सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 351, कुल 358 में से
संदर्भ में पढ़ेंকরে গান করে তাকে ‘প্রসারী’ গায়ক বলে। (১৭) যিনি চোখদুটি নিমীলিত
করে গান করেন তাঁকে বলে ‘নিমীলক’ গায়ক। (১৮) যে গায়ক রাগের
বর্জিত স্বরগুলিকে বর্জন না করেই গান গেয়ে ফেলে তাকে বলে ‘হতস্বর’
গায়ক। (১৯) যাদের গানে রঞ্জনী শক্তির অভাব পরিলক্ষিত হয় এবং যা
শ্রোতাদের কানে অত্যন্ত নীরস শোনায়, সেই সব অধম গায়কদের বলে ‘বিরস’
গায়ক। (২০) গান গাইবার সময় যে সব গায়কের বাণী, অর্থাৎ গানের
কথাগুলি অস্পষ্ট বা অব্যক্ত শোনায়, সেইসব গায়ককে বলে ‘অব্যক্ত’ গায়ক।
(২১) যে সব গায়ক গান গাইবার সময় রাগ ঠিক রাখতে পারেনা, অন্য সব
সমপ্রকৃতির রাগের সঙ্গে গোলমাল করে ফেলে, তাদেরকে বলে ‘মিশ্রক’
গায়ক। (বলা বাহুল্য, এই ‘মিশ্রক’ আর ৬১১ সূত্রের ‘মিশ্রক’ অভিন্ন নয়।
এখানে মনে রাখতে হবে ‘মিশ্রক’ গায়ক দু’ রকমের হয় : প্রথমতঃ যাঁদের
কণ্ঠস্বর বায়ু-পিত্ত-কফ জনিত গুণ-বাহুল্যে মিশ্রক অর্থাৎ স্বকণ্ঠের অধিকারী
সবশ্রেষ্ঠ গায়ক,