विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
৮৪ পরাশর সংহিতা।
কাষ্ঠলোষ্ট্রকপাষাণৈঃ শস্ত্রেণৈবোদ্ধতো বলাৎ।
ব্যাপাদয়তি যো গাংস্তু তস্য শুদ্ধিং বিনির্দ্দিশেৎ ॥ ২৩ ॥
চরেৎ সান্তপনং কাষ্ঠে প্রাজাপত্যন্ত লোষ্ট্রকে।
তপ্তকৃচ্ছ্রন্তু পাষাণে শস্ত্রে চৈবাতিকৃচ্ছ্রকম্ ॥ ২৪ ॥
পঞ্চ সান্তপনে গাবঃ প্রাজাপত্যে তথা ত্রয়ঃ।
তপ্তকৃচ্ছ্রে ভবন্ত্যষ্টাবতিকৃচ্ছ্রে ত্রয়োদশ ॥ ২৫ ॥
প্রমাপণে প্রাণভৃতাং দদ্যাত্তৎপ্রতিরূপকম্।
তস্যানুরূপং মূল্যং বা দদ্যাদিত্যাব্রবীন্মনুঃ ॥ ২৬ ॥
জনিত পাপের নিরূপিত প্রায়শ্চিত্তের অর্দ্ধ প্রায়শ্চিত্ত করিতে
হইবে। ২২
যদি কোন উদ্ধত ব্যক্তি, কাষ্ঠ দ্বারা লোষ্ট্র দ্বারা পাষাণ দ্বারা
বা শস্ত্র দ্বারা বল পূর্ব্বক গোহত্যা করে, তাহা হইলে সে, কিরূপে
শুদ্ধি লাভ করিবে, বলিতেছি। ২৩ কাষ্ঠ দ্বারা গোহত্যা করিলে
সান্তপন ব্রত, লোষ্ট্র দ্বারা গোহত্যা করিলে প্রাজাপত্য ব্রত,
পাষাণ দ্বারা গোহত্যা করিলে, তপ্ত কৃচ্ছ্র এবং শস্ত্র দ্বারা
গোহত্যা করিলে অতিকৃচ্ছ্র ব্রত আচরণ করিতে হইবে। ২৪
সান্তপন ব্রত করিতে হইলে পাঁচটী গরু, প্রজাপত্য ব্রত করিতে
হইলে তিনটা গরু, তপ্তকৃচ্ছ্র ব্রত করিতে হইলে আটটী গরু,
অতিকৃচ্ছ্র ব্রত করিতে হইলে তেরটী গরু দান করিতে হইবে। ২৫
যেরূপ পরিমাণের গবাদির নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে হয়, সেই
রূপ পরিমাণের গবাদি দান করা বিধেয়। অথবা তাহার অনুরূপ
মূল্য দান করিবে, ইহা মহর্ষি মনুও বলিয়াছেন। ২৬
Ah, wait, let's look at the word:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি ত্তbut the 'শ্চি' is written as 'শ্চি' or 'ত্তি'? Let's look at the letters:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি ত্তbut the 'শ্চি' is written as 'শ্চি' or 'ত্তি'? Let's look at the letters:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি ত্তbut the 'শ্চি' is written as 'শ্চি' or 'ত্তি'? Let's look at the letters:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি ত্তbut the 'শ্চি' is written as 'শ্চি' or 'ত্তি'? Let's look at the letters:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি ত্তbut the 'শ্চি' is written as 'শ্চি' or 'ত্তি'? Let's look at the letters:প্রা য় শ্চি ত্ত? No, it's প্রা য় শ্চি
৮৬ পরাশর সংহিতা।
রোধবন্ধনযোক্ত্রঞ্চ ভারঃ প্রহরণস্তথা।
দুর্গপ্রেরণযোক্ত্রঞ্চ নিমিত্তানি বধস্য ষট্ ॥ ৩১ ॥
বদ্ধপাশস্ত্বগুপ্তাঙ্গো ম্রিয়তে যদি গোপশুঃ।
ভবনে তস্য নাশস্য পাপে কৃচ্ছ্রার্দ্ধমর্হতি ॥ ৩২ ॥
ন নারিকেলেনচ শাণবালৈর্নচাপি মৌঞ্জৈর্ন চ বদ্ধশৃঙ্খলৈঃ।
এতৈস্ত গাবো ন নিবন্ধনীযাবদ্ধা তু তিষ্ঠেৎ পরশুং গৃহীত্বা ॥ ৩৩॥
কুশৈঃ কাশৈশ্চ বধ্নীয়াদগোপশুং দক্ষিণামুখম্।
পাশলগ্নাগ্নিদগ্ধেষু প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৩৪ ॥
যদি তত্র ভবেৎ কাঞ্চ প্রায়শ্চিত্তং কথং ভবেৎ।
জপিত্বা পাবনীং দেবীং মুচ্যতে তত্র কিল্বিষাৎ ॥ ৩৫ ॥
রোধ করা বন্ধন করা যুতিয়া দেওয়া সমধিক ভার প্রদান করা
প্রহার করা যোতে বন্ধন পূর্ব্বক নদী পর্ব্বত প্রভৃতি দুর্গম স্থানে
প্রেরণ করা, এই ছয় প্রকার বধকারণ হইতেছে। ৩১ যদি কোন
গরু রজ্জ্ববদ্ধ থাকিয়া প্রাণ ত্যাগ করে, তাহা হইলে গৃহকর্ত্তা অর্দ্ধ-
কৃচ্ছ্র ব্রতানুষ্ঠান করিবে। ৩২
নারিকেলের দড়ি শনের দড়ি মুঞ্জময় দড়ি অথবা লৌহাদি
