सामग्री पर जाएँ
सर्वकोश
दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)

दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)

Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law

नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा

DevanagariHindipublished191 पृष्ठ

पृष्ठ 172, कुल 191 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 172

[ [ ৫ ] ]

মাতামহাদি হইবে। ২২। ১৭। দ্ব্যামুষ্যায়ণের গ্রহীত্রীমাতার
পিত্রাদি এবং জননীর পিত্রাদি মাতামহাদি হইবে। অকৃত
দার এবং বিবাহানন্তর যাহার স্ত্রী মরিয়াছে তদ্‌গৃহীত
দত্তকের মাতামহ পক্ষ থাকিবে না।
দত্তক সাপিণ্ড্য-নির্ণয়।
জনককুলে অবয়বান্বয়সাপিণ্ড্য গ্রহীতৃপক্ষে পিণ্ডদানপ্রযুক্ত
ত্রৈপৌরুষিকসাপিণ্ড্য অর্থাৎ গ্রহীতার পিতামহের পিতামহ
প্রভৃতি পুরুষত্রয়ে সাপিণ্ড্যনিবৃত্তি। ২৫। ৫।
দত্তকের অশৌচনির্ণয়।
জনককুলের জননমরণে দত্তকের অশৌচ হয় না।
২৭। ১০। এবং জনকাদিরও তদ্রূপ। দ্ব্যামুষ্যায়ন দত্তকের
উভয়কুলে অশৌচ হইবে ২৭। ১১। স্বগোত্রসপিণ্ড দত্তকের
গ্রহীতার মরণে সামান্য সাপিণ্ড্যনিমিত্ত দশরাত্রাশৌচ হইবে।
কারণ সপিণ্ডদত্তকে কি অশৌচ হইবে এমন আকাঙ্ক্ষা হয় না
এজন্য সামান্য সাপিণ্ড্যনিমিত্ত দশরাত্রাশৌচ না হইবার
কোন সম্ভাবনা নাই। অন্যত্র ত্রিরাত্রাশৌচ। দত্তকের
জননমরণে দন্তজননাদিকালভেদে অশৌচভেদ হইবে না।
২৮। ২। দত্তকের মরণমাত্রেই ত্রিরাত্রাশৌচ হইবে।
দত্তকগ্রহণের পর যদি ঔরসপুত্র জন্মে তবে ঐ জ্যেষ্ঠদত্তক
থাকিতেও যদি বয়ঃকনিষ্ঠ ঔরস বিবাহাদি করে তবে জ্যেষ্ঠ
কনিষ্ঠের পরিবেদনাদিনিমিত্ত দোষ হইবে না ২৮। ৫।
দত্তকের জনক পক্ষে সপ্তপুরুষ এবং মাতামহপক্ষে পাঁচপুরুষ
সপিণ্ড বিবাহবিষয়ে ত্যাজ্য হইবেক ২৯। ২।