ ২৬॥
প্রায়শ্চিত্তং প্রযচ্ছন্তি যে দ্বিজা নামধারকাঃ।
তে দ্বিজাঃ পাপকৰ্ম্মাণঃ সমেতা নরকং যযুঃ ॥ ২৭ ॥
যে পঠন্তি দ্বিজা বেদং পঞ্চযজ্ঞরতাশ্চ যে।
ত্রৈলোক্যং ধারয়ন্ত্যেতে পঞ্চেন্দ্রিয়রতাশ্রয়াঃ ॥ ২৮ ॥
সম্প্ৰণীতঃ শ্মশানেবু দীপ্তোহগ্নিঃ সৰ্ব্বভক্ষকঃ।
ব্যতিরিক্ত ভস্মাদিতে হোম যেরূপ, মন্ত্রানভিজ্ঞ ব্রাহ্মণও সেইরূপ
নিষ্ফল। ২৪ যেমন কামিনী সম্ভোগ বিষয়ে নপুংসক নিষ্ফল,
যেমন মরুভূমি নিষ্ফলা, যেমন মূর্খে দান নিষ্ফল, তাহার ন্যায়
বেদানভিজ্ঞ ব্রাহ্মণও নিষ্ফল। ২৫ যেমন চিত্রকর্ম্ম বহুবিধ অঙ্গ
প্রত্যঙ্গ নির্ম্মাণ দ্বারা ক্রমশ উন্মীলিত হয়, তাহার ন্যায় বিধি-
বিহিত নানা সংস্কার দ্বারা ব্রাহ্মণত্ব হইয়া থাকে। ২৬ যাহারা
নামমাত্র ব্রাহ্মণ অর্থাৎ যাহাদের ব্রাহ্মণের লক্ষণ কিছুই নাই, যাহারা
পাপকর্ম্মে নিরত, তাহারা যদি প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেয়, তাহারা
নরকে গমন করিয়া থাকে। ২৭ যে সকল ব্রাহ্মণ বেদপাঠ করেন,
যাঁহারা পঞ্চযজ্ঞে নিরত, তাঁহারা পঞ্চেন্দ্রিয়পরায়ণ মনুষ্যগণের
আশ্রয়, তাঁহারাই এই ত্রৈলোক্য রক্ষা করিতেছেন। ২৮ যেমন
মন্ত্র দ্বারা সংস্কৃত হুতাশন শ্মশানস্থ হইয়া সর্ব্বভক্ষ হন, তাহার
১০
৭৪ পরাশর সংহিতা।
তথৈব জ্ঞানবান্ বিপ্রঃ সর্ব্বভক্ষশ্চ দৈবতম্ ॥ ২৯ ॥
অমেধ্যানি চ সর্ব্বাণি প্রক্ষিপন্ত্যুদকে যথা।
তথৈব কিল্বিষং সর্ব্বং প্রক্ষেপ্যব্যং দ্বিজোহমলে ॥ ৩০ ॥
গায়ত্রীরহিতো বিপ্রঃ শূদ্রাদপ্যশুচির্ভবেৎ।
গায়ত্ৰীব্রহ্মতত্ত্বজ্ঞাঃ সংপূজ্যন্তে দ্বিজোত্তমাঃ ॥ ৩১ ॥
দুঃশীলোহপি দ্বিজঃ পূজ্যো ন শূদ্রোহ বিজিতেন্দ্রিয়ঃ।
কঃ পরিত্যজ্য দুষ্টাঙ্গাং দুহেচ্ছীলবতীং খরীম্ ॥ ৩২ ॥
ধর্ম্মশাস্ত্ররথারূঢ়া বেদখড়গধরা দ্বিজাঃ।
ক্রীড়ার্থমপি যদ্ব্রুয়ুঃ স ধর্ম্মঃ পরমঃ স্মৃতঃ ॥ ৩৩॥
চাতুর্ব্বৈদ্যোহবিকল্পী চ অঙ্গবিদ্ধর্ম্মপাঠকঃ।
প্রপঞ্চাশ্রমিনো মুখ্যাঃ পরিষৎ স্যাদ্দশাবরাঃ ॥ ৩৪ ॥
ন্যায় ব্রহ্মজ্ঞান দ্বারা সংস্কৃত ব্রাহ্মণ সর্ব্বভক্ষ ও দেবতারূপী। ২৯
যেমন অপবিত্র বস্তু সমুদায় জলমধ্যে নিক্ষেপ করে, তাহার
ন্যায় সমুদায় পাপ নির্ম্মল ব্রাহ্মণে নিক্ষেপ করিবে। ৩০ গায়ত্রী-
হীন ব্রাহ্মণ শূদ্র অপেক্ষাও অশুচি ও অধম। যে সকল ব্রাহ্মণ
গায়ত্রীনীষ্ঠ ও ব্রহ্মতত্ত্বজ্ঞ, তাঁহারাই পূজ্য ও ব্রাহ্মণশ্রেষ্ঠ। ৩১
ব্রাহ্মণ দুঃশীল হইলেও তাঁহার পূজা করিবে, তথাপি জিতে-
ন্দ্রিয় শূদ্রের পূজা করিবে না। কোন্ ব্যক্তি দূষিতশরীর গাভি
