सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 88, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 88

৭২ সঙ্গীত পারিজাত
ততঃ প্রসন্নমধ্যঃ স্যাৎ পঞ্চমঃ ক্রমরেচিতঃ।
প্রস্তারোহথ প্রসাদঃ স্যাৎ সপ্তৈতে স্থায়িবর্ণগাঃ॥ ২২৩
যে সব অলঙ্কারের প্রথমে ও শেষে একই স্বর ব্যবহৃত হয়, সেইসব
অলঙ্কারকেই স্থায়ীবর্ণগত বলে। এই রকম অলঙ্কারের সংখ্যা সাতটি। যথা—
১। প্রসন্নাদি, ২। প্রসন্নান্ত, ৩। প্রসন্নাদ্যন্ত, ৪। প্রসন্ন-মধ্য, ৫। ক্রম-রেচিত,
৬। প্রস্তার ও ৭। প্রসাদ।—২২২-২২৩
প্রসন্নো মন্দ্রপর্যায়ঃ প্রসন্নাদিস্তদাদ্যকঃ।
প্রসন্নান্তস্তদন্তঃ স্যান্মন্দ্রাদ্যন্তস্তৃতীয়কঃ।
চতুর্থো মন্দ্রমধ্যঃ স্যাৎ ক্রমাচ্চ ক্রমরেচিত ॥ ২২৪
যে স্বরটি, যথাক্রমে ঘরে ফিরে অলঙ্কারের মধ্যে সঙ্গতি রক্ষা করে, তাকে
প্রসন্ন বলে। যথা —
১। যে অলঙ্কারের প্রথম স্বর মন্দ্র, তাকে প্রসন্নাদি বলে।
২। যার শেষ স্বর মন্দ্র, তার নাম প্রসন্নান্ত অলঙ্কার।
৩। যার প্রথম ও শেষ উভয় স্বরই মন্দ্র, তাকে প্রসন্নাদ্যন্ত অলঙ্কার
বলে।
৪। মন্দ্রস্বর যে অলঙ্কারের মধ্যভাগে বর্তমান থাকে, তার নাম
প্রসন্নমধ্য অলঙ্কার।
৫। নির্দ্দিষ্ট ক্রম অনুযায়ী স্বর সন্নিবেশিত হলে (২৩ সূত্র দ্রষ্টব্য)
তার নাম হয় ক্রম-রেচিত অলঙ্কার।
টিপ্পনী : মন্দ্র মানে কী? অহোবল বলেন নি। আমরা জানি,
আজকের দিনের উদারা, মুদারা, তারা, সে আমলে মন্দ্র, মধ্য, তার নামে
অভিহিত হ'তো। সুতরাং, এক্ষেত্রে মন্দ্র অর্থে উদারার কোন স্বরকেই
বোঝাচ্ছেন অহোবল। কিন্তু কোন স্বর? এ সম্বন্ধে অহোবল কোন
ইঙ্গিত দিয়ে যান নি। অপবপক্ষে আমরা সঙ্গীত রত্নাকরে মন্দ্র শব্দের ব্যাখ্যা
দেখতে পাচ্ছি :—মন্দ্রঃ প্রকরণেহত্র স্যাৎ মূর্চ্ছনা প্রথমঃ স্বরঃ। স এব
দ্বিগুণ স্তারঃ। অর্থাৎ মন্দ্র স্বরের দ্বিগুণ হ'চ্ছে তারার স্বর। তাহলে,
পারিজাতকার মন্দ্র বলতে কি মুদারার সা স্বরটিকে বুঝিয়েছেন? সাধারণ