শৃঙ্খল দ্বারা বৃষ বা গাভিকে কখনই বন্ধন করা কর্ত্তব্য নহে। যদি
কেহ বন্ধন করে, তাহা হইলে পরশু হস্তে লইয়া পার্শ্বে দণ্ডায়মান
থাকিবে। ৩৩ গোপশুকে দক্ষিণমুখ করিয়া কুশ দ্বারা বা কাশ
দ্বারা বন্ধন করিবে। যদি ঐ রজ্জুতে অগ্নি লাগিয়া গরু দগ্ধ হয়,
তাহা হইলে প্রায়শ্চিত্ত করিতে হয় না। ৩৪ যদি সেই স্থলে তৃণ-
নবম অধ্যায়। ৮৭
প্রেরয়ন্ কূপবাপীষু বৃক্ষচ্ছেদেযু পাতয়ন্।
গবাশনেষু বিক্রীণংস্ততঃ প্রাপ্নোতি গোবধম্ ॥ ৩৬ ॥
আরাধিতস্ত যঃ কশ্চিদ্ভিন্নকক্ষো যদা ভবেৎ।
শ্রবণং হৃদয়ং ভিন্নং ভগ্নো বা কূপসঙ্কটে ॥ ৩৭ ॥
কূপাদুক্রমণে চৈব ভগ্নো বা গ্রীবপাদয়োঃ।
স এব ম্রিয়তে তত্র ত্রীন্ পাদাংস্ত সমাচরেৎ ॥ ৩৮॥
কূপখাতে তটীবন্ধে নদীবন্ধে প্রপাসু চ।
পানীয়েষু বিপন্নানাং প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৩৯ ॥
রাশি থাকে ও ঐ রজ্জুসংলগ্ন অগ্নি তৃণে লাগিয়া গরু দগ্ধ হয়
তাহা হইলে পবিত্রতা কারণ গায়ত্রী জপ করিয়া পাপ হইতে
মুক্ত হইবে। ৩৫
যদি কেহ কূপমধ্যে বা তড়াগমধ্যে গরু প্রেরণ করে, যদি কেহ
বৃক্ষচ্ছেদ করিয়া গরুর উপর ফেলিয়া দেয়, যদি কেহ গোখাদকের
নিকট গরু বিক্রয় করে, তাহা হইলে সে সম্পূর্ণ গোহত্যা পাতকে
পাতকী হইবে। ৩৬ সম্পূর্ণ উদ্ধারের চেষ্টা করিলেও উক্ত সমুদায়
কারণে যদি কোন গরুর কক্ষদেশ কর্ণস্থান বা হৃদয় ভগ্ন হয়, কিম্বা
সেই গরু যদি দুর্ব্বিপাক- বশত কূপ সঙ্কটে পতিত হয়, ৩৭ অথবা
যদি কূপের জলাবতরণ পথে উঠিবার সময় গরুর গ্রীবা বা পদ
ভগ্ন হয়, এবং সেই কারণে যদি সেই সময় বা তৎপরে গরুর মৃত্যু
হয়, তাহা হইলে গোবধের ত্রিপাদ প্রায়শ্চিত্ত করিতে হইবে। ৩৮
কূপসন্নিহিত জল পানার্থ খাতে, সরোবরাদির বাঁধান ঘাটে নদীর
বাঁধান প্রদেশে, প্রপা অর্থাৎ অল্পজলাশয়ে, অথবা জল পানার্থ
৮৮ পরাশর সংহিতা।
কূপখাতে তটীখাতে দীর্ঘখাতে তথৈবচ।
অন্যেষু ধর্ম্মপাতেষু প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪০ ॥
বেশ্মদ্বারে নিবাসেষু যো নরঃ খাতমিচ্ছতি।
স্বকার্য্যগৃহখাতেষু প্রায়শ্চিত্তং বিনির্দ্দিশেৎ ॥ ৪১ ॥
নিশি বন্ধনিরুদ্ধেষু সর্পব্যাঘ্রহতেষু চ।
অগ্নিবিদ্যুদ্বিপন্নানাং প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪২ ॥
গ্রামঘাতে শরৌঘেন বেশ্মবন্ধনিপাতনে।
অতিবৃষ্টিহতানাঞ্চ প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪৩ ॥
সংগ্রামে প্রহতানাঞ্চ যে দগ্ধা বেশ্মকেষু চ।
কূপে গরুর মৃত্যু হইলে প্রায়শ্চিত্ত নাই। ৩৯ কূপ সন্নিহিত খাতে
নদী বা জলাশয়ের তট সন্নিহিত খাতে কোন দীর্ঘখাতে অথবা
সাধারণের জল পানার্থ খাতমাত্রে গরুর মৃত্যু হইলে তাহার প্রায়-
শ্চিত্ত নাই। ৪০ যদি কেহ বাটীর দ্বারের সম্মুখে বা বাটীর মধ্যে
খাত করে অথবা যদি কেহ আত্মকার্য্যের নিমিত্ত বা গৃহ প্রস্তুত
করিবার নিমিত্ত খাত করে, এবং তাহাতে যদি বৃষ বা গাভীর মৃত্যু
হয় তাহা হইলে সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করিতে হইবে। ৪১ রাত্রি কালে
গরুকে রোধ বা বন্ধন করিয়া রাখিলে যদি সেই গরু অগ্নি দ্বারা
বিদ্যুৎ দ্বারা ব্যাঘ্র দ্বারা বা সর্প দংশন দ্বারা প্রাণত্যাগ করে, তাহা
হইলে প্রায়শ্চিত্ত করিতে হয় না। ৪২ যদি শরনিকর দ্বারা গ্রাম
প্রপীড়িত হয়, যদি ঘর পড়িয়া যায়, যদি অতিবৃষ্টি হয়, তাহা
হইলে তিন কারণে গরুর মৃত্যু হইলে প্রায়শ্চিত্ত করিতে হয় না। ৪৩
যে সকল গরু সংগ্রামে নিহত হয়, যে সকল গরু গৃহ দাহে
নবম অধ্যায়। ৮৯
দাবাগ্নিগ্রামঘাতে বা প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪৪ ॥
