सामग्री पर जाएँ
सर्वकोश
दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)

दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)

Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law

नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा

DevanagariHindipublished191 पृष्ठ

पृष्ठ 173, कुल 191 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 173

[ ৫ ]

দত্তকের ধনবিভাগব্যবস্থা। ২৯। ৫।
দত্তকগ্রহণানন্তর, যদি ঔরসপুত্র জন্মে, তবে গুণবান্ দত্তক
তৃতীয়ভাগ এবং নির্গুণ দত্তক চতুর্থভাগ পাইবে, ৩২। ৭। দত্তক
যেমন পিতার ধনে অধিকারী তদ্রূপ পিতামহাদি এবং মাতা-
মহাদি বন্ধুর ধনেও অধিকারী হয় ৩২। ১৮। ইহা দত্তক-
চন্দ্রিকার মতে বোধ হয় বটে কিন্তু অনেক মুনিবচনে যদ্যপি
পূর্ব্বষট্কমধ্যে দত্তকের গণনা করেন নাই তথাপি সকল স্মৃতি
হইতে মনুস্মৃতির প্রাধান্য মনু পূর্ব্বষট্ক মধ্যে দত্তকের গ্রহণ
করিয়াছেন এবিধায় নিবন্ধুরা এই ব্যবস্থা স্থির করিয়াছেন যে
দত্তক সগোত্রবন্ধুর ধন পাইতে পারিবেন ভিন্নগোত্রবন্ধু মাতা-
মহাদির ধনে অধিকারী হইবেন না। তদনুসারে আদালত
পর্য্যন্তও এই ব্যবস্থা চলিতেছে এবং এরূপ মীমাংসায় সকল
বচনের সমাধাও হইয়া উঠে যে, যেযে মুনি দত্তককে বন্ধুদায়াদ
বলেন নাই সে বন্ধু অসগোত্রবন্ধু অর্থাৎ মাতামহাদিরূপ বন্ধু
জানিবে। আর যে যে মুনি বন্ধুদায়াদ রূপে দত্তককে পরি-
গণিত করিয়াছেন সে সগোত্রবন্ধু পিতামহভ্রাতৃপ্রভৃতি
জানিবে ইহার প্রমাণ ২১৫ পৃষ্ঠা মনু সংহিতার ১৫৮ সংখ্যক
শ্লোকের টীকায় দৃষ্টি করিলে পাইবে। পিতৃধনে হউক বা
পিতামহাদিধনেই হউক দত্তক পুত্র, পৌত্র, প্রপৌত্র আপন
যোগ্যাংশ অর্থাৎ তৃতীয় বা চতুর্থ অংশ মাত্র পাইবে ৩৩। ১০।
ঔরসপুত্র পৌত্র প্রপৌত্রের সমানাধিকারী হইতে পারিবে না
৩২। ৩। ঔরসসত্বেও দত্তক রাজ্যের যোগ্যাংশে পাইতে
পারিবে বটে কিন্তু রাজ্য নিয়োজনে অধিকারী হইতে পারি-