सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
DevanagariHindipublished358 पृष्ठ
पृष्ठ 56, कुल 358 में से
संदर्भ में पढ़ेंपृष्ठ 56
৪০ সঙ্গীত পারিজাত
পূর্ব্বকোমলতীব্রৈশ্চ কোমলাদিকসংজ্ঞিতৈঃ।
- রিভিস্ত্রিভিঃ [রিভির্নিভিঃ ?] স্বরৈঃ শুদ্ধৈরশীতিশ্চতুরূত্তরাঃ ॥১২৩,
তিন রকমের বিকৃত রে (অর্থাৎ পূর্ব্ব, কোমল ও তীব্র রে) ও চার রকমের
বিকৃত নি (অর্থাৎ কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম নি স্বর) বাকি পাঁচটি
শুদ্ধ স্বরের সঙ্গে মিলে স্বর-সপ্তক সৃষ্টি করলে, তাদের মূর্ছনা ভেদের সংখ্যা হয়,
৭ x ৩ = ২১ x ৪ = ৮৪। ১২৩
কোমলাদিত্বভাবৈর্গমধ্যমৈর্ব্বিকৃতৈস্ত্রিভিঃ।
পঞ্চোত্তরশতং ভেদান্ স্বরৈঃ শুদ্ধৈর্বুধা জগুঃ ॥ ১২৪
গুণী-জ্ঞানীরা বলেন, কোমলাদি পাঁচ রকমের বিকৃত গা (অর্থাৎ, কোমল,
তীব্র, তীব্রতর, তীব্রতম ও অতি-তীব্রতম গা) ও তিন রকমের বিকৃত মা
(অর্থাৎ তীব্র, তীব্রতর ও তীব্রতম মা স্বর) বাকি পাঁচটি শুদ্ধ স্বরের সঙ্গে যুক্ত
হ'য়ে সপ্তকে পরিণত হলে, তাদের মূর্ছনার সংখ্যা হয়,
৭ x ৫ = ৩৫ x ৩ = ১০৫। ১২৪
কোমলাদিকগান্ধারৈশ্চ তুর্ভির্বিকৃতৈস্ত্রিভিঃ।
বিকৃতৈর্ধৈবতৈর্ভেদা অশীতিশ্চতুরূত্তরাঃ ॥ ১২৫
কোমলাদি চার রকমের বিকৃত গা (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম
গা) ও তিন রকমের ধা (অর্থাৎ, পূর্ব্ব, কোমল ও তীব্র ধা স্বর) অবশিষ্ট
পাঁচটি শুদ্ধ স্বরের সঙ্গে যুক্ত হয়ে সপ্তকে পরিণত হ'লে, তাদের মূর্ছনার
সংখ্যা হয়, ৭ x ৪ = ২৮ x ৩ = ৮৪। ১২৫
চতুর্ভির্বিকৃতৈর্গৈশ্চ নিষাদৈস্তাদৃশৈরপি।
ভেদাঃ শুদ্ধৈঃ সমাযোগে স্যুঃ শতং দ্বাদশোত্তরম্ ॥ ১২৬
চার রকমের বিকৃত গা (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম গা) ও
চার রকমের বিকৃত নি (অর্থাৎ, কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম নি) বাকি - আমাদের সংগ্রহে যে তিনখানি পারিজাত রয়েছে, তার মধ্যে
"রিভিস্ত্রিভিঃ” কথাটি বর্ত্তমান। অপরপক্ষে, বর্ত্তমান সূত্রটির ব্যাখ্যার ক্ষেত্রে '
“রিভিস্ত্রিভিঃ-”র প্রয়োগ অত্যন্ত দুর্ব্বোধ্য! সুতরাং আমাদের অনুমান, মূলে,
কথাটি “রিভিস্ত্রিভিঃ-”র পরিবর্ত্তে “রিভির্নিভিঃ” ছিল।