सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 342, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 342

অতঃপর লক্ষ্য করবার বিষয়, 'অষ্টক-এর জ্ঞাতব্য বিষয়গুলি জেনে নিতে
হয় সম্প্রদায়-পরম্পরার' নিকট থেকে, পারিজাতকার এখানে গুরু-পরম্পরার
উল্লেখ করেন নি, সম্প্রদায়ের উল্লেখ করেছেন। অর্থাৎ, বাঙলাদেশের
ক্ল্যাসিক্যাল কীর্তন ৷৷ মথুরা-বৃন্দাবন-অঞ্চলের বিঞ্চপদ এবং কৌলীন্যের সঙ্গে
যেমন সম্প্রদায় বিশেষের একটা ঐতিহ্যমণ্ডিত সম্পর্ক পরিলক্ষিত হয়, আলোচ্য-
ক্ষেত্রে অনুরূপ একটি 'সম্প্রদায়'-এর কথা বলেছেন পারিজাতকার। যেমন—
একজন ঘরোয়াণাদার মুসলমান ওস্তাদের নিকট যে কোন হিন্দু ধর্ম ত্যাগ
না করেও গান শিখতে পারেন। এ ক্ষেত্রে পরিচিতিটা হবে গুরু-পরম্পরা।
কিন্তু, বাঙলাদেশে এমন ( বৈষ্ণব ) সম্প্রদায়ের কীর্তনীয়া আজও রয়েছেন যারা
বৈষ্ণব-ধর্মাবলম্বী (মতাবলম্বী?) শিষ্য ব্যতীত স্ব সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত
'কীর্তন-বিদ্যা' দান করবার কল্পনাও করতে পারেন না।—এ-ক্ষেত্রে পরিচিতিটা
হবে সম্প্রদায়-পরম্পরা। অবশ্য, সীমিত বিদ্যা নিয়েই আমরা এই আলোচনায়
অগ্রসর হয়েছি, তবুও মনে হয়, আটটি পদযুক্ত অষ্টক প্রবন্ধর সঙ্গে মথুরা
বৃন্দাবন অঞ্চলে প্রচলিত বিঞ্চপদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ৫৯২-৫৯৬
উত্তরাদিক ভাষাভির্যত্তু ধ্রুবপদং স্মৃতম্।
বর্ণৈর্বেতেষু স্বল্পত্বং স্বরৈরত্র সমীরণ॥ ৫৯৭
উত্তরখণ্ডে অবস্থিত প্রদেশগুলির ভাষায় রচিত প্রবন্ধ-গীতিকে ধ্রুবপদ
বলে। এই ধ্রুবপদ প্রবন্ধে বর্ণের ব্যবস্থা অল্প এবং স্বরের প্রয়োগ হয়
বেশী। ৫৯৭
টিপ্পনী: শ্লোকটিতে ভাষার ভুল লক্ষ্য করা যাচ্ছে। মনে হয় এই
দুটি পংক্তির সঙ্গে আরও কয়েকটি পংক্তি ছিল। কিন্তু সেগুলি না পাওয়ার
জন্য ব্যাখ্যাকার্য সুসঙ্গত হচ্ছে না।
উত্তরখণ্ড অর্থে উত্তর ভারত তথা হিন্দুস্থানকে বোঝাচ্ছে। অর্থাৎ,
হিন্দুস্থানের বিভিন্ন প্রদেশের অধিকাংশ অধিবাসী যে সব ভাষা বুঝতে পারে
কিংবা যে সব ভাষায় কথাবার্তা বলতে পারে, সেই সব ভাষায় রচিত প্রবন্ধকে
ধ্রুবপদ বলে। এই ধ্রুবপদ প্রবন্ধকে অনেকে হিন্দুস্থানী ধ্রুপদ গীতি-রীতির
আদি রূপ হিসাবে কল্পনা করতে পারেন; কিন্তু, আলোচ্যক্ষেত্রে লক্ষণীয়
অহোবলের আসল বক্তব্যটি। অর্থাৎ, ধ্রুবপদ প্রবন্ধে বর্ণের ব্যবস্থা তথা
প্রয়োগ হয় অল্প এবং স্বরের প্রয়োগ হয় বেশী। কিন্তু, আমাদের পরিচিত