যন্ত্রিতা গোশ্চিকিৎসার্থং মৃতগর্ভবিমোচনে।
যত্নে কৃতে বিপদ্যেত প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪৫ ॥
ব্যাপন্নানাং বহুনাঞ্চ বন্ধনে রোধনেহপি বা।
ভিষঙ্মিথ্যাপ্রচারে চ প্রায়শ্চিত্তং বিনির্দ্দিশেৎ ॥ ৪৬ ॥
গোব্রযাণাং বিপত্তৌ চ যাবন্তঃ প্রেক্ষকা জনাঃ।
ন বারয়ন্তি তাং তেষাং সর্ব্বেষাং পাতকং ভবেৎ ॥ ৪৭
একো হতো ধৈর্বহুভিঃ সমেতৈ-
র্ন জ্ঞায়তে যস্য হতোহভিধানাৎ।
দগ্ধ হইয়া মরে, যে সকল গরু গ্রাম রোধ দ্বারা বা দাবানল দ্বারা
প্রাণ পরিত্যাগ করে, তাহাদের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে হয়
না। ৪৪ যদি চিকিৎসার্থ গরুকে রুদ্ধ বা বদ্ধ করা যায়, যদি দূষিত
গর্ভ মোচন করাইতে হয়, তাদৃশ স্থলে যত্ন করিলেও যদি গরুর
মৃত্যু হয়, তাহা হইলে প্রায়শ্চিত্ত নাই। ৪৫
বহুসংখ্যা গাভি বা বৃষ এক স্থানে রুদ্ধ বা বদ্ধ করিয়া রাখিলে
অথবা গোচিকিৎসানভিজ্ঞ ব্যক্তি দ্বারা চিকিৎসা করাইলে যদি ঐ
গরু পঞ্চত্ব প্রাপ্ত হয়, তাহা হইলে সম্পূর্ণ গোবধের প্রায়শ্চিত্ত
করিতে হইবে। ৪৬ যে সময় বৃষ বা গাভির অপঘাত মৃত্যু হয়,
সে সময় যতগুলি মনুষ্য তাহা দেখিয়া বা শুনিয়া সাধ্যানুসারে
প্রতীকারের চেষ্টা না করে, তাহারা সকলেই গোহত্যা জনিত
পাতকে পাতকী হয়। ৪৭
যদি বহুলোক একত্র হইয়া কোন এক গাভি বা বৃষের অধি-
১২
৯০ পরাশর সংহিতা।
দিব্যেন তেষামুপলভ্য হন্তা
নিবর্ত্তনীয়ো নৃপসন্নিযুক্তৈঃ॥ ৪৮॥
একা চেদ্বহুভিঃ কাপি দৈবাদ্ধ্যাপাদিতা ভবেৎ।
পাদং পাদঞ্চ হত্যায়াশ্চরেযুস্তে পৃথক্ পৃথক্ ॥ ৪৯ ॥
হতেষু রুধিরং দৃশ্যং ব্যাধিগ্রস্তঃ কৃশো ভবেৎ।
নানা ভবতি দৃষ্টেষু এবমন্বেষণং ভবেৎ ॥ ৫০ ॥
মনুনা চৈবমেকেন সর্ব্বশাস্ত্রাণি জানতা।
প্রায়শ্চিত্তন্ত তেনোক্তং গোষু চান্দ্রায়ণং চরেৎ ॥ ৫১॥
কেশানাং রক্ষণার্থায় দ্বিগুণং গোব্রতং চরেৎ।
দ্বিগুণে ব্রত আদিষ্টে দক্ষিণা দ্বিগুণা ভবেৎ ॥ ৫২ ॥
ষ্ঠিত স্থানে লোষ্ট্র নিক্ষেপ বা যষ্টি প্রভৃতির আঘাত করে,
তাহাতে যদি গো হত্যা হয়, তাহা হইলে রাজা কর্মচারী দ্বারা
তাহাদিগের প্রত্যেককে দিব্য করাইয়া গোহত্যাকারী নিরূপণ
করিবেন। ৪৮ যদি এরূপ হয় যে, বহু ব্যক্তি দ্বারা একটী গো হত্যা
হইয়াছে, সেই গোহত্যাকারিদিগের মধ্যে প্রত্যেকেই সম্পূর্ণ গোব-
ধের চতুর্থাংশ প্রায়শ্চিত্ত করিবে। ৪৯ গো হত্যা হইলে তাহার
রক্ত পরীক্ষা করিতে হইবে এবং ইহাও নির্ণয় করিবে যে, সেই গরু
ব্যাধিগ্রস্ত বা কৃশ ছিল কি না। কারণ দোষবিশেষে নানাপ্রকার
পৃথক্ পৃথক্ প্রায়শ্চিত্তের বিধি আছে, অতএব এতৎসমুদায় সবি-
শেষ অনুসন্ধান করা নিতান্ত আবশ্যক। ৫০ একমাত্র সর্ব্বশাস্ত্রজ্ঞ
মনু বলিয়াছেন যে, গো হত্যা মাত্রেই চান্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান
করিবে। ৫১ গোহত্যার প্রায়শ্চিত্ত করিবার সময় যিনি কেশ রক্ষা
tized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
নবম অধ্যায়। ৯১
রাজা বা রাজপুত্রো বা ব্রাহ্মণো বা বহুশ্রুতঃ।
অকৃত্বা বপনং তস্য প্রায়শ্চিত্তং বিনির্দিশেৎ ॥ ৫৩ ॥
যস্য ন দ্বিগুণং দানং কেশশ্চ পরিরক্ষিতঃ।
তৎ পাপং তস্য তিষ্ঠেত বক্তা চ নরকং ব্রজেৎ ॥ ৫৪॥
যৎ কিঞ্চিৎ ক্রিয়তে পাপং সর্ব্বকেশেষু তিষ্ঠতি।
সর্ব্বান্ কেশান্ সমুদ্ধৃত্য চ্ছেদয়েদঙ্গুলিদয়ম্ ॥ ৫৫ ॥
এবং নারীকুমারীণাং শিরসো মুণ্ডনং স্মৃতম্।
ন স্ত্রিয়াঃ কেশবপনং ন দূরে শয়নাশনম্ ॥ ৫৬ ॥
ন চ গোষ্ঠে বসেদ্রাত্রৌ ন দিবা গা অনুব্রজেৎ।
