सामग्री पर जाएँ
सर्वकोश
संग्रह पर लौटें

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

[ ২ ]
পরিবেদন দোষ ৩৪
বিধবা বিবাহ ব্যবস্থা ৩৫
বিধবার ব্রহ্মচর্য্য প্রশংসা ৩৫
বিধবার সহমরণ প্রশংসা ৩৫
কুক্কুর দংশন করিলে প্রায়শ্চিত্ত ৩৬
সাগ্নি ব্রাহ্মণের অপমৃত্যু হইলে দহনবহনাদি ব্যবস্থা ৩৮
শ্রৌতাগ্নিসংস্কার ৩৯
জীব বিশেষ হত্যার বিশেষ বিশেষ প্রায়শ্চিত্ত ৪২
চণ্ডালাদির সহিত সম্ভাষণ প্রভৃতির প্রায়শ্চিত্ত ৪৬
ব্রাহ্মণের ব্রণ স্থানে কৃমি হইলে প্রায়শ্চিত্ত ৫১
ব্রাহ্মণ প্রশংসা ৫২
ভোজন ব্যবস্থা ও অন্নের দোষাদোষ ৫৫
দ্রব্য শুদ্ধি ৫৮
কন্যাদানের কালাকাল নিরূপণ ৫৯
সূতিকা রজস্বলা প্রভৃতি স্পর্শদোষ ৬০
দ্রব্য শুদ্ধি ৬২
আপৎকালে ধর্ম্মানুষ্ঠানে দোষাভাব ৬৬
প্রায়শ্চিত্ত ব্যবস্থা গ্রহণ প্রণালী ৬৭
প্রায়শ্চিত্ত প্রণালী ৭৫
প্রাজাপত্য ব্রত ৭৭
গোপালন ব্যবস্থা ৭৯
গোবধ প্রায়শ্চিত্ত ৮০
মুণ্ডন ব্যবস্থা ৯০
নারীদিগের প্রায়শ্চিত্ত ব্যবস্থা ৯১
গোবধ করিয়া গোপনে দোষ ৯৩
অগম্যাগমন প্রায়শ্চিত্ত ৯৬
ব্যভিচারিণীর প্রায়শ্চিত্ত ৯৭

[ ৩ ]
অভক্ষ্য ভক্ষণ প্রায়শ্চিত্ত ১০৩
ব্রহ্মকূর্চ্চ নিরূপণ ১০৯
দূষিত তড়াগাদি শোধন ১১১
দূষিত তড়াগাদির জলপান প্রায়শ্চিত্ত ১১২
অপচ প্রভৃতি ব্রাহ্মণের অন্নগ্রহণে প্রায়শ্চিত্ত ১১৩
ব্রাহ্মণাবমাননায় দোষ ১১৪
দুঃস্বপ্নদর্শনাদির প্রায়শ্চিত্ত ১১৬
বিণ্মুত্র সুরা প্রভৃতি ভক্ষণ প্রায়শ্চিত্ত ১১৬
পঞ্চবিধ স্নান কথন ১১৭
আচমন ব্যবস্থা ১১৯
স্নান দান ব্যবস্থা ১২০
ব্রহ্মণ্য নাশের হেতু ১২২
গৃহস্থের কর্ত্তব্য ১২৩
পত্নীকে মা বলিয়া ত্যাগ পূর্ব্বক পুনর্গ্রহণের প্রায়শ্চিত্ত ১২৬
অন্নভোজন ব্যবস্থা ১২৭
ভূমিতে রেতঃপাত করিবার প্রায়শ্চিত্ত ১২৮
ব্রহ্মহত্যা প্রায়শ্চিত্ত ১২৮
মদ্য পানের প্রায়শ্চিত্ত ১৩০
সুবর্ণ হরণের প্রায়শ্চিত্ত ১৩০
গ্রন্থ সমাপ্তি ১৩১

gitized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalgao
(पृष्ठम् रिक्तम् / This page is blank)
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

দুরূহ শব্দের অর্থ।
১। ৫ বদরিকাশ্রম,—তীর্থবিশেষ। নারায়ণ ও ব্যাসের আশ্রম।
যথা, নারায়ণো বিভূর্বিষ্ণুঃ শাশ্বতঃ পুরুষোত্তমঃ। তস্যাতি-
যশসঃ পুণ্যাং বিশালাং বদরীমনু। আশ্রমঃ খ্যাযতে পুণ্যস্ত্রিষু
লোকেষু বিশ্ৰুতঃ॥ ইতি মহাভারতে বনপৰ্ব্ব।
১। ৬ সমাকীর্ণ,—ব্যাপ্ত।
১। ৭ সিদ্ধগণ,—যাঁহারা অণিমা লঘিমা প্রভৃতি অষ্টবিধসিদ্ধি
লাভ করিয়াছেন।
১। ১৯ কল্প,—৪৩২০০০ বৎসরে কলিযুগ, ইহার দ্বিগুণ অর্থাৎ
৮৬৪০০০ বৎসরে দ্বাপর যুগ, ত্রিগুণ অর্থাৎ ১২৯৬০০০ বৎসরে
ত্রেতাযুগ, চতুৰ্গুৰ্ণ অর্থাৎ ১৭২৮০০০ বৎসরে সত্যযুগ হয়।
এই চতুৰ্যুগের সমষ্টি অর্থাৎ ৪৩২০০০০ বৎসরে এক কল্প
হয়। প্রত্যেক কল্পের ভিন্ন ভিন্ন নাম আছে। এক্ষণে শ্বেত-
বরাহ কল্পের সত্য ত্রেতা ও দ্বাপর যুগ অতীত হইয়াছে।
বর্ত্তমান কলিযুগেরও ৪৯৭৯ বৎসর ৬ মাস গিয়াছে। আর
৪২৭০২০ বৎসর ৬ মাস পরে শ্বেতবরাহ কল্প অতীত হইবে।
১। ১৯ শ্ৰুতি,—বেদ।
১। ১৯ স্মৃতি,—মহর্ষিপ্রণীত ব্যবস্থাপক ধর্ম্মশাস্ত্র।
১। ১৯ সদাচার,—ধর্ম্মানুগত আচার ব্যবহার।
১। ৩১ অগ্নিহোত্র,—যজ্ঞবিশেষ। এই যজ্ঞ দুই প্রকার, মাসসাধ্য
ও যাবজ্জীবন সাধ্য। যজুর্বেদে ইহার প্রয়োগ ও মন্ত্র আছে।

