सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 55, कुल 358 में से
संदर्भ में पढ़ेंসঙ্গীত পারিজাত ৩৯
কোমল, তীব্র, তীব্রতর ও তীব্রতম নি স্বর বাকি ছয়টি শুদ্ধ স্বরের সঙ্গে
সংযুক্ত হ’য়ে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের সংখ্যা হয় ৭ x ৪ = ২৮। পূর্ব্ব-নি
' স্বর-যুক্ত মূর্চ্ছনার কথা কোথাও বলা হয় নি; কারণ, পূর্ব্ব নি ও শুদ্ধ ধা একই
স্বর। সুতরাং, শুদ্ধ ধা বাদ পড়ার জন্য স্বর সপ্তকও বর্ত্তমান থাকতে
পারে না।—১১৭।২-১১৮
শুদ্ধৈর্ব্বিব্কৃতভেদাভ্যাং গ-রিভ্যাং যোজিতৈঃ স্বরৈঃ।
দ্বাদশভিঃ শতং ভেদা ভবন্তীতি বুধা জগুঃ॥ ১১৯
জ্ঞানী-গুণীরা বলেন, গা ও রে স্বরের যাবতীয় বিকৃত রূপের সঙ্গে
বাকি পাঁচটি শুদ্ধ স্বর যোগ ক’রে মূর্চ্ছনা তৈরি করলে, তাদের ভেদাভেদের
সংখ্যা হয় ১১২।—১১৯
যদা স্যাতাং রি-ধৌ তীব্রৌ পূর্ব্বকোমলসংজ্ঞিতৌ।
গন্যোস্তৎপূর্ব্ববৃত্তিত্বাৎ তৌ তদাদায় নো ভিদা॥ ১২০
যেহেতু কোমল গা ও কোমল নি, তীব্র রে ও তীব্র ধা স্বরেরই নামান্তর
মাত্র, সুতরাং তীব্র রে ও তীব্র ধা স্বরেরও কোন রকম মূর্চ্ছনা-ভেদ হ'তে
পারেনা। ১২০
রিভিস্ত্রিভিস্তথা মৈশ্চ বিকৃতৈম্মিলিতৈঃ স্বরৈঃ।
শুদ্ধৈর্ভেদাস্ত্রিষষ্টিঃ স্যুঃ পঞ্চভিশ্চাপি সোহব্রবীৎ॥ ১২১
তিন রকমের বিকৃত রে, (অর্থাৎ কোমল, পূর্ব্ব ও তীব্র রে স্বর) ও তিন
রকমের বিকৃত মা (অর্থাৎ তীব্র, তীব্রতর ও তীব্রতম মা স্বর) বাকি পাঁচটি
শুদ্ধ স্বরের সঙ্গে মিলে স্বর সপ্তক তৈরি করলে,—জ্ঞানী গুণীদের মতানুযায়ী,—
সেই সপ্তকের মূর্চ্ছনা ভেদের সংখ্যা হয়, ৭ x ৩ x ৩ = ৬৩। ১২১
ত্রিভীর্রবিভির্ব্বিকারৈস্তাদৃশৈর্ধস্বরৈরপি।
শেষশুদ্ধস্বরৈর্ভেদা জায়ন্তেহত্র ত্রিষষ্টিধা॥ ১২২
তিন রকমের বিকৃত রে (অর্থাৎ পূর্ব্ব, কোমল ও তীব্র রে) ও তিন
রকমের বিকৃত ধা (অর্থাৎ পূর্ব্ব, কোমল ও তীব্র ধা) স্বর বাকি পাঁচটি শুদ্ধ
স্বরের সঙ্গে মিলে স্বর-সপ্তক তৈরি করলে, তাদেরও মূর্চ্ছনা ভেদের সংখ্যা হয়,
৭ x ৩ x ৩ = ৬৩। ১২২