सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 59, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 59

সঙ্গীত পারিজাত ৪৩
ঋষভৈর্বিকৃতৈঃ সর্ব্বৈর্গান্ধারৈর্বেদসম্মিতৈঃ ;
নিস্বরৈর্বেদসংখ্যাতৈঃ শেষৈঃ শুদ্ধৈঃ স্বরেরপি।
ভেদা ভবন্তি সাষ্টৌ চ চত্বারিংশচ্চতুঃশতী ॥ ১৩২
সব রকম বিকৃত রে, চার রকম বিকৃত গা ও চার রকমের বিকৃত নি স্বর
বাকি চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা সৃষ্টি করলে, তাদের সংখ্যা হয়,
৭ × ৪ = ২৮ × ৪ = ১১২ × ৪ = ৪৪৮। ১৩২
ত্রিভীরিভিস্ত্রিভির্মৈশ্চ ত্রিভির্ধৈর্বিকৃতৈঃ স্বরৈঃ।
বেদশুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুনর্বাশীত্যাযুতং শতম্ ॥ ১৩৩
তিন রকম বিকৃত রে, তিন রকম বিকৃত মা ও তিন রকমের বিকৃত ধা বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের সংখ্যা হয়,
৭ × ৩ = ২১ × ৩ = ৬৩ × ৩ = ১৮৯। ১৩৩
রিভিস্ত্রিভিস্তথা মৈশ্চ নিভিরাপদ্বিসম্মিতৈঃ।
অন্যৈঃ শুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুর্ব্ব্যং পঞ্চ পুনর্দ্বয়ম্ ॥ ১৩৪
তিন প্রকার বিকৃত রে, তিন প্রকার বিকৃত মা ও চার রকমের বিকৃত নি
বাকি চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের সংখ্যা
হয়, ৭ × ৩ = ২১ × ৩ = ৬৩ × ৪ = ২৫২। ১৩৪
ত্রিভীরিভির্ব্বেদধৈশ্চ নিষাদৈর্ব্বাণসম্মিতৈঃ।
বেদশুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুবিংশত্যা চ চতুঃশতী ॥ ১৩৫
তিন রকম বিকৃত রে, চার রকম বিকৃত ধা ও পাঁচ রকমের বিকৃত নি বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের সংখ্যা হয়,
৭ × ৩ = ২১ × ৪ = ৮৪ × ৫ = ৪২০। ১৩৫
টিপ্পনী : এখানে, মূল সূত্রে “নিষাদৈর্ব্বাণ” কথাটি ব্যবহৃত হয়েছে। এই
বাণ '(পঞ্চবাণ = ৫) অর্থে পাঁচ রকম নি-এর ব্যাখ্যা আমরা সঠিকভাবেই
করেছি। কিন্তু, সন্দেহ হয়, এই “নিষাদৈর্ব্বাণ” কথাটিও প্রক্ষিপ্ত, কারণ,
এ ক্ষেত্রে, যেহেতু সা অচল স্বর, অতএব ধা-এর সংখ্যাটা চার হ’লে, বিকৃত
নি-এর সংখ্যাটাও চার হ’তে বাধ্য। অর্থাৎ, শ্রুতি-স্বরের সঠিক হিসাব