विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 347, कुल 392 में से
संदर्भ में पढ़ेंনবম অধ্যায়। ৮৯
দাবাগ্নিগ্রামঘাতে বা প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪৪ ॥
যন্ত্রিতা গোশ্চিকিৎসার্থং মৃতগর্ভবিমোচনে।
যত্নে কৃতে বিপদ্যেত প্রায়শ্চিত্তং ন বিদ্যতে ॥ ৪৫ ॥
ব্যাপন্নানাং বহুনাঞ্চ বন্ধনে রোধনেহপি বা।
ভিষঙ্মিথ্যাপ্রচারে চ প্রায়শ্চিত্তং বিনির্দ্দিশেৎ ॥ ৪৬ ॥
গোব্রযাণাং বিপত্তৌ চ যাবন্তঃ প্রেক্ষকা জনাঃ।
ন বারয়ন্তি তাং তেষাং সর্ব্বেষাং পাতকং ভবেৎ ॥ ৪৭
একো হতো ধৈর্বহুভিঃ সমেতৈ-
র্ন জ্ঞায়তে যস্য হতোহভিধানাৎ।
দগ্ধ হইয়া মরে, যে সকল গরু গ্রাম রোধ দ্বারা বা দাবানল দ্বারা
প্রাণ পরিত্যাগ করে, তাহাদের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে হয়
না। ৪৪ যদি চিকিৎসার্থ গরুকে রুদ্ধ বা বদ্ধ করা যায়, যদি দূষিত
গর্ভ মোচন করাইতে হয়, তাদৃশ স্থলে যত্ন করিলেও যদি গরুর
মৃত্যু হয়, তাহা হইলে প্রায়শ্চিত্ত নাই। ৪৫
বহুসংখ্যা গাভি বা বৃষ এক স্থানে রুদ্ধ বা বদ্ধ করিয়া রাখিলে
অথবা গোচিকিৎসানভিজ্ঞ ব্যক্তি দ্বারা চিকিৎসা করাইলে যদি ঐ
গরু পঞ্চত্ব প্রাপ্ত হয়, তাহা হইলে সম্পূর্ণ গোবধের প্রায়শ্চিত্ত
করিতে হইবে। ৪৬ যে সময় বৃষ বা গাভির অপঘাত মৃত্যু হয়,
সে সময় যতগুলি মনুষ্য তাহা দেখিয়া বা শুনিয়া সাধ্যানুসারে
প্রতীকারের চেষ্টা না করে, তাহারা সকলেই গোহত্যা জনিত
পাতকে পাতকী হয়। ৪৭
যদি বহুলোক একত্র হইয়া কোন এক গাভি বা বৃষের অধি-
১২