৯০
১ । ৩৮ স্বাধ্যায়,—বেদাধ্যায়ন।
১ । ৩৮ বৈশ্বদেব,—বিশ্বদেবের অর্চ্চনা। বিশ্বদেব সম্বন্ধি
হোমাদি। আহ্নিকপ্রয়োগতত্ত্বে ইহার প্রয়োগাদি আছে।
১ । ৪১ চরণ,—বেদের অংশ, অর্থাৎ কোন্ বেদী। চরণব্যূহ ও
চরণব্যূহভাষ্য দেখ।
১ । ৪৪ বৈশ্বদেব বলি,—গৃহস্থের কর্ত্তব্য বিশ্বদেবের অর্চ্চনা।
১ । ৪৫ যতি,—যে সকল অবধূত ব্রহ্মমন্ত্রোপাসক, তাঁহারা যদিও
গৃহস্থাশ্রমে থাকেন, তথাপি তাঁহাদিগকে যতি বলা যায়।
একসহস্র ব্রহ্মচারী, একশত বানপ্রস্থ, এক কোটি ব্রাহ্মণ,
এক জন যতি, ইঁহারা পরম্পর তুল্য।
১ । ৪৭ ভিক্ষুক,—ভিক্ষুক দ্বিবিধ, ব্রহ্মাবধূত ও শৈবাবধূত। ইঁহারা
পূর্ণ হইলে পরমহংস শব্দবাচ্য হন, অপূর্ণ হইলে ইঁহাদিগকে
পরিব্রাজক বা পরিব্রাট্ বলা যায়।
১ । ৫৩ বেদাঙ্গ,—শিক্ষাশাস্ত্র, কল্পশাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, নিরুক্ত,
জ্যোতিঃশাস্ত্র ও ছন্দঃশাস্ত্র, এই সমুদায় শাস্ত্র বেদাঙ্গ বলিয়া
নির্দ্দিষ্ট হইয়া থাকে।
১ । ৫৪ সর্ব্বকামপ্রদায়িনী,—সর্ব্বাভিলাষপরিপূরিকা।
১ । ৫৬ অনৃতচারী,—যিনি মিথ্যা ব্যবহার করেন।
১ । ৫৯ অঙ্গারকার,—যাহারা গাছ কাটিয়া পোড়াইয়া কয়লা
প্রস্তুত করে।
১ । ৬২ তক্র,—ঘোল।
২ । ২ ষট্কর্ম্ম,—স্নান, জপ, হোম, অধ্যয়ন, দেবপূজা ও অতিথি-
সেবা, ইহাকে ষট্কর্ম্ম বলা যায়। ১।৩৮ মূল দেখ।
২ । ৫ দৃপ্ত,—বলগর্ব্বিত।

১০
২। ৬ স্নাতক,—স্নাতক তিন প্রকার। যিনি বেদ অধ্যয়ন করিয়া
গৃহস্থাশ্রমে প্রবেশ করেন, তিনি ব্রতস্নাতক। যিনি ঐ ব্রহ্ম-
চর্য্যের পর গুরুকুলে থাকেন, তিনি বিদ্যাস্নাতক। তদ্ভিন্ন
ব্রহ্মচারীকে উভয়স্নাতক বলা যায়।
২। ৭ পঞ্চযজ্ঞ,—গৃহস্থের কর্ত্তব্য পাঁচ প্রকার যজ্ঞ। যথা ব্রহ্মযজ্ঞো
নৃযজ্ঞশ্চ দৈবযজ্ঞশ্চ সত্তম। পিতৃযজ্ঞো ভূতযজ্ঞঃ পঞ্চযজ্ঞাঃ
প্রকীর্ত্তিতাঃ। ইতি পদ্মপুরাণ ক্রিয়াযোগসার ১৬ অধ্যায়।
পাঠো হোমশ্চাতিথীনাং সপর্য্যা তর্পণং বলিঃ। এতৈঃ পঞ্চ
মহাযজ্ঞাঃ ব্রহ্মযজ্ঞাদি নামকৈঃ॥ ইতি অমরকোষঃ।
২। ৭ ক্রতুদীক্ষা,—যজ্ঞে নিয়োগ।
২। ১০ পাশজীবী,—যে ব্যক্তি ফাঁদ পাতিয়া পশুপক্ষী ধরে।
২। ১০ শাকুনিক,—পাখিমারা।
২। ১০ অদাতাকর্ষক,—যে চাষ করিয়া দান না করে।
৩। ৩ পরিচর্য্যা,—শুশ্রূষা, সেবা।
৩। ৫ সাগ্নি ও নিরগ্নি,—যে সকল ব্রাহ্মণ যাবজ্জীবন অগ্নিরক্ষা
করেন এবং সেই অগ্নিতে যাঁহাদের জাতকর্ম্ম অবধি অন্ত্যেষ্টি
ক্রিয়া পর্যন্ত সমুদায় সংস্কারাদি সম্পন্ন হয়, তাঁহারা সাগ্নি
ব্রাহ্মণ। তদ্ভিন্ন সমুদায় ব্রাহ্মণকে নিরগ্নি বলা যায়।
৩। ৭ সপিণ্ড,—যাঁহারা পিতা বা মাতামহ অবধি উর্দ্ধতন তিন
পুরুষের মধ্যে উৎপন্ন হইয়াছেন, তাঁহাদিগকে সপিণ্ড বলা যায়।
৩। ৮ প্রতিগ্রহ,—আদান, গ্রহণ।
৩। ১১ সগোত্র,—এক গোত্রে উৎপন্ন।
৩। ১২ ভৃগু,—অরণ্যকণ্টকব্যাপ্ত গিরিপার্শ্বে'চ্চদেশ। যে স্থান
হইতে পতন হইলেই মৃত্যু হয়।