করিতে ইচ্ছা করিবেন, তাঁহাকে দ্বিগুণ প্রায়শ্চিত্ত করিতে হইবে।
যে স্থলে দ্বিগুণ প্রায়শ্চিত্তের ব্যবস্থা হইবে, সে স্থলে দক্ষিণাও
দ্বিগুণ প্রদান করিতে হইবে। ৫২ রাজা রাজপুত্র বা জ্ঞানসম্পন্ন
ব্রাহ্মণকে কেশমুণ্ডন না করিয়া প্রায়শ্চিত্ত করিতে ব্যবস্থা দিবেন। ৫৩
যে ব্যক্তি দ্বিগুণ প্রায়শ্চিত্ত, ও দ্বিগুণ দক্ষিণা প্রদান না করিয়া কেশ
রক্ষা করিবে, সে ব্যক্তির পাপ পূর্ব্ববৎ অক্ষত থাকিবে এবং যে
ব্যক্তি তাদৃশ প্রায়শ্চিত্তের ব্যবস্থা প্রদান করিবে সে নরকগামী
হইবে। ৫৪ যাহা কিছু পাপ করা হয় তৎসমুদায় কেশ সমুদায়ের
অবস্থান করে। অতএব সমুদায় কেশ ধরিয়া অগ্রভাগের দুই অঙ্গুলি-
মাত্র চ্ছেদন করিবে। (ঈদৃশ ব্যবস্থা সকলের প্রতি দেওয়া হইবে
না।) ৫৫ যাঁহারা কুমারী বা পতিব্রতা নারী, তাঁহাদিগেরই মুণ্ডন
স্থলে এইরূপ ব্যবস্থা দিবে। এই সকল রমণীর সম্পূর্ণ মুণ্ডন দূরে
স্বতন্ত্র শয়ন বা স্বতন্ত্র ভোজনের বিধান নাই। ৫৬ রমণীরা
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
ized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
৯২ পরাশর সংহিতা।
নদীষু সঙ্গমে চৈব অরণ্যেষু বিশেষতঃ ॥ ৫৭ ॥
ন স্ত্রীণামজিনং বাসো ব্রতমেবং সমাচরেৎ ।
ত্রিসন্ধ্যাং স্নানমিত্যুক্তং সুরাণামর্চ্চনং তথা ॥ ৫৮ ॥
বন্ধুমধ্যে ব্রতং তাসাং কৃচ্ছ্র চান্দ্রায়ণাদিকম্ ।
গৃহেষু নিয়তং তিষ্ঠেচ্ছু চিন্নিয়মমাচরেৎ ॥ ৫৯ ॥
ইহ যো গোবধং কৃত্বা প্রচ্ছাদয়িতুমিচ্ছতি ।
স যাতি নরকং ঘোরং কালসূত্রমসং শয়ম্ ॥ ৬০ ॥
বিমুক্তো নরকাত্তস্মান্মর্ত্যলোকে প্রজায়তে ।
ক্লীবো দুঃখী চ কুষ্ঠী চ সপ্ত জন্মানি বৈ নরঃ ॥ ৬১ ॥
তস্মাৎ প্রকাশয়েৎ পাপং স্বধর্ম্মং সততং চরেৎ ।
রাত্রিতে গোষ্ঠে শয়ন করিবে না, দিবসেও গাভির বা বৃষের অনু-
গামিনী হইবে না। বিশেষত নদীতে জনসমাগম স্থলে বা অরণ্য
মধ্যে গমন করা তাহাদের অবিধেয়। ৫৭ স্ত্রীলোকেরা অজিন
পরিধান করিবে না। তাহারা ত্রিসন্ধ্যা স্নান ও দেবার্চ্চনা করিয়া
ব্রত অনুষ্ঠান করিবে। ৫৮ স্ত্রীলোকের কৃচ্ছ্র চান্দ্রায়ণ প্রভৃতি ব্রত
সমুদায় বন্ধুমধ্যেই সম্পন্ন করিতে হইবে। তাহারা নিয়ত গৃহে
অবস্থান পূর্ব্বক শুচি হইয়া নিয়ম পালন করিবে। ৫৯
ইহলোকে যে ব্যক্তি গোবধ করিয়া গোপন করিতে ইচ্ছা
করে, সে কালসূত্র নামক ঘোর নরকে গমন করে, সন্দেহ নাই। ৬০
ঐ ব্যক্তি পরে সেই নরক হইতে মুক্ত হইয়াও মর্ত্যলোকে মনুষ্য-
যোনিতে জন্ম পরিগ্রহ করিয়া সপ্তজন্ম পর্য্যন্ত ক্লীব দুঃখী ও কুষ্ঠ-
রোগাক্রান্ত হয়। ৬১ অতএব পাপ করিয়া প্রকাশ করিবে,
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
দশম অধ্যায়। ৯৩
স্ত্রীবালভৃত্যগোবিপ্রেষ্বতিকোপং বিবর্জয়েৎ ॥ ৬২ ॥ *
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে নবমোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
গোপন করিবে না। সর্ব্বদা নিজধর্ম্মের অনুষ্ঠান করিবে। স্ত্রী
জাতির প্রতি বালকের প্রতি ভৃত্যের প্রতি গোজাতির প্রতি ও
ব্রাহ্মণের প্রতি সাতিশয় কোপ করিবে না। ৬২
পরাশর সংহিতা নবম অধ্যায়
সমাপ্ত।
দশম অধ্যায়।
চাতুর্ব্বর্ণ্যস্য সর্ব্বত্র হীয়ং প্রোক্তা তু নিষ্কৃতিঃ।
অগম্যাগমনে চৈব শুদ্ধৌ চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ১ ॥
একৈকং হ্রাসয়েৎ পিণ্ডং কৃষ্ণে শুক্লে চ বর্দ্ধয়েৎ।
অমাবাস্যাং ন ভুঞ্জীত এষ চান্দ্রায়ণো বিধিঃ ॥ ২॥
ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি চতুর্বর্ণের প্রায়শ্চিত্ত বিধান কহি-