পরিত্যাগ করিয়া সুশীলা গর্দভী দোহন করিতে প্রবৃত্ত হয়। ৩২
যে ব্রাহ্মণ ধর্ম্মশাস্ত্ররূপ রথে আরোহণ পূর্ব্বক বেদরূপখড়্গ ধারণ
করিয়াছেন, তিনি পরিহাস পূর্ব্বকও যাহা বলিবেন, তাহাও পরম
ধর্ম্ম জানিবে। ৩৩ যিনি চতুর্ব্বেদ বিশারদ নির্ব্বিকল্পহৃদয় বেদাঙ্গ-
অষ্টম অধ্যায়। ৭৫
রাজ্ঞাঞ্চানুমতে চৈব প্রায়শ্চিত্তং দ্বিজো বদেৎ।
স্বয়মেব ন বক্তব্যং প্রায়শ্চিত্তস্য নিষ্কৃতিঃ ॥ ৩৫ ॥
ব্রাহ্মণাংশ্চ ব্যতিক্রম্য রাজা যৎ কর্ত্তুমিচ্ছতি।
তৎ পাপং শতধা ভূত্বা রাজানমুপগচ্ছতি ॥ ৩৬ ॥
প্রায়শ্চিত্তং সদা দদ্যাদ্দেবতায়তনাগ্রতঃ।
আত্মানং পাবয়েৎ পশ্চাজ্জপন্ বৈ বেদমাতরম্ ॥ ৩৭ ॥
সশিখং বপনং কৃত্বা ত্রিসন্ধ্যমবগাহনম্।
গবাং গোষ্ঠে বসেদ্রাত্রৌ দিবা তাঃ সমনুব্রজেৎ ॥ ৩৮ ॥
উষ্ণে বর্ষতি শীতে বা মারুতে বাতি বা ভূশম্।
বিৎ ধর্ম্মপাঠক ও প্রাজ্ঞ, তিনি একাকীও উৎকৃষ্ট পরিষদ্ হইতে
পারেন। অথবা দশ জন প্রধান আশ্রমী মধ্যম পরিষদ্ হন। ৩৪
ব্রাহ্মণ রাজার অনুমতিক্রমে প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিবেন,
স্বয়ং কখনই ব্যবস্থা দিবেন না। ৩৫ যদি রাজা ব্রাহ্মণের সম্মতি
না লইয়া কোন প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেন, তাহা হইলে সেই পাপ
শতগুণ হইয়া রাজার শরীরে সঞ্চারিত হইয়া থাকে। ৩৬ ব্রাহ্মণ
দেবালয়ের সম্মুখে থাকিয়া প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিবেন। পশ্চাৎ
তিনি বেদমাতা গায়ত্রী জপ করিয়া আপনাকে পবিত্র করিবেন। ৩৭
প্রায়শ্চিত্তানুষ্ঠানের সময় প্রথমত শিখাসমেত সমুদায় কেশ
বপন করিবে। পরে ত্রিসন্ধ্য অবগাহন পূর্ব্বক দিবাভাগে গাভির
অনুগমন করিবে, রাত্রিকালে গোশালায় শয়ন করিয়া থাকিবে। ৩৮
যদি প্রচণ্ড উষ্ণবায়ু বা দারুণ শীতল বায়ু বা ভীষণ ঝড় প্রবাহিত
৭৬ পরাশর সংহিতা।
ন কুৰ্ব্বীতাত্মনস্ত্রাণং গোরক্ষাং তু শক্তিতঃ ॥ ৩৯ ॥
আত্মনো যদি বান্যেষাং গৃহে ক্ষেত্রেহথবা খলে।
ভক্ষয়ন্তীং ন কথয়েৎ পিবন্তঞ্চৈব বৎসকম্ ॥ ৪০
পিবন্তীযু পিবেত্তোয়ং সংবিশন্তীযু সংবিশেৎ।
পতিতাং পঙ্কমগ্নাং বা সৰ্ব্বপ্রাণৈঃ সমুদ্ধরেৎ ॥ ৪১ ॥
ব্রাহ্মণার্থে গবার্থে বা যস্তু প্রাণান্ পরিত্যজেৎ।
মুচ্যতে ব্রহ্মহত্যাদ্যৈর্গোপ্তা গোব্রাহ্মণস্য চ ॥ ৪২ ॥
গোবধস্যানুরূপেণ প্রাজাপত্যং বিনির্দ্দিশেৎ।
হয় অথবা সাতিশয় বৃষ্টি হইতে থাকে, তথাপি কোন মতে আত্ম-
রক্ষা করিবে না। প্রাণপণে গো রক্ষা করিতে থাকিবে। গো
রক্ষার পর আত্মরক্ষা হইতে পারে। ৩৯ যদি আপনার বা অন্যের
