सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)
Sangitaparijata of Ahobala on Indian Musicology
पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा
पृष्ठ 272, कुल 358 में से
संदर्भ में पढ़ें২৫৮ সঙ্গীত পারিজাত
এ ইতিহাস বলে, কোন “সত্য” বিকৃত হয়ে যাবার পর বা বিলুপ্ত হয়ে গেলে,
তার অসাধারণত্ব, অলৌকিকত্ব প্রভৃতি নিয়ে প্রচারধর্মী গ্রন্থ রচনা করা আমাদের
দেশের অন্যতম সনাতন রীতি। এ রীতি সর্বদাই যে স্ব-ক্ষেত্রেই প্রযোজিত
হয়েছে তা নয়। ভিন্নক্ষেত্রেও প্রাবল্য ঘটিয়েছে। ইতিহাস বলে, সুপ্রাচীন
বেদ-ব্রাহ্মণের ওপর প্রচণ্ড আঘাত হেনে বৌদ্ধধর্ম যখন থেকে এ দেশে প্রতিষ্ঠা-
লাভ করতে আরম্ভ করে তখন থেকেই সংখ্যালঘু অ-বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ
বিলুপ্ত বৈদিক ঐতিহ্যের মহিমা প্রচারের তাড়নায়, যুক্তিবাদের তুলনায়
অলৌকিকত্ব কীর্ত্তনের ওপর অধিক প্রাধান্য দিতে আরম্ভ করেছিলেন—গণ
দেবতাকে প্ররোচিত করবার উদ্দেশ্যে। বলা বাহুল্য, উদ্দেশ্য তাদের সফল
হয়েছিল। কালের নির্দ্দেশে, বৌদ্ধধর্ম্ম তার স্বধর্ম হারিয়ে নিশ্চিহ্ন হয়ে
গিয়েছিল মহাযান, হীনযান, বজ্রযান প্রভৃতি অসংখ্য শাখা-প্রশাখায় বিভক্ত
হয়ে। কিন্তু অন্তর্বর্তী কালের একটা ঘটনা আলোচ্যক্ষেত্রে কিঞ্চিৎ আলোক
পাতের অবকাশ রাখে। সপ্তম শতাব্দীতে নালান্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও
প্রতিপত্তি চরমে উঠেছিল। এই আমলে দেশ বিদেশের অসংখ্য শিক্ষার্থী
প্রলোভিত হয়েছিল নালান্দার তন্ত্রশাস্ত্রের প্রধান অধ্যাপক কমলমিশ্রের
শিষ্যত্ব গ্রহণ করবার জন্য। এবং এই কমল মিশ্র বৌদ্ধ ছিলেন না—ছিলেন
প্রচ্ছন্ন ব্রাহ্মণ। লক্ষ্য করবার বিষয়, কমল মিশ্রের পূর্বে নালান্দার নাম-ডাক
সপ্তম শতাব্দীর মত ছিল না এবং যা-ও বা ছিল তা তন্ত্রশাস্ত্র কেন্দ্রিক ছিল না
একেবারেই।
নালান্দার ঐতিহ্য আবার ম্লান হতে আরম্ভ করে অষ্টম শতাব্দী থেকে।
অর্থাৎ, মহাজ্ঞানী দীপঙ্করের আমল থেকে—সম্ভবতঃ শিক্ষাদানের ক্ষেত্রে তিনি
কমল মিশ্রের অনুগামী ছিলেন না বলেই। ফলে একাদশ শতাব্দীতে নালান্দার
অস্তিত্ব লুপ্ত হয়ে যায় চিরতরে। কিন্তু, নালান্দা বিলুপ্ত হলেও তন্ত্রবিদ্যার
বিলুপ্তি তো ঘটলই না বরং তার “ঐতিহ্য কীর্তনের” সীমারেখা আরও ব্যাপক
আরও বিস্তৃত হয়ে গেল। অর্থাৎ, তন্ত্রবীজাদির দার্শনিক তথ্য-তত্ত্ব ও অলৌকিক
বিবৃতি প্রদানের সীমা-পরিসীমা সম্পর্কিত “ঐতিহ্যের বীজ” একাকার হয়ে
গিয়ে, যথা-বিশ্বাস যত্রতত্র রোপিত হতে আরম্ভ করেছিল বিভিন্ন স্তরের
তন্ত্রাভিলাষীর বিদ্যাবুদ্ধি ও বিশ্বাসকে কেন্দ্র করে। এবং এই “ঐতিহ্য” কীর্তনের
মধ্যে সব চাইতে বেশী প্রশ্রয় পেয়েছিল, বীজগুলির আদি-গেহত্ব সম্পর্কিত
কল্পনা-বিলাস। আজকের দিনের আমরা যেমন বোম্বাই আমের সঙ্গে বোম্বাই