सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 320, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 320

কামগণের পরিচয় ইতিপূর্বে আমরা ত্রিপদী প্রবন্ধর প্রসঙ্গে দিয়েছি।
বাণগণের বর্ণসংখ্যা ছিল চার। প্রস্তাবভেদে ১৬টি পর্যন্ত হতে পারে।
ষটপদী প্রবন্ধর গায়কী প্রসঙ্গে একটা বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন
শার্ঙ্গদেব। বলেছেন, এই প্রবন্ধ গানটি নাদ-মুক্তিক্। নাদ-মুক্তিক্ শব্দের ব্যাখ্যা
করে কলিনাথ বলেছেন, নাদ অর্থে এখানে স্থায়ী স্বর বোঝাচ্ছে এবং মুক্তি অর্থে
বোঝাচ্ছে ন্যাসক্রিয়ার মতো একটা সাঙ্গীতিক ক্রিয়া। অর্থাৎ ষটপদীর গানে
(রাগের কারণে) যে স্বরগুলি স্থায়িস্বর রূপে বিবেচিত হতো সেই স্বরগুলিকে
সুস্পষ্টভাবে প্রয়োগ করা হতো না; নাদ-মুক্তিক ক্রিয়ার সাহায্যে কেবলমাত্র
জানিয়ে দেওয়া হতো তার অস্তিত্বের অস্পষ্ট রূপটি।
পূর্বোক্ত ত্রিপদী চতুষ্পদীর মতো ষটপদীও রচিত হতো তালহীন কর্ণাটক
ভাষায়। অন্তে যোজিত হতো স্বর এবং মাত্রা-ব্যবস্থার কারণে এটিও ছিল
নির্যুক্ত। এর প্রথম তিনটি পদকে উদ্গ্রাহ ও শেষের তিনটি পদকে ধ্রুব
হিসাবে গ্রাহ্য করা হতো। অতএব এটি ছিল একটি দ্বিধাতুক প্রবন্ধ। কিন্তু,
ইচ্ছা করলে আভোগের অনুষ্ঠানও করা যেতে পারতো এবং সেরূপ ক্ষেত্রে
ষটপদী হয়ে যেত ত্রিধাতুক, তারাবলী জাতীয় নির্যুক্ত প্রবন্ধ।
দেখা যাচ্ছে, ত্রিপদী, চতুষ্পদী ও ষটপদী নামক তিনটি প্রবন্ধই ছিল
কর্ণাটক ভাষায় রচিত তালহীন প্রবন্ধ—কিন্তু নির্যুক্ত। আলোচ্যক্ষেত্রে
আমাদেরকে বিশেষভাবে স্মরণ রাখতে হবে পর্য্যাপ্তাকারের মন্তব্যটি। এই
তিনটি প্রবন্ধ সম্পর্কে তিনি বলেছেন, 'বর্ণৈঃ পরিচয দোষনীয়
নয়' ২। ১-৫৫৯
সিংহলীলেন তালেন সিংহ-লীলাঃ স উচ্যতে। ৮০১।
যে প্রবন্ধ-গীতে সিংহলীল তাল দ্বারা গীত হয়, তাকেই সিংহলীল প্রবন্ধ
বলা হতো।
টিপ্পনী: সিংহলীল প্রবন্ধ সিংহলীল তালে গীত হতো। কিন্তু প্রবন্ধটির
পরিচয় দেবার পূর্বে সিংহলীল তালের মাত্রা ব্যবস্থা সম্পর্কে একটা অনন্য সাধারণ
মতভেদের কথা উল্লেখ করা প্রয়োজন। এই সিংহলীল তালটির পরিচিতি
প্রসঙ্গে রত্নাকর ও তাঁর টিকাকারদের মধ্যে মতভেদ দৃষ্ট হয়। মূল রত্নাকরে
দেখা যায়, লঘ্বন্তে দ্রুত্রয়ং সিংহলীলঃ। অর্থাৎ (0001) তিনটি দ্রুত মাত্রার পর
একটি লঘু মাত্রা। কিন্তু সিংহভূপাল বলেছেন "লঘুঃ আদৌ অন্তে চ যস্য,