গৃহে ক্ষেত্রে অথবা উদূখলে গাভী কোন শস্যাদি ভক্ষণ করে, তাহা
হইলে কিছুই বলিবে না এবং বৎস যদি গাভির স্তন পান করে,
তাহা হইলেও কিছু বলিবে না। ৪০ গাভী জল পান করিলে
পশ্চাৎ আপনি জল পান করিবে। গাভী শয়ন করিলে পশ্চাৎ
আপনি শয়ন করিবে। যদি গাভী পড়িয়া যায় বা পঙ্কে নিমগ্ন
হয়, তাহা হইলে সমুদায় শক্তি প্রয়োগ পূর্ব্বক তাহাকে উদ্ধার
করিবে। ৪১ যে ব্যক্তি গোব্রাহ্মণের নিমিত্ত প্রাণ পরিত্যাগ
করে, অথবা যে ব্যক্তি গোব্রাহ্মণের রক্ষার নিমিত্ত আপনার জীব-
নের মমতা না করে, সে ব্রহ্মহত্যা প্রভৃতি সমুদায় পাপ হইতে
মুক্ত হয়। ৪২
গোবধের প্রায়শ্চিত্তের নিমিত্ত একটী প্রাজাপত্য ব্যবস্থা
অষ্টম অধ্যায়। ৭৭
প্রাজাপত্যন্তু যৎ কৃচ্ছ্রং বিভজেচ্চতুর্বিধম্ ॥ ৪৩ ॥
একাহমেকভক্তাশী একাহং নক্তভোজনঃ।
অযাচিতাশ্চৈকমহরেঽকাহং মারুতাশনঃ ॥ ৪৪ ॥
দিনদ্বয়ং চৈকভক্তো দ্বিদিনং নক্তভোজনঃ।
দিনদ্বয়মযাচী স্যাদ্দ্বিদিনং মারুতাশনঃ ॥ ৪৫ ॥
ত্রিদিনঞ্চৈকভক্তাশী ত্রিদিনং নক্তভোজনঃ।
দিনত্রয়মযাচী স্যাৎ ত্রিদিনং মারুতাশনঃ ॥ ৪৬ ॥
চতুরহস্ত্বেকভক্তাশী চতুরহং নক্তভোজনঃ।
চতুর্দ্দিনমযাচী স্যাচ্চতুরহং মারুতাশনঃ ॥ ৪৭ ॥
করিবে। প্রাজাপত্য নামক কৃচ্ছ্রব্রতকে চারি ভাগে বিভক্ত
করিবে। ৪৩ এক দিবস এক ভক্ত অর্থাৎ এক পাকে ভোজন
করিবে। এক দিবস রাত্রিতে ভোজন করিবে। এক দিবস অযা-
চিত দ্রব্য ভোজন করিয়া থাকিবে। এক দিবস বায়ু ভোজন
করিবে। ৪৪ দ্বিতীয় প্রকার প্রাজাপত্য এইরূপ যে দুই দিবস এক
পাকে খাইবে, দুই দিবস রাত্রিতে ভোজন করিবে, দুই দিবস অযা-
চিত দ্রব্য ভক্ষণ করিবে, দুই দিবস বায়ু ভক্ষণ করিয়া থাকিবে। ৪৫
তৃতীয় প্রকার প্রাজাপত্য এইরূপ যে, তিন দিবস এক পাকে
খাইবে, তিন দিন রাত্রিতে ভোজন করিবে, তিন দিন অযাচিত
দ্রব্য আহার করিয়া কাটাইবে, তিন দিন বায়ু ভক্ষণ করিয়া
থাকিবে। ৪৬ চতুর্থ প্রকার প্রাজাপত্যের লক্ষণ এই যে, চারি দিবস
এক পাকে খাইবে, চারি দিবস রাত্রিতে ভোজন করিবে, চারি
৭৮ পরাশর সংহিতা।
প্রায়শ্চিত্তে ততশ্চীর্ণে কুৰ্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
বিপ্রায় দক্ষিণাং দদ্যাৎ পবিত্ৰাণি জপেদ্বিজঃ॥ ৪৮॥
ব্রাহ্মণান্ ভোজয়িত্বা তু গোঘ্নঃ শুদ্ধো ন সংশয়ঃ॥ ৪৯॥
ইতি পরাশরে ধর্মশাস্ত্রে অষ্টমোঽধ্যায়ঃ
সমাপ্তঃ।
দিবস অযাচিত ব্রতে জীবন রক্ষা করিবে, চারি দিবস বায়ু ভক্ষণ
করিয়া থাকিবে। ৪৭
এইরূপে প্রায়শ্চিত্ত করণ সম্পূর্ণ হইলে ব্রাহ্মণভোজন করা-
