सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

৩৮ পরাশর সংহিতা।
শুনা চ ব্রাহ্মণী দষ্টা জম্বুকেন বৃকেণ বা।
উদিতং সোমনক্ষত্রং দৃষ্ট্বা সদ্যঃ শুচির্ভবেৎ ॥৭॥
কৃষ্ণপক্ষে যদা সোমো ন দৃশ্যতে কদাচন।
যাং দিশং ব্রজতে সোমস্তাং দিশঞ্চাবলোকয়েৎ ॥৮॥
অসদ্দ্ব্রাহ্মণকে গ্রামে শুনা দষ্টস্তু ব্রাহ্মণঃ।
বৃষং প্রদক্ষিণীকৃত্য সদ্যঃ স্নানাদ্বিশুধ্যতি ॥৯॥
চাণ্ডালেন শ্বপাকেন গোভির্ব্বিপ্রৈর্হতো যদি।
আহিতাগ্নির্মৃতো বিপ্রো বিষেণাত্মহতো যদি ॥১০॥
দহেত্তং ব্রাহ্মণং বিপ্রো লৌকাগ্নৌ মন্ত্রবর্জ্জিতম্।
স্পৃষ্ট্বা চোঢ়্বা চ দগ্ধ্বা চ সপিণ্ডেষু চ সৰ্ব্বথা ॥১১॥
প্রাজাপত্যং চরেৎ পশ্চাদ্বিপ্রাণামনুশাসনাৎ।
ব্রাহ্মণী যদি কুক্কুর কর্তৃক, জম্বুক কর্তৃক, বৃক কর্তৃক দষ্টা হন,
তাহা হইলে চন্দ্র ও নক্ষত্রের উদয় দেখিয়া সদ্যই শুদ্ধি লাভ
করেন। ৭ যদি কৃষ্ণপক্ষে কোনরূপে চন্দ্র দর্শন না হয়, তাহা
হইলে চন্দ্র যে দিকে থাকেন, সেই দিক্ অবলোকন করিবে। ৮
যে গ্রামে অপর কোন ব্রাহ্মণ নাই, সেই গ্রামে যদি কোন ব্রাহ্মণ
কুক্কুর কর্তৃক দষ্ট হন, তাহা হইলে তিনি বৃষ প্রদক্ষিণ পূর্ব্বক সদ্য
স্নান করিয়া শুদ্ধি লাভ করিবেন। ৯
যদি আহিতাগ্নি ব্রাহ্মণ, শ্বপাক চাণ্ডাল বা গো কর্তৃক হত
হইয়া মৃত্যুমুখে পতিত হন, অথবা যদি তিনি বিষ প্রয়োগ পূর্ব্বক
আত্মহত্যা করেন। ১০ তাহা হইলে লৌকিক অগ্নিতে তাঁহাকে বিনা-
মন্ত্রে দগ্ধ করিবে। যে সকল সপিণ্ড ব্রাহ্মণ, দহন বহন ও স্পর্শ

দগ্ধাস্থীনি পুনর্গৃহ্য ক্ষীরৈঃ প্রক্ষালয়েদ্দ্বিজঃ ॥১২॥
পুনর্দহেৎ স্বকাগ্নৌ তন্মন্ত্রেণ চ পৃথক্ পৃথক্ ॥১৩॥
আহিতাগ্নির্দ্বিজঃ কশ্চিৎ প্রবসন্ কালচোদিতঃ।
দেহনাশমনুপ্রাপ্তস্তস্যাগ্নির্ব্বর্ততে গৃহে ॥১৪॥
শ্রৌতাগ্নিহোত্রসংস্কারঃ শ্রূয়তামৃষিসত্তমাঃ।
কৃষ্ণাজিনং সমাস্তীর্য্য কুশৈশ্চ পুরুষাকৃতিম্ ॥১৫॥
ষট্শতানি শতং চৈব পলাশানাঞ্চ বৃন্তকম্।
চত্বারিংশচ্ছিরে দদ্যাৎ ষষ্টিং কণ্ঠে বিনির্দ্দিশেৎ ॥১৬॥
বাহুভ্যাঞ্চ শতং দদ্যাদঙ্গুলীষু দশৈব তু।
শতঞ্চোরসি সংদদ্যাৎত্রিংশচ্চৈবোদরে ন্যসেৎ ॥১৭॥
করিবেন। ১১ তাঁহারা প্রাজাপত্য ব্রতের অনুষ্ঠান করিবেন।
পরে ব্রাহ্মণের অনুমতি লইয়া দগ্ধ অস্থি সংগ্রহ পূর্ব্বক দুগ্ধে
প্রক্ষালন পূর্ব্বক। ১২ পুনর্ব্বার স্বকীয় অগ্নিতে মন্ত্রপূর্ব্বক দাহ
করিবে। ১৩ যদি কোন আহিতাগ্নি ব্রাহ্মণ প্রবাসে গমন
পূর্ব্বক কালপ্রেরিত হইয়া মৃত্যুমুখে পতিত হন, তাহা হইলে
তাঁহার গৃহে অগ্নি নির্ব্বাপিত হইবে। ১৪
মহর্ষিগণ! এক্ষণে শ্রৌত অগ্নিহোত্র সংস্কার বিবরণ
বলিতেছি, শ্রবণ কর। কৃষ্ণাজিন আস্তীর্ণ করিয়া তদুপরি কুশ-
নিৰ্ম্মিত পুরুষ সংস্থাপন করিবে। ১৫ সপ্তশত পলাশবৃন্ত সংগ্রহ
করিয়া মস্তকে চত্বারিংশৎ, কণ্ঠে ষষ্টিসংখ্যা প্রদান করিবে। ১৬
বাহুদ্বয়ে একশত, অঙ্গুলীতে দশসংখ্যা, বক্ষঃস্থলে একশত, উদরে
ত্রিংশৎ। ১৭ বৃষণদ্বয়ে অষ্টসংখ্যা, মেঢ্রে পঞ্চসংখ্যা, উরুদ্বয়ে এক-