লাম। অগম্যাগমন করিলে তৎপাপ ক্ষয়ের নিমিত্ত চান্দ্রায়ণ
করিলে শুদ্ধিলাভ করিতে পারিবে। ১ কৃষ্ণপক্ষে প্রতিদিন এক
৯৪. পরাশর সংহিতা।
কুক্কুটাণ্ডপ্রমাণন্ত গ্রাসঞ্চ পরিকল্পয়েৎ।
অন্যথা ভাবদুষ্টস্য ন ধর্ম্মো নৈব শুধ্যতি ॥ ৩ ॥
প্রায়শ্চিত্তে ততশ্চীর্ণে কুৰ্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
গৌদ্বয়ং বস্ত্রযুগ্মঞ্চ দদ্যাদ্বিপ্রেষু দক্ষিণাম্ ॥ ৪ ॥
চাণ্ডালীঞ্চ শ্বপাকীঞ্চ হ্যভিগচ্ছতি যো দ্বিজঃ।
ত্রিরাত্রমুপবাসী স্যাদ্বিপ্রাণামনুশাসনাৎ ॥ ৫ ॥
সশিখং বপনং কুৰ্য্যাৎ প্রাজাপত্যত্রয়ং চরেৎ।
ব্রহ্মকূর্চ্চং ততঃ কৃত্বা কুৰ্য্যাদ্ব্রাহ্মণতর্পণম্ ॥ ৬ ॥
গায়ত্রীঞ্চ জপেন্নিত্যং দদ্যাদ্গোমিথুনদ্বয়ম্।
এক গ্রাস হ্রাস করিবে এবং শুক্লপক্ষে প্রতিদিন এক এক গ্রাস
বৃদ্ধি করিতে থাকিবে। অমাবস্যার দিবস ভোজন করিবে না।
এই বিধানানুসারে চান্দ্রায়ণ ব্রত অনুষ্ঠান করিবে। ২ এক এক
গ্রাসের পরিমাণ কুক্কুটাণ্ডসদৃশ হইবে। যদি কেহ ইহার অন্যথা-
চরণ করেন, তাহা হইলে ধর্ম্মশাস্ত্রের অভিপ্রায় বিরুদ্ধ হওয়াতে
ধর্ম্ম বা শুদ্ধি লাভ কিছুই হইবে না। ৩
প্রায়শ্চিত্ত অনুষ্ঠিত হইলে ব্রাহ্মণভোজন করাইবে। প্রত্যেক
ব্রাহ্মণকে দুইটী গাভি ও এক যোড়া বস্ত্র দক্ষিণা প্রদান করিবে। ৪
যে ব্রাহ্মণ চাণ্ডালী বা শ্বপাকী গমন করিবেন, তিনি ব্রাহ্মণের
আজ্ঞাক্রমে ত্রিরাত্র উপবাসী থাকিবেন। ৫ পরে তিনি শিখাসমেত
সমুদায় কেশ বপন করিয়া তিনটী প্রাজাপত্য ব্রত অনুষ্ঠান করি-
বেন। পরে ব্রহ্মকূর্চ্চের অনুষ্ঠান করিয়া ভোজনাদি দ্বারা ব্রাহ্মণ-
দিগকে পরিতুষ্ট করিবেন। ৬ তিনি নিয়ত গায়ত্রী জপ করিয়া
দশম অধ্যায়। ৯৫
বিপ্রায় দক্ষিণাং দদ্যাচ্ছুদ্ধিমাপ্নোত্যসংশয়ম্ ॥ ৭ ॥
ক্ষত্রিয়শ্চাপি বৈশ্যো বা চাণ্ডালীং গচ্ছতো যদি।
প্রাজাপত্যদ্বয়ং কুর্য্যাদ্দদ্যাদ্গোমিথুনস্তথা ॥ ৮ ॥
শ্বপাকীমথ চাণ্ডালীং শূদ্রো বৈ যদি গচ্ছতি।
প্রাজাপত্যং চরেৎ কৃচ্ছ্রং দদ্যাদ্গোমিথুনন্তথা ॥ ৯ ॥
মাতরং যদি গচ্ছেত ভগিনীং পুত্রিকাং তথা।
এতাস্তু মোহতো গত্বা ত্রীন্ কৃচ্ছ্রাংস্ত সমাচরেৎ ॥ ১০
চান্দ্রায়ণত্রয়ং কুর্য্যাচ্ছিঙ্গচ্ছেদেন শুধ্যতি।
মাতৃষ্বস্বগমে চৈব আত্মভেদনিদর্শনম্ ॥ ১১ ॥
অজ্ঞানাতাস্তু যো গচ্ছেৎ কুর্য্যাচ্চান্দ্রায়ণদ্বয়ম্।
ব্রাহ্মণকে একটী বৃষ ও একটী গাভী দক্ষিণা প্রদান পূর্ব্বক পাপ
হইতে মুক্তিলাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। ৭
যদি কোন ক্ষত্রিয় বা বৈশ্য চাণ্ডালী গমন করে, তাহা হইলে
দুইটী প্রাজাপত্য ব্রত করিয়া ব্রাহ্মণকে একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। ৮ যদি কোন শূদ্র, শ্বপাকী অথবা চাণ্ডালী
গমন করে, তাহা হইলে কৃচ্ছ্র প্রাজাপত্য ব্রত অনুষ্ঠান করিবে
এবং একটী বৃষ সহিত একটী গাভি দক্ষিণা প্রদান করিতে হইবে। ৯
যদি কোন ব্যক্তি মোহবশতঃ মাতৃগমন ভগিনী গমন বা কন্যা গমন
করে, তাহা হইলে তিনটা কৃচ্ছ্র ব্রত করিবে। ১০ পরে তিনটী
চান্দ্রায়ণ ব্রত করিয়া লিঙ্গচ্ছেদ করিলে শুদ্ধিলাভ করিতে
পারিবে। যে ব্যক্তি জ্ঞান পূর্ব্বক মাতৃষ্বসা (মাসী) গমন করিবে,
তাহার লিঙ্গচ্ছেদ প্রায়শ্চিত্ত হইবে। ১১ পরাশরের মত এই যে,
৯৬ পরাশর সংহিতা।
দশগোমিথুনং দদ্যাচ্ছুদ্ধিঃ পারাশরোহব্রবীৎ ॥ ১২ ॥
পিতৃদারান্ সমারুহ্য মাতুরাপ্তাঞ্চ ভ্রাতৃজাম্।
গুরুপত্নীং স্নুষাঞ্চৈব ভ্রাতৃভার্য্যাং তথৈবচ ॥ ১৩ ॥
মাতুলানীং সগোত্রাঞ্চ প্রাজাপত্যত্রয়ংচরেৎ।
গোদ্বয়ং দক্ষিণাং দত্ত্বা শুধ্যতে নাত্র সংশয়ঃ ॥ ১৪ ॥
পশুবেশ্যাদিগমনে মহিষ্যুষ্ট্রীকপীংস্তথা।
