सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 91, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ৭৫
সগৌ রিগৌ সমুচ্চার্য্য মগৌ রিসৌ তথৈব চ।
গ্রীবং লঘুদ্ধয়েনাত্র হনূমান্বদৎ সুধীঃ ॥ ২৩০
যে অলঙ্কারে সগরগ মগরস, এই নিয়ম অনুযায়ী এক একটি স্বর রেচিত
বা পরিত্যক্ত হয় এবং যা দুটি লঘু মাত্রার ছন্দে গীত হ'তে পাবে, সঙ্গীত-
জ্ঞানী হনুমান ( বা হনুমন্ত বা আঞ্জনেয় ) তাকেই গ্রীব অলঙ্কার বলেছেন।
যেমন :
সগা রগা মগা রসা । রমা গমা পমা গরা
গপা মপা ধপা মগা । মধা পধা নধা পমা
পনা ধনা সনা ধপা ।
ইতি গ্রীব বা ক্রম-রেচিত অলঙ্কার।—২৩০
সগৌ ।রমৌ সমুচ্চাৰ্য্য মগৌ রিসৌ তথৈব চ।
দ্রুতাভ্যাং লঘুকালেন ভালং বদতি মারুতিঃ ॥ ২৩১
সগরম-মগরস, এই ক্রমের প্রথম ও শেষ সা স্বরদুটি যদি লঘুক্বালে, দ্রুত
উচ্চারিত হয় এবং ক্রমের অন্যান্য স্বরগুলির ব্যবহার পূর্ব্বোক্ত ক্রম-রেচিত
অলঙ্কারের অনুরূপ থাকে, তাহলে মারুতিব ( বা হনুমান বা আঞ্জনেয়র )
মতানুযায়ী তাকেই ভাল অলঙ্কার বলে। যেমন :—
সগরম মগরসা, রমগপ-পমগরা, গপমধ-ধপমগা, মধপন-নধপমা, পনধস-
সনধপা। ইতি ভাল বা প্রস্তার অলঙ্কার। ২৩১
সৌরৌ গৌমো গরীগশ্চ রিসাবিতি স্বরৈশ্চতৈঃ।
হনুমানড্ড তালেন প্রকাশাখ্যন্তমব্রবীৎ ॥ ২৩২
হনুমানের মতানুযায়ী প্রকাশ ( বা প্রসাদ ) নামক অলঙ্কারের প্রথম ক্রম
হ’চ্ছে, সস রর গগ-মগ রগ রস। এর পরের ক্রমগুলি যথানিয়মে রচনা
ক’রে অড্ড তালে গাইতে হবে। যেমন :—
সসা ররা ’গা মগরা গরসা । ররা গগা মমা পমগা মগরা
মমা পপা ধধা নধপা ধপমা । পপা ধধা ননা র্সনধা নধপা ॥
ইতি প্রকাশ বা প্রসাদ অলঙ্কার। ২৩২