৪০ পরাশর সংহিতা।
অষ্টৌ বৃষণয়োৰ্দ্দদ্যাৎ পঞ্চ মেট্রেচ বিন্যসেৎ।
একবিংশতিমুরুভ্যাং জানুজঙ্ঘে চ বিংশতিম্ ॥১৮॥
পাদাঙ্কুল্যোঃ শতার্দ্ধঞ্চ পত্রাণি চ তথা ন্যসেৎ।
শম্যাং শিশ্নে বিনিষ্ক্ষিপ্য অরণীং বৃষণে তথা ॥১৯॥
জুহূং দক্ষিণহস্তেন বামহস্তে তথোপসং।
কর্ণে চোদূখলং দদ্যাৎ পৃষ্ঠে চ মূষলং ততঃ ॥২০॥
নিষ্ক্ষিপ্যোরসি দৃষদং তণ্ডুলাজ্যতিলান্মুখে।
শ্রোত্রে চ প্রোক্খণীং দদ্যাদাজ্যস্থালীঞ্চ চক্ষুষোঃ॥২১॥
কর্ণে নেত্রে মুখে ঘ্রাণে হিরণ্যশকলং ক্ষিপেৎ।
অগ্নিহোত্রোপকরণং গাত্রে শেষং প্রবিন্যসেৎ ॥২২॥
অসৌ স্বর্গায় লোকায় স্বাহেতি চ ঘৃতাহুতীঃ।
দদ্যাৎ পুত্রোহথবা ভ্রাতা হ্যন্যে বাপি স্বধর্ম্মিণঃ ॥২৩॥
যথা দহনসংস্কারস্তথা কার্য্যং বিচক্ষণৈঃ।
বিংশতি, জানু এবং জঙ্ঘাতে বিংশতি সংখ্যা। ১৮ চরণাঙ্গুলি
সমুদায়ে পঞ্চাশৎ পলাশবৃত্ত নিক্ষেপ করিবে। শিশ্নে এবং
বৃষণেতে শমীকাষ্ঠ নির্মিত অরণি সংস্থাপন করিবে। ১৯ দক্ষিণ
হস্তে জুহু, বাম হস্তে উপসং, কর্ণে উদূখল, পৃষ্ঠে মুষল। ২০
বক্ষঃস্থলে প্রস্তর, মুখে তণ্ডুল ঘৃত তিল, কর্ণে প্রোক্খণী, নেত্র-
দ্বয়ে আজ্যস্থালী নিক্ষেপ করিবে। ২১ কর্ণে নেত্রে মুখে নাসি-
কাতে সুবর্ণখণ্ড প্রদান করিয়া অবশিষ্ট অগ্নিহোত্রোপকরণ
সমুদায় গাত্রে নিক্ষেপ করিবে। ২২
অনন্তর পুত্র ভ্রাতা বা অন্য কোন স্বধর্ম্মী, “অসৌ স্বর্গায়

ষষ্ঠ অধ্যায়। ৪১
ঈদৃশন্তু বিধিং কুর্য্যাদ্ ব্রহ্মলোকে গতির্ধ্রুবম্ ॥ ২৪ ॥
যে দহন্তি দ্বিজাস্তু তে যান্তি পরমাং গতিম্ ॥ ২৫ ॥
অন্যথা কুর্ব্বতে কিঞ্চিদাত্মবুদ্ধিপ্রবোধিতাঃ।
ভবন্ত্যল্পায়ুষস্তে বৈ পতন্তি নরকে ধ্রুবম্ ॥ ২৬ ॥
ইতি পরাশরে ধর্ম্মশাস্ত্রে পঞ্চমোধ্যায়ঃ
সমাপ্তঃ।
লোকায় স্বাহা” এই মন্ত্র পাঠ করিয়া ঘৃতাহুতি প্রদান করিবে। ২৩
অনন্তর বিচক্ষণ ব্যক্তি দহন কার্য্যের বিধানানুসারে সমুদায় কার্য্য
করিবেন। ঈদৃশ বিধিবিহিত কার্য্য করিলে ব্রহ্মলোক প্রাপ্তি
হয়, সন্দেহ নাই। ২৪ যে সকল ব্রাহ্মণ ঈদৃশ ব্রাহ্মণের দাহ
করে, তাহারা পরম গতি লাভ করিয়া থাকে। ২৫ যাহারা নিজ
বুদ্ধি অনুসারে যুক্তি অবলম্বন করিয়া ইহার অন্যথাচরণে প্রবৃত্ত
হয়, তাহারা অল্পায়ু হয় ও নরকে গমন করে। ২৬
ইতি পরাশর সংহিতা পঞ্চম অধ্যায়
সমাপ্ত।
ষষ্ঠ অধ্যায়।
অতঃ পরং প্রবক্ষ্যামি প্রাণিহত্যাসু নিষ্কৃতিম্।
পরাশরেণ পূর্ব্বোক্তাং মন্বর্থেঽপি চ বিস্মৃতাম্ ॥ ১ ॥
৬

৪২ পরাশর সংহিতা
হংসসারসক্রৌঞ্চাংশ্চ চক্রবাকং সকুক্কুটম্।
জালপাদাংশ্চ শরভমহোরাত্রেণ শুধ্যতি ॥ ২ ॥
বলাকাটিট্টিভানাঞ্চ শুকপারাবতাদিনাম্।
আটিনাঞ্চ বকানাঞ্চ শুধ্যতে নক্তভোজনাৎ ॥ ৩ ॥
ভাসকাককপোতানাং শারীতিত্তিরিঘাতকঃ।
অন্তর্জ্ঞলে উভে সন্ধ্যে প্রাণায়ামেন শুধ্যতি ॥ ৪ ॥
গৃধ্রশ্যেনশিখিগ্রাহচাসোলূকনিপাতনে।
অপকাশী দিনং তিষ্ঠেত্রিকালং মারুতাশনঃ ॥ ৫ ॥
বল্গুনীচটকানাঞ্চ কোকিলাখঞ্জনীতকান্।
অনন্তর কি রূপে প্রাণিহত্যা পাতক হইতে মুক্তি লাভ করিতে
পারা যায়, তাহা বলিতেছি। মহর্ষি মনু বলিতে বিস্মৃত হইয়া-
ছিলেন বটে, কিন্তু পূর্ব্বে পরাশর ইহা ব্যক্ত করিয়াছেন। ১
হংস, সারস, বক, চক্রবাক, কুক্কুট জালপাদ নামক হংস-
বিশেষ শরভ, এই সমস্ত প্রাণী হত্যা করিলে এক দিবারাত্র উপ-
বাস করিয়া শুদ্ধি লাভ করিতে পারে। ২ যদি বলাকা, টিট্টিভ,
শুক, পারাবত, আটি, বক প্রভৃতি পক্ষি বধ করে, তাহা হইলে
দিবসে উপবাস পূর্ব্বক রাত্রিতে আহার করিলে শুদ্ধি লাভ করিতে
পারে। ৩ ভাস, কাক, কপোত অর্থাৎ পারাবতবিশেষ শারী
তিত্তিরী বিনাশ করিলে প্রাতঃকালে ও সায়ংকালে জলমধ্যে
দাঁড়াইয়া প্রাণায়াম করিলে শুদ্ধি লাভ করিতে পারে। ৪ যদি
কোন ব্যক্তি গৃধ্র, শ্যেন, ময়ূর, কুম্ভীরাদি গ্রাহ স্বর্ণচাতক উলূক, এই
সমুদায় প্রাণী বিনাশ করে, এক দিন অপক্ব দ্রব্য ভক্ষণ করিয়া