১০
৩। ১৬ উদকক্রিয়া,—তর্পণ।
৩। ২১ চূড়াকরণ,—বালকের সংস্কার বিশেষ। সংস্কার তত্ত্ব দেখ।
৩। ২৭ শ্রোত্রিয়,—বেদাধ্যায়ী ব্রাহ্মণ। যথা জন্মনা ব্রাহ্মণো জ্ঞেয়ঃ
সংস্কারৈর্দ্বিজ উচ্যতে। বিদ্যাভ্যাসী ভবেদ্বিপ্রঃ শ্রোত্রিয়স্ত্রি-
ভিরেখ হি॥ ইতি পদ্মপুরাণে।
৩। ২৮ সতীর্থ,—সহাধ্যায়ী।
৩। ২৮ আহিতাগ্নি,—সাগ্নিব্রাহ্মণ। ৩।৫ টীকা, সাগ্নিশব্দ দেখ।
৩। ৩০ গৃহমেধী,—পঞ্চযজ্ঞ নিরত গৃহস্থ। ২।৭ পঞ্চযজ্ঞ শব্দ দেখ।
৩। ৩৭ পরিব্রাট্,—পরিব্রাজক। আগমোক্ত অপূর্ণ অবধূত।
৩। ৩৯ সুরাঙ্গনা,—অপ্সরা।
৩। ৪১ শক্তি,—যুদ্ধাস্ত্র বিশেষ।
৩। ৪১ ঋষ্টি,—খড়্গ বিশেষ।
৩। ৪৩ সোমযাগ,—যে যজ্ঞে সোমরস পান করা হয়।
৩। ৪৬ প্রাণায়াম,—প্রাণবায়ু সংযমের নাম প্রাণায়াম। এই
প্রাণায়াম পূরক কুম্ভক ও রেচক দ্বারা সম্পাদিত হইয়া
থাকে। যে প্রক্রিয়া দ্বারা বায়ু আকর্ষণ করা যায় তাহার নাম
পূরক। যে প্রক্রিয়া দ্বারা নিশ্বাস বায়ু রোধ করা যায় তাহার
নাম কুম্ভক। যে প্রক্রিয়া দ্বারা শরীরস্থ বায়ু পরিত্যাগ করা
যায় তাহার নাম রেচক। এই প্রাণায়াম দুই প্রকার সমন্ত্রক ও
অমন্ত্রক।
৩। ৫৩ প্রতিনিবৃত্ত হইবে,—ফিরিয়া আসিবে।
৪। ১ উদ্বন্ধন,—গলায় দড়ি দেওয়া।
৪। ৪ তপ্তকৃচ্ছ্র,—ব্রতবিশেষ। যথা পয়োদ্ঘৃতমুদকং বায়ুতপ্তং
প্রতিত্র্যহং পিবেৎ। স তপ্তকৃচ্ছ্রঃ ইতি গৌতমসংহিতা।

১৭
৪ । ১০ কৃচ্ছ্র ব্রত, —কষ্ট সাধ্য সান্তপনাদি ব্রত। অথবা ১২। ৫৬
মূল দেখ।
৪ । ১১ কৃচ্ছ্র সান্তপন, —কষ্ট সাধ্য ব্রতবিশেষ। যথা কুশোদকঞ্চ
গোক্ষীরং দধি মূত্রং শকৃদ্ ঘৃতম্। জগ্ধাপরেঽহ্ন্যুপবসেৎ কৃচ্ছ্রং
সান্তপনং চরন্। ইতি যাজ্ঞবল্ক্যসংহিতা।
৪ । ১১ পরাকব্রত, —ব্রত বিশেষ। যথা যতাত্মনোহপ্রমত্তস্য দ্বাদশাহ-
মভোজনম্। পরাকো নাম কৃচ্ছ্রোঽয়ং সর্ব্বপাপপ্রণোদনঃ।
ইতি মনুঃ।
৪ । ১২ চান্দ্রায়ণ ব্রত, ব্রত বিশেষ। ইহা চারি প্রকার, পিপীলিকা-
মধ্যাখ্য ১ যবমধ্যাখ্য ২ যতিচান্দ্রায়ণ ৩ শিশুচান্দ্রায়ণ ৪।
যথা একৈকং হ্রাসয়েৎ পিণ্ডং কৃষ্ণে শুক্লে চ বর্দ্ধয়েৎ। উপ-
স্পৃশং স্ত্রিষবণমেতচ্চান্দ্রায়ণং স্মৃতম্। ইতিমনুঃ॥ এতদেব-
পিপীলিকামধ্যাখ্যম্ ইত্যাদি।
৪ । ১২ কৃচ্ছ্র ব্রত, —কষ্টসাধ্য সান্তপনাদি ব্রত।
৪ । ২২ অগ্নিহোত্রী, —যিনি অগ্নিহোত্র যজ্ঞ করেন। ১।৩১ টীকা
অগ্নিহোত্র শব্দ দেখ।
৪ । ২৩ কৃচ্ছ্রাতিকৃচ্ছ্র, —ব্রত বিশেষ। দ্বাদশরাত্রং নিরাহারঃ স
কৃচ্ছ্রাতিকৃচ্ছ্রঃ। ইতি ব্রহ্মপুরাণম্॥ অথবা চরেৎ কৃচ্ছ্রাতি-
কৃচ্ছ্রঞ্চ পিবেত্তোয়ঞ্চ শীতলম্। একবিংশতিরাত্রঞ্চ কালে-
ষ্বেতেষু সংযতঃ। কালেষ্বিতি প্রাতঃসায়ং মধ্যাহ্নেষু। ইতি
প্রায়শ্চিত্তবিবেকঃ।
৪ । ২৫ পরনারীপুত্র, —সোদরভিন্ন, বৈমাত্রেয় ভ্রাতা।
৪ । ২৭ প্রব্রজ্যা, —সন্ন্যাস।
৪ । ২৮ নৈষ্ঠিকব্রহ্মচারী, —যিনি ব্রহ্মচর্য্য করিয়া যাবজ্জীবন গুরু-

