विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 267, कुल 392 में से
संदर्भ में पढ़ेंপ্রথম অধ্যায়। ৭
জিতা ভৃত্যৈস্তু রাজানঃ স্ত্রীভিশ্চ পুরুযা জিতাঃ ॥ ৩০ ॥
সীদন্তি চাগ্নিহোত্রাণি গুরুপূজা প্রণশ্যতি ।
কুমার্য্যশ্চ প্রসূয়ন্তে তস্মিন্ কলিযুগে সদা ॥ ৩১ ॥
যুগে যুগে চ যে ধর্ম্মাস্তত্র তত্র চ যে দ্বিজাঃ ।
তেষাং নিন্দা ন কর্ত্তব্যা যূথরূপা হি তে দ্বিজাঃ ॥ ৩২ ॥
যূগে যুগে চ সামর্থ্যং শেষং মুনিভির্ভাষিতং ।
পরাশরেণ চাপ্যুক্তং প্রায়শ্চিত্তং প্রধীয়তে ॥ ৩৩ ॥
অহমদ্যৈব তদ্ধর্ম্মমনুস্মৃত্য ব্রবীমি বঃ।
চাতুর্ধ্বর্ণ্যসমাচারং শৃণুধ্বং মুনিপুঙ্গবাঃ ॥ ৩৪ ॥
ভৃত্য সকল কর্তৃক ও পুরুষ সকল নারীগণ কর্তৃক পরাজিত
হয়। ৩০ সেই কলিযুগে অগ্নিহোত্র অবসন্ন হয়, গুরুপূজা রহিত
হয়, এবং নারীগণ কুমারী অবস্থাতে প্রায়ই সন্তান প্রসব
করে। ৩১ যুগে যুগে যেরূপ ধর্ম্ম প্রচলিত এবং যুগে যুগে
দ্বিজগণ যেরূপ আচার ব্যবহার করেন, তাহাতে তাঁহাদের
নিন্দা করা কর্ত্তব্য নহে; কারণ তাঁহারাই যুগরূপে অবতীর্ণ
হইয়া থাকেন; অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণেরা সাক্ষাৎ সত্য
যুগের অবতার, ত্রেতাযুগের ব্রাহ্মণেরা ত্রেতার অবতার,
দ্বাপর যুগের ব্রাহ্মণেরা দ্বাপরের অবতার, কলিযুগের ব্রাহ্ম-
ণেরা সাক্ষাৎ কলির অবতার। ৩২
মুনিগণ যুগভেদে সামর্থ্যভেদ ও অপরাপর ভেদ সকল
কহিয়াছেন, পরন্তু কলিযুগে পরাশরোক্ত প্রায়শ্চিত্তই
প্রধান। ৩৩ মুনিগণ! আমি অদ্যই সেই কলিধর্ম্ম স্মরণ
করিয়া আপনাদের নিকট বলিতেছি। আপনারা কলিকালের
বর্ণচতুষ্টয়ের আচার ব্যবহার শ্রবণ করুন। ৩৪ পরাশরের