सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 297, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 297

পঞ্চম অধ্যায়। ৩৭
গবাং শৃঙ্গোদকে স্নাতো মহানদ্যাস্তু সঙ্গমে।
সমুদ্রদর্শনাদ্বাপি শুনা দষ্টঃ শুচির্ভবেৎ ॥২॥
বেদবিদ্যাব্রতস্নাতঃ শুনা দষ্টস্তু ব্রাহ্মণঃ।
সহিরণ্যোদকে স্নাত্বা ঘৃতং প্রাশ্য বিশুধ্যতি ॥৩॥
সব্রতস্তু শুনা দষ্টস্ত্রিরাত্রং সমুপোষিতঃ।
ঘৃতং কুশোদকং পীত্বা ব্রতশেষং সমাপয়েৎ ॥৪॥
অব্রতঃ সব্রতো বাপি শুনা দষ্টো ভবেদ্বিজঃ।
প্রণিপত্য ভবেৎ পূতো বিপ্রৈশ্চানুনিরীক্ষিতঃ ॥৫॥
শুনাঘ্রাতাবলীঢ়স্য নখৈর্ব্বিলিখিতস্য চ।
অদ্ভিঃ প্রক্ষালনাচ্ছুদ্ধিরগ্নিনা চোপচূলনম্ ॥৬॥
জপ করিবেন। ১ কুকুরদষ্ট ব্যক্তি গোশৃঙ্গোদকে অথবা মহা-
নদী সঙ্গমে স্নান করিয়া অথবা সমুদ্র দর্শন করিয়া শুচি হইবে। ২
বেদ পাঠ দ্বারা বিদ্যা দ্বারা ব্রতাচরণ দ্বারা পবিত্র কোন ব্রাহ্মণ যদি
কুকুর কর্তৃক দষ্ট হন তাহা হইলে তিনি সুবর্ণ সংযুক্ত সলিলে
স্নান পূর্ব্বক ঘৃতপান করিয়া শুদ্ধি লাভ করিবেন। ৩ ব্রতনিষ্ঠ
ব্রাহ্মণ কুকুর কর্তৃক দষ্ট হইলে ত্রিরাত্রি উপোষিত থাকিয়া ঘৃত
ও কুশোদক পান পূর্ব্বক ব্রত শেষ সমাধান করিবেন। ৪
ব্রাহ্মণ ব্রতনিষ্ঠ বা ব্রতহীন হউন, যদি তিনি কুকুর কর্তৃক
দষ্ট হন, তাহা হইলে তিনি প্রণিপাত পূর্ব্বক ব্রাহ্মণ কর্তৃক
নিরীক্ষিত হইয়া পবিত্র হইবেন। ৫ যদি কোন ব্যক্তি কুকুর
কর্তৃক আঘ্রাত অবলীঢ় অথবা নখ দ্বারা বিলিখিত হন, তাহা
হইলে জল দ্বারা প্রক্ষালন পূর্ব্বক সেই স্থানে অগ্নি স্পর্শ করা-
ইলে শুদ্ধি লাভ করিতে পারেন। ৬