ষষ্ঠ অধ্যায়। ৪৩
লাবকারক্তপাদাংশ্চ শুধ্যন্তে নক্তভোজনাৎ ॥ ৬ ॥
কারণ্ডবচকোরানাং পিঙ্গলাকুররস্য চ।
ভারদ্বাজনিহন্তা চ শুধ্যতে শিবপূজনাৎ ॥ ৭ ॥
ভেরুণ্ডশ্যেনভাসঞ্চ পারাবতকপিঞ্জলান্।
পক্ষিণামেব সর্ব্বেষামহোরাত্রেণ শুধ্যতি ॥ ৮ ॥
হত্বা নকুলমার্জ্জারসর্পাজগরডুণ্ডুভান্।
কৃশরং ভোজয়েদ্বিপ্রান্ লৌহদণ্ডঞ্চ দক্ষিণাম্ ॥ ৯ ॥
শল্লকীশশকাগোধামৎস্যকূর্মাভিপাতনে।
পরে ত্রিকাল বায়ু ভক্ষণ করিয়া থাকিবে। ৫ বল্গুণী, চটক,
কোকিল খঞ্জনীট লাবক, রক্তপাদ, এই সমুদায় প্রাণী বিনাশ
করিলে যদি দিবসে উপবাসী থাকিয়া রাত্রিতে আহার করে, তাহা
হইলে শুদ্ধি লাভ করিতে পারে। ৬ কারণ্ডব, চকোর, পিঙ্গল,
কুরর, ভারদ্বাজ, এই সমুদায় পক্ষী বিনাশ করিলে শিবপূজা করিয়া
শুদ্ধি লাভ করিতে পারে। ৭ যদি কোন ব্যক্তি ভেরুণ্ড শ্যেন
ভাস পারাবত কপিঞ্জল, এই সমুদায় পক্ষীর প্রাণ নাশ করে,
তাহা হইলে অথবা অন্য যে কোন পক্ষী বিনাশ করিলে এক
অহোরাত্র উপবাস করিয়া সেই পাপ হইতে মুক্তি লাভ করিতে
পারিবে। ৮
যদি কোন ব্যক্তি নকুল মার্জ্জার সর্প অজগর ডুণ্ডুভ কৃশর, এই
সমস্ত প্রাণীর মধ্যে কোন প্রাণী বিনাশ করে, তাহা হইলে লৌহদণ্ড
দক্ষিণা প্রদান পূর্ব্বক ব্রাহ্মণকে তিলান্ন ভোজন করাইয়া শুদ্ধি লাভ
করিতে পারিবে। ৯ যদি কেহ শল্লকী শশক গোধা মৎস্য

৪৪ পরাশর সংহিতা।
বৃন্তাকফলভোক্তা চ হ্যহোরাত্রেণ শুধ্যতি ৷৷ ১০ ৷৷
বৃকজম্বুকঋক্ষাণাং তরক্ষূণাঞ্চ ঘাতনে ।
তিলপ্রস্থং দ্বিজে দদ্যাদ্বায়ুভক্ষো দিনত্রয়ম্ ৷৷ ১১ ৷৷
গজগবয়তুরঙ্গাণাং মহিষোষ্ট্রনিপাতনে ।
শুধ্যতে সপ্তরাত্রেণ বিপ্রাণাং তর্পণেন চ ৷৷ ১২ ৷৷
মৃগং রুরুং বরাহঞ্চ অজ্ঞানাদ্্যস্ত ঘাতয়েৎ ।
অফালকৃষ্টমশ্নীয়াদহোরাত্রেণ শুধ্যতি ৷৷ ১৩ ৷৷
কূৰ্ম্ম, এই সমুদায় জীবের, মধ্যে কোন জীব হত্যা করে, তাহা হইলে
এক দিবারাত্র বার্ত্তাকু ফল ভক্ষণ করিয়া থাকিলে পাপ হইতে মুক্তি
লাভ করিতে পারিবে ৮-১০ যদি কোন ব্যক্তি বৃক জম্বুক ভল্লুক
তরঙ্কু, এই সমুদায় জন্তুর মধ্যে কোন জন্তু বিনাশ করে, তাহা
হইলে তিন দিন বায়ু ভক্ষণ পূর্ব্বক থাকিয়া ব্রাহ্মণকে এক প্রস্থ
পরিমিত অর্থাৎ দীর্ঘে প্রস্থে এক হস্ত পরিমিত পাত্রের ৬৪ চতুঃ-
ষষ্টিতম অংশ পরিমিত পাত্রের এক পাত্র তিল প্রদান করিয়া
শুদ্ধি লাভ করিতে পারিবে ৷ ১১
যদি কোন ব্যক্তি গজ গবয় তুরঙ্গম মহিষ উষ্ট্র, এই সমুদায়
বৃহদাকার জীবের মধ্যে কোন জীব বিনাশ করে, তাহা হইলে
সপ্তরাত্রি উপবাস পূর্ব্বক ব্রাহ্মণদিগকে পরিতুষ্ট করিয়া পাপ হইতে
মুক্তিলাভ করিতে পারিবে ৷ ১২ যদি কোন ব্যক্তি মৃগ রুরু বরাহ,
এই সমুদায় প্রাণীর মধ্যে কোন প্রাণীকে অজ্ঞান পূর্ব্বক বধ করে,
তাহা হইলে সে এক দিবারাত্র লাঙ্গল দ্বারা অকৃষ্ট শস্য ভক্ষণ পূর্ব্বক

ষষ্ঠ অধ্যায়। ৪৫
এবং চতুষ্পদানাঞ্চ সর্ব্বেষাং বনচারিণাম্।
অহোরাত্রোষিতস্তিষ্ঠেজ্জপন্ বৈ জাতবেদসম্ ॥ ১৪ ॥
শিল্পিনং কারুকং শূদ্রং স্ত্রিয়ং বা যস্তু ঘাতয়েৎ।
প্রাজাপত্যদ্বয়ং কুর্য্যাদ্ধৈকাদশ দক্ষিণা ॥ ১৫ ॥
বৈশ্যং বা ক্ষত্রিয়ং বাপি নির্দ্দোষমভিঘাতয়েৎ।
সোঽতিকৃচ্ছ্র দ্বয়ং কুর্য্যাদ্গোবিংশং দক্ষিণাং দদেৎ ॥ ১৬
বৈশ্যং শূদ্রং ক্রিয়াসক্তং বিকর্ম্মস্থং দ্বিজোত্তমম্।
হত্বা চান্দ্রায়ণং কুর্য্যাদ্দদ্যাদ্গোত্রিংশদক্ষিণাম্ ॥ ১৭ ॥
ক্ষত্রিয়েণাপি বৈশ্যেন শূদ্রেণৈবেতরেণ বা।
চাণ্ডালবধসংপ্রাপ্তঃ কৃচ্ছ্রার্দ্ধেন বিশুধ্যতি ॥ ১৮ ॥
থাকিয়া পাপ হইতে নিষ্কৃতি পাইবে ৷ ১৩ এইরূপ বনচর চতুষ্পদ
অন্যান্য জন্তু বধ করিলে এক দিবারাত্র উপবাস করিয়া বহ্নিবীজ
জপ করিলে শুদ্ধি লাভ করিতে পারিবে। ১৪
যদি কোন ব্যক্তি শিল্পজীবী কারুকর শূদ্র ও নারীকে বধ
করে, তাহা হইলে সে দুইটী প্রাজাপত্য ব্রত করিয়া এগারটী বৃষ
দক্ষিণা দিবে। ১৫ যে ব্যক্তি বিনাপরাধে ক্ষত্রিয় বা বৈশ্যকে
বিনাশ করিবে, সে দুইটা অতিকৃচ্ছ্র ব্রতানুষ্ঠান করিয়া বিংশতি-
সংখ্য গো দক্ষিণা প্রদান করিলে পাপ হইতে মুক্তি লাভ করিতে
পারিবে। ১৬ যদি কেহ যাগক্রিয়াসক্ত বৈশ্য শূদ্র ও ক্রিয়াহীন
ব্রাহ্মণকে বিনাশ করে, তাহা হইলে সে চান্দ্রায়ণ ব্রত করিয়া
ব্রাহ্মণকে ত্রিশটী গরু দক্ষিণা দিলে পাপ হইতে নিষ্কৃতি
পাইবে। ১৭ যদি ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র কোন চণ্ডাল বধ করে,