খরীঞ্চ শুকরীং গত্বা প্রাজাপত্যং সমাচরেৎ ॥ ১৫ ॥
গোগামী চ ত্রিরাত্রেণ গামেকং ব্রাহ্মণে দদৎ।
মহিষ্যুষ্ট্রিখরীগামী ত্বহোরাত্রেণ শুধ্যতি ॥ ১৬ ॥
যে ব্যক্তি অজ্ঞান বশত মাতৃস্বসা গমন করিবে, তাহাকে দুইটী
চান্দ্রায়ণ করিতে হইবে এবং সে দশটী বৃষ ও দশটী গাভি প্রদান
করিলে শুদ্ধিলাভ করিতে পারিবে। ১২
যে ব্যক্তি বিমাতৃ গমন করিবে, মাতার সহচরী গমন করিবে,
ভ্রাতৃকন্যা গমন করিবে, গুরুপত্নী গমন করিবে, পুত্রবধূ গমন
করিবে, ভ্রাতৃপত্নী গমন করিবে, মাতুলানী গমন করিবে অথবা
স্বগোত্র সমুৎপন্না কোন কন্যা গমন করিবে, তাহাকে তিনটী
প্রাজাপত্য ব্রত করিতে হইবে। ১৩ • পরে গো মিথুন দক্ষিণা
প্রদান করিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে, সন্দেহ নাই। ১৪
যে ব্যক্তি পশু বেশ্যা প্রভৃতি গমন করিবে, যে ব্যক্তি মহিষী
উষ্ট্রী বানরী গর্দ্দভী বা শূকরী গমন করিবে, তাহাকে, প্রাজা-
পত্য ব্রত আচরণ করিতে হইবে। ১৫ যে ব্যক্তি গাভী গমন
করিবে, তাহাকে ত্রিরাত্রি উপবাস পূর্ব্বক একটী গোদান করিতে
দশম অধ্যায়। ৯৭
ডামরে সমরে বাপি দুর্ভিক্ষে বা জনক্ষয়ে।
বন্দিগ্রাহে ভয়ার্ত্তে বা সদা স্বস্ত্রীং নিরীক্ষয়েৎ ॥ ১৭ ॥
চাণ্ডালৈঃ সহ সম্পর্কং যা নারী কুরুতে ততঃ।
বিপ্রান্ দশ বরান্ গত্বা স্বকং দোষং প্রকাশয়েৎ ॥ ১৮ ॥
আকণ্ঠসম্মিতে কূপে গোময়োদককদ্দমে।
তত্র স্থিত্বা নিরাহারা ত্বেকরাত্রেণ নিষ্ক্রমেৎ ॥ ১৯ ॥
সশিখং বপনং কৃত্বা ভুঞ্জীয়াদ্ যাবকৌদনম্।
ত্রিরাত্রমুপবাসিত্বা হ্যেকরাত্রং জলে বসেৎ ॥ ২০ ॥
শঙ্খপুষ্পীলতামূলং পত্রঞ্চ কুসুমং ফলম্।
সুবর্ণং পঞ্চগব্যঞ্চ কাথয়িত্বা’ পিবেজ্জলম্ ॥ ২১ ॥
হইবে। যদি কেহ মহিষী গমন উষ্ট্রী গমন বা খরী গমন করে, তাহা
হইলে এক দিবারাত্র উপবাস করিয়া সে শুদ্ধি লাভ করিতে
পারিবে। ১৬
ডামর অর্থাৎ পরস্পর মারামারি কাটাকাটির সময় সংগ্রামের
সময় দুর্ভিক্ষের সময় মারীভয়ের সময় বিপক্ষ ভূপাল কর্তৃক বন্দী
করিয়া লইয়া যাইবার সময় ও ভয়োপস্থিতির সময় সর্ব্বদা নিজ
পত্নীকে নিরীক্ষণ করিবে। ১৭ যে নারী চাণ্ডালের সহিত সংসর্গ
করিবে, প্রধান প্রধান দশ জন ব্রাহ্মণের নিকট গমন করিয়া
তাহাকে নিজ দোষ প্রকাশ করিতে হইবে। ১৮ গোময় জল দ্বারা
কদ্দমময় কূপ মধ্যে সে কণ্ঠ দেশ পর্য্যন্ত ডুবাইয়া একরাত্রি নিরা-
হারা থাকিয়া পশ্চাৎ তাহা হইতে উত্থিতা হইবে। ১৯ পরে শিখা-
সমেত সমুদায় মস্তক মুণ্ডন করিয়া যাবকৌদন ভোজন করিবে।
১৩
৯৮ পরাশর সংহিতা।
একভক্তং চরেৎ পশ্চাদ্যাবৎ পুষ্পবতী ভবেৎ।
ব্রতং চরতি যদ্যাবত্তাবৎ সংবসতে বহিঃ ॥ ২২ ॥
প্রায়শ্চিত্তে ততশ্চীর্ণে কুৰ্য্যাদ্ব্রাহ্মণভোজনম্।
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাচ্ছুদ্ধিঃ পারাশরোহব্রবীৎ ॥ ২৩ ॥
চাতুর্ব্বর্ণ্য নারীণাং কৃচ্ছ্র চান্দ্রায়ণং ব্রতম্।
যথা ভূমিস্তথা নারী তস্মাত্তাং ন তু দূষয়েৎ ॥ ২৪ ॥
বন্দিগ্রাহেণ যা ভুক্তা হত্বা বদ্ধা বলাদ্ভয়াৎ।
কৃত্বা সান্তপনং কৃচ্ছ্রং শুধ্যেৎ পারাশরোহব্রবীৎ ॥ ২৫॥
অনন্তর ত্রিরাত্রি উপবাস করিয়া একরাত্রি জলে বাস করিবে। ২০
তৎপরে শঙ্খপুষ্পী লতার মূল পত্র ফল ও পুষ্প এবং সুবর্ণ ও
পঞ্চগব্য একত্র নিষ্পেষিত করিয়া তাহার কাথ পান করিবে। ২১
পরে সে পর্য্যন্ত ঋতুমতী না হয়, সে পর্য্যন্ত এক পাকে একবার মাত্র
আহার করিয়া থাকিবে। যে পর্য্যন্ত এই ব্রতানুষ্ঠান করিবে, সে
পর্য্যন্ত গৃহে প্রবেশ করিতে পারিবে না, সে পর্য্যন্ত তাহাকে
বাহিরেই বাস করিতে হইবে। ২২
এইরূপে ব্রতানুষ্ঠান সম্পূর্ণ হইলে ব্রাহ্মণ ভোজন করাইয়া
