सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 319, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 319

সঙ্গীত পারিজাত ৩০৫
ত্রিপদী প্রবন্ধ ছিল তালহীন, রচিত হতো কর্ণাটক ভাষায় এবং অন্তে
প্রযুক্ত হতো স্বর। এর দ্বিখণ্ডে বিভক্ত প্রথম পাদটি ছিল উদগ্রাহ এবং বাকি
দুটি পাদ ছিল ধ্রুব ধাতুর অন্তর্গত। অর্থাৎ ত্রিপদী ছিল দ্বিধাতুক প্রবন্ধ।
কিন্তু, তালহীন হওয়ার কারণে অনির্ভুক্ত ছিল না, পদ-আইনের নির্দেশাদি
থাকার জন্য ত্রিপদী ছিল নিযুক্ত প্রবন্ধ। ইচ্ছা করলে এর মধ্যে আভোগেরও
অনুষ্ঠান করা যেতে পারতো। সেরূপ ক্ষেত্রে ত্রিপদী হয়ে যেত ত্রিধাতুক।
ত্রিপদীর অঙ্গ ছিল মাত্র দুটি। অতএব ত্রিপদী ছিল তারাবলী জাতীয়
নিযুক্ত প্রবন্ধ।
অতঃপর চতুষ্পদীর পরিচয়—
চতুষ্পদী প্রবন্ধর পাদ সংখ্যা ছিল সাকুল্যে চারটি। এই পাদ চারটির মধ্যে
প্রথম ও তৃতীয় পাদদুটি ছিল ১৫ মাত্রাযুক্ত এবং দ্বিতীয় ও চতুর্থ পাদদুটি
ছিল ১৬ মাত্রাযুক্ত। চতুষ্পদীর চারটি পাদেই যমক অলঙ্কার যুক্ত করতে হতো
যা বাক্য হিসাবে অভিন্ন মনে হলেও অর্থের দিক দিয়ে ছিল ভিন্ন। কল্লিনাথের
মতানুযায়ী, ত্রিপদীর মতো, চতুষ্পদীও রচিত হতো তালহীন কর্ণাটিক ভাষায়।
চতুষ্পদীর প্রথম দুটি পাদ হতো স্বরযুক্ত এবং শেষের দুটি পাদে যুক্ত হতো
তেনক। এই তেনকেই গান শেষ করতে হতো। অতএব চতুষ্পদী ছিল
দ্বিধাতুক ভাবনীজাতীয় প্রবন্ধ এবং তালহীন হওয়া সত্ত্বেও, নির্দিষ্ট মাত্রা
ব্যবস্থা থাকার কারণে, ছিল নিযুক্ত। বলা বাহুল্য, চতুষ্পদীর মধ্যেও আভোগ
অনুষ্ঠানের অবকাশ ছিল এবং তাহলে প্রবন্ধটি হয়ে যেত ত্রিধাতুক, ভাবনী-
জাতীয় নিযুক্ত প্রবন্ধ।
পরিশেষে ষটপদীর পরিচয়—
ষটপদী প্রবন্ধর পাদসংখ্যা ছিল ছয়টি। এই পাদ ছয়টি ১৫টি বর্ণগণের
মাধ্যমে গীত হতো। যথা—
১-ম, ২-য়, ৪ র্থ পাদে থাকতো দুটি করে কামগণ। অর্থাৎ, ৬টি গণ।
৩-য় পাদে থাকতো তিনটি গণ। তার মধ্যে ১ম গণটি হতো বাণগণ ও বাকি
দুটি হতো কামগণ। অর্থাৎ, ৬+৩=৯টি গণ।
৫-ম পাদে থাকতো দুটি কামগণ। অর্থাৎ ৯+২=১১টি গণ।
৬-ষ্ঠ পাদে থাকতো তিনটি গণ। তার মধ্যে প্রথম দুটি গণ হতো কামগণ
এবং শেষেরটি হতো বাণগণ। অর্থাৎ ১১+৩=১৪টি বর্ণগণ।