सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 57, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ৪১
পাঁচটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলিত হয়ে সপ্তক তৈরী করলে, তাদের মূর্ছনার
সংখ্যা হয়, ৭ × ৪ = ২৮ × ৪ = ১১২। ১২৬
ত্রিভির্মৈর্বিকৃতৈর্ধেশ্চ পূর্ব্বাদিক্কৃতৈস্ত্রিভিঃ।
পঞ্চশুদ্ধ স্বরৈর্ভেদান্ ত্রিষষ্টিমিতি মেনিরে॥ ১২৭
তিন প্রকার বিকৃত মা (অর্থাৎ তীব্র, তীব্রতর ও তীব্রতম মা) ও তিন প্রকার
বিকৃত ধা (অর্থাৎ, পূর্ব্ব, কোমল ও তীব্র ধা) অবশিষ্ট পাঁচটি শুদ্ধ স্বরের সঙ্গে
যুক্ত হয়ে সপ্তক সৃষ্টি করলে, তাদের মূর্চ্ছনা-ভেদের সংখ্যা হয়,
৭ × ৩ = ২১ × ৩ = ৬৩। ১২৭
ত্রিধামৈশ্চ নিষাদৈশ্চ চতুর্ভিৰ্ব্বিকৃতৈঃ স্বরৈঃ।
পঞ্চশুদ্ধ স্বরৈর্ভেদা অশীতিশ্চতুরূত্তরাঃ॥ ১২৮
তিন রকমের বিকৃত মা (অর্থাৎ, তীব্র, তীব্রতর ও তীব্রতম মা) ও চার
রকমের বিকৃত নি (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম নি) বাকি
পাঁচটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলে মূর্চ্ছনা সৃষ্টি করলে, তাদের সংখ্যা হয়
৭ × ৩ = ২১ × ৪ = ৮৪। ১২৮
ধৈবতৈর্ব্বিব্কৃতৈঃ সর্ব্বৈঃ সর্ব্বৈশ্চ বিকৃতৈর্নিভিঃ।
শেষৈঃ শুদ্ধৈঃ কৃতা ভেদাঃ স্যুঃ শতং দ্বাদশোত্তরম্॥ ১২৯
সব রকমের বিকৃত ধা (অর্থাৎ, পূর্ব্ব, কোমল, তীব্র ও তীব্রতর ধা) ও সব
রকমের বিকৃত নি (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম নি) বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলিত হ’য়ে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের ভেদাভেদের
সংখ্যা হয়, ৭ × ৪ = ২৮ × ৪ = ১১২। ১২৯
রিভিঃ সর্ব্বৈস্তথা গৈশ্চ বিকৃতৈর্ম্মধামৈঃ স্বরৈঃ।
শেষশুদ্ধৈশ্চ ভেদাঃ স্যুঃ ষট্ত্রিংশচ্ছতত্রয়ম্॥ ১৩০
সব রকম বিকৃত রে (অর্থাৎ, পূর্ব্ব, কোমল, তীব্র ও তীব্রতর রে) পাঁচ রকম
বিকৃত গা (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর, তীব্রতম ও অতি তীব্রতম গা)
ও তিন রকমের বিকৃত মা (অর্থাৎ, তীব্র, তীব্রতর ও তীব্রতম মা) বাকি
চারটি শুদ্ধ স্বরের সঙ্গে মিলিত হয়ে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের ভেদাভেদের
সংখ্যা হয়, ৭ × ৪ = ২৮ × ৪ = ১১২ × ৩ = ৩৩৬। ১৩০