৪৬ পরাশর সংহিতা।
চৌরাঃ শ্বপাকচাণ্ডালা বিপ্ৰেণাপি হতা যদি।
অহোরাত্রোপবাসেন প্রাণায়ামেন শুধ্যতি ॥ ১৯ ॥
শ্বপাকং বাপি চাণ্ডালং বিপ্রঃ সংভাষতে যদি।
দ্বিজসম্ভাষণং কুর্য্যাদ্ গায়ত্রীং সকৃজ্জপেৎ ॥ ২০ ॥
চাণ্ডালৈঃ সহ সুপ্তস্ত ত্রিরাত্রমুপবাসয়েৎ।
চাণ্ডালৈকপথস্থস্তু গায়ত্ৰীস্মরণাচ্ছূচিঃ ॥ ২১ ॥
চাণ্ডালদর্শনেনৈব আদিত্যমবলোকয়েৎ।
চাণ্ডালস্পর্শনে চৈব সচেলং স্নানমাচরেৎ ॥ ২২ ॥
তাহা হইলে অর্দ্ধকৃচ্ছ্র ব্রত দ্বারা শুদ্ধি লাভ করিতে পারিবে। ১৮
যদি কোন ব্রাহ্মণ চোর শ্বপাক বা চাণ্ডালকে বিনাশ করে, তাহা
হইলে এক দিবারাত্র উপবাস পূর্ব্বক প্রাণায়াম করিলে পাপ
হইতে মুক্তিলাভ করিতে পারিবে। ১৯ যদি কোন ব্রাহ্মণ চাণ্ডাল
বা শ্বপাকের সহিত আলাপ করেন, তাহা হইলে তিনি ব্রাহ্মণের
সহিত সম্ভাষণ পূর্ব্বক একবার গায়ত্রী জপ করিলে শুদ্ধি লাভ
করিতে পারিবেন। ২০ যদি কোন ব্রাহ্মণ চাণ্ডালের সহিত একত্র
শয়ন করেন, তাহা হইলে তিনি ত্রিরাত্রি উপবাস করিয়া পাপ
মুক্ত হইবেন। যদি কোন ব্রাহ্মণ চাণ্ডালের সহিত এক পথে গমন
করেন, তাহা হইলে তিনি গায়ত্রী স্মরণ-পূর্ব্বক শুদ্ধি লাভ করিতে
পারিবেন। ২১ যদি কোন ব্রাহ্মণ চাণ্ডাল দর্শন করেন, তাহা
হইলে তিনি দিবাকর দর্শন করিয়া শুদ্ধ হইবেন। যদি কেহ চাণ্ডাল
স্পর্শ করেন, তাহা হইলে তিনি সেই বস্ত্রেই জলে অবগাহন করিয়া

ষষ্ঠ অধ্যায়। ৪৭
চাণ্ডালখাতবাপীষু পীত্বা সলিলমগ্রজঃ।
অজ্ঞানাচ্চৈব নক্তেন ত্বহোরাত্রেণ শুধ্যতি ॥ ২৩ ॥
চাণ্ডালভাণ্ডসংস্পৃষ্টং পীত্বা কূপগতং জলম্।
গোমূত্রযাবকাহারস্ত্রিরাত্রাচ্ছুদ্ধিমাপ্নুয়াৎ ॥ ২৪ ॥
চাণ্ডালোদকভাণ্ডে তু অজ্ঞানাৎ পিবতে জলম্।
তৎক্ষণাৎ ক্ষিপতে যস্তু প্রাজাপত্যং সমাচরেৎ ॥ ২৫ ॥
যদি ন ক্ষিপ্যতে তোয়ং শরীরে যস্য জীর্য্যতি।
প্রাজাপত্যং ন দাতব্যং কৃচ্ছ্রং সান্তপনঞ্চরেৎ ॥ ২৬ ॥
স্নান করিলে শুদ্ধ হইবেন। ২২ যদি কোন ব্রাহ্মণ না জানিয়া
চাণ্ডালখাত পুষ্করিণী বা দীর্ঘিকাতে জল পান করেন, তাহা হইলে
তিনি দুই রাত্রি ও এক দিবস উপবাস করিয়া শুদ্ধি লাভ করিতে
পারিবেন। ২৩ যদি কোন ব্রাহ্মণ চাণ্ডালের ভাণ্ড স্পৃষ্ট কূপস্থিত
জলপান করেন, তাহা হইলে তিনি তিন রাত্রি গোমূত্র ও যাবক*
আহার পূর্ব্বক থাকিয়া শুদ্ধি লাভ করিতে পারিবেন। ২৪ যদি
কোন ব্রাহ্মণ না জানিয়া চাণ্ডালের জল পাত্রে জল পান করেন ও
যদি ঐ জল তৎক্ষণাৎ বমন করিয়া ফেলেন, তাহা হইলে প্রাজা-
পত্য ব্রতাচরণ করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবেন। ২৫ যদি কোন
ব্রাহ্মণ অজ্ঞানতা নিবন্ধন চণ্ডালের জলপাত্রে জলপান করেন, ও
যদি সেই জল বমন করিয়া না ফেলিয়া জীর্ণ করিয়া ফেলেন, তাহা
হইলে তিনি প্রাজাপত্য ব্রতানুষ্ঠান না করিয়া কৃচ্ছ্রু সান্তপন
ব্রতাচরণ করিলে শুদ্ধি লাভ করিতে পারিবেন। ২৬
──────────────────────────────────────────

