दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)
Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law
नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा
पृष्ठ 174, कुल 191 में से
संदर्भ में पढ़ें[ ৭ ]
বেক না ৩৩ । ৭ । তাহাতে কেবল ঔরসেরই অধিকার।
দত্তকের তৃতীয়াংশ চতুর্থাংশ পাইবার যে ব্যবস্থা সে কেবল
ব্রাহ্মণাদিবর্ণত্রয়ের পক্ষে জানিবে। শূদ্রের পক্ষে নহে।
পিতার সত্ত্বে শূদ্রের দাসীপুত্র ঔরসপুত্রের তুল্যাংশ পায়
৩৫ । ৭ । পিতার মরণোত্তর দাসীপুত্র ঔরসের তৃতীয়াংশ
পায় ৩৬ । ৪ । ঔরসপুত্র না থাকিলে দাসীপুত্র, স্ত্রী, কন্যা
দৌহিত্রসত্বে ক্রমে তাহাদিগের তুল্যাংশী হয় ৩৭ । ১ ।
এই নিমিত্ত ঔরসসত্বে পিতার জীবদ্দশায় দত্তক ঔরসের তুল্য
ভাগ পাইবে তদভাবে ঔরসের তৃতীয় ভাগ পাইবেক। যদি
জনক গ্রহীতার ঔরস না থাকে তবে দ্ব্যামুষ্যায়ণ দত্তক সমস্ত
ধনে অধিকারী হয় ৩৭ । ১২ । ঔরসসত্বে গৃহীতদত্তক অধিকারী
নয় ৩৭ । ১৩ । গ্রহণের পর উভযের ঔরস জন্মিলে জনকের
ধনে ঐ দত্তক ঔরসের তৃতীয়াংশভাগী হয় ৩৮ । ১ । আর
গ্রহীতার ধনে গুণবান্ দত্তকের ষষ্ঠাংশভাগিত্ব নির্গুণদত্তকের
অষ্টমাংশভাগিত্ব ৩৮ । ২। অন্ধ, পঙ্গু প্রভৃতি অনধিকারী
পুত্রের ঔরস, ক্ষেত্রজ পুত্রই পিতামহাদির ধনে অধিকারী
হয়। উহাদিগের গৃহীত দত্তকাদি পুত্র অধিকারী নহে
৩৮ । ৭ । অন্ধাদির ভার্য্যা ভক্তাচ্ছাদন পাইবে ৩১ । ৫ ।
কন্যারা বিবাহপর্য্যন্ত গ্রাসাচ্ছাদন পাইবেক ৩১ । ৬ । অন্ধ
প্রভৃতি পর্যুদস্ত পুত্র থাকিতেও দত্তক পুত্র করিতে পারে।
কারণ পিণ্ডোদকাদি দান জন্য পুত্রগ্রহণ করিবার আবশ্যক,
অন্ধাদিপুত্রের পিত্রনুষ্ঠানে অধিকার নাই।
২