একটী বৃষ ও একটী গাভি দক্ষিণা প্রদান করিতে হইবে। পরা-
শরের মত এই যে, এইরূপ প্রায়শ্চিত্ত করিলে শুদ্ধি লাভ করিতে
পারে। ২৩ চতুবর্ণের স্ত্রী দূষিতা হইলে কৃচ্ছ্র চান্দ্রায়ণ ব্রত অনু-
ষ্ঠান করিবে। ভূমি ও নারী উভয়েই সমান। এই উভয়কে এক
কালে দূষিত ও অপবিত্র জ্ঞান করিবে না। ২৪ যে নারীকে বন্দী
করিয়া লইয়া গিয়া অন্যে উপভোগ করিয়াছে, যে নারী
দশম অধ্যায়। ৯৯
সকৃদ্ভুক্তা তু যা নারী নেচ্ছন্তী পাপকর্ম্মভিঃ।
প্রাজাপত্যেন শুধ্যেত ধাতুপ্রস্রবণেণ তু॥ ২৬॥
পতত্যর্দ্ধং শরীরস্য যস্য ভাৰ্য্যা সুরাং পিবেৎ।
পতিতার্দ্ধশরীরস্য নিষ্কৃতির্ন বিধীয়তে॥ ২৭॥
গায়ত্রীং জপম্মানস্তু কৃচ্ছ্রং সান্তপনং চরেৎ॥ ২৮॥
গোমূত্রং গোময়ং ক্ষীরং দধি সর্পিঃ কুশোদকম্।
একরাত্র্যপবাসশ্চ কৃচ্ছ্রং সান্তপনং স্মৃতম্॥ ২৯॥
জারেণ জনয়েদ্গর্ভং গতে ত্যক্তে মৃতে পতৌ।
তাং ত্যজেদপরে রাষ্ট্রে পতিতাং পাপকারিণীম্॥৩০॥
প্রহার দ্বারা বন্ধন দ্বারা বল দ্বারা ও ভয় প্রদর্শন দ্বারা উপভুক্তা
হইয়াছে, পরাশর বলেন, কৃচ্ছ্র সান্তপন ব্রত করিয়া সে শুদ্ধি লাভ
করিতে পারিবে। ২৫ যে নারী পরপুরুষ কর্তৃক একবারমাত্র উপ-
ভু্ক্তা হইয়াছে এবং যে নারী পরে আর পাপ কর্ম্ম করিতে ইচ্ছা
করে না, সে একটী মাত্র প্রাজাপত্য ব্রত দ্বারা ও ঋতু প্রস্রবণ
দ্বারা শুদ্ধি লাভ করিবে। ২৬ যাহার ভার্য্যা সুরাপান করিবে,
তাহার শরীরের অর্দ্ধাংশ পতিত হইবে। যাহার শরীরের অর্দ্ধাংশ
পতিত হইয়াছে, তাহাকে নরকগামী হইতে হইবে। ২৭
যখন কৃচ্ছ সান্তপন ব্রতাচরণ করিবে, তখন নিয়ত গায়ত্রী
জপ করিতে হইবে। ২৮ এই কৃচ্ছ্র সান্তপন ব্রতের সময় গোমূত্র
গোময় দুগ্ধ দধি ঘৃত ও কুশজল পান করিয়া এক রাত্রি উপবাস
করিতে হইবে। ২৯ ভর্ত্তা বিদেশ গমন করিলে, ভর্ত্তার মৃত্যু
১০০ পরাশর সংহিতা।
ব্রাহ্মণী তু যদা গচ্ছেৎ পরপুংসা সমন্বিতা।
সা তু নষ্টা বিনির্দ্দিষ্টা ন তস্যাগমনং পুনঃ॥ ৩১ ॥
কামাম্মোহাদ্যদা গচ্ছেত্ত্যক্ত্বা বন্ধূন্ সুতান্ পতিম্।
সা তু নষ্টা পরে লোকে মানুষেষু বিশেষতঃ॥ ৩২ ॥
দশমে তু দিনে প্রাপ্তে প্রায়শ্চিত্তং ন বিদ্যতে।
দশাহং ন ত্যজেন্নারী ত্যজেন্নষ্টশ্রুতা তথা ॥ ৩৩ ॥
ভর্ত্তা চৈব চরেৎ কৃচ্ছ্রং কৃচ্ছ্রার্দ্ধং চৈব বান্ধবাঃ।
হইলে অথবা ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া যে নারী জারজগর্ভ ধারণ
করে, পতিতা পাপকারিণী সেই নারীকে ভিন্ন রাজ্যে পরিত্যাগ
করিবে। ৩০
যদি কোন ব্রাহ্মণী পরপুরুষের সহিত বাহির হইয়া যায়, তাহা
হইলে তাহাকে নষ্টা বলা যায়। তাহাকে আর পুনর্ব্বার গৃহে
লওয়া যাইতে পারে না। ৩১ যদি কোন রমণী কামহেতু ও মোহ-
হেতু ভর্ত্তাকে পুত্রগণকে ও বন্ধুগণকে পরিত্যাগ করিয়া গমন করে,
তাহার ইহলোক ও পরলোক নষ্ট হয়। ৩২ যদি কোন নারী
ভর্ত্তাকে বা পুত্রদিগকে পরিত্যাগ পূর্ব্বক স্বয়ং বাহির হইয়া যায়
এবং যদি সে দশ দিনের মধ্যে গৃহে প্রত্যাগমন না করে, তাহা
হইলে তাহার আর প্রায়শ্চিত্ত দ্বারা শুদ্ধি নাই। অতএব নারীর
কর্ত্তব্য এই যে, দশ দিবস ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া অন্যত্র গিয়া
থাকিবে না। যে নারী ভর্ত্তাকে পরিত্যাগ করিয়া দশ দিবস পর্যন্ত
অন্যত্র বাস করে, তাহাকে ভ্রষ্টা বলা যায়। ৩৩ ঈদৃশ নারীর
tized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalg
দশম অধ্যায়। ১০১
তেষাং ভুক্ত্বা চ পীত্বা চ অহোরাত্রেণ শুধ্যতি ॥ ৩৪ ॥
ব্রাহ্মণী তু যদা গচ্ছেৎ পরপুংসা বিবর্জিতা।
