सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 61, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 61

সঙ্গীত পারিজাত ৪৫
রীণাং গানাং তথা মানাং বহ্নিধানাঞ্চ মেলনে।
সহস্রং দ্বিশতীষষ্টির্ভেদা উক্তা মনীষিভিঃ ॥ ১৪০
গুণী জ্ঞানীরা বলেন, চার রকম বিকৃত রে, পাঁচ রকম বিকৃত গা, তিন
রকম বিকৃত মা ও তিন রকম বিকৃত ধা বাকি তিনটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে
মূর্চ্ছনা সৃষ্টি করলে, তাদের ভেদাভেদের সংখ্যা হয়, ৭ × ৪ = ২৮ × ৫ = ১৪০ × ৩
= ৪২০ × ৩ = ১২৬০। ১৪০
রীণাং গানাং তথা মানামঙ্কিনীনাঞ্চ মেলনে।
শূন্যং বসুরসশ্চন্দ্র ইতি ভেদাঃ প্রকীর্তিতাঃ ॥ ১৪১
চার রকম বিকৃত রে, পাঁচ রকম বিকৃত গা, তিন রকম বিকৃত মা ও চার রকম
বিকৃত নি, বাকি তিনটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলিত হয়ে মূর্চ্ছনা সৃষ্টি করলে,
তাদের ভেদাভেদের সংখ্যা হয়,
৭ × ৪ = ২৮ × ৫ = ১৪০ × ৩ = ৪২০ × ৪ = ১৬৮০। ১৪১
রীণাং গানামব্ধিধানাং তথা নীনাঞ্চ মেলনে।
নেত্রং রন্ধ্রং মুনিশ্চন্দ্রো ভেদাশ্চাত্রেতি মেনিরে ॥ ১৪২
রে-গা-ধা-নি, এই চারটি স্বরের চার রকমের বিকৃত রূপ যদি বাকি তিনটি
শুদ্ধ স্বরের সঙ্গে সংযুক্ত হয়ে মূর্চ্ছনা সৃষ্টি ক’রে, তাহলে, তাদের ভেদাভেদের
সংখ্যা হয় ৭ × ৪ = ২৮ × ৪ = ১১২ × ৪ = ৪৪৮ × ৪ = ১৭৯২। ১৪২
রিভিস্ত্রিভিস্তথা মৈশ্চ বেদধৈর্নিস্বরৈরপি।
অষ্টোত্তরসহস্রঞ্চ ভেদা উক্তা মনীষিভিঃ ॥ ১৪৩
গুণী জ্ঞানীরা বলেন, তিন রকম বিকৃত রে, তিন রকম বিকৃত মা, চার রকম
বিকৃত ধা ও চার রকম বিকৃত নি, বাকি তিনটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা
তৈরী করলে, তাদের ভেদাভেদের সংখ্যা হয়, ৭ × ৩ = ২১ × ৩ = ৬৩ × ৪ = ২৫২
× ৪ = ১০০৮।—১৪৩
গানাং মানাং তথা ধানাং নিষাদানাঞ্চ মেলনে।
শূন্যং বসুরসশ্চন্দ্র ইতি ভেদাঃ প্রকীর্তিতাঃ ॥ ১৪৪