सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 92, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 92

৭৬ সঙ্গীত পারিজাত
টিপ্পনী : অড্ডতাল বর্তমানে অপ্রচলিত। বর্তমানে প্রচলিত সুরফাঁক
তালের মতো এটিও একটি সমপদীচ্ছন্দের দশমাত্রার তাল ছিল বলে মনে হয়।
প্রসঙ্গক্রমে, এখানে, সেকালের তাল ও তার মাত্রা-বিভাগ প্রণালী সম্বন্ধে
কথঞ্চিৎ ইঙ্গিত দিয়ে রাখা প্রয়োজন মনে করি।
৮ ক্ষণ = ১ লব | ৮ লব = ১ কাষ্ঠা
৮ কাষ্ঠা = ১ নিমেষ | ৮ নিমেষ = ১ কলা
২ কলা = ১ ত্রুটি | ২ ত্রুটি = ১ বিন্দু বা অনুদ্রুত
২ অনুদ্রুত = ১ দ্রুত | ২ দ্রুত = ১ লঘু
২ লঘু = ১গুরু | ১ ১/২ গুরু = ১ প্লুত
২ গুরু = ১ কাকপদ | ২ কাকপদ = ১ হংসপদ ॥ ইত্যাদি
অবশ্য, এই মাত্রা বিভাগ বা কাল নির্ণয় সম্বন্ধে মতান্তর আছে। যেমন,
ত্রুটি কথাটার পরিবর্তে কেউ কেউ মুহূর্ত কথাটি ব্যবহার করেছেন।
কেউ বলেছেন এক অনুদ্রুত = দুই বিরাম। অর্থাৎ বিরাম কথাটী এক্ষেত্রে
ত্রুটির স্থান গ্রহণ করেছে এবং তারই সময়-কাল নির্দেশ করছে। অপর-
পক্ষে কর্ণাটি সঙ্গীত গ্রন্থাদিতে দেখা যায়, বিরাম = ১/২ মাত্রা, যদি সে
অপর কারুর সঙ্গে যুক্ত থাকে, নচেৎ নয়। যেমন, বিরাম-দ্রুত = ১ ১/২
দ্রুত বা বিরাম-প্লুত = ১ ১/২ প্লুত। যা-ই হোক, আপাততঃ পারিজাত বোঝবার
পক্ষে, এক গুরু = বর্তমানে প্রচলিত বিলম্বিত লয়ের এক মাত্রা অনুমান
ক’রে নেওয়াই সঙ্গত।
এই সব কাল-নির্দেশক সংজ্ঞার চিহ্নও আছে অনেক রকম। প্রয়োজন-
বোধে আপাততঃ তিনটি চিহ্নের উল্লেখ করছি, ৹ এক দ্রুত। । এক
লঘু এবং S = এক গুরু। ২৩২
যত্র চ নোচ্যতে কালঃ স্বরৈরেব তু বোধ্যতে।
স্যাত্তাং বিস্তীর্ণ নিষ্কমৌ বিন্দুরভ্যুচ্চয়ঃ পরঃ ॥ ২৩৩
হসিতং প্রেক্ষিতাক্ষিপ্তৌ সন্ধি প্রচ্ছাদনস্তথা।
উদ্‌গীতোদ্বাহিতে তদ্বৎ ত্রিবর্ণো বেণুরিত্যসৌ ॥ ২৩৪
অলঙ্কারের মধ্যে, যেখানে কালের পরিমাণ (অর্থাৎ, কোন স্বরটি কত