सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 87, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 87

দ্বিস্বারিক “গা-মা”। এখন আবার দেখতে হবে, পূর্ব্বোক্ত ৪ নম্বর ঘরের
পর আর কোন ঘরে ঘুঁটি আছে। দেখা গেল ঘুঁটি রয়েছে খণ্ডমেরুর
দ্বিস্বারিক তানের (অর্থাৎ দ্বিতীয় পংক্তির) ১ নম্বর ঘরে। সুতরাং
পাওয়া গেল গা। কারণ, “গা-মা” রূপ মূলক্রমের অন্তস্বর মা থেকে গা-য়ের
যোগসূত্র মাত্র একটি স্বরের। বাকি রইল মা। অতএব চতুঃস্বারিক
“সা-রে-গা-মা”-র ১৮ নম্বর কূটতানের রূপ হ'লো “মা-গা-সা-রে”।—
২১৬—২১৮

গানক্রিয়োচ্যতে বর্ণঃ স চতুর্দ্ধানিরূপিতঃ।
স্থায়্যারোহাবরোহী চ সঞ্চারীত্যাথ লক্ষণম্ ॥ ২১৯

স্থিত্বা স্থিত্বা প্রয়োগঃ স্যাদেকৈকস্মিন্ স্বরে পুনঃ।
স্থায়ী বর্ণঃ স বিজ্ঞেয়ঃ পরাবস্থথ নামকো।
এতৎ সংমিশ্রণাদ্বর্ণঃ সঞ্চারী পরিকীর্ত্তিতঃ। ২২০

ইতি বর্ণ লক্ষণম্।

গান-ক্রিয়াকে বর্ণ বলে। এই বর্ণ চারি রকমের হয়। যথা—১। স্থায়ী
২। আরোহী ৩। অবরোহী ও ৪। সঞ্চারী। (গানের মধ্যে, তথা
রাগের মধ্যে রসসৃষ্টির প্রয়োজনে) থেকে থেকে একটি স্বরের ব্যবহারকে
স্থায়ীবর্ণ বলে। আরোহ ও অবরোহী বর্ণের লক্ষণ, নামেই প্রকাশ পাচ্ছে।
এবং, এই আরোহী-অবরোহী যখন মিলে মিশে একাকার হ'য়ে যায়, তখন
সেই মিশ্রিত বর্ণের নাম হয় সঞ্চারী বর্ণ।—২১৯ ২২০

ক্রমেণ স্বরসন্দর্ভমলঙ্কারং প্রচক্ষতে।
তস্য ভেদাংশ্চ ভূয়াংসস্তত্র স্থায়ীগতান ব্রুবে ॥ ২২১

ক্রম (২০৬ সূত্রের ব্যাখ্যা ও টিপ্পনী দ্রষ্টব্য) অনুযায়ী স্বর-বিন্যাসকে অলঙ্কার
বলে। অলঙ্কার অনেক রকমের হয়। তার মধ্যে, স্থায়ীবর্ণগত অলঙ্কার
সম্বন্ধে বলছি। ২১

যেষামাদ্যন্তয়োরেকস্বরস্তে স্থায়িবর্ণগাঃ।
প্রসন্নাদিঃ প্রসন্নান্তঃ প্রসন্নাদ্যন্তসংজ্ঞকঃ ॥ ২২২