  • যাবক—দোবরা ধান। অর্দ্ধপক্ব যব।

৪৮ পরাশর সংহিতা।
চরেৎ সান্তপনং বিপ্রঃ প্রাজাপত্যন্ত ক্ষত্রিযঃ।
তদর্দ্ধন্ত চরেদ্বৈশ্যঃ পাদং শূদ্রস্য দাপযেৎ ॥ ২৭ ॥
ভাণ্ডস্থমস্ত্যজানাস্ত জলং দধি পযঃ পিবেৎ।
ব্রাহ্মণঃ ক্ষত্রিযো বৈশ্যঃ শূদ্রশ্চৈব প্রমাদতঃ ॥ ২৮ ॥
ব্রহ্মকূর্চ্চোপবাসেন দ্বিজাতীনাস্ত নিষ্কৃতিঃ।
শূদ্রস্য চোপবাসেন তথা দানেন শক্তিতঃ ॥ ২৯ ॥
ব্রাহ্মণো জ্ঞানতো ভুঙ্ক্তে চাণ্ডালান্নং কদাচন।
গোমূত্রযাবকাহারাদশরাত্রেণ শুধ্যতি ৷৷৩০ ৷৷
একৈকং গ্রাসমশ্নীযাদ গোমূত্রযাবকস্য চ।
দশাহনিয়মস্থস্য ব্রতং তত্র বিনির্দ্দিশেৎ ॥ ৩১ ॥
যে স্থলে ব্রাহ্মণ সান্তপন ব্রত করিবেন, সে স্থলে ক্ষত্রিয়
প্রাজাপত্য ব্রত, বৈশ্য অর্দ্ধপ্রাজাপত্যব্রত, শূদ্র একপাদ
প্রাজাপত্য ব্রতাচরণ করিলে শুদ্ধি লাভ করিতে পারিবে। ২৭
যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র প্রমাদ বশত অন্ত্যজ
জাতির ভাণ্ডস্থিত জল, দধি বা দুগ্ধ পান করে, ২৮ তাহা হইলে
দ্বিজগণ উপবাস পূর্ব্বক ব্রহ্মমন্ত্র বা কূর্চ্চমন্ত্র জপ দ্বারা এবং শূদ্র-
গণ উপবাস ও যথাশক্তি দান দ্বারা শুদ্ধি লাভ করিতে পারে। ২৯
যদি কোন ব্রাহ্মণ কখন জ্ঞান পূর্ব্বক চাণ্ডালান্ন ভোজন করেন,
তাহা হইলে তিনি দশ রাত্রি গোমূত্র ও যাবক আহার করিয়া
থাকিলে শুদ্ধি লাভ করিতে পারিবেন। ৩০ এই ব্যক্তিকে দশ
দিবস এইরূপ নিয়ম প্রতিপালন করিতে হইবে যে, প্রতি দিবস
গোমূত্র ও যাবকের এক এক গ্রাস ভক্ষণ করিয়া ব্রত পূর্ণ

ষষ্ঠ অধ্যায়। ৪১
অবিজ্ঞাতশ্চ চাণ্ডালঃ সংতিষ্ঠেদ্যস্য বেশ্মনি।
বিজ্ঞাতে তূপসংন্যাস্য দ্বিজাঃ কুর্ব্বন্ত্যনুগ্রহম্ ॥ ৩২॥
ঋষিবক্ত্রাচ্ছুতা ধর্ম্মাস্ত্ৰায়ন্তে বেদপাবনাঃ।
পতন্তমুদ্ধরেয়ুস্তে ধর্ম্মজ্ঞাঃ পাপসঙ্কটাৎ। ৩৩॥
দধ্না চ সর্পিষা চৈব ক্ষীরগোমূত্রযাবকম্।
ভুঞ্জীত সহ সর্ব্বৈশ্চ ত্রিসন্ধ্যমবগাহনম্ ॥ ৩৪ ॥
ত্র্যহং ভুঞ্জীত দধ্না চ ত্র্যহং ভুঞ্জীত সর্পিষা।
ত্র্যহং ক্ষীরেণ ভুঞ্জীত একৈকেন দিনত্রয়ম্ ॥ ৩৫ ॥
ভাবদুষ্টং ন ভুঞ্জীয়ান্নোচ্ছিষ্টং কৃমিদূষিতম্।
ত্রিপলং দধিদুগ্ধস্য পলমেকন্তু সর্পিষঃ ॥ ৩৬॥
করিবেন। ৩১ যদি কোন ব্রাহ্মণের গৃহে চাণ্ডাল অপরিজ্ঞাতরূপে
বাস করে এবং যদি পরে তাহা জানিতে পারা যায়, তাহা হইলে
ব্রাহ্মণেরা বক্ষ্যমাণ উপসংন্যাস করিয়া অনুগ্রহ পূর্ব্বক তাহাকে
পাপমুক্ত করিয়া দিবেন। ৩২
ঋষিমুখে শ্রুত বেদপাবন ধর্ম্ম, সকলকে রক্ষা করিতেছে। এই
ধর্ম্মজ্ঞ ব্যক্তিরা পতিত ব্যক্তিকে পাপ সঙ্কট হইতে উদ্ধার করেন। ৩৩
উপসংন্যাস এই যে, ব্রাহ্মণগণের সহিত একত্র হইয়া দধির সহিত
ঘৃতের সহিত ও দুগ্ধের সহিত গোমূত্র এবং তিলান্ন আহার করিবে,
ত্রিসন্ধ্যা স্নান করিবে। ৩৪ পরন্তু তিন দিন দুগ্ধের সহিত, তিন
দিন ঘৃতের সহিত ও তিন দিন দধির সহিত, এইরূপে এক এক
দ্রব্যের সহিত তিন দিন করিয়া গোমূত্রযুক্ত তিলান্ন আহার করিতে
হইবে। ৩৫ ভাবদুষ্ট কৃমি দূষিত বা উচ্ছিষ্ট দ্রব্য ভোজন করিবে
৭

An exact line-by-line transcription of the Bengali script from the provided page:

