विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 298, कुल 392 में से
संदर्भ में पढ़ें৩৮ পরাশর সংহিতা।
শুনা চ ব্রাহ্মণী দষ্টা জম্বুকেন বৃকেণ বা।
উদিতং সোমনক্ষত্রং দৃষ্ট্বা সদ্যঃ শুচির্ভবেৎ ॥৭॥
কৃষ্ণপক্ষে যদা সোমো ন দৃশ্যতে কদাচন।
যাং দিশং ব্রজতে সোমস্তাং দিশঞ্চাবলোকয়েৎ ॥৮॥
অসদ্দ্ব্রাহ্মণকে গ্রামে শুনা দষ্টস্তু ব্রাহ্মণঃ।
বৃষং প্রদক্ষিণীকৃত্য সদ্যঃ স্নানাদ্বিশুধ্যতি ॥৯॥
চাণ্ডালেন শ্বপাকেন গোভির্ব্বিপ্রৈর্হতো যদি।
আহিতাগ্নির্মৃতো বিপ্রো বিষেণাত্মহতো যদি ॥১০॥
দহেত্তং ব্রাহ্মণং বিপ্রো লৌকাগ্নৌ মন্ত্রবর্জ্জিতম্।
স্পৃষ্ট্বা চোঢ়্বা চ দগ্ধ্বা চ সপিণ্ডেষু চ সৰ্ব্বথা ॥১১॥
প্রাজাপত্যং চরেৎ পশ্চাদ্বিপ্রাণামনুশাসনাৎ।
ব্রাহ্মণী যদি কুক্কুর কর্তৃক, জম্বুক কর্তৃক, বৃক কর্তৃক দষ্টা হন,
তাহা হইলে চন্দ্র ও নক্ষত্রের উদয় দেখিয়া সদ্যই শুদ্ধি লাভ
করেন। ৭ যদি কৃষ্ণপক্ষে কোনরূপে চন্দ্র দর্শন না হয়, তাহা
হইলে চন্দ্র যে দিকে থাকেন, সেই দিক্ অবলোকন করিবে। ৮
যে গ্রামে অপর কোন ব্রাহ্মণ নাই, সেই গ্রামে যদি কোন ব্রাহ্মণ
কুক্কুর কর্তৃক দষ্ট হন, তাহা হইলে তিনি বৃষ প্রদক্ষিণ পূর্ব্বক সদ্য
স্নান করিয়া শুদ্ধি লাভ করিবেন। ৯
যদি আহিতাগ্নি ব্রাহ্মণ, শ্বপাক চাণ্ডাল বা গো কর্তৃক হত
হইয়া মৃত্যুমুখে পতিত হন, অথবা যদি তিনি বিষ প্রয়োগ পূর্ব্বক
আত্মহত্যা করেন। ১০ তাহা হইলে লৌকিক অগ্নিতে তাঁহাকে বিনা-
মন্ত্রে দগ্ধ করিবে। যে সকল সপিণ্ড ব্রাহ্মণ, দহন বহন ও স্পর্শ