सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 60, कुल 358 में से
संदर्भ में पढ़ें৪৪ সঙ্গীত পারিজাত
অনুযায়ী, এখানে চার রকম নি-এর উল্লেখ থাকাই উচিত ছিল; কিন্তু
উল্লিখিত হয়েছে পাঁচ রকমের বিকৃত নি। তাই, আমাদের মনে হয়, মূল
সূত্রটি এখানে, “ত্রিভীর্বিভির্ব্বেদৈশ্চ”-এর বেদ ( চারি বেদ = ৪ ) কথাটার
সঙ্গে সঙ্গতি রক্ষা করে “নিষাদেরব্ধি”-রূপে উল্লিখিত হলেই যেন সুসঙ্গত
হ’তো। ১৩৫
বাণগৈর্বিকৃতৈঃ সর্বৈর্ব্যৈশ্চ ধৈরগ্নিসম্মিতৈঃ।
অব্ধিশুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুস্ত্রিংশতী দশ পঞ্চ চ ॥ ১৩৬
পাঁচ রকম বিকৃত গা, তিন রকম বিকৃত মা ও তিন রকম বিকৃত ধা বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের ভেদাভেদের সংখ্যা
হয়, ৭×৫ = ৩৫×৩ = ১০৫×৩ = ৩১৫। ১৩৬
বিকৃতৈঃ পঞ্চভির্গৈ র্যৈস্ত্রিভিরব্ধিনিভৈস্তথা।
অন্যৈঃ শুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুঃ সবিংশতিচতুঃশতী ॥ ১৩৭
পাঁচ রকম বিকৃত গা, তিন রকম বিকৃত মা ও চার রকম বিকৃত নি, বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা সৃষ্টি করলে, তাদের ভেদাভেদের সংখ্যা
হয়, ৭×৫ = ৩৫×৩ = ১০৫×৪ = ৪২০। ১৩৭
অব্ধিগৈরব্ধিধৈরব্ধি-নিভিঃ শুদ্ধৈঃ স্বরৈরপি।
ভেদা ভবন্তি সাষ্টৌ তু চত্বারিংশচ্চতুঃশতী ॥ ১৩৮
চার রকম বিকৃত গা, চার রকম বিকৃত ধা ও চার রকম বিকৃত নি, বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা সৃষ্টি করলে, তাদের ভেদাভেদের সংখ্যা
হয়, ৭×৪ = ২৮×৪ = ১১২×৪ = ৪৪৮। ১৩৮
ত্রিভির্ম্যৈর্বেদ ধৈশ্চাপি নিষাদেরব্ধি সম্মিতৈঃ।
অব্ধিশুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুঃ ষট্ত্রিংশচ্ছতত্রয়ম ॥ ১৩৯
তিন প্রকার বিকৃত মা, চার প্রকার বিকৃত ধা ও চার প্রকার বিকৃত নি
বাকি চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা তৈরী করলে, তাদের ভেদাভেদের
সংখ্যা হয়, ৭×৩ = ২১×৪ =৮৪×৪ = ৩৩৬। ১৩৯