सामग्री पर जाएँ
सर्वकोश
सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

सङ्गीतपारिजात (अहोबल - वीणा के तारों पर शुद्ध व विकृत स्वर-स्थान निर्धारण का ऐतिहासिक ग्रन्थ)

Sangitaparijata of Ahobala on Indian Musicology

पण्डित अहोबल (टीकाकार: कलानिधि कलिन्द) द्वारा

DevanagariHindipublished358 पृष्ठ

पृष्ठ 270, कुल 358 में से

संदर्भ में पढ़ें
पृष्ठ 270

২৫৬ সঙ্গীত পারিজাত
করেছিলেন পরবর্তী কালের কোন নকল-নবিশ। পারিজাত পাঠক আরও
লক্ষ্য করবেন, গ্রন্থকার এখানে 'ধ্রুব' ধাতুর কথা বলেন নি, 'অন্তর' ধাতুর কথা
বলেছেন—যা ছিল কেবলমাত্র সালগ-সূড় প্রবন্ধর ধাতু-বিশেষ। ৫২৯
দেবতৌষধয়ো বাচ্যা দোযা এতে ভবন্তি ন।
মাঙ্গল্যৌষধি শব্দঃ স্যান্মনুষ্যার্থে। ন দোষভাক্ ॥ ৫৩০
গীতের বর্ণনীয় বিষয়বস্তু যদি দেবতা ও ওষধি সংক্রান্ত হয়, তাহলে
পূর্বোল্লিখিত দোষযুক্ত বর্ণগুলি দোষমুক্ত বর্ণ হিসাবেই গ্রাহ্য হয়। অধিকন্তু,
মঙ্গলব্যঞ্জক ও ওষধিবাচক শব্দের দ্বারা গীতের প্রাবন্ধ অন্বিষ্টিত হলে—সে গীতের
বর্ণনীয় বিষয় সাধারণ মনুষ্য হলেও—দোষ হয় না। ৫৩০
টিপ্পনী : ৫২১ থেকে ৫৩০ সূত্রের মাধ্যমে বর্ণবীজ ও তার প্রয়োগজনিত
বিধি-নিষেধ সম্পর্কে পারিজাতকার যা বলেছেন, তার তাৎপর্য উপলব্ধি করা
সহজসাধ্য নয়। বিশেষভাবে যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে
বিষয়বস্তুর ব্যতিক্রম; সঙ্গীতরত্নাকর প্রভৃতি প্রামাণ্য গ্রন্থাদিতে যে বিষয়বস্তু
সম্পর্কে ইঙ্গিতেও কোন কথা বলা যায় নি, বা, যে বিধি-নিষেধ গ্রাহ্য করে
কোন কালের কোন গীতিকারের পক্ষেও কোন রকম রাগধর্মী গান রচনা
করা সম্ভবপর নয়, সেই সম্পর্কে অকস্মাৎ এত কথা বললেন কেন গ্রন্থকার?
অপরপক্ষে, সঙ্গীত পারিজাতের বিষয়বস্তু কী? গীতি পদ্ধতির বৈজ্ঞানিক
বিশ্লেষণ, না যুক্তিবাদীর অনধিগম্য, অন্য জগতের অলৌকিক কোন কিছু
সম্পর্কে উপদেশ বিতরণ করা? সর্বোপরি গীতি স্বর্গ পারিজাতকার এখানে
কোন আমলের গীতের কথা বলেছেন? গান্ধর্ব না দেশী?
বলা বাহুল্য, বৈদিকযুগের মন্ত্রবীজ বা বৌদ্ধযুগের তন্ত্রবীজাদির সঙ্গে আলোচ্য
বর্ণবীজের একটা সম্পর্ক আবিষ্কার করা বা অনুমান করা দুঃসাধ্য নয়। পরন্তু,
তন্ত্র-মন্ত্রাদি উদগীরণের সঙ্গে ধ্বনি-বিজ্ঞানেরও একটা নিগূঢ় সম্পর্ক থাকা অসম্ভব
নয়। কিন্তু, এই ধ্বনি বিজ্ঞান ও রাগধর্মী গীতি-পদ্ধতির স্বর, শ্রুতি, অলঙ্কার-
বিজ্ঞান কি অভিন্নধর্মী? ব্যাপারটাকে যদি গান্ধর্বের প্রতিপাদ্য হিসাবেও
চিহ্নিত করবার চেষ্টা করা হয়, তাহলে প্রশ্ন উঠবে—কোন আমলের গান্ধর্ব?
কপাল কম্বল প্রভৃতির যা দু চারটে লিখিত উদাহরণ দেখা যায়, সেগুলি
আলোচ্য বিধি নিষেধের সঙ্গে সম্পর্কহীন। যদি সামগানকেও আলোচ্য
পর্যায়ে ফেলা হয়, তাহলেও প্রশ্ন উঠবে কোন আমলের সাম? বরেণ্য