৫০ পরাশর সংহিতা।
ভস্মনা তু ভবেচ্ছুদ্ধিরুভয়োস্তাভ্রকাংস্যয়োঃ।
জলশৌচেন বস্ত্রাণাং পরিত্যাगेन মৃন্ময়ম্ ॥ ৩৭ ॥
কুসুম্ভগুড়কার্পাসলবণং তৈলসর্পিষী।
দ্বারে কৃত্বা তু ধান্যানি গৃহে দদ্যাদ্ধুতাশনম্ ॥ ৩৮ ॥
এবং শুদ্ধস্ততঃ পশ্চাৎ কুর্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
ত্রিংশতং গা বৃষঞ্চৈকং দদ্যাদ্বিপ্রেষু দক্ষিণাম্ ॥ ৩৯ ॥
পুনর্লেপনয়া তেন হোমজপ্যেন শুধ্যতি।
আধারেণ চ বিপ্রাণাং ভূমিদোষো ন বিদ্যতে ॥ ৪০ ॥
রজকী চর্ম্মকারী চ লুব্ধকস্য চ পুক্কসী।
না। দধি ও দুগ্ধ তিন পল এবং ঘৃত এক পল আহার করিবে। ৩৬
সেই ভবনস্থিত তাম্র পাত্র ও কাংস্য পাত্র ভস্ম দ্বারা মার্জ্জিত
করিলে শুদ্ধ হইবে। বস্ত্র সমুদায় জল দ্বারা ধৌত করিয়া লইতে
হইবে। মৃন্ময় পাত্র সমুদায় পরিত্যাগ করিতে হইবে। ৩৭ অন-
ন্তর গৃহদ্বারে কুসুম্ভ গুড় কার্পাস লবণ তৈল ঘৃত ধান্য, এই সমুদায়
বস্তু সংস্থাপন করিয়া গৃহে অগ্নি প্রদান পূর্ব্বক জ্বালাইয়া
দিবে। ৩৮
এইরূপে শুদ্ধি লাভ করিয়া পশ্চাৎ ব্রাহ্মণ ভোজন করা-
ইতে হইবে। পরে ত্রিশটি গাভি ও একটী বৃষ দক্ষিণা প্রদান
করিবে। ৩৯ অনন্তর সেই স্থান পুনর্ব্বার বিলেপন দ্বারা হোম দ্বারা
ও জপ দ্বারা শুদ্ধ হইবে। ব্রাহ্মণগণের আধারার্থ ভূমি দোষ
ঘটে না। ৪০
যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্রের গৃহে অপরিজ্ঞাতরূপে

ষষ্ঠ অধ্যায়। ৫১
চাতুব্বর্ণ্যগৃহে যস্য হ্যজ্ঞানাদধিতিষ্ঠতি ॥ ৪১ ॥
জ্ঞাত্বা তু নিষ্ক্রতিং কুর্য্যাৎ পূর্ব্বোক্তস্যার্দ্ধমেব চ।
গৃহদাহং ন কুর্ব্বীতাপ্যন্যৎ সর্ব্বঞ্চ কারয়েৎ ॥ ৪২॥
গৃহস্যাভ্যন্তরে গচ্ছেচ্চাণ্ডালো যস্য কস্যচিৎ।
তস্মাদ্গৃহাদ্দ্বিনিঃসৃত্য গৃহভাণ্ডানি বর্জ্জয়েৎ ॥ ৪৩ ॥
রসপূর্ণন্তু যদ্ভাণ্ডং ন ত্যজেচ্চ কদাচন।
গোরসেন তু সংমিশ্রৈর্জলৈঃ প্রোক্ষেৎ সমন্ততঃ ॥৪৪॥
ব্রাহ্মণস্য ব্রণদ্বারে পূযশোণিতসম্ভবে।
কৃমিরুৎপদ্যতে যস্য প্রায়শ্চিত্তং কথং ভবেৎ॥ ৪৫ ॥
গবাং মূত্রপুরীষেণ দধ্না ক্ষীরেণ সর্পিষা।
রজকী চর্ম্মকারী লুব্ধকী বা পু্ক্কসী অবস্থান করে, তাহা হইলে, ৪১
যখন জানিতে পারিবে, তখন পূর্ব্বোক্ত কার্য্য সমুদায়ের অর্দ্ধ অনু-
ষ্ঠান করিবে। পরন্তু গৃহ দগ্ধ করিতে হইবে না। ৪২
যাহার গৃহ মধ্যে চাণ্ডাল প্রবেশ করিবে, সেই ব্যক্তি গৃহের
সমুদায় ভাণ্ড বাহির করিয়া ফেলিয়া দিবে। ৪৩
যে ভাণ্ডে তৈল মধু সুরা ঘৃত প্রভৃতি রস দ্রব্য থাকিবে, তাহা
কখনই পরিত্যাগ করিবে না। ঐ সকল ভাণ্ড গোরস মিশ্রিত জল
দ্বারা সর্ব্বাংশে প্রোক্ষিত করিয়া লইবে। ৪৪
ব্রাহ্মণের ব্রণ স্থানে পূয রক্ত মধ্যে যদি কৃমি উৎপন্ন হয়, তাহা
হইলে তাহার কিরূপ প্রায়শ্চিত্ত করিতে হইবে, বলিতেছি। ৪৫
তিন দিবস দধি দুগ্ধ ঘৃত ও গাভির মূত্র পুরীষ দ্বারা স্নান

৫২ পরাশর সংহিতা।
ত্র্যহং স্নাত্বা চ পীত্বা চ কৃমিদুষ্টঃ শুচির্ভবেৎ ॥ ৪৬ ॥
ক্ষত্রিয়োহপি সুবর্ণস্য পঞ্চ মাষান্ প্রদাপয়েৎ।
গোদক্ষিণাঞ্চ বৈশ্যস্যাপ্যুপবাসং বিনির্দ্দিশেৎ ॥ ৪৭ ॥
শূদ্রাণাং নোপবাসঃ স্যাচ্ছূদ্রো দানেন শুধ্যতি।
ব্রাহ্মণাংস্তু নমস্কৃত্য পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ৪৮ ॥
অচ্ছিদ্রমিতি যদ্বাক্যং বদন্তি ক্ষিতিদেবতাঃ।
প্রণম্য শিরসা ধার্য্যমগ্নিষ্টোমফলং হি তৎ ॥ ৪৯ ॥
ব্যাধিব্যসনিনি শ্রান্তে দুর্ভিক্ষে ডামরে তথা।
উপবাসো ব্রতো হোমো দ্বিজসম্পাদিতানি বা ॥ ৫০ ॥
অথবা ব্রাহ্মণাংস্তস্তাঃ স্বয়ং কুর্ব্বন্ত্যনুগ্রহম্।
করিলে এবং তিন দিবস ঐ সমস্ত দ্রব্য পান করিলে কৃমিদূষিত
ব্রাহ্মণ শুদ্ধি লাভ করিতে পারে। ৪৬ ঈদৃশ স্থলে ক্ষত্রিয় উক্তরূপ
প্রায়শ্চিত্ত না করিয়া পাঁচ মাষা সুবর্ণ দান করিবে এবং বৈশ্যজাতি
একটা উপবাস করিয়া গোদক্ষিণা প্রদান করিবে। ৪৭ ঈদৃশ স্থলে
শূদ্রের উপবাস নাই, শূদ্রেরা পঞ্চ গব্য পান পূর্ব্বক ব্রাহ্মণকে নম-
স্কার করিয়া এবং দান করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে। ৪৮
ব্রাহ্মণেরা যে, অচ্ছিদ্রমস্তু এই বাক্য বলিবেন, তাহা প্রণাম পূর্ব্বক
মস্তকে ধারণ করিতে হইবে। তাহা করিলে অগ্নিষ্টোমের ফল লাভ
হইবে। ৪৯
শূদ্রের পীড়া ব্যসন শ্রান্তি দুর্ভিক্ষ ও ডামর প্রভৃতি উপস্থিত
হইলে সে, ব্রাহ্মণ দ্বারা উপবাস ব্রত হোম প্রভৃতি সম্পাদন