ইয়া ব্রাহ্মণদিগকে দক্ষিণা প্রদান করিবে। ব্রাহ্মণগণ পবিত্র মন্ত্র
জপ করিবেন। ৪৮ গো হত্যাকারী ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া
শুদ্ধি লাভ করিবেন, সন্দেহ নাই। ৪৯
পরাশর সংহিতা অষ্টম অধ্যায়
সমাপ্ত।
নবম অধ্যায়।
গবাং সংরক্ষণার্থায় ন দুষ্যেদ্রোধবন্ধয়োঃ।
তদ্ধ্বংস্বস্তু ন তং বিদ্যাৎ কামাকামকৃতন্তথা ॥ ১ ॥
অঙ্গুষ্ঠমাত্রঃ স্থূলো বা বাহুমাত্রঃ প্রমাণতঃ।
আর্দ্রস্তু সপলাশশ্চ দণ্ড ইত্যভিধীয়তে ॥ ২ ॥
দণ্ডাদূর্দ্ধং যদন্যেন প্রহরেদ্বা নিপাতয়েৎ।
প্রায়শ্চিত্তং চরেৎ প্রোক্তং দ্বিগুণং গোব্রতঞ্চরেৎ ॥ ৩ ॥
রোধবন্ধনযোক্ত্রাণি ঘাতনঞ্চ চতুর্ব্বিধম্।
একপাদঞ্চরেদ্রোধে দ্বিপাদং বন্ধনে চরেৎ ॥ ৪ ॥
গোরক্ষার নিমিত্ত যদি গরুকে রুদ্ধ করিয়া রাখা যায়, বা বন্ধন
করা যায়, তাহা হইলে দোষ হইবে না। সেই অবস্থায় যদি গরুর
মৃত্যু হয়, তাহা হইলে তাহা কামকৃত বা অকামকৃত বধ হইবে না। ১
এক অঙ্গুষ্ঠ স্থূল, এক হস্ত দীর্ঘ, কাঁচা ও পত্রযুক্ত শাখাকে দণ্ড
বলা যায়। ২ যে ব্যক্তি উক্ত নির্দ্দিষ্ট দণ্ড অপেক্ষা দীর্ঘ যষ্টি দ্বারা
গরুকে প্রহার করিবে, তাহাকে প্রায়শ্চিত্ত করিতে হইবে। যদি
ঐ যষ্টি প্রহারে গরুর মৃত্যু হয়, তাহা হইলে দ্বিগুণ গোব্রতের অনু-
ষ্ঠান করিতে হইবে। ৩ গরুর রোধ বন্ধন যোত্র প্রহার, এই চতু-
র্ব্বিধ প্রায়শ্চিত্তের স্থল হইতেছে। গরুকে রোধ করিলে একপাদ,
বন্ধন করিলে দ্বিপাদ, ৪ কোন স্থানে যুড়িয়া দিলে ত্রিপাদ, প্রহার
দ্বারা বধ করিলে সম্পূর্ণ চতুষ্পাদ প্রায়শ্চিত্ত করিতে হইবে।
গরুকে প্রহার"
Wait, "উপল দ্বারা":
উ - প - ল দ্ব - া - র - া (or ছার? দণ্ড দ্বারা বা উপল দ্বারা, গরুকে প্রহার).
Wait, look at "দ্বারা": দ + ব-ফলা + া + র + া.
Wait, look at "দ্বারা" in "দণ্ড দ্বারা": দ - ্ব - া - র - া.
In "উপল দ্বারা": look at the first consonant of that word:
It looks like "দ্বা" or "ছা"?
It has: দ্ব - া - র - া (there's a comma after it: "উপল দ্বারা, গরুকে প্রহার").
Everything is clear and accurately checked. Let's output line by line.৮০ পরাশর সংহিতা।
যোক্ত্ৰেষু পাদহীনং স্যাচ্চরেৎ সর্ব্বং নিপাতনে।
গোচরে চ গৃহে বাপি দুর্গেষ্বপি সমেষ্বপি ॥ ৫ ॥
নদীষ্বপি সমুদ্রেষু খাতেহপ্যথ দরীমুখে।
দগ্ধদেশে স্থিতাঃ গাবস্তস্তন্নারোধ উচ্যতে ॥ ৬ ॥
যোক্ত্ৰদামকর্ডোরৈশ্চ ঘণ্টাতভরণভূষণৈঃ।
গৃহে বাপি বনে বাপি বদ্ধা স্যাঙ্কৌর্য্যতা যদি।
[