গত্বা পুংসাং শতং যাতি ত্যজেয়ুস্তান্তু গোত্রিণঃ ॥৩৫॥
পুংসো যদি গৃহং গচ্ছেত্তদশুদ্ধং গৃহং ভবেৎ।
পিতৃমাতৃগৃহং যচ্চ জারস্যৈব তু তদ্গৃহম্ ॥ ৩৬ ॥
উল্লিখ্য তদ্গৃহং পশ্চাৎ পঞ্চগব্যেন শুধ্যতি।
ত্যজেন্মৃন্ময়পাত্রাণি বস্ত্রং কাষ্ঠঞ্চ শোধয়েৎ ॥ ৩৭ ॥
সম্ভারান্ শোধয়েৎ সর্ব্বান্ গোকেতৈশ্চ ফলোদ্ভবান্।
সহিত পুনর্ব্বার সংসর্গ করিলে ভর্ত্তাকে কৃচ্ছ্রব্রত এবং তাহার
বন্ধুদিগকে অর্দ্ধকৃচ্ছ্রব্রতানুষ্ঠান করিতে হইবে। যে সকল ব্যক্তি
ইহাদিগের অন্নভোজন বা জলপান করিবে তাহাদিগকে এক
দিবারাত্র উপবাস করিতে হইবে। ইহা দ্বারা তাহারা তৎসংসর্গ-
জনিত পাপ হইতে মুক্ত হইতে পারিবে। ৩৪
যদি কোন ব্রাহ্মণী পরপুরুষের সমভিব্যাহারিণী না হইয়া
একাকিনী বহির্গতা হইয়া যায় এবং যদি সে এক শত পুরুষের
সহিত সংসর্গ করে, তাহা হইলে তাহার জ্ঞাতিরা তাহাকে পরি-
ত্যাগ করিবে। ৩৫ এই নারী যদি কোন উপপতির গৃহে অব-
স্থান করে, তাহা হইলে সেই গৃহ অপবিত্র হইবে। যদি সেই
উপপতির গৃহকে পিতামাতার গৃহ বলিয়া পশ্চাৎ। ৩৬ উল্লেখ
করে, তাহা হইলে পঞ্চগব্য দ্বারা সেই গৃহ পবিত্র হইতে পারে।
পরন্তু সেই গৃহস্থিত মৃন্ময়পাত্র সমুদায় পরিত্যাগ পূর্ব্বক বস্ত্র ও
কাষ্ঠময় দ্রব্য শোধন করিয়া লইবে। ৩৭ ফল ও আর আর সমু-
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry
১০২ পরাশর সংহিতা।
তাম্রাণি পঞ্চগব্যেন কাংস্যানি দশ ভস্মভিঃ ॥ ৩৮ ॥
প্রায়শ্চিত্তং চরেদ্বিপ্রো ব্রাহ্মণৈরুপপাদিতম্ ।
গোদ্বয়ং দক্ষিণাং দদ্যাৎ প্রাজাপত্যং সমাচরেৎ ॥৩৯॥
ইতরেষামহোরাত্রং পঞ্চগব্যেন শোধনম্ ।
সপুত্রঃ সহভৃত্যশ্চ কুর্য্যাদ্ব্রাহ্মণভোজনম্ ॥ ৪০ ॥
আকাশং বায়ুরগ্নিশ্চ মেধ্যং ভূমিগতং জলম্ ।
ন দুষ্যন্তীহ দর্ভাশ্চ যজ্ঞেষু চমসাস্তথা ॥ ৪১ ॥
উপবাসৈর্ব্ৰ তৈঃ পুণ্যৈঃ স্নানসন্ধ্যাৰ্চনাদিভিঃ।
দায় দ্রব্য গোকেশ দ্বারা শোধন করিবে। তাম্রপাত্র সমুদায় পঞ্চ-
গব্য দ্বারা এবং কাংস্যপাত্র সমুদায় ভস্ম সহযোগে দশবার মার্জ্জন
দ্বারা শোধিত হইবে। ৩৮ পরে যে ব্রাহ্মণের গৃহে ঐ ব্যভিচা-
রিণী বাস করিয়াছিল, সেই ব্রাহ্মণ, ব্রাহ্মণের নিকট ব্যবস্থা লইয়া
একটা প্রাজাপত্যব্রত আচরণ করিয়া একটী বৃষ ও একটী গাভি
দক্ষিণা প্রদান করিবে। ৩৯ ঐ ব্যভিচারিণী যদি ইতর জাতির
গৃহে বাস করিয়া থাকে তাহা হইলে সে এক দিবারাত্র উপবাস
করিয়া পঞ্চগব্য দ্বারা শুদ্ধিলাভ করিতে পারিবে। পরে সেই ব্যক্তি
স্বয়ং ও তাহার পুত্র ভৃত্য প্রভৃতি পরিবারগণ সকলেই ব্রাহ্মণ-
ভোজন করাইবে। ৪০
আকাশ বায়ু অগ্নি ভূমিস্থিত জল দর্ভ ও যজ্ঞস্থিত চমস্,
এ সমুদায় অপবিত্র হয় না। ৪১ ব্রাহ্মণগণ সকল সময়েই উপ-
একাদশ অধ্যায়। ১০৩
জপৈর্হোমৈস্তথা দানৈঃ শুধ্যন্তে ব্রাহ্মণাঃ সদা ॥ ৭২ ॥
ইতি পারাশরে ধর্ম্মশাস্ত্রে দশমোহধ্যায়ঃ
সমাপ্তঃ।
বাস দ্বারা ব্রত দ্বারা পুণ্যকর্ম্ম দ্বারা স্নান দ্বারা সন্ধ্যাবন্দন দ্বারা
পূজা দ্বারা জপ দ্বারা হোম দ্বারা শুদ্ধি লাভ করেন। ৪২
পরাশর সংহিতা দশম অধ্যায়
সমাপ্ত।
একাদশ অধ্যায়।
অমেধ্যরেতো গোমাংসং চাণ্ডালান্নমথাপি বা।
যদি ভুক্তন্তু বিপ্ৰেণ কৃচ্ছ্রং চান্দ্রায়ণঞ্চরেৎ ॥ ১ ॥
তথৈব ক্ষত্রিয়ো বৈশ্যস্তদর্দ্ধন্ত সমাচরেৎ।
শূদ্রোহপ্যেবং যদা ভুঙ্ক্তে প্রাজাপত্যং সমাচরেৎ ॥২॥
ব্রাহ্মণ যদি অপবিত্র রেত গোমাংস অথবা চাণ্ডালান্ন ভোজন
করে, তাহা হইলে কৃচ্ছ চান্দ্রায়ণ ব্রত আচরণ করিবে। ১ যদি
ক্ষত্রিয় জাতি বা বৈশ্য জাতি ঐ সমুদায় ভোজন করে, তাহা
হইলে তাহার অর্দ্ধ প্রায়শ্চিত্ত করিবে। যদি শূদ্র জাতি ঐ সমু-