सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 90, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 90

৭৪ সঙ্গীত পারিজাত
যমারভ্যাগ্রিমং গত্বা পুনঃ পূর্ব্বস্বরং বদেৎ।
ভদ্রসংজ্ঞমলঙ্কারমাঞ্জনেয়োঽবদৎ সুধীঃ ॥ ২২৭
একৈ কস্য স্বরস্যাত্র হীনাদেব ক্রমোভবেৎ। ২২৮/১
প্রথম স্বর থেকে আরম্ভ করে, দ্বিতীয় স্বর পর্যন্ত গিয়েই, আবার প্রথম স্বরে
ফিরে আসতে হবে। সঙ্গীতজ্ঞানী আঞ্জনেয়র (বা হনুমন্ত বা হনুমানের)
মতানুযায়ী এই পদ্ধতির অলঙ্কারকে ভদ্র বলে। এই অলঙ্কারের ক্রম রচিত হয়,
এক একটি স্বর ছেড়ে ছেড়ে। যেমন:—
সরসা, রগরা, গমগা, মপমা, পদপা, ধনধা, নর্সনা, সর্নর্সা।
ইতি ভদ্র বা প্রসন্নাদি অলঙ্কার।—২২৭-২২৮।১
নন্দঃ স্যাদ্রূপকেনাত্র স্বরদ্বন্দ্বেন পূর্ব্ববৎ ॥ ২২৮/২
নন্দ-র পদ্ধতি পূর্ব্বোক্ত ভদ্রর মতোই, কেবল স্বরগুলি সব দ্বিগুণিত।
যেমন :—
সস রর সস, রর গগ রর, ইত্যাদি। ইতি নন্দ বা প্রসন্নান্ত অলঙ্কার।
২২৮।২
জিতঃস্যাল্লঘুকালেন সগরিসেত্যায়ং ক্রমঃ ॥ ২২৯/১
সগরস প্রভৃতি ক্রমগুলি লঘুকালে উচ্চারিত হ'লে তাকে জিত বলে।
যেমন :—
সগরস, রমগর, গপমগ, মধপম, পনধপ, ধর্সনধ। ইতি জিত বা প্রসন্নান্যস্ত
অলঙ্কার।—২২৯।১
গুরুকালেন সোমঃ স্যাৎ স্বরদ্বন্দ্বেন পূর্ব্ববৎ ॥ ২২৯/২
উপরোক্ত সগরস প্রভৃতি ক্রমগুলি দ্বিগুণিত ও দীর্ঘকালে উচ্চারিত হ'লে, তাকে
সোম বলে। যেমন:—
সসা গগা ররা সসা, ররা মমা গগা ররা ইত্যাদি। ইতি সোম বা প্রসন্ন-মধ্য
অলঙ্কার।—২২৯।২