১০/০
কূলে বাস করেন। যথা নৈষ্ঠিকো ব্রহ্মচারীব বসেদাচার্য্য-
সন্নিধৌ। ইত্যাদি গরুড়পুরাণ।
৪। ৩০ ব্যালগ্রাহী,—সাপুড়ে। যে ব্যক্তি সর্প ধরে।
৫। ৪ কুশোদক,—কুশ হইতে নিঃসৃত জল।
৫। ৬ অবলীঢ়,—চাটা।
৫। ৬ বিলিখিত,—আঁচড়ান।
৫। ৭ জম্বুক,—শৃগাল।
৫। ৭ বৃক,—নেকড়ে বাঘ।
৫। ১০ শ্বপাক,—চণ্ডালবিশেষ। যথা ক্ষত্তুর্জাতস্তথোগ্রায়াং
শ্বপাক ইতি কীর্ত্যতে ॥ ইতি মনুসংহিতা।
৫। ১১ লৌকিক অগ্নি,—যে অগ্নি যাবজ্জীবন স্থাপিত ও সংস্কৃত
নহে।
৫। ১২ প্রাজাপত্য,—দ্বাদশাহসাধ্য ব্রতবিশেষ। তিন দিন কেবল
রাত্রিতে ভোজন ২২ গ্রাস। তিন দিন কেবল দিনে ভোজন
২৬ গ্রাস। তিন দিন অযাচিত ভোজন ২৪ গ্রাস। তিন দিন
উপবাস। প্রায়শ্চিত্ততত্ত্ব দেখ ॥
৫। ১৪ আহিতাগ্নি, যাবজ্জীবন যাঁহার অগ্নি স্থাপিত আছে।
৩।৫ সাগ্নিশব্দ দেখ।
৫। ১৫ শ্রৌত অগ্নিহোত্র,—বেদোক্ত অগ্নিহোত্র যজ্ঞ। ইহা দুই
প্রকার, মাসসাধ্য ও যাবজ্জীবনসাধ্য।
৫। ১৫ কৃষ্ণাজিন আস্তীর্ণ করিয়া,—কৃষ্ণসারের চর্ম্ম বিছাইয়া।
৫। ১৮ বৃষণ,—কোষ।
৫। ১৮ মেঢ়্র,—উপস্থ।
৫। ১৯ শিশ্ন,—উপস্থ।

১২০
৫ । ১৯ শমীকাষ্ঠ,—শাঁই কাঠ।
৫ । ৯১ অরণি,—অগ্ন্যুৎপাদক কাষ্ঠ। যাহা ঘর্ষণ করিলে অগ্নি
নির্গত হয়।
৫ । ২০ জুহূ,—পলাসকাষ্ঠ নির্মিত অর্দ্ধচন্দ্রাকার যজ্ঞপাত্র।
৫ । ২০ উপসৎ,—অগ্নিবিশেষ। যথা গার্হপত্যো দক্ষিণাগ্নি স্ত্বথৈ-
বাহবনীয়কঃ। এতেহগ্নয়স্ত্রয়ো মুখাঃ শেষাশ্চোপসদস্ত্রয়ঃ।
ইতি অগ্নিপুরাণ।
৫ । ২০ উদূখল,—যাহাতে দাইল প্রভৃতি কাঁড়িয়া লওয়া হয়।
৫ । ২০ মুষল,—যাহা দ্বারা উদূখলে দাইল প্রভৃতি কাঁড়িয়া লওয়া
হয়।
৫ । ২১ প্রোক্ষণী,—প্রোক্ষণীপাত্র। যাহাতে জল রাখিয়া যজ্ঞীয়
দ্রব্য সিক্ত করা যায়।
৫ । ২১ আজ্যস্থালী,—যাহাতে যজ্ঞীয় ঘৃত থাকে।
৫ । ২২ অগ্নিহোত্রোপকরণ,—অগ্নিহোত্র যজ্ঞের উপযোগী নানা-
বিধ দ্রব্য।
৬ । ৩ বলাকা,—বিষকণ্ঠী। বকজাতিবিশেষ।
৬ । ৩ টিট্টিভ,—টিটিডভ পক্ষী। টীটি পাখী।
৬ । ৩ আটি,—পক্ষি বিশেষ। শরালি পক্ষী।
৬ । ৪ ভাস,—গৃধ্রু। কুক্কুট।
৬ । ৪ তিত্তিরী,—তিত্তির পক্ষী। তিতিরি পাখী।
৬ । ৬ বল্গুনী,—বল্গুলা। পক্ষিবিশেষ। দিবান্ধ পক্ষী।
৬ । ৬ খঞ্জনীট,—খঞ্জন পক্ষী।
৬ । ৬ লাবক,—লাব পক্ষী।
৬ । ৬ রক্তপাদ,—শুক পক্ষী।

॥০
৬। ৭ কারণ্ডব,—হংসবিশেষ। খড়হাঁস।
৬। ৭ পিঙ্গল,—পেচক। নাগবিশেষ।
৬। ৭ কুরর,—উৎক্রোশ পক্ষী।
৬। ৭ ভারদ্বাজ,—ব্যাঘ্রাট পক্ষী।
৬। ৮ ভেকণ্ড,—পক্ষিবিশেষ। শ্যেন। বাজপক্ষী।
৬। ৮ কপিঞ্জল,—চাতক পক্ষী।
৬। ৯ নকুল,—বেজি। নেউল।
৬। ৯ ডুণ্ডুভ,—ধোঁড়াসাপ।
৬। ৯ কৃশর,—সমানভাগে তিল ও তণ্ডুলের খিচুড়ী।
৬। ১০ শল্লকী,—শজারু।
৬। ১১ বৃক,—নেকড়ে বাঘ বিশেষ।
৬। ১১ তরক্ষু,—এক প্রকার নেকড়ে বাঘ।
৬। ১২ গবয়,—গো সদৃশ অথচ গলকম্বল রহিত বন্যজন্তু।
৬। রুরু,—মৃগবিশেষ। চিত্রমুগ।
৬। ১৪ বহ্নিবীজ,—রং এইমন্ত্র।
৬। ১৫ }
১০। ৮ } প্রাজাপত্য,—৫।১২ টীকা দেখ।
৬। ১৬ অতিকৃচ্ছ্র ব্রত,—এক এক মুষ্টিমাত্র অন্ন ভোজন করিয়া
নয় রাত্রি যাপন করাকে অতিকৃচ্ছ্র ব্রত বলা যায়। ১১।৫৩
মূল দেখ।
৬। ১৭ যাগক্রিয়াসক্ত,—যজ্ঞানুষ্ঠান নিরত।
৬। ১৭ ক্রিয়াহীন, যিনি সন্ধ্যাবন্দনাদি করেন না।
৬। ১৮ অর্ধকৃচ্ছ্র,—কৃচ্ছ্র সান্তপনাদির অর্দ্ধ।
৬। ২৪ ভাণ্ডস্পৃষ্ট,—যাহাতে ভাঁড় স্পর্শ হইয়াছে।

॥/০
৬।২৭ সান্তপন ব্রত,—কৃচ্ছ্র সান্তপন। ৪।১১ এবং ৯।২৪ টীকা
দেখ।
৬।২৭ অর্দ্ধপ্রাজাপত্য ব্রত,—৫।১২ এবং ৮।৪৩ টীকা দেখ।
৬।২৭ পাদপ্রাজাপত্য ব্রত,—৫।১২ এবং ৮।৪৩ টীকা দেখ।
৬।২৮ অন্ত্যজ,—পঞ্চম বর্ণ। সঙ্করাদি জাতি।
৬।২৯ ব্রহ্মমন্ত্র,—প্রণব প্রভৃতি।
কূর্চ্চমন্ত্র,—হুঁং।
৬।৩০ যাবক,—৪৭ পৃ নোট দেখ।
৬।৩২ উপসন্ন্যাস,—ষষ্ঠ অধ্যায় ৩৪ শ্লোক দেখ।
৬।৩৩ বেদপাবন,—বেদ দ্বারা পবিত্রতাকারণ।
৬।৩৬ ভাবদুষ্ট,—বিকৃত।
৬।৩৬ পল,—৮তোলা।
৬।৩৮ কুসুম্ভ,—কুসুম ফুল।
৬।৪১ লুব্ধকী,—ব্যাধপত্নী। ব্যাধকন্যা।
৬।৪১ পুক্কসী,—চাণ্ডালী।
৬।৪৯ অগ্নিষ্টোম,—বসন্ত কালে কর্ত্তব্য যাগবিশেষ। ইহাতে
সোমরস পান করিতে হয়। ইহা পঞ্চাহসাধ্য।
৬।৫০ ডামর,—মারামারী কাটাকাটী।
৭।৩ স্রুক্,—যজ্ঞপাত্রবিশেষ।
৭।৩ স্রুব,—খদিরকাষ্ঠ নির্ম্মিত যজ্ঞপাত্র বিশেষ।
৭।৭ আর্ত্তব,—স্ত্রীজাতির মাসিক শোণিত।
৭।১৪ অর্দ্ধকৃচ্ছ্র,—কৃচ্ছ্র সান্তপনাদির অর্দ্ধ ৯।২৪ টীকা দেখ।
৭।১৫ পাদোন কৃচ্ছ্র,—কৃচ্ছ্র সান্তপনাদির ত্রিপাদ অর্থাৎ ৩/৪
অংশ।

॥৯/০
৭। ১৫ পাদকৃচ্ছ্র,—কৃচ্ছ্র সান্তপনাদির চতুর্থাংশ।
৭। ৩০ বংশবল্কল,—বাঁশের ছাল।
৭। ৩০ পট্ট বস্ত্র,—পাটের কাপড়।
৬। ৩০ লোমজবস্ত্র,—পশমী কাপড়।
৭। ৩০ কৌষেয়,—কৃমিজাত সূত্র নির্ম্মিত বস্ত্র।
৭। ৩২ মুঞ্জ,— মৌঞ্জীতৃন। তৃণ বিশেষ।
৭। ৩৫ অনুলেপন,—গাত্রে গন্ধদ্রব্যাদি লেপন।
৭। ৩৫ মধুপর্ক,—দধি ঘৃত জল মধু চিনি, এই পঞ্চ দ্রব্যে মধুপর্ক
হয়।
৭। ৩৫ সোমরস,— সোমলতার রস। মাদক দ্রব্য বিশেষ।
৭। ৩৮ নিষ্ঠীবণ,—থুথু ফেলা।
৭। ৪১ দেশবিপ্লব,—রাজ্যে উপদ্রব।
৮। ১ বন্ধনস্তম্ভ—বাঁধিবার খোঁটা প্রভৃতি।
৮। ১ অকামতঃ,—গৃহস্বামীর অনিচ্ছায়।
৮। অকামকৃত,—অনিচ্ছাপূর্ব্বক কৃত।
৮। ২ বেদাঙ্গ,—শিক্ষাকল্পো ব্যাকরণং নিরুক্তং জ্যোতিষাং গণঃ।
ছন্দসাং বিচিতিশ্চেতি ষড়ঙ্গো বেদ উচ্যতে ॥
৮। ২ স্বকর্ম্মনিরত,—নিজকর্ত্তব্য কর্ম্মে তৎপর। ব্রাহ্মণের স্বকর্ম্ম
যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ।
৮। ৪ পরিষদ,—এই অষ্টম অধ্যায়ের ১৯ শ্লোক অবধি ২২ শ্লোক
পর্য্যন্ত পাঠ কর।
৮। ৯ বাক্য সংযম পূর্ব্বক,—কোন কথা না কহিয়া।
৮। ১২ জাতিমাত্রোপজীবী, যে ব্রাহ্মণ অধ্যয়ন অধ্যাপন প্রভৃতি
পরিত্যাগ করিয়া কেবল প্রতিগ্রহ দ্বারা জীবিকা নির্ব্বাহ করে।

॥১/০
৮। ১৪ ব্যবস্থাপক,—যিনি ব্যবস্থা দেন।
৮। ১৯ আহিতাগ্নি। যে ব্রাহ্মণের জাতকর্ম্ম অবধি অন্ত্যেষ্টি ক্রিয়া
পর্য্যন্ত সমুদায় সংস্কার সাধনার্থ যাবজ্জীবন এক অগ্নি স্থাপিত
থাকে, কখন নির্ব্বাণ হয় না, তাঁহাকে আহিতাগ্নি বলা
যায়।
৮। ২১ স্ববৃত্তি,—ব্রাহ্মণের স্ববৃত্তি যজন যাজন অধ্যয়ন অধ্যাপন
দান প্রতিগ্রহ।
৮। ২২ অভিধেয়,—বাচ্য।
৮। ২৮ পঞ্চাঙ্গ ২। ৭ টীকা দেখ।
৮। ২৮ পঞ্চেন্দ্রিয়পরায়ণ,—যাহারা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক্
এই পঞ্চেন্দ্রিয় চরিতার্থ করতেই তৎপর।
৮। ৩৪ নির্ব্বিকল্প হৃদয়,—অসন্দিগ্ধচিত্ত।
৮। ৩৪ আশ্রমী,—সংসারী।
৮। ৪০ উদূখল,—হস্ত দ্বারা মুষল ধরিয়া যাহাতে দাইল প্রভৃতি
কাঁড়ান হয়।
৮। ৪৩ প্রাজাপত্য,—প্রাজাপত্য ব্রত চারি প্রকার। পাপের
তারতম্য অনুসারে বিবেচনা করিয়া চতুর্দ্বিধ প্রাজাপত্যের মধ্যে
এক প্রকার আচরণ করিতে ব্যবস্থা দিবেন। অষ্টম অধ্যায়ের
৪৩ শ্লোক অবধি ৪৭ শ্লোক পর্য্যন্ত পাঠ কর।
৯। ৯ উপল,—প্রস্তর।
৯। ২০ যবস,—তৃণ। ঘাস।
৯। ২৪ সান্তপন ব্রত,—ব্রতবিশেষ। যথা গোমুত্রং গোময়ং ক্ষীরং
দধি সর্পিঃ কুশোদকম্। একরাত্রোপবাসশ্চ কৃচ্ছ্রং সান্তপনং
স্মৃতম্। মনু ১১ অধ্যায়।

৫০
৯। ২৪ প্রাজাপত্য ব্রত,—অষ্টম অধ্যায়ের ৪৩ শ্লোক অবধি ৪৭
শ্লোক পর্য্যন্ত পাঠ কর।
৯। ২৪ তপ্তকৃচ্ছ্র,—ব্রত বিশেষ। যথা পয়ো ঘৃতমুদকং বায়ুতপ্তং
প্রতিত্ৰ্য্যহং পিবেৎ। স তপ্তকৃচ্ছ্রঃ। ইতি গৌতম সংহিতা।
৯। ২৪ অতিকৃচ্ছ্র,—৬।১৬ টীকা দেখ।
৯। ৩২ অর্দ্ধকৃচ্ছ্র,— সান্তপনাদি ব্রতের অর্দ্ধ।
। ৩৩ মুঞ্জময় দড়ি,— তৃণবিশেষ নিৰ্ম্মিত রজ্জু।
৯। ৩৮ জলাবহরণপথ,—জলে নামিবার রাস্তা।
৯।৫০ }
১০।১০ } চান্দ্রায়ণ ব্রত,—৪।১২ টীকা দেখ।
৯।৫৮ অজিন, কৃষ্ণসার চর্ম্ম।
৯।৫৯ } কৃচ্ছ্র চান্দ্রায়ণ,—চতুৰ্ব্বিধ চান্দ্রায়ণের মধ্যে কষ্টসাধ্য
১০।২৪ } চান্দ্রায়ণ ব্রত।
১০।১ চান্দ্রায়ণ ব্রত,—১০ অধ্যায় ২ শ্লোক হইতে ৪ শ্লোক
পর্য্যন্ত পাঠ কর। ৪।১২ টীকা দেখ।
১০।৩ কুক্কুটাণ্ড,—মুরগীর ডিম।
১০।৬ বপন,—মুণ্ডন।
১০।৬ }
১১।৩ } ব্রহ্মকূর্চ্চ,— গোমূত্র গোময় দধি দুগ্ধ ঘৃত এবং কুশোদক
বিধিপূৰ্ব্বক পান করাকে ব্রহ্মকূর্চ্চ বলা যায়। ইহার বিধি
১১ অধ্যায় ২৭ অবধি ৩৬ শ্লোক পর্যন্ত উক্ত হইয়াছে।
১০।৯ কৃচ্ছ্র প্রাজাপত্য,—কষ্ট সাধ্য প্রাজাপত্যব্রত। ৫।১২ টীকা।
দেখ।
১০।১০ কৃচ্ছ্র ব্রত,—ত্রিরাত্রি উপবাস করাকে কৃচ্ছ্রব্রত বলা
যায়। ১১।৩ টীকা দেখ।

২০
১০। ১৪ গোমিথুন,—একটী বৃষের সহিত একটী গাভি।
১০। ২০ যাবকৌদন,—দোবরা ধান বা অর্দ্ধপক্ক যবের অন্ন।
১০। ২০ শঙ্খপুষ্পী,—পঙ্খাছালি। ডান্‌কুলি।
১০। ২৫ }
১০। ২৭ } কৃচ্ছ্র সান্তপন,—৪। ১১ টীকা দেখ।
১০। ২৬ ঋতুপ্রস্রবণ,—ঋতুমতী হওয়া।
১০। ৪১ দর্ভ,—কুশ। তৃণ।
১০। ৪১ চমস্,—স্বনাম প্রসিদ্ধ যজ্ঞীয় পাত্রবিশেষ।
১১। ১ বৃত্তাক ফল,—বার্ত্তাকু। বেগুন।
১১। ১ বৃক্ষনির্য্যাস,—গাছের আটা।
১১। ১ করকা,—শিল। বরফ।
১১। ১২ যাবকান্ন,—দোবরা ধানের বা অপক্ক যবের অন্ন।
১১। ১৩ গন্ধ দ্বারা,—গন্ধদ্বারাং দুরাধর্ষাং নিত্যপুষ্টাং করিষিণীম্।
ঈশ্বরীং সর্ব্বভূতানাং তামিহোপহ্বয়ে শ্রিয়ম্।
১১। ১৩ অপ্যায়স্ব,—আপ্যায়স্ব সমেতু তে বিশ্বতঃ সোমবিষ্টং
ভবা বা যস্য সঙ্গথে॥
১১। ১৩ দধিক্রাব্বঃ,—দধিক্রাব্বোঅকার্ষং জিষ্ণোরশ্বস্য বাজিনঃ
সুরভিণো মুখাকরৎ প্রণতআয়ূং ষিতার্য্যৎ॥
১১। ১৭ বামদেব্য সাম,—সামবেদের যে অংশ দ্বারা বামদেবের
উপাসনা হয়।
১১। ২০ কুলমিত্র,—জাতি বিশেষ।
১১। ২০ অর্দ্ধসীরী,—ব্রাহ্মণ হইতে বৈশ্যকন্যার গর্ভে জাত।
১১। ৩২ তেজোহসি শুক্রমস্য,—তেজোহসি শুক্রমস্যমৃতমসি ধামনা-
মাসি প্রিয়ন্দেবানামনাবিষ্টং দেবযজনমসি॥

৭৩/০
১১। ৩২ দেবস্যত্বা,—দেবস্যত্বা সবিতুঃ প্রসবহেশ্বিনো বাহুভ্যাং
পূষ্ণো হস্তাভ্যামাদধে ॥
১১। ৩২ আপোহিষ্ঠা ময়োভুব,—আপোহিষ্ঠা ময়োভুবস্তান উর্জ্জে
দধাতন মহেরণায় চক্ষসে।
১১। ৩২ মানস্তোকে,—মানস্তোকে তনয়ে মান আযুখি মানো
গোষুমানঃ অশ্বেষু মানো বীরান্ রুদ্রভামিনোহবধীর্হবিদ্বন্তঃ
স্বদমিদ্বা হবামহে।
১১। ৩৪ ইরাবতী,—ইরাবতী ধেনুমতী হি ভূয়ং সূবসস্থনি মনং
বেদশস্যা ব্যস্কভ্‌না রোদসী বিষ্ণুরেতে দাধর্থঃ পৃথিবীমভিতো
মযূখৈঃ।
১১। ৩৪ ইদং বিষ্ণু,—ইদং বিষ্ণুর্বিচক্রমে ত্রেধা নিদধে পদং সমূঢ়-
মস্য পাংশুলে।
১১। ৩৪ মানস্তোকে,—মানস্তোকে তনয়ে মান আযুখি মানো
গোষুমান অশ্বেষু মানো বীরান্ রুদ্রভামিনোহবধীর্হবিদ্বন্তঃ
স্বদমিদ্বা হবামহে।
১১। ৪০ গবয়,—গোসদৃশ বন্য জন্তু বিশেষ।
১১। ৪৪ পরপাকনিরত,—১১। ৪৬ শ্লোক দেখ।
১১। ৪৪ পরপাক নিরত,—১১। ৪৭ শ্লোক দেখ।
১১। ৪৪ অপচ,—১১। ৪৮ শ্লোক দেখ।
১১। ৫৪ সার্কর্য্য,—সমবায়। মিলন।
১২। ৫ প্রব্রজ্যা,—সংন্যাস।
১২। ২২ খলযজ্ঞ,—যজ্ঞবিশেষ।
১২। ২৫ চিতি,—পাঁজা।
১২। ২৫ চৈত্যবৃক্ষ,—সর্ব্বাপেক্ষা প্রাচীন বৃক্ষ।

৭২/০
১২। ২৫ সোমবিক্রয়কারী,—সোমরস
বিক্রেতা।
১২। ২৬ অস্থিসঞ্চয়ন,—মৃত ব্যক্তির সংস্কার বিশেষ। অন্ত্যেষ্টি
পদ্ধতি দেখ।
১২। ২৯ অগ্নি কার্য্য,—রক্ষিত অগ্নিতে হোম প্রভৃতি।
১২। ৩৭ দৈব কৰ্ম্ম,—দেবতা পূজা। যাগাদি।
১২। ৩৭ পিত্র্য কৰ্ম্ম,—শ্রাদ্ধ তর্পণ প্রভৃতি।
১২। ৪১ অগ্নিচিৎ ব্রাহ্মণ—সাগ্নি ব্রাহ্মণ। ৩। ৫ সাগ্নি শব্দ দেখ।
১২। ৪১ কপিলা,—কামধেনু।
১২। ৪১ ভিক্ষুক,—দ্বিতীয় আশ্রমাবলম্বী। যথা ব্রহ্মচর্য্যং কলৌ
নাস্তি বাণপ্রস্থোহপি সুব্রতে। গৃহস্থো ভিক্ষুকশ্চৈব আশ্রমৌ
দ্বৌ প্রকীর্তিতৌ॥ ভিক্ষুকেৎপ্যাশ্রমে দেবি বেদোক্তং দণ্ড-
ধারণম্। কলৌ নান্ত্যেব নান্ত্যেব যতস্তৎ শ্রৌতসংস্কৃতিঃ।
শৈবাবধূতবিধিবাবধূতাশ্রমধারণম্। তদেব কথিতং ভদ্রে
সংন্যাসগ্রহণং কলৌ॥ ইতি মহানির্ব্বাণতন্ত্রম্॥
১২। ৪২ অরণি,—যে কাষ্ঠ ঘর্ষণ করিয়া অগ্নি উৎপাদন করা হয়।
১২। ৪২ কৃষ্ণাজিন,—কৃষ্ণসারের চৰ্ম্ম।
১২। ৪৭ প্রসূতিকা,—যে নারী সন্তান প্রসব করিয়াছে।
১২। ৫৩ নিষিদ্ধাচরণকারী,—যে ব্যক্তি শাস্ত্রের নিষেধ লঙ্ঘন করিয়া
যথেচ্ছাচারণে প্রবৃত্ত হয়।
১২। ৫৫ অন্তরীক্ষে,—শূন্যে।
১২। ৫৬ প্রাণায়াম,—৩। ৪৬ টীকা দেখ।
১২। ৫৮ রেতঃ সেক,—বীর্য্যপাত।
১২। ৭৩ যাবকাহার,—দোবরা ধান বা অপক্ক যব ভক্ষণ।

gitized by eGangotri/Sarayu Trust. Funding IKS-MoE-Grant-2 Equipment Heritage Foundation, Jalgac
(पृष्ठ सादा / कोरा है / This page is blank)
CC-0. In Public Domain Sri Aurobindo Library, Pondicherry

পরাশরসংহিতা।
প্রথম অধ্যায়।
শ্রীগণেশায় নমঃ।
অথাতো হিমশৈলাগ্রে দেবদারুবনালয়ে।
ব্যাসমেকাগ্রমাসীনমপৃচ্ছনৃষয়ঃ পুরা ॥ ১ ॥
মানুষাণাং হিতং ধর্ম্মং বর্ত্তমানে কলৌ যুগে।
শৌচাচারং যথাবচ্চ বদ সত্যবতীসুত ॥ ২ ॥
তৎ শ্রুত্বা ঋষিবাক্যন্তু সমিদ্ধাগ্ন্যর্কসন্নিভঃ।
প্রত্যুবাচ মহাতেজাঃ শ্রুতিস্মৃতিবিশারদঃ ॥ ৩ ॥
নচাহং সর্ব্বতত্ত্বজ্ঞঃ কথং ধর্ম্মং বদাম্যহম্।
পূর্ব্বকালে এক দিবস হিমালয় পর্ব্বতের উপরিভাগে দেবদারু-
বনবিরাজিত আশ্রমে মহর্ষি বেদব্যাস একাগ্র মনে আসীন আছেন
এমত সময়ে কতকগুলি ঋষি তাঁহাকে জিজ্ঞাসা করিলেন; সত্যবতী
নন্দন! বর্ত্তমান কলিযুগে কোন্ ধর্ম্ম, কিরূপ শৌচ ও কিরূপ আচার
মনুষ্যের হিতকর, আপনি আনুপূর্ব্বিক বলুন। ২ প্রজ্বলিত
অগ্নি ও সূর্য্য তুল্য তেজঃসম্পন্ন, শ্রুতি ও স্মৃতি শাস্ত্রে বিশারদ
মহাতেজাব্যাস, ঋষিদিগের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন। ৩ হে
ঋষিগণ! আমি সকল বিষয়ের তত্ত্বজ্ঞ নহি, কিরূপে ধর্ম্ম বলিব, এ