सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 65, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ৪৯
তথা ভেদাঃ প-হীনানাং স্যুঃ শতং লোচনোত্তরম্।
ম-হীনানাস্তু ভেদাঃ স্যুরশীতিশ্চতুরূত্তরাঃ ॥ ১৫৫
উপরোক্ত নিয়মানুসারে পা-বর্জিত ষাড়ব স্কেল-এর বাকি পাঁচটি স্বরের
বিকৃত ভেদ হয়, সা০+রে৩+গা৪+মা৩+ধা৩+নি৪ = ১৭। সুতরাং, এদের
ষাড়ব মূর্চ্ছনারও মোট সংখ্যা হ’বে ১৭ x ৬ = ১০২। অনুরূপ, মা-বর্জিত
বাকি চারটি (যেহেতু সা ও পা-র বিকৃতি নেই) স্বরের বিকৃতি হয়,
সা০+রে৩+গা৪+পা০+ধা৩+নি৪ = ১৪ প্রকার। অতএব, এদেরও ষাড়ব
মূর্চ্ছনার মোট সংখ্যা হ’বে, ১৪ x ৬ = ৮৪ প্রকার। ১৫৫
তথা গান্ধারহীনানামষ্টসপ্ততিরীরিতাঃ।
রি-হীনানামপি জ্ঞেয়া অশীতিশ্চতুরূত্তরাঃ ॥ ১৫৬
এইভাবে, গা-বর্জিত বাকি চারটি স্বরের বিকৃত ভেদ হয়, সা০+রে৩
+মা৩+পা০+ধা৩+নি৪ = ১৩ প্রকার। এবং, এদের মূর্চ্ছনার সংখ্যাও হয়
১৩ x ৬ = ৭৮ প্রকার। অনুরূপ, রে-বর্জিত বাকি চারটি স্বরের বিকৃত
ভেদ হয় ১৪ প্রকার। এবং, তাদের মূর্চ্ছনারও সংখ্যা হয়, ১৪ x ৬ = ৮৪
প্রকার। ১৫৬
টিপ্পনী : এতক্ষণ পর্যন্ত, অহোবল, একটি ক’রে বিকৃত স্বর নিয়ে
ষাড়ব মূর্চ্ছনা তৈরী করবার প্রণালী ও তাদের সংখ্যা দেখিয়েছেন।
অতঃপর, ১৫৭ সূত্র থেকে দেখাচ্ছেন, দুটি ক’রে বিকৃত স্বর নিয়ে ষাড়ব
মূর্চ্ছনা তৈরী করবার প্রণালী ও তাদের মোট সংখ্যা। কিন্তু, ব্যাখ্যায়
অগ্রসর হবার পূর্ব্বে, এই সূত্রটির মূল-পাঠ সম্বন্ধে কিছু আলোচনা
করবার প্রয়োজন আছে বলে মনে করি। আমাদের সংগ্রহে যে ক’খানি
পারিজাত আছে, তার ১৫৭ সূত্রের প্রথম পংক্তির পাঠ দেখা যায়,—
চতুর্ভিশ্চ রিভিস্তত্র গান্ধারৈঃ “পঞ্চভিঃ” স্বরৈঃ। কিন্তু, পঞ্চভি-স্বরে কথাটার
যথার্থ ব্যাখ্যা এ ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়। কারণ, গান্ধারের
পঞ্চম বিকৃতি অর্থে অতি-তীব্রতম গা স্বরটিকে বোঝায়, যেহেতু, পূর্ব্ব-
গা শুদ্ধ রে স্বরেরই নামান্তর মাত্র। অপরপক্ষে, অতি-তীব্রতম গা
স্বরটিও শুদ্ধ মা স্বরেরই নামান্তর। পরন্তু, নি-বর্জিত ষাড়ব মূর্চ্ছনার মধ্যে
৪