ষষ্ঠ অধ্যায়। ৫৫
ব্রাহ্মণা যানি ভাষন্তে ভাষন্তে তানি দেবতাঃ।
সর্ব্বদেবময়ী বিপ্রা ন তদ্বচনমন্যথা ॥ ৪১ ॥
অন্নাদ্যে কীটসংযুক্তে মক্ষিকাকীটদূষিতে।
অন্তরা সংস্পৃশেচ্চাপস্তদন্নং ভস্মনা স্পৃশেৎ ॥ ৬২ ॥
ভুঞ্জানো হি যদা বিপ্রঃ পাদং হস্তেন সংস্পৃশেৎ।
উচ্ছিষ্টং হি স বৈ ভুঙ্ক্তে যো ভুঙ্ক্তে মুক্তভাজনে ॥ ৬৩
পাদুকাঙ্কো ন ভুঞ্জীত পর্য্যঙ্কে সংস্থিতোহপি বা।
শুনা চাণ্ডালদৃষ্টো বা ভোজনং পরিবর্জ্জয়েৎ ॥ ৬৪ ॥
পক্কান্নঞ্চ নিষিদ্ধং যদন্নশুদ্ধিস্তথৈব চ।
যথা পরাশরেনোক্তং তথৈবাহং বদামি বঃ ॥ ৬৫ ॥
ব্রাহ্মণের মুখে যে বাক্য নির্গত হয়, তাহা দেবতাদিগের কথিত
বাক্য, কারণ ব্রাহ্মণেরা সর্ব্বদেবময়, সুতরাং তাঁহাদের বাক্য অন্যথা
হইতে পারে না। ৬১
যদি অন্ন প্রভৃতিতে কীট থাকে বা অন্নাদি মক্ষিকা ও কীটাদি
দ্বারা দূষিত হয়, তাহা হইলে ভোজন কালে সেই অন্ন জল দ্বারা
প্রোক্ষিত করিয়া তাহাতে ভস্মস্পর্শ করাইবে। ৬২ যদি ব্রাহ্মণ,
ভোজন করিবার সময় চরণে বাম হস্ত প্রদান করিয়া থাকেন ও যদি
ভোজন পাত্রে বাম হস্ত না দিয়া ভোজন করেন, তাহা হইলে তাঁহার
উচ্ছিষ্ট ভোজন করা হয়। ৬৩ চরণে পাদুকায়ুক্ত হইয়া বা পল্যঙ্কে
উপবেশন করিয়া ভোজন করিবে না। যদি ভোজন কালে কুক্কুর
কর্তৃক বা চণ্ডাল কর্তৃক দৃষ্ট হয়, তাহা হইলে ভোজন পরিত্যাগ
করিবে। ৬৪
যে অন্ন শুদ্ধ ও যে অন্ন অশুদ্ধ, তাহা পরাশরের বচনানুসারে

৫৬ পরাশর সংহিতা।
মিতং দ্রোণাঢ়কস্বান্নং কাকশ্বানোপঘাতিতম্।
কেনৈতচ্ছুধ্যতে চান্নং ব্রাহ্মণেভ্যো নিবেদয়েৎ ॥ ৬৬॥
কাকশ্বানাবলীঢ়ন্ত দ্রোণান্নং ন পরিত্যজেৎ।
বেদবেদাঙ্গবিদ্বিপ্রৈধৰ্ম্মশাস্ত্রানুপালকৈঃ ॥ ৬৭ ॥
প্রস্থা দ্বাত্রিংশতির্দ্রোণঃ স্মৃতো দ্বিপ্ৰস্থ আঢ়কঃ।
ততো দ্রোণাঢ়কস্বান্নং শ্রুতিস্মৃতিবিদো বিদুঃ ॥ ৬৮ ॥
কাকশ্বানাবলীঢ়ং তু গবাঘ্রাতং খরেণ বা।
স্বল্পমন্নং ত্যজেদ্বিপ্রঃ শুদ্ধির্দ্দ্রোণাঢ়কে ভবেৎ ॥ ৬৯ ॥
আমি তোমাদের নিকট বলিতেছি। ৬৫ দ্রোণপরিমিত অন্ন বা
আঢ়ক পরিমিত অন্ন যদি কাক দ্বারা বা কুকুর দ্বারা উপহত হয়,
তাহা হইলে তাহা কিরূপে শুদ্ধ হইতে পারে, তাহার বিধান ব্রাহ্মণ-
গণের নিকট জিজ্ঞাসা করিবে। ৬৬ ধর্ম্মশাস্ত্র বিহিত আচারজ্ঞ
বেদবেদাঙ্গবিৎ ব্রাহ্মণগণ, বিধি দিবেন যে, কাকোচ্ছিষ্ট বা
কুক্কুরোচ্ছিষ্ট দ্রোণান্ন বা আঢ়কান্ন পরিত্যাগ করিবে না। ৬৭
বত্রিশ প্রস্থে এক দ্রোণ হয়। দুই প্রস্থে এক আঢ়ক হইয়া
থাকে। শ্রুতি স্মৃতি বিশারদ পণ্ডিতগণ এই বত্রিশ প্রস্থ পরিমিত
অন্নকে দ্রোণান্ন ও দুই প্রস্থ পরিমিত অন্নকে আঢ়কান্ন * বলিয়া
থাকেন। ৬৮ যে অন্নে কাক বা কুক্কুরে মুখ দিয়াছে, যে অন্ন

  • আলমগীর সাহ নামক সম্রাট্ এই রূপ পরিমাণের কিঞ্চিৎ পরিবর্ত্ত
    করিয়া এইরূপ নিয়ম প্রচলিত করেন যে, দীর্ঘে এক হাত প্রস্থে এক হাত
    উচ্চে এক হাত পরিমাণকে মাগধীয় খারী বলা যায়। খারীর ষোড়শাংশে
    এক দ্রোণ হয়। দ্রোণের চতুর্থাংশে এক আঢ়ক হয়। আঢ়কের অপভ্রংশ
    আচা হইয়াছে। আঢ়কের চতুর্থাংশকে প্রস্থ বলে। প্রস্থের চতুর্থাংশ,
    কুড়ব শব্দে নির্দ্দিষ্ট হইয়া থাকে।

ষষ্ঠ অধ্যায়। ৫৭
অন্নস্তোদ্ধৃত্য তন্মাত্রং যচ্চ নোপহতং ভবেৎ।
সুবর্ণোদকমভ্যুক্ষ্য হুতাশেনৈব তাপয়েৎ ॥ ৭০ ॥
হুতাশনেন সংম্পৃষ্টং সুবর্ণসলিলেন চ।
বিপ্ৰাণাং ব্রহ্মঘোষেণ ভোজ্যং ভবতি তৎক্ষণাৎ ॥৭১॥
ইতি পরাশরে ধর্ম্মশাস্ত্রে ষষ্ঠোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
গো বা গর্দ্দভ কর্তৃক আঘ্রাত হইয়াছে, তাহা যদি অল্প পরিমিত
হয়, তাহা হইলে তাহা পরিত্যাগ করিবে। ঐ অন্ন দ্রোণান্ন বা
আঢ়কান্ন হইলে অশুদ্ধ ও পরিত্যাগ যোগ্য হইবে না। ৬৯ পরন্তু
ঐ অন্নের যে স্থানে কাক বা কুক্কুরে মুখ দিয়াছে, তাহার কিঞ্চিৎ
পরিত্যাগ করিয়া যে অংশে মুখ দেয় নাই বা যে অংশ দূষিত হয়
নাই, তাহা সুবর্ণ স্পৃষ্ট সলিল দ্বারা প্রোক্ষিত করিয়া অগ্নি দ্বারা
উত্তপ্ত করিয়া লইবে। ৭০ ঐ অন্ন, ব্রাহ্মণবাক্য দ্বারা, সুবর্ণসলিল
স্পর্শ দ্বারা ও অগ্নির উত্তাপ দ্বারা শোধিত হইলে সকলেই তাহা
অনায়াসে ভোজন করিতে পারিবে। ৭১
ইতি পরাশর সংহিতা ষষ্ঠ অধ্যায়
সমাপ্ত।
৮

সপ্তম অধ্যায়।
অথাতো দ্রব্যশুদ্ধিঃ পরাশরবচো যথা।
দারবাণাঞ্চ পাত্রাণাং তক্ষণাচ্ছুদ্ধিরিষ্যতে ॥ ১ ॥
মার্চ্ছনাদ্যজ্ঞপাত্রাণাং পাণিনা যজ্ঞকর্ম্মণি।
চমসানাং গ্রহাণাঞ্চ শুদ্ধিঃ প্রক্ষালনেন তু ॥ ২ ॥
চরূণাং স্রুক্স্রুবাণাঞ্চ শুদ্ধিরুষ্ণেন বারিণা।
ভস্মনা শুধ্যতে কাংস্যং তাম্রম্লেন শুধ্যতি ॥ ৩ ॥
রজসা শুধ্যতে নারী বিকলং যা ন গচ্ছতি।
নদীবেগেন শুধ্যেত লেপো যদি ন দৃশ্যতে ॥ ৪ ॥
অতঃপর পরাশরের বচন অনুসারে দ্রব্য শোধন বলিতেছি।
কাষ্ঠনির্ম্মিত পাত্র চাঁচিয়া ফেলিলে শুদ্ধ হয়। যজ্ঞস্থলে যজ্ঞপাত্র
হস্ত দ্বারা মার্জ্জন করিলেই শুদ্ধ হইবে। চামচে ও কাঁটা জলে
প্রক্ষালন করিলেই শুদ্ধ হয়। ২ চরুর সময় স্রক্ স্রব প্রভৃতি
যজ্ঞপাত্র সমুদায় উষ্ণসলিলে ধৌত করিলেই শুদ্ধ হইয়া থাকে।
কাংস্যপাত্র ভস্ম দ্বারা মার্জ্জিত করিলেই পবিত্র হয়। অম্ল দ্বারা
মার্জ্জিত করিলে তাম্রপাত্র শুদ্ধ হয়। ৩ যদি পরপুরুষ সম্ভোগ
দ্বারা কোন অঙ্গবৈকল্য না হইয়া থাকে অর্থাৎ যদি নারীর সমুদায়
অঙ্গ পূর্ব্ববৎ অক্ষত থাকে, তাহা হইলে পুনর্ব্বার রজস্বলা হই-
লেই পরপুরুষসংসর্গদূষিতা নারী শুদ্ধ হয়। যদি মল ভূমিতে সংলগ্ন
না থাকে, তাহা হইলে নদীবেগ দ্বারাই তাহা পরিশুদ্ধ হয়। ৪

সপ্তম অধ্যায়। ৫৯
বাপীকূপতড়াগেষু দূষিতেষু কথঞ্চন।
উদ্ধৃত্য বৈ ঘটশতং পঞ্চগব্যেন শুধ্যতি ॥ ৫ ॥
অষ্টবর্ষা ভবেদ্গৌরী নববর্ষা তু রোহিণী।
দশবর্ষা ভবেৎ কন্যা অত ঊর্দ্ধং রজস্বলা ॥ ৬ ॥
প্রাপ্তে তু দ্বাদশে বর্ষে যঃ কন্যাং ন প্রযচ্ছতি।
মাসি মাসি রজস্তস্যাঃ পিবন্তি পিতরঃ স্বয়ম্ ॥ ৭ ॥
মাতা চৈব পিতা চৈব জ্যেষ্ঠো ভ্রাতা তথৈবচ।
ত্রয়স্তে নরকং যান্তি দৃষ্ট্বা কন্যাং রজস্বলাম্ ॥ ৮ ॥
যস্তাং সমুদ্ধহেৎ কন্যাং ব্রাহ্মণোহজ্ঞানমোহিতঃ।
অসম্ভাষ্যোহপাঙ্‌ক্তেয়ঃ স বিপ্রো বৃষলীপতিঃ ॥ ৯ ॥
যদি বাপীকূপ তড়াগ প্রভৃতির জল কোন কারণে অপবিত্র হয়,
তাহা হইলে তাহা হইতে একশত কলস জল উঠাইয়া দিয়া তাহাতে
পঞ্চগব্য নিক্ষেপ করিলেই তাহা পবিত্র হইবে। ৫
অষ্টমবর্ষবয়স্কা কন্যাকে গৌরী, নবমবর্ষবয়স্কা কন্যাকে রোহিণী,
দশমবর্ষবয়স্কা কন্যাকে কন্যা বলা যায়। দশমবর্ষের পর কন্যা
রজস্বলা হইয়া থাকে। ৬ কন্যার দ্বাদশ বৎসর বয়ঃক্রম হইলেও
যে ব্যক্তি কন্যা সম্প্রদান না করে, তাহার পিতৃগণ মাসে মাসে
সেই কন্যার মাসিক আর্ত্তব পান করিয়া থাকে। ৭ কন্যা যদি
অবিবাহিতাবস্থায় রজস্বলা হয়, তাহা হইলে তাহাকে দেখিবা-
মাত্র তাহার মাতা পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা তিন জনেই নরকগামী
হন। ৮ যে ব্রাহ্মণ অজ্ঞান দ্বারা মোহিত হইয়া ঐ ঋতশোণি
কন্যা বিবাহ করেন, সে ব্যক্তি শূদ্রাপতি সদৃশ। তাহার সহিত