सामग्री पर जाएँ
सर्वकोश
विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)

Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita

महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा

DevanagariSanskritpublished392 पृष्ठ

पृष्ठ 294, कुल 392 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 294

৩৪ পরাশর সংহিতা।
সর্ব্বে তে নরকং যান্তি দাতৃযাজকপঞ্চমাঃ ॥২১॥
দারাগ্নিহোত্রসংযোগং যঃ কুর্য্যাদগ্রজে সতি।
পরিবেত্তা স বিজ্ঞেয়ঃ পরিবিত্তিস্ত পূর্ব্বজঃ ॥২২॥
দ্বৌ কৃচ্ছ্রৌ পরিবিত্তেস্তু কন্যায়াঃ কৃচ্ছ্র এব চ।
কৃচ্ছ্রাতিকৃচ্ছ্রৌ দাতুশ্চ হোতা চান্দ্রায়ণঞ্চরেৎ ॥২৩॥
কুব্জবামনষণ্ডেষু গদ্গদেষু জড়েষু চ।
জাত্যন্ধে বধিরে মূকে ন দোষঃ পরিবেদনে ॥২৪॥
পিতৃব্যপুত্রঃ সাপত্ন্যঃ পরনারীসুতস্তথা।
পরিবিত্তি অর্থাৎ যে ব্যক্তি অবিবাহিত থাকিতে তৎকনিষ্ঠ ভ্রাতার
বিবাহ হয়, পরিবেত্তা, অর্থাৎ যে ব্যক্তি জ্যেষ্ঠভ্রাতাকে অতিক্রম
পূর্ব্বক অগ্রে বিবাহ করে, পরিবিন্না অর্থাৎ জ্যেষ্ঠ অবিবাহিত
থাকিতে কনিষ্ঠ ভ্রাতা যে কন্যাকে বিবাহ করে, এই তিন জন
এবং ঈদৃশ বিবাহস্থলে যে ব্যক্তি কন্যাদান করে বা পৌরোহিত্য
করে? তাহারা সকলেই নরকগামী হয়। ২১ যে ব্যক্তি জ্যেষ্ঠ
ভ্রাতাকে অতিক্রম করিয়া অগ্রে দারপরিগ্রহ পূর্ব্বক অগ্নিহোত্রী
হয়, তাহার নাম পরিবেত্তা এবং তাহার জ্যেষ্ঠ ভ্রাতার নাম পরি-
বিত্তি। ২২ পরিবিত্তির কৃচ্ছ্রদ্বয়, কন্যার এক কৃচ্ছ্র, কন্যাদাতার
কৃচ্ছ্রাতিকৃচ্ছ্র, পুরোহিতের চান্দ্রায়ণ ব্রতরূপ প্রায়শ্চিত্ত করিতে
হইবে। ২৩ যদি জ্যেষ্ঠ ভ্রাতা কুব্জ বামন ষণ্ড গদ্গদ অর্থাৎ
তোতা জড় জন্মান্ধ বধির ও মূক অর্থাৎ বোবা হয়, তাহা হইলে
পরিবেদনে দোষ নাই অর্থাৎ উক্ত প্রকার জ্যেষ্ঠ ভ্রাতা থাকিতে