सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 307, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 307

সঙ্গীত পারিজাত ২৯৩
স্বর-ব্যবস্থা রাগ-কদম্বকের ক্ষেত্রে অপরিহার্য্য ছিল না, শিল্পী ইচ্ছা করলে
উদগ্রাহর পরিপূরক স্বরসমূহকে ধ্রুবর মধ্যেও যুক্ত করতে পারতেন।
রাগ-কদম্বক প্রবন্ধ যে কেবলমাত্র পদ্যজই হতো তা নয়—গদ্যজও হতো।
এই প্রসঙ্গে কল্লিনাথ প্রখ্যাত গোপাল নায়কের উদাহরণ স্থাপন করে
বলে গেছেন,—কেমন করে, কোন কোন অঙ্গর মাধ্যমে তিনি ৩২টি রাগ-
তালযুক্ত গদ্যজ ভ্রমর-স্বস্তিক রাগকদম্ব গাইতেন। বস্তুতঃ প্রাচীন রাগ-
কদম্বকের সঙ্গে পরবর্তী কালের রাগমালার সম্পর্ক—সর্বতোভাবে না হলেও—
ঘনিষ্ঠ। ৫৬৬-১
তালার্ণবোহপি তালৈস্তু বহুভিনির্ম্মিতো ভবেৎ ৷৷ ৫৬৭ ১
অনেকগুলি তালের দ্বারা নিবন্ধ প্রবন্ধকে তালার্ণব প্রবন্ধ বলে। ৫৬৭-১
টিপ্পনী : রত্নাকরেও তালার্ণব প্রবন্ধ আলোচিত হয়েছে এবং বক্তব্য বিষয়
পারিজাতেরই অনুরূপ। তালার্ণব দু’রকমের হতো—গদ্যজ ও পদ্যজ।
এবং একে অসংখ্য রকম তালের মাধ্যমে পরিবেশন করা যেতো—যদিও,
কোন তালের পর কোন তালটি ব্যবহার করতে হবে সে সম্বন্ধে কোন নির্দিষ্ট
আইন ছিল না। কল্লিনাথের মতানুযায়ী তালার্ণব ছিল উদগ্রাহ, ধ্রুব ও
আভোগযুক্ত ত্রিধাতুক নির্যুক্ত প্রবন্ধ। ৫৬৭-১
পঞ্চতালোহপি তালৈস্তু পঞ্চভিঃ সম্মতঃ সতাম্ ৷৷ ৫৬৭-২
যে প্রবন্ধ পাঁচটিমাত্র তালের দ্বারা নিবন্ধ তাকেই বলে পঞ্চতাল
প্রবন্ধ। ৫৬৭-২
টিপ্পনী : পারিজাতের পঞ্চতাল রত্নাকরে পঞ্চতালেশ্বর প্রবন্ধরূপে চিহ্নিত
হয়েছে। এই প্রবন্ধটি পাঁচটিমাত্র তালের সাহায্যে গীত হতো বলেই এর
নাম পঞ্চতালেশ্বর প্রবন্ধ। কিন্তু, এই পাঁচটি তাল কী ধরণের ছিল, তাদের
নাম কী কী এবং কেমন করে ওই তালগুলির সাহায্যে প্রবন্ধটিকে
পরিবেশন করা হতো সে সম্বন্ধে পারিজাত-পাঠক কিছুই জানতে
পারছেন না। বলা বাহুল্য, পঞ্চতাল বা পঞ্চতালেশ্বর প্রবন্ধ সম্বন্ধে পারিজাতের
বক্তব্য যেমন সংক্ষিপ্ত রত্নাকরের পরিচিতি ঠিক তেমনি বিশদ। প্রথমেই
আমরা দেখতে পাই, যে পাঁচটি তালের সাহায্যে এই প্রবন্ধটি গাওয়া হতো
সেই ১। চচ্চৎপুট ২। চাচপুট ৩। ষট্পিতাপুত্রক ৪। সম্পক্বেষ্টাক ও
৫। উদ্ঘট্ট নামক তাল পাঁচটি সমসাময়িক কালে প্রচলিত দেশী তাল নয়—