विष्णु स्मृति (वैष्णव धर्मशास्त्र - नन्दपण्डित कृत वैजयन्ती टीका सहित सटीक)
Vishnu Smriti with Vaijayanti Commentary of Nanda Pandita
महर्षि विष्णु (टीकाकार: नन्दपण्डित, सम्पादक: जूलियस जॉली) द्वारा
पृष्ठ 293, कुल 392 में से
संदर्भ में पढ़ेंচতুর্থ অধ্যায়। ৩৩
দরিদ্রং ব্যাধিতং মূর্খং ভর্ত্তারং যা ন মন্যতে।
সা মৃতা জায়তে ব্যালী বৈধব্যঞ্চ পুনঃ পুনঃ ॥১৭॥
ওঘবাতাহতং বীজং যথা ক্ষেত্রে প্ররোহতি।
ক্ষেত্রী তল্লভতে বীজং ন বীজী ভাগমর্হতি ॥১৮॥
তদ্বৎ পরস্ত্রিয়াঃ পুত্রৌ দ্বৌ সুতৌ কুণ্ডগোলকৌ।
পত্যৌ জীবতি কুণ্ডঃ স্যান্মৃতে ভর্ত্তরি গোলকঃ ॥১৯॥
ঔরসঃ ক্ষেত্রজশ্চৈব দত্তঃ কৃত্রিমকঃ সুতঃ।
দদ্যান্মাতা পিতা বাপি স পুত্রো দত্তকো ভবেৎ ॥২০॥
পরিবিত্তিঃ পরিবেত্তা যয়া চ পরিবিদ্যতে।
মৃত্যুর পর নরকে গমন করে এবং অনেক জন্ম বৈধব্য যন্ত্রণা
ভোগ করিয়া থাকে। ১৬ যে কামিনী দরিদ্র পীড়িত এবং মূর্খ
স্বামিকে অবজ্ঞা করে, সে মৃত্যুর পর সর্পযোনিতে উৎপন্ন হয়
এবং বহু জন্মে বৈধব্যযন্ত্রণা ভোগ করে। ১৭
যেমন বীজ, বায়ু প্রবাহ দ্বারা চালিত হইয়া কোন ক্ষেত্রে
পতিত হইলে ক্ষেত্রস্বামী তাহার অধিকারী হয়, বীজস্বামী তৎ-
সমুদায় বা তাহার কোন অংশ প্রাপ্ত হয় না। ১৮ তাহার ন্যায়
পরস্ত্রীর পুত্র দুই প্রকার, কুণ্ড ও গোলক। ইহারা জননীর
অধিকৃত, জনকের অধিকৃত নহে। ভর্ত্তা জীবিত থাকিতে অন্য
পুরুষ দ্বারা যে পুত্র উৎপাদিত হয়, তাহার নাম কুণ্ড। ভর্ত্তার মৃত্যু
হইলে পরপুরুষ দ্বারা যে সন্তান উৎপাদিত হয়, তাহার নাম
গোলক। ১৯ পুত্র চারি প্রকার, ঔরস ক্ষেত্রজ দত্তক ও কৃত্রিম।
মাতা পিতা যে পুত্রকে দান করে, সেই পুত্রের নাম দত্তক। ২০
৫