सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 64, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 64

৪৮ সঙ্গীত পারিজাত
অবরোহণের বৈচিত্র্য দেখাবার নিয়ম নেই। অর্থাৎ সরগমপধ ( র্স ) ( র্স )
নধপমগস—এইরূপ করবার নিয়ম নেই, যদিও সংখ্যাটা ষাড়ব মূর্চ্ছনারই
অন্তর্গত। মূর্চ্ছনার আরোহণ-অবরোহণে স্বর-সঙ্গতি অভিন্নই রাখতে হবে।
সুতরাং ভেদাভেদটা হবে যথাক্রমে : ১। ধসরগমপ( ধ )—( ধ )পমগরসধ্
২। প্‌ধসরগম ( প )—( প )মগরসধ্‌প্ ৩। ম্‌প্‌ধসরগ( ম )—(ম) গরসধ্‌প্‌ম্‌
৪, গমপধর্সর( র্গ )—( র্গ )র্সরধপমগ ৫। সরগমপধ( র্স )—( র্স )ধপমগরস
৬। রগমপধর্স ( র্ র )—( র্ র ) র্সধপমগর। এইভাবে নি বর্জ্জিত ষাড়ব মূর্চ্ছনার
যেমন ছয়টি ভেদ পাওয়া গেল, অনুরূপ পদ্ধতিতে বাকি পাঁচটি স্বরেরও আরও
ত্রিশ রকম ভেদ পাওয়া যাবে। ফলে, ফল হবে ৬ x ৬=৩৬। ১৫২
এবং ষাড়বশুদ্ধাঃ স্যুর্ব্বিষ্কৃতা অপি চক্ষমহে।
ত্রয়োদশ রিভেদাঃ স্যুর্ভেদাস্তৎ সপ্তমা মতাঃ॥ ১৫৩
উপরোক্ত ছত্রিশ প্রকার মূর্চ্ছনা হচ্ছে, শুদ্ধ ষাড়ব মূর্চ্ছনার সংখ্যা। অতঃপর
বিকৃত ষাড়ব মূর্চ্ছনার পরিচয় দেওয়া যাচ্ছে। ষাড়ব স্কেল-এর ( Scale =
সারিক ? ) মধ্য থেকে নি স্বরটি বাদ দিলে, বাকি পাঁচটি স্বরের বিকৃত
ভেদ থাকে, যথাক্রমে, সা০+রে৩+গ৪+ম৩+পা০+ধা৩=১৩ প্রকার।
১৫৩
টিপ্পনী : পূর্ব্ব প্রকাশিত স্বর-শ্রুতি মণ্ডলটির প্রতি লক্ষ্য করলেই বিকৃত
স্বরের নাম-রহস্যটা সহজবোধ্য হ’বে। অধিকন্তু মনে রাখতে হ’বে, সা স্বরের
মতো পা স্বরেরও কোন বিকৃত ভেদ নেই, এবং সেই কারণে পা স্বরের সঙ্গে
সর্ব্বদাই শূন্য যোগ হ’বে। ১৫৩
ইতি ভেদা নি-হীনানামষ্ট সপ্ততিরীরিতাঃ।
এবং ভেদা ধ-হীনানামশীতিশ্চতুরূত্তরাঃ॥ ১৫৪
পূর্ব্বেই বলেছি, নি-বর্জ্জিত ষাড়ব স্কেল-এর বাকি পাঁচটি বিকৃত স্বরের সংখ্যা
তের প্রকার। অতএব, পূর্ব্বোক্ত আইন অনুযায়ী, এই পাঁচটি বিকৃত স্বরের
মূর্চ্ছনার সংখ্যাও হ’বে যথাক্রমে ১৩ x ৬ = ৭৮। এইভাবে ধা বর্জ্জন করলে,
স্কেলের বাকি পাঁচটি স্বরের বিকৃত ভেদ হ’বে নি৪+স০+রে৩+গা ৪+মা৩+প০
=১৪ প্রকার। সুতরাং ষাড়ব মূর্চ্ছনার সংখ্যাও হ’বে ১৪ x ৬ =৮৪ প্রকার।
১৫৪