विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 295, कुल 392 में से
संदर्भ में पढ़ेंচতুর্থ অধ্যায়। ৩৫
দারাগ্নিহোত্রসংযোগে ন দোষঃ পরিবেদনে ॥২৫॥
জ্যেষ্ঠো ভ্রাতা যদা তিষ্ঠেদাধানং নৈব চিন্তয়েৎ।
অনুজ্ঞাতস্তু কুর্ব্বীত শঙ্খস্য বচনং যথা ॥২৬॥
নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পতৌ।
পঞ্চস্বাপৎসু নারীণাং পতিরন্যো বিধীয়তে ॥২৭॥
মৃতে ভর্ত্তরি যা নারী ব্রহ্মচর্য্যে ব্যবস্থিত।
সা মৃতা লভতে স্বর্গং যথা তে ব্রহ্মচারিণঃ ॥২৮॥
তিস্রঃ কোট্যর্দ্ধকোটী চ যানি রোমাণি মানবে।
তাবৎ কালং বসেৎ স্বর্গং ভর্ত্তারং যানুগচ্ছতি ॥২৯॥
কনিষ্ঠ ভ্রাতা বিবাহ করিতে পারে। ২৪ পিতৃব্যপুত্র বৈমাত্রেয়
ভ্রাতা ও পরনারীপুত্র ঈদৃশ ভ্রাতা যদি জ্যেষ্ঠ ও অবিবাহিত
থাকে, তাহা হইলে কনিষ্ঠের দার পরিগ্রহ ও অগ্নিহোত্র সং-
যোগে দোষ ঘটে না। ২৫ যদি জ্যেষ্ঠ সহোদর বিদ্যমান
থাকিয়াও দার পরিগ্রহ করিতে অনভিলাষী হন। তাহা হইলে
তাঁহার অনুজ্ঞা লইয়া কনিষ্ঠ ভ্রাতা বিবাহ করিতে পারিবেন।
এবিষয় শঙ্খ বচনেরও অনুমোদিত। ২৬
স্বামী যদি নিরুদ্দেশ হয়, কালগ্রাসে পতিত হয়, প্রব্রজ্যা
অবলম্বন করে, ক্লীব স্থির হয়, পতিত হয়, তাহা হইলে এই
পঞ্চবিধ বিপদেই নারীর অন্য পতি শাস্ত্র বিহিত হইতে পারে। ২৭
পরন্তু স্বামীর মৃত্যু হইলে যে নারী ব্রহ্মচর্য্য অবলম্বন পূর্ব্বক অব-
স্থান করে, সে মৃত্যুর পর নৈষ্ঠিক ব্রহ্মচারীর ন্যায় স্বর্গ লাভ
করিয়া থাকে। ২৮ যে নারী স্বামীর অনুগমন করে সে, শরীরে