दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)
Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law
नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा
पृष्ठ 170, कुल 191 में से
संदर्भ में पढ़ें[ ৩ ]
এবং জ্ঞাতিকে জানান না হইলেও পুত্রত্বের অসিদ্ধি
হয় না। শূদ্র দৌহিত্র ও ভাগিনেয়কে দত্তক করিতে পারে
কিন্তু ব্রাহ্মণাদি পারে না ৬।৮। যাহার কান্তাতে নিয়োগ দ্বারা
পুত্রোৎপত্তি করিতে পারে এমন সপিণ্ডসন্তানকে সকল বর্ণই
দত্তক করিতে পারে বিরুদ্ধসম্পর্কীয় সন্তানকে কেহ দত্তক
করিতে পারে না ১০।১১। শৌনকবশিষ্ঠাদ্যুক্ত যে কোন বিধানে
পুত্রগ্রহণ করিলে পুত্রত্বসিদ্ধি হয় ১২। ৯। গ্রহীতা যদি ব্রাহ্মণ
হয় তবে আচার্য্যকে যথাশক্তি দক্ষিণা দিবে ১২। ১০। রাজা
সমুদয়রাজ্যে একবৎসরের যত করআদায় হয় তাহার অর্দ্ধেক
দক্ষিণা দিবেন ১২।১২। বৈশ্যের মুখ্যকল্প তিনশত সুবর্ণদক্ষিণা,
মধ্যমকল্প তিন শত রৌপ্যমুদ্রা দক্ষিণা, ন্যূনকল্প ৩০০ পয়সা
দক্ষিণা এবং শূদ্রের একবর্ষের বেতন ১২। ১৭। অসমর্থ হইলে
সকলেই শক্ত্যনুসারে দক্ষিণা দিবে। তিত্তিরিশাখিরা
বৌধায়নোক্তবিধানদ্বারা পুত্র গ্রহণ করিবে ১২। ১৮। উক্ত
শাস্ত্রীয় বিধান ব্যতিরেকে গৃহীত পুত্র সিদ্ধ হইবে না কেবল-
মাত্র গ্রাসাচ্ছাদনভাগী ও বিবাহযোগ্য হইবেক ১৩। ১৪।
গ্রহণের পরক্ষণেই গ্রহীতার পুত্রত্বসিদ্ধি হয় এজন্য গ্রহণের
পূর্ব্বে জনক যে সকল সংস্কার করিয়া থাকেন সে সকল
সংস্কার গ্রহীতাকে করিতে হইবে না অবশিষ্ট সংস্কারমাত্র
করিতে হইবে ১৪। ৩। সংস্কার শরীরশুদ্ধিজনকব্যাপার
এ জন্য যদি জনক পূর্ব্বকর্ত্তব্য সংস্কার সম্পাদন না করিয়া
থাকেন গ্রহীতা সে সকল সংস্কার সমাধা করিবেন ১৫। ২।
উপনয়নমাত্র সংস্কারেও পুত্রত্বসিদ্ধি হয়। শূদ্রের বিবাহ
মাত্র সংস্কারেই পুত্রত্বসিদ্ধি। উপনয়নমাত্র সংস্কারে যে