दत्तकमीमांसा (नन्दपण्डित - हिन्दू दत्तक-ग्रहण विधि एवं न्याय का आधारभूत ग्रन्थ)
Dattaka Mimansa of Nanda Pandita on Hindu Adoption Law
नन्दपण्डित (अनुवादक: जे. सी. सी. सदरलैण्ड) द्वारा
पृष्ठ 169, कुल 191 में से
संदर्भ में पढ़ें[ ২ ]
সঙ্কীর্ত্তনের নিমিত্ত বিজাতীয় পুত্রও গ্রহণ করিতে পারে কিন্তু
ঐ পুত্র গ্রহীতার, ধনাধিকারী ও শ্রাদ্ধাধিকারী হইতে পারে
না কেবল গ্রাসাচ্ছাদন পাইতে পারিবে ৫।১।
ব্রাহ্মণের আদিপুরুষকে গোত্র বলে এইনিমিত্ত ক্ষত্রিয়াদির
তাহা সম্ভব হয় না বটে তথাপি পুরোহিতের গোত্রই তাহা-
দিগের গোত্র ৬।১০। আসন্নসপিণ্ডের মধ্যে ভ্রাতুষ্পুত্রকে অগ্রে
লইবে তৎসত্বে অন্যপুত্রগ্রহণ নিষিদ্ধ, গৃহীত হইলে অসিদ্ধ নহে
বটে কিন্তু তজ্জন্য গ্রহীতা পাপী হয় এবং সেই পুত্রও প্রশস্তহইবে
না ৬।১৫। অন্য পুত্রগ্রহণের ন্যায় ভ্রাতুষ্পুত্র-গ্রহণবিষয়েও
বিধানের আবশ্যক তদ্ব্যতিরেকে পুত্রত্বসিদ্ধি হয় না ৭।৩।
অপুত্রা স্ত্রী সপত্নীপুত্রসত্বে দত্তকান্তর গ্রহণ করিতে পারে না
করিলে, অসিদ্ধ ৯।২। অকৃতদার এবং বিবাহোত্তর
যাহার স্ত্রীবিয়োগ হইয়াছে তাহারাও দত্তকগ্রহণ করিতে পারে
৯।১০। বহুপুত্রক ব্যক্তি পুত্র দান করিতে পারে কিন্তু দ্বিপু-
ত্রক ব্যক্তি ও একপুত্রক ব্যক্তি পুত্র দান করিতে পারে না।
একপুত্রক ব্যক্তি ঐ পুত্রকে দ্ব্যামুষ্যায়ণ করিতে পারে ৯।১৪।
কিন্তু যে কোন ব্যক্তি হউক, জ্যেষ্ঠপুত্র দান করিতে পারে
না দান করিলে তাহা অসিদ্ধ। কারণ জ্যেষ্ঠপুত্র শ্রাদ্ধাদি-
করণে মুখ্য হয়। ভর্ত্তার অনুমতিতে স্ত্রীলোকও পুত্র দান
করিতে পারে। পতি দূরস্থ থাকিলে কিম্বা পতির মৃত্যুতে
স্বামীর বিনা অনুমতিতেও পুত্রদান করিতে পারে ১০।২।
পুত্রগ্রহণকালে রাজা এবং জ্ঞাতিবর্গকে ব্যবহারসৌকর্য্যের
নিমিত্ত জানাইতে হইবে ১০।৩। রাজা দূরে থাকিলে
অন্ততঃ গ্রামস্বামীকে জানাইবে। কোন